Author: desk

  • পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি গঠন,আঃহাই সভাপতি, সম্পাদক-শেখ শওকত হোসেন

    পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি গঠন,আঃহাই সভাপতি, সম্পাদক-শেখ শওকত হোসেন

    শেখ রিপন সাতক্ষীরা প্রতিনিধি
    সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কমিটি ঘোষনা করেছেন উপদেষ্টা কমিটি। ৮ মার্চ দুপুর ২ টার সময় পাটকেলঘাটার সরুলিয়া ইউপি ভবনের হলরুমে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।আগামী ২ বছরের জন্য পুনরায় দৈনিক পূর্বাঞ্চল ও সংবাদের প্রতিনিধি সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আঃ হাই কে সভাপতি,দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার শেখ জাকির হোসেন কে সিনিয়র সহসভাপতি,দিনকাল ও অর্ণিবাণেের কামরুজ্জামান মোড়ল,কালান্তরের বাবলা সরদার কে সহ সভাপতি করা হয়েছে।
    এ ছাঁড়া দৈনিক বণিক বার্তা ও অর্নিবাণের শেখ শওকত হোসেন কে সাধারণ সম্পাদক,বিজনেস বাংলাদেশের জামাল উদ্দীন কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
    এ ছাঁড়া দৈনিক চলনবিলের আলো পত্রিকার বাবলু বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক,আলোচিত কন্ঠের খলিলুর রহমান কে সহ-সাংগঠনিক করা হয়েছে।অর্থ সম্পাদক পদে গ্রামের কাগজের শেখ আশরাফ আলি,দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশ সংযোগ ও নির্ভিক সংবাদের শেখ কামরুজ্জামান রিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর পত্রিকার শেখ শামিজুল ইসলাম,ক্রীড়া সম্পাদক পদে গড়বো বাংলাদেশ পত্রিকার নাজমুল হুসাইন মাহী,সমাজ কল্যাণ সম্পাদক পদে একুশের সংবাদ পত্রিকার শেখ সানজিদুল হক ইমন,তথ্য ও গবেষণা সম্পাদক পদে দৈনিক সোনার বাংলাদেশের জুয়েল হাসান,সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দিন প্রতিদিন পত্রিকার মোখলেছুর রহমান সহ ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়েছে।সদস্যরা হলেন,মুক্ত খবরের ইব্রাহীম মোড়ল,যুগের বার্তার হেলাল উদ্দীন, সোনার বাংলাদেশ পত্রিকার শেখ আল-আমিন সরদার,খোলা চোঁখের আবু সাঈদ,আলী রেজা দৈনিক সুন্দরবন, গোবিন্দ কুমার রায় আজকের সাতক্ষীরা,সংযোগ প্রতিদিনের মোঃ ওসমান গণি,সাতক্ষীরার সংবাদ এর শেখ আল-আমিন,দৈনিক সকালের বার্তার বিপ্লব কুমার আইচ,শেখ আল-আমিন বি,বি সি -৭১, ডেল্টা টাইমস এর ইলিয়াজ হোসেন,দৈনিক কাফেলার হাবিবুর রহমান হাবিব,দৈনিক আজকের সাতক্ষীরার ইয়াছিন আলী।সর্বিক বিষয়ে উপদেষ্টা মন্ডলীর অন্যতম শেখ মোমিন উদ্দীন পাটকেলঘাটা প্রেসক্লাবের এ কমিটি ঘোষনা করেন।

  • মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা

    মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা

    (রিপন ওঝা, মহালছড়ি)

    বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মার্চ রোজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

    উক্ত দিবসে শোভাযাত্রা উপজেলা পরিষদ ভবন থেকে শুরু হয়ে উপজেলা টাউনহল প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ও লীন (LEAN) সহ স্থানীয় এনজিও সংস্থার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    উপজেলা উন্নয়নমূলক নারী নেত্রী স্বপ্না চাকমার সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বক্তব্য রাখেন এবং তিনিই উক্ত দিবসের সভাপতিত্ব করেন।

    উক্ত দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন আজ ৮ মার্চ, সারা বিশ্বের ন্যায় এই টাউনহলে উপস্থিত নারীসমাজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সমাজে নারী-ই আসল, কারণ নারী ছাড়া একজন পুরুষ অচল, একটি পরিবার অচল, সমাজ অচল, সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিতে নারীর প্রতি সহনশীল সহমর্মিতা হওয়ার পরামর্শ দেন।তাই এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সমতা সকলের প্রগতি’। নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক।

    এসময়ে মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা ও অন্যান্য এনজিও সংস্থার সিনিয়র কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পাড়ার নারীকর্মী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্যে যে, দিবসটি এক শতাব্দী-প্রাচীন আন্তর্জাতিক দিবস। ১৯০৯ থেকে ১৯১১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া,ডেনমার্ক,জার্মানি ও সুইজারল্যান্ডে সূচিত এই দিবস পরে সোভিয়েত ইউনিয়ন,চীনসহ পূর্ব ইউরোপের সমাজ তান্ত্রিক দেশগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়। জাতিসংঘ দিবসটি উদ্যাপন শুরু করে ১৯৭৫ সাল থেকে। তাই বর্তমানে বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে।

    প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

  • ক্ষেতলালের নারীরা কচুরিপানায় বাহারি হস্তশিল্প

    ক্ষেতলালের নারীরা কচুরিপানায় বাহারি হস্তশিল্প

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে কচুরিপানাকে উপকরণ হিসেবে ব্যবহার করে ঝুড়ি তৈরির কাজ করছেন নারীরা। গৃহকর্মের পাশাপাশি ঝুড়ি তৈরির এ কাজ করে বাড়তি আয় করছে তারা। নারীদের তৈরি এসব ঝুড়ি যাচ্ছে দেশের বাহিরে।
    বুধবার পৌর এলাকার ফকিরপাড়া ও সূর্যবান গ্রাম ঘুরে দেখা গেছে। বেশকিছু বাড়িতে নারীরা এই ঝুড়ি তৈরির কাজ করছেন। কাজের ফাকে নিজ বাড়িতে বসে বিভিন্ন আকৃতির ঝুড়ি তৈরি করছেন তারা। এসব ঝুড়ি বাহারি রং করার পর পাঠানো হয় দেশের বাহিরে।
    পৌর মহল্লার ফকিরপাড়া এলাকার শ্রী বিকাশ চন্দ্র এর স্ত্রী বৃষ্টি রানী জানান, নিজ গ্রামের মিঠুর স্ত্রী রোমানা বেগম এর মাধ্যমে এই ঝুড়ি তৈরির কাজে আগ্রহী হন। তার গ্রামের প্রায় পঞ্চাশজন মহিলা এই ঝুড়ি তৈরির কাজের সাথে সম্পৃক্ত। প্রথমে তারা রোমান বাড়িতে ঝুড়ি তৈরির প্রশিক্ষণ নেন এবং পরে নিজ বাড়িতে বসে এসব ঝুড়ি তৈরি করেন। কচুরিপানা সহ ঝুড়ি তৈরির যাবতীয় উপকরণ রোমানা তাদের সরবরাহ করে। তারা শুধু নিজের শ্রম দ্বারা ঝুড়ি তৈরি করে। ঝুড়িগুলো তৈরির ক্ষেত্রে আকৃতি অনুয়ায়ী ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মজুরি পান। সংসারের কাজের পাশাপাশি এই ঝুড়ি তৈরি করে মাসে সে তিন-চার হাজার টাকা বাড়তি আয় করতে পারে।
    সূর্যবান গ্রামের নবিরুল মন্ডলের স্ত্রী শান্তনা আক্তার বলেন, আমরা কচুরিপানা দিয়ে প্রায় এগারো থেকে বারটি আইটেম এর ঝুড়ি তৈরির কাজ শিখেছি। আমি রোমানার মাধ্যমে কাজে আগ্রহী হয়েছি আমার দেখাদেখি আমার গ্রামের প্রায় ২০-৩০ জন নারী এখন এই কাজ করে।
    ঝুড়ি গুলো বিভিন্ন আকৃতির হওয়ায় তৈরির ক্ষেত্রে আমরা আলাদা আলাদা মজুরি পাই। বর্তমানে আমি যে মডেল এর ঝুড়ি তৈরি করছি সেগুলোর মধ্যে সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৬৫ টাকা মজুরি পাই। সংসারের কাজের পাশাপাশি এই ঝুড়ি তৈরি করে আমি বাড়তি আয় করতে পারি।
    ঝুড়ি তৈরির উপকরণ সংগ্রহকারী পৌর এলাকার ফকিরপাড়া গ্রামের মিঠুর স্ত্রী রোমানা বলেন, আমি আগে অনলাইনের মাধ্যমে সুতার কাজ করতাম। পরে জয়পুরহাটের হেলকুন্ডা গ্রামের মা হস্ত শিল্প সংস্থার প্রধান মাহফুজ আলম সবুজ ভাইয়ের সাথে পরিচয় হয়। তখন তিনি আমাকে এই ঝুড়ি তৈরির কাজ দেখান, কাজ দেখে আমি আগ্রহী হই
    এবং কাজ করি। পরে আমার দেখাদেখি উপজেলায় এখন প্রায় ১০০ জন মহিলা এই ঝুড়ি তৈরির কাজ করছে। আমি এখন শুধু যারা ঝুড়ি তৈরির কাজ করে তাদের বিভিন্ন উপকরণ পৌঁছে দেই এবং ঝুড়ি বুঝে নেই এই দায়িত্ব পালন করি। ঝুড়ি গুলো বুঝে নিয়ে আমি সেগুলো জয়পুরহাটে সবুজ ভাইকে দেই। সবুজ ভাইয়ের বড় ভাই পাবনা বিডি ক্রিয়েশন কোম্পানিতে চাকুরী করেন। সবুজ ভাই এসব ঝুড়ি তার কাছে পাঠায় ওখানে বাহারি রং করার পরে নদী পথে জাহাজে করে এসব ঝুড়ি বিভিন্ন দেশে পাঠানো হয়।

  • পীরগঞ্জে রমজান উপলক্ষে দ্রব্য মূলের সহনশীলতা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জে রমজান উপলক্ষে দ্রব্য মূলের সহনশীলতা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।বুধবার বিকেলে পীরগঞ্জ কমিউনিটি পুলিশিং-এর আয়োজনে থানা চত্বেরে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাবসায়ী,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মহলকে নিয়ে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে নিত্যপণ্য দ্রব্যাদির মূল্য সহনশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভায় সে প্রসঙ্গে আলোচনা হয়।

    এ সভায় পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ,সিনিয়র সহকারি পুলিশ সুপার মুনঞ্জুরুল আহসান,পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও কমিউনিটি পুলিশিং সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লব,বিশিষ্ট্য ব্যাবসায়ী হাবিবুর রহমান নান্নু প্রমুখ ।

    এ অনুষ্ঠানে প্রিয়াংকা রেস্তোরার মালিক,আরসাদ হোসেন বাবু চৌধুরী,ইউপি চেয়ারম্যান যথাক্রমে হিটলার হক,গোলাম মোস্তফা,শহীদ হোসেন,বিবেকান্দ নিমাই,মোখলেসুর রহমান,জয়নাল আবেদীন,সনাতন চন্দ্র রায়, পীরগঞ্জের বিশিষ্ট্য ইট ভাটা ব্যাবসায়ী জাহিদুর রহমান,মিজান,বাবলা, পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তি গন প্রমুখ উপস্থিত ছিলেন ।

  • বরগুনার তালতলীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী  দিবস পালিত

    বরগুনার তালতলীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

    মংচিন থান, বরগুনা প্রতিনিধি :
    বরগুনার তালতলীতে ৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “ডিজিটাল পদ্ধতি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় নারী,পুরুষ ও ছাত্র -ছাএী মিলে বিশাল এক র‌্যালী শহর প্রদক্ষিন করেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেসরকারী সংস্থাগুলো সহযোগিতায় রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা,ইশানা নারী ফাউন্ডেশন,সিবিডিবি,জাগোনারী,সুন্দরবন কোয়ালিশন,এফএইচ বাংলাদেশ,কারিতাস আরডিএফ ও মানুষের জন‍্য ফাউন্ডেশন।উপজেলা পরিষদ সৈকত সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বক্তব্য রাখেন তালতলী মডেল মাধ্যমিক বিদ‍্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,প্রভাষক খেনচাননে,জাগোনারী ও সুন্দরবন কোয়ালিশন টেকনিক্যাল অফিসার শ‍্যামল পাল,আরডিএফ কর্মকর্তা শাহিন,নূরেএ আলম,নিপা ওয়েন,চানচানএ ও মোসাম্মৎ জান্নটি প্রমূখ। অনুষ্ঠান শেষে কিশোর কিশোরীদের মাঝে হাইজিং কিট বিতরণ করা হয়, সরকারি বেসরকারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এফএইচ টিম লীডার আসাদুল ইসলাম।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • বেতাগীতে বিভিন্ন আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বেতাগীতে বিভিন্ন আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’-এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

    বুধবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান আথিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার।

    এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি শোভাযাত্রা প্রদক্ষিন করে।

  • আর নয় চেতনা এবার দরকার সচেতনতা- পি আর প্ল্যাসিড

    আর নয় চেতনা এবার দরকার সচেতনতা- পি আর প্ল্যাসিড

    দেশে এখন সর্বজন স্বীকৃত একটা শব্দ “চেতনা”, যার ব্যাখ্যা করার আর প্রয়োজন আছে বলে মনে করি না। দেশ স্বাধীন হয়েছে অর্ধশত বছর পেরিয়ে গেলেও আমরা যেখানে এখনো স্বাধীনতার কথাই বলি, বলি মুক্তিযুদ্ধের চেতনার কথা, যেখানে স্বাধীনতাকে খুঁজি সবার মাঝে, সেখানে আলাদা করে চেতনা আর প্রয়োজন আছে বলে মনে করি না।

    চেতনার কথা বলতে বলতে দেশে এখন এমনই এক অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে দেশ স্বাধীন করার পিছনে যাদের অবদান বা ভূমিকা ছিল সেই বীর যোদ্ধাদের কাতারে এসে লাইন দিয়েছে অযোদ্ধা এবং সেই সময় কেবল জন্ম হয়েছে কিংবা জন্মও হয়নি তারাও। সুতরাং এসব কে আমাদের যাচাই বাছাই করে এখনই ঠিক করতে হবে কে বা কারা ছিল আমাদের স্বাধীনতার পক্ষে এবং কে বা কারা ছিল বিপক্ষে। তা না হলে চেতনার কথা মুখে বলে মিথ্যে চেতনাকে প্রতিষ্ঠা করার সুযোগ পাবে তারা শুধু বুলি আওরিয়ে।

    এতে করে দেশ আমাদের সামনে এগিয়ে যাবে তো দূরের কথা উল্টো আরো একশ বছরের জন্য পিছিয়ে দিবে দেশ বিরোধী চক্রান্ত। এই কাজ যেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি আর কোনভাবে স্বাধীন দেশের মাটিতে করতে না পারে এবং মাথাচারা দিতে না পারে এজন্যই আমাদের নতুন প্রজন্মকে সচেতন করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করে। নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তোলার গুরুত্ব বলে শেষ করা যাবে না।

    দেশের বর্তমান অবস্থার দিকে নজর দিলে স্পষ্ট বোঝা যায় স্বাধীনতার পক্ষের শক্তিকে কৌশলে যে অদৃশ্য এক অপশক্তি ক্ষতি করছে। আরো বেশি রকম ক্ষতি করার পায়তারা বা চেষ্টা করছে। এবিষয়ে কোন উদাহরণ রেখে কোন বিষয় বলবো?
    উদাহরণ দেবার বিষয়ের যে শেষ নেই। তাই বলছি, আমাদের আর চেতনার কথা বলা দরকার নেই। কারণ চেতনার নামে যা হচ্ছে তা অ-চেতনার চেয়েও ভয়াবহ – ভয়ংকর। তাই আমাদের চাই এখন একমাত্র সচেতনতা। না হলে একসময় দেশের ভাবমূর্তি নষ্ট হবে। জাতি হবে হুমকির মুখোমুখি।

    কেন বলছি এই কথা তার দু’টি উদাহরণ টানছি। সম্প্রতি স্কুলের পাঠ্য বইতে বিশিষ্ট লেখক শিক্ষাবীদ ডঃ জাফর ইকবালের লেখা নিয়ে দেশে যে হৈ চৈ হয়ে গেল তা কর্তৃপক্ষের অসচেতনতার জন্যই সৃষ্টি হয়েছিল। এমনকি, দুদিন আগে ফেসবুকে ভাইরাল হওয়া জাতীয় পাট দিবস পালন উপলক্ষে মুদ্রিত এক ছবিতে পাট পাতা বলে চালিয়ে দেওয়া ছবিতে গাঁজার পাতা বসানো, এটাও অসচেতনতারই কথা। এতো গেল ছোট দু’টি বিষয়। এর গভীরে সচেতনতার মোড়কে কল্পিত অসচেতনতা কাজ করছে সে কথা ভাবলে আগমী প্রজন্মের বিষয় নিয়ে শঙ্কিত না হয়ে পারি না।

    দেশ আমাদের উন্নত হচ্ছে বলে চিৎকার চেচামেচি করে গলা ফাটানো হচ্ছে। দেশ আমাদের উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। সিঙ্গাপুর, মালয়শিয়া সহ আরো কিছু দেশকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। এসব বলে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তার সত্য প্রমাণ এখন বিভিন্ন দেশের সমীক্ষা, অতপর তাদের মিডিয়াতে প্রকাশিত তথ্যে বা সংবাদেই দেখতে পাচ্ছি।

    তাই বলছি, আর নয় চেতনা, এবার দরকার কেবল সচেতনতা।

    (লেখকঃ পি আর প্ল্যাসিড জাপান।)

  • কেশবপুর নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের  সহযোগিতায় নতুন নারী উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ

    কেশবপুর নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন নারী উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ

    মোঃজাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুর উপজেলার গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “এসো উদ্যোক্তা হই” নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আলোকে প্রশিক্ষণ দেয়া হয়। এতে কুটির শিল্প, নকশীকাঁথা, বেত ও বাঁশ শিল্প, মৃৎ শিল্প এবং ফ্যাশন ডিজাইনের ৩০ জন নারী অংশ নেন। স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে জলবায়ু পরিবর্তিত ক্ষতিগ্রস্থ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কর্মসংস্থানের সংকট নিরশন, বেকারত্ব দুরীকরণ, দারিদ্র বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। “নবযুগ সংস্থা”র নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ বলেন, মধ্যম আয়ের দেশ গড়তে যুগোপযোগী চাহিদানুসারে উদ্যোক্তাদের নিয়ে দল গঠন করে আইটি প্রশিক্ষন, বেকার যুবক ও যুব মহিলাকে কম্পিউটার প্রশিক্ষণ, গবাদি পশু পালন, মৎস্য চাষ, নার্সারী, হাঁস-মুরগী পালন, আধুনিক কৃষি চাষাবাদসহ বিভিন্ন স্ব-কর্মসংস্থান সৃষ্টি মুলক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহন করেছে। বেকারত্ব দুরীকণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুটির, ক্ষুদ্র ও মাঝারি নতুন উদ্যোক্তাদের উন্নয়নে “নবযুগ সংস্থা”টি বহুমুখী প্রশিক্ষণ প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজে কর্মসংস্থান সংকটের কারনে স্বল্পবিত্ত সম্পন্ন সাধারন মানুষ আর্থিক দুরাবস্থার সম্মুখীন থেকে রক্ষার প্রয়াসে যুব সমাজের অবক্ষয় রোধে ভাবনা নিয়ে পারস্পারিক সহযোগীতায় সম্মিলিত প্রচেষ্টায় ধনী-গরীব বৈষম্যের বিভেদ ভুলে সকলেই একসাথে এগিয়ে যাওয়ার চিন্তা চেতনা নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কুটির, ক্ষুদ্র ও মাঝারি উন্নয়ন-প্রশিক্ষণ, উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায়, গ্রামীন অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন-উন্নয়ন, নারীর ক্ষতায়ন-কর্মসংস্থান, শিক্ষা, মাতৃস্বাস্থ্য-শিশু সংরক্ষন, পরিবেশ-সামাজিক বনায়ন ও স্বাস্থ্য-পুষ্টি সেবা সহযোগীতা কর্মসূচী হাতে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

  • বরগুনায় এনসিটিএফ এর এৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বরগুনায় এনসিটিএফ এর এৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    মো: খাইরুল ইসলাম মুন্না

    বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এনসিটিএফ’র ত্রৈমাসিক সমন্বয় সভা ও আর্ন্তজাতিক নারী দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে এনসিএফ এর সদস্যদের সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রেলীর আয়োজন করা হয়।
    রেলী কর্যক্রম শেষে সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা এনসিটিএফের সভাপতি ইবরার হোসেইন নিঝুম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিবিডিপির নির্বাহী কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন শীল, বিশেষ অতিথি ছিলেন ডাঃ শফিকুল ইসলাম, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, জাফর হোসেন সভাপতি, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জহিরুল ইসলাম উন্নয়ন সংস্থা এন এস এস এর অন্যতম পরিচালক, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক প্রমূখ।

    প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিবিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এনসিটিএফ এর ত্রৈমাসিক সমন্বয় সভায় বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে এনসিটিএফ প্রতিনিধিরা অংশ নেয়। সমন্বয় সভায় বরগুনার ৬ টি উপজেলা ও দুর্যোগ কবলিত নলটোনা এনসিটিএফ এর ৮ জন চাইল্ড পার্লামেন্ট সদস্যদেরকে ঢাকায় পার্লামেন্ট অনুষ্ঠানে যোগদানের কৃতিত্বস্বরূপ সিবিডিপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকরী এই শিশু সংসদ সদস্যরা হলেন, নলটোনার সাইফুন্নাহারজ ফিহা, সিফাত হোসেন, বরগুনার রাফি, আমতলীর আরিফ, বেতাগীর মান্না, বামনার সাকিরা, তালতলীর সুমাইয়া এবং পাথরঘাটার সাবাইরা শ্রেষ্ঠা অর্না। এসময় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার, শিশু সুরক্ষা, প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার উপর গুরুত্ব দেন।

    রেলী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাগনসহ উপস্থিত ছিলেন মেহেরুন্নাহার মুন্নী উপ- পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, এসএম রফিকুল ইসলাম ইসলাম শিশু বিষয়ক কর্মকর্তা, বরগুনা।

  • কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    কেশবপুর প্রতিনিধি ঃ

    কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
    ৮মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শোভা রায়ের সঞ্চালনায়। আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, কেশবপুর থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী।