Author: desk

  • দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন  বাতিলের প্রতিবাদে পাঠক ফোরামের উদ্যোগে কেশবপুরে মানববন্ধন

    দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে পাঠক ফোরামের উদ্যোগে কেশবপুরে মানববন্ধন

    কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
    দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ সকালে কেশবপুর প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল পাঠক ফোরামের সভাপতি মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে ও দৈনিক দিনকালের প্রতিনিধি মাহবুবুর রহমানের সঞ্চালনায়।
    মানববন্ধনে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও পাঠক ফোরামের সাধারণ সম্পাদক মতিন গাজি।
    এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আনিছুর রহমান বাবু (মেম্বার), হাফিজুর রহমান, রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান উজ্জ্বল, রাজু আহম্মেদ, কেএম আজিজুর রহমান।
    এছাড়া মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, মজনু রহমান, রিপন হোসেন, মুক্তাদিরুল ইসলাম মুক্তি, সুজন রহমান, খায়রুল ইসলাম, সবুজ হোসেন, আজহারুল ইসলাম আর্জু, শাহজাহান শেখ, ফারুক হোসেন, মাসুদুজ্জামান মাসুদ প্রমূখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায়  গ্রেফতার-২০

    নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার-২০

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ নীলফামারী বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট-২০ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
    নীলফামারী থানা‌ঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন; সি আর মামলায় গ্রেফতার-০৩ জন।
    সৈয়দপুর থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন।
    জলঢাকা থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০৪ জন; সি আর মামলায় গ্রেফতার-০১ জন।
    ডোমার থানাঃ সি আর মামলায় গ্রেফতার-০১ জন।
    ডিমলা থানাঃ ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার-০১ জন; নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন।
    কিশোরগঞ্জ থানা‌ঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন; জি আর মামলায় গ্রেফতার-০১ জন; সি আর মামলায় গ্রেফতার-০১ জন।

  • স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ’ গঠনের লক্ষ্যে নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ’ গঠনের লক্ষ্যে নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    “চাকরি নয়, সেবা” এই প্রত্যয়ে অদ্য বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ) নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ডিসেম্বর-২০২২ উপলক্ষ্যে গত ০২ মার্চ ২০২৩ তারিখ হতে শুরু হওয়া Physical Endurance Test (PET) এ উত্তীর্ণ প্রার্থীগণের অংশগ্রহণে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স একাডেমী, নীলফামারীতে স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    মাননীয় আইজিপি স্যার ও রংপুর রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী‌সহ হেডকোয়ার্টাস থেকে প্রেরিত নিয়োগ কমিটির সদস্যবৃন্দ ও নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    Physical Endurance Test (PET) এ কৃতকার্য যে সকল প্রার্থীরা আজকের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সহিত উত্তীর্ণ হবেন, সে সকল প্রার্থীগণ আগামী ১৯ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

  • ধামইরহাটে দরিদ্রদের মাঝে গরুর বাছুর ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    ধামইরহাটে দরিদ্রদের মাঝে গরুর বাছুর ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে দরিদ্রদের মাঝে গরুর বকনা বাছুর ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    ৯ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে প্রধান শিক্ষক ও গ্রাম কমিটির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ৮২টি পরিবারে ১টি করে গরু ও ৩৩টি পরিবারে ১০০টি ভেড়া বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় শিশু ও বিভিন্ন শ্রেনির আইডিভুক্ত ৩ হাজার ৩৭৬ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ওয়ার্ল্ড ভিশন এপির ম্যানেজার মানুয়েল হাসদা, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা নাথন চৌকিদার, সুরভী শারমিন, ভিডিসি’র সভাপতি আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    বকনা বাছুর পেয়ে দরিদ্র পরিবারের গৃহবধু জোতশ্রীরামের জাকির হোসেনের স্ত্রী বিলকিছ জানান, আমি একটি গরু পেয়েছি, যাকে আমি লালন-পালন করে বড় করবো, এখান থেকে গাভির বাচ্ছা হবে ও দুধ পাবো, এতে আমার সংসারের অভাব অনেকটা দুর হবে।’
    ৩টি ভেড়া পেয়ে উচ্ছসিত অপর উপকারভোগী একই গ্রামের জাহিরুলের স্ত্রী সুইটি বেগম বলেন, ‘আমি এই ৩টি ভেড়া থেকে ৩০টি ভেড়া যাতে করতে পারি সেই লক্ষে এদের যত্ন করবো এবং নিজেকে স্বাবলম্বী করে তুলবো।’

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • গোপালগঞ্জে প্রেমিকের বিয়ে করতে অস্বীকৃতি, কলেজ ছাত্রীর আত্মহত্যা

    গোপালগঞ্জে প্রেমিকের বিয়ে করতে অস্বীকৃতি, কলেজ ছাত্রীর আত্মহত্যা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রেমিকের কাছ থেকে প্রেমে প্রতারিত হয়ে নাবিলা আফরিন (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    বুধবার (০৮ মার্চ) রাতে সদর উপজেলার পাইককান্দি ইউনিযনের ঘোড়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

    নাবিলা আফরিন ঘোড়াদাইড় গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সে গোপালগঞ্জ শহরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী।

    ওই ছাত্রীর মামা জামাল শেখ জানান, আমার ভাগ্নির সাথে সদর উপজেলার কেকানিয়া গ্রামের রফিক তালুকদারের ছেলে ইস্রাফিল তালুকদারের (২৫) সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে প্রেমে ভাটা পড়লে ওই ছাত্রী ইস্রাফিলকে বিয়ের প্রস্তাব দেয়।

    কিন্তু, ইস্রাফিল বিয়ে করতে অস্বিকার করলে অভিমান করে নাবিলা আফরিন নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

    পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষোনা করেন। #

  • ঝালকাঠিতে ১০ বছর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

    ঝালকাঠিতে ১০ বছর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

    ঝালকাঠি জেলা প্রতিনিধি:মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব) এর অভিযানে ১০ বছর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি ফিরোজাল ওরফে জুয়েল (৫০)কে আটক করা হয়েছে। বুধবার(০৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এক প্রসে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র‍্যাব-৮ বরিশাল।

    বুধবার র‍্যাব- ৮ বরিশালের মেজর জাহাঙ্গীর হোসেনের নেতৃত্ব জেলার নলছিটি উপজেলার বৈশাখিয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার মরহুম নুর মোহাম্মদ মুন্নু মিয়ার ছেলে।

    জুয়েল ২০০৭ সালের মার্চ মাসে ফরিদপুরে একটি বাস ডাকাতির সাথে জরিত ছিলেন। এ ঘটনায় ফরিদপুরের জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় জুয়েল কে ১০ বছর কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা অন্যথায় আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত ।

    এরপরই থেকেই সে ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্নগোপনে ছিল। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. আতাউর রহমান।

  • পঞ্চগড়ের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাটের ঘটনা পরিকল্পিত:  মেজর হাফিজ উদ্দিন

    পঞ্চগড়ের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাটের ঘটনা পরিকল্পিত: মেজর হাফিজ উদ্দিন

    মহম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জালসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং সুপরিকল্পিত। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে এই ধরণের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দীন আহমেদ।
    বুধবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
    তিনি বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই জলসার আয়োজন করার পরও সেদিন প্রশাসনের উপস্থিতিতে আহমদিয়াদের ওপর হামলা, বাড়ি-ঘরে আগুন এবং লুটপাটের ঘটনা ঘটেছে। অথচ দলীয়করণ প্রশাসনের কোন জবাবদিহিতা নাই। পুলিশ বাহিনী ৩ ঘন্টা দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করেছে। এই সরকারের আমলে দেশের মানুষের অধিকার নেই। এই পরিস্থিতিতে এমন ধ্বংসযজ্ঞ কর্মকাণ্ড চলবে এটাই স্বাভাবিক। গুম, খুন, হত্যাতো নিত্যদিনের ব্যাপার।
    তিনি আরো বলেন, আমরা এই ধরণের বাংলাদেশ দেখতে চাইনা। আমরা এমন দেশ দেখতে চাই, যেখানে সবমতের মানুষ নির্বিঘ্নে থাকবে। বিএনপি তিনবার ক্ষমতায় ছিলো, একবারও পঞ্চগড়ে এমন ঘটনা ঘটেনি। কারণ, তখন দেশে আইনের শাসন ছিলো, গণতন্ত্র ছিলো। আমরা মানুষের দুঃখ-দুর্দশা বুঝি, সব ধর্মের অনুসারির নাগরিক অধিকারকে সম্মান করি।
    বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, যারা সন্ত্রাসী তারা সরকারি দলের ছত্রছায়ায় এই ধরণের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ- দুদিন আগে যখন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্থ আহমদিয়াদের এলাকা পরিদর্শন করেছিলেন, তখন ক্ষতিগ্রস্থরা মন্ত্রীকে বলেছিলেন- ‘যারা সেদিন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা আপনার সফরসঙ্গী হয়ে এসেছে’। তারা হামলাকারীদের নামও বলেছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি।
    জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস প্রেসিডেন্ট এ্যাড. জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ন আহ্বায়ক- তৌহিদুল ইসলাম, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, এ্যাড. আদম সুফি প্রমূখ।
    এর আগে, বিএনপি নেতৃবৃন্দ পঞ্চগড়ের আহমদনগরে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং আহমদিয়া নেতাদের সঙ্গে কথা বলেন।

  • পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয় র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা হয়।
    সভায় উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যাপক সবুর আলম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার বুলবুল, আদিবাসী নেতা সুজাতা সরেন প্রমূখ।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

    মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

    রক্সী খান মাগুরা প্রতিনিধি : মাগুরায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আজ ৮ মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষ্যে এক বনার্ঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভায়না রোড হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
    পরে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, জেলা মহিলা অধিদপ্তরের প্রকল্প পরিচালক আঞ্জুমান আরা মাহমুদা, লায়লা কানিজ বানু প্রমুখ।
    আলোচনা সভায় বক্তারা সর্ব ক্ষেত্রে সমান ভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা,নারী পুরুষের বৈষম্য দুর করা,বাল্য বিবাহ প্রতিরোধসহ নানা বিষয়ে সুপারিশ তুলে ধরেন।

    রক্সী খান,মাগুরা।

  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    দিনাজপুরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ইত্যাদি।
    বুধবার (৮ মাচ- ২০২৩) সকাল সাড়ে ১০টায় ফেস্টুনসহ বেরুন উড়িয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম।
    “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিাদ্যকে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

    পরে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে দিনাজপুর জেলা প্রশাসক অফিস হতে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী প্রাঙ্গণে গিয়ে র‍্যালীটি শেষ হয়। র‌্যালিতে রঙবেরঙের বিভিন্ন ফেষ্টুন ও ব্যানার ব্যবহার ছিল।

    উক্ত র‌্যালি শেষে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম,বিশেষ অতিথির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, সাবেক সংসদ সদস্য জনাব সুলতানা বুলবুলপ্রমুখ।

    এছড়া এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোরশেদ আলী খান।সে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন,অধিকার আদায়, নারী শিক্ষার অগ্রগতি,মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, জেন্ডার সমতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় নারী উন্নয়নে অনেক অগ্রগতি সাধিত করেন।বাংলাদেশ বিশে্বের বুকে অনেক প্রশংসা এনেছে।

    তাছাড়া,আমাদের দেশের প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ অনেকগুণ বৃদ্ধি পেয়েছে যা চলমান সরকারের একটি বড় অর্জন। পুলিশ বিভাগ হতে শুরু করে সেনা, নৌ, বিমানবাহীনিতে, উপজেলা ও জেলা প্রশাসনেও নারীর অংশগ্রহণ পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় পর্যায়ে নেতৃত্বে নারীর অংশগ্রহণ পূর্বের তুলনায় বেড়েছে অনেক।শিক্ষা ক্ষেত্রে অর্ধেকেরও বেশী নারীর কর্মসংস্থান হয়েছে।

    বর্তমানে দেশের বিভিন্ন পর্যায়ক্রমে সর্বক্ষেত্রেই নারীরা এগিয় যাবে বলে আমরা আশাবাদী। আমাদের দেশের প্রধান মন্ত্রী একজন নারী হিসেবে নারী উন্নয়নে তিনি সকল প্রকারের পদক্ষেপ গ্রহণ নিয়েছেন।
    সে সময়,অনুষ্ঠানে সনাক-টিআইবি, ব্র্যাক জেলা প্রতিনিধি,ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি ও অন্যান্য স্থানীয় সংস্থার প্রতিনিধিবৃন্দ,নারীনেতৃবৃন্দ,প্রমুখ স্বাগত বক্তব্য দেন।এছাড়া ও দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নারী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।