Author: desk

  • কেশবপুরে বিচিত্র আকৃতির ছাগলের বাচ্চার জন্ম

    কেশবপুরে বিচিত্র আকৃতির ছাগলের বাচ্চার জন্ম

    কেশবপুর প্রতিনিধিঃ

    কেশবপুরের বুড়িহাটি গ্রামে এক কৃষকের বিচিত্র আকৃতির এক ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।
    স্থানীয় সুত্রে জানাগেছে, ৯মার্চ সকালে উপজেলা হাসানপুর ইউনিয়নের বুড়িহাটী গ্রামের কছরত সরদারের ছেলে বজলুর রহমান সরদারের একটি ছাগলের দু’টি ছাগলের বাচ্চা হয়েছে। তার একটি বাচ্চা ভিন্ন আকৃটিতে সৃষ্টি হয়েছে। বিচিত্র আকৃতির এই ছাগলের বাচ্চা টি সুস্থ রয়েছে। ছাগলের বাচ্চাটির চোখ দুটি এক সাথে ও তার মুখ ও জিব্বাহ এক পাশে আকৃতিতে তার জন্ম হয়েছে। বিচিত্র আকৃতির এই ছাগলের বাচ্চা টি দেখার জন্য সকাল থেকে এলাকার শত শত নারী পুরুষ তার বাড়িতে ভীড় করছে।

  • সুজানগরে শ্রী দুলাল ঘোষের নকল ঘি তৈরির কারখানায় অভিযান

    সুজানগরে শ্রী দুলাল ঘোষের নকল ঘি তৈরির কারখানায় অভিযান

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর বাজারের নন্দিতাপাড়ায় নকল ঘি তৈরির করাখানায় অভিযান চালিয়ে কারখানা মালিক শ্রী দুলাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দকৃত নকল ঘি ডাস্টবিনে ফেলে দিয়ে নষ্ট করা হয়। এর আগেও একাধিকবার ওই নকল ঘি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে কারখানা মালিক শ্রী দুলাল ঘোষকে জেল ও জরিমানা করা হয়। জানাযায়, নকল ঘি তৈরি করে ঢাকার বিভিন্ন কোম্পানির নিকট বিক্রি করে থাকে শ্রী দুলাল ঘোষ। এছাড়া একই দিনে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় পৌর বাজারের রোস্তম পোল্টি স্টোরকে ৩ হাজার, আলহাজ মুরগির ঘরকে ৩ হাজার,ইমন পোল্টি স্টোরকে ২ হাজার এবং সেলিম ফল ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাঁচবিবি হাট ইজারা নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    পাঁচবিবি হাট ইজারা নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি হাট ইজারা নিয়ে নাগরিক কমিটি ও পৌর মেয়র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। নাগরিক কমিটি বলেছে, কম মূল্যে হাট দিয়ে পৌরবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। অপরদিকে পৌর মেয়র বলেছেন, সকল নিয়ম মেনে হাট ইজারা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার(০৯ মার্চ) সকাল ১১টায় পাঁচবিবি গোহাটা চত্বরে পাঁচবিবি নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহবায়ক ও পৌর আ”লীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, উত্তরা লের বৃহত্তর গো-মহিষের হাট পাঁচবিবি। এবছর এহাটটি ৫ কোটি টাকায় ইজারা হতো কিন্তু পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব অতিগোপনে ঢোঁল শহরত নোটিশ বোর্ডে টেন্ডার বিজ্ঞপ্তি না দিয়ে বা মাইকিং না করে মাত্র আড়াই কোটি টাকায় পাঁচবিবি (বালিঘাটা) হাট ইজারা দিয়েছেন। ফলে পাঁচবিবি পৌরবাসী বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড থেকে বঞ্চিত হবে। পৌরবাসীর স্বার্থে আমরা অবিলম্বে হাট ইজারা বাতিল করে নতুন করে হাট ইজারা টেন্ডার করার দাবী জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও পৌর আ”লীগের সভাপতি এস,কে আব্দুল হক. সদস্য, পৌর কাউন্সিলর ও জেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি প্রমুখ।

    অপরদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব তার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নাগরিক কমিটিতে যারা আছে তারা ছোট ছেলে। এদের একটি অপশক্তি ব্যবহার করছে। আমি ঐ অপশক্তির দ্রুত মুখোশ খুলে দিবো। পাঁচবিবি হাটের টেন্ডার বাতিলের প্রশ্নই আসে না। এটি অনুমোদন দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোশাঈদ আল আমীন স্বাদ।

  • বাগেরহাটে  চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ

    বাগেরহাটে চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ

    বাগেরহাট প্রতিনিধি

    বাগেরহাটে চার দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন (আইডিইবি )। বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, আইডিইবি বাগেরহাটের সভাপতি খন্দকার আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেখ মোঃ তানজির হোসেন, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা , প্রচার সম্পাদক শাহজাহান খান প্রমুখ।

    বক্তারা বলেন, দেশের উন্নয়ন কাজে ডিপ্লো ইঞ্জিনিয়ারদের ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু নানাভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপহেলিত হচ্ছে। অতিদ্রুত প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল দাবি বাস্তবায়নের আহবান জানান বক্তারা।

    দাবিগুলো হচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মান বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৫০ শতাংশ পদোন্নতি কোটা সৃষ্টি, পলিটেকনিক, টিটিসি ও টিএসসিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষকদের পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম চার বছর রাখা।

  • পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ১৩ মামলা, আটক ১৬৫ জন

    পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ১৩ মামলা, আটক ১৬৫ জন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা সংবাদদাতা :
    গত শুক্রবার পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম (কাদিয়ান) সম্প্রদায়ের তিনদিন ব‍্যাপী বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও ঘরবাড়ি,দোকান, ট্রাফিক পুলিশ অফিস পুড়ে দেয়ার ঘটনায় ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ‍্যে পঞ্চগড় সদর থানায় ১১টি ও বোদা থানায় অপর দুটি ২টি মামলা দায়ের করেছে পুলিশ ও বিক্ষুব্ধ ব‍্যক্তি।

    ঘটনার এক সপ্তাহ পেরুলেও পঞ্চগড়ে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সজাক দৃষ্টিতে অবস্থান

    এদিকে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পঞ্চগড় জেলা পুলিশ অভিযান অব‍্যাহত রেখেছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম।

    তিনি জানান, শুক্রবারের ঘটনায় সাধারণ মানুষের মধ‍্যে কিছুটা গ্রেফতার আতঙ্ক থাকলেও প্রকৃত দুষ্কৃতিকারীদের ছাড়া নিরীহ কাউকেই গ্রেফতার করা হচ্ছে না। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ‍্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের আটকে তাদের অভিযান অব‍্যাহত রয়েছে।

  • তানোরে অপারেটরদের দৌরাত্ম্য কৃষকেরা দিশেহারা

    তানোরে অপারেটরদের দৌরাত্ম্য কৃষকেরা দিশেহারা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। কৃষক ও কৃষি কথা বিবেচনা করে গভীর নলকুপ স্থাপন করা হয়েছে।কিন্তু স্কীমভুক্ত কৃষকের মতামত উপেক্ষা করে আর্থিক সুবিধা নিয়ে অযোগ্যদের পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক পরিচয়ের হোমরাচোমরা অপারেটর নিয়োগ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক কথায় জমি কৃষকের হলেও রাজত্ব অপারেটরদের। অপারেটরেরা প্রতি মৌসুমে কৃষকের জমি ফড়িয়া আলু চাষিদের কাছে ইজারা দিয়ে চার ভাগের একভাগ টাকা আত্মসাৎ করে আসছে। কেউ প্রতিবাদ করতে পারে না। গভীর নলকুপের স্কীমে আলুর প্রজেক্ট হয়। যিনি এসব প্রজেক্ট করেন তাকে অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হয়। অপারেটরা স্কীমের জমি প্রতি বিঘা ১০ থেকে ১৫ হাজার টাকায় ইজারা দেন। কিন্তু জমির মালিকে (কৃষক) ৭ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়।
    জানা গেছে, উপজেলায় বিএমডিএ’র ৫৩৬টি ও ব্যক্তিমালিকানা ১৬টি মোট ৫৫২টি গভীর নলকুপ রয়েছে।এছাড়াও
    অগভীর নলকুপ বিদ্যুৎ চালিত ৪১১টি ও ডিজেল চালিত ৫০টি, এলএলপি বিদ্যুৎ চালিত ৩টি, ডিজেল চালিত ৩৫০টি, মোট এক হাজার ৩৬৬টি সেচ পাম্প রয়েছে।
    উপজেলায় আবাদযোগ্য কৃষি জমি রয়েছে ২৩ হাজার ৯৯৩ হেক্টর, সেচের আওতায় ২২ হাজার ৩৩২ হেক্টর। সেচ বহির্ভুত জমি রয়েছে এক হাজার ৬৬২ হেক্টর। একফসলী জমি ৩৪৪ হেক্টর, দুই ফসলী ৪ হাজার ৫৪০ হেক্টর, তিনফসলী ১৯ হাজার ১০৯ হেক্টর, নীট ফসলী জমি ২৩ হাজার ৯৯৩ হেক্টর, নিবিড়তা ২৭৮ শতাংশ ভূমি ব্যবহার ৮২ শতাংশ। উচুঁ জমি ২০ হাজার ৩৮৬ হেক্টর, মাঝারি উচুঁ জমি এক হাজার ৫৭৮ হেক্টর, মাঝারি নিচুঁ জমি এক হাজার ৫৫৩ হেক্টর ও নিচু জমি ৪৭৬ হেক্টর রয়েছে।
    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশক্ষেত্রে প্রকৃত কৃষক বা স্কীমভুক্ত কৃষকের কোনো মতামত না নিয় রাজনৈতিক বিবেচনায় অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের অযোগ্য হোমরাচোমরাদের অপারেটর নিয়োগ করা হচ্ছে। একটি অপারেটরকে নিয়োগ নিতে দেড় থেকে দু”লাখ টাকা গুনতে হয়। ফলে নিয়োগের টাকা সুদাসলে উঠাতে এসব অপারেটরগণ কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে ঘোষণা দিয়ে করে চাঁদাবাজি।
    সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির জেল নম্বর ৯৩, ইলামদহী মৌজার ২১৫ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর ইউপি চেয়ারম্যান মতিনের ঘনিষ্ঠ সহচর দুরুল ইসলাম। কৃষকেরা জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের ঘনিষ্ঠ সহচর দুরুল ইউপি চেয়ারম্যানের প্রভাব বিস্তার ও কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে রীতিমতো চাঁদাবাজি করছে। তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৫০ লালপুর মৌজায় ৭০১ নম্বর দাগে অবস্থিত বিএমডিএ’র গভীর নলকুপের অপারেটর ইউপি চেয়ারম্যানের পুত্র ওবাইদুর রহমান। কৃষকেরা জানান,
    ক্ষমতাসীন দল ও বাবার দাপট দেখিয়ে তিনি অতিরিক্ত সেচ চার্জ আদায় করছেন। সরনজাই ইউপির জামিন সিধাইড় মৌজায়, জেল নম্বর ১০৬ এবং দাগ নম্বর ১৪৪৬ ও ১৪৮৩ দাগে স্থাপিত গভীর নলকুপের অপারেটর সিধাইড় গ্রামের প্রয়াত সোবহান মন্ডলের পুত্র বাসারত উল্লা মন্ডল। তিনিও ক্ষমতার দাপট দেখিয়ে অতিরিক্ত সেচ চার্জ আদায় করছেন। পাঁচন্দর ইউপির জেল নম্বর ৮০ কচুয়া মৌজার ৫৪ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের অপারেটর হাবিবুর রহমান। এবং জেল নম্বর ৯৯ কুন্দাইন মৌজার ৪১০ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের অপারেটর সাদিকুল ইসলাম সাদেক। তারা কৃষকদের জিম্মি করে অতিরিক্ত সেচ চার্জ আদায় করছে।
    অথচ অপারেটরদের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় সেচ কাজে কুড়ি শতাংশ সরকারি ভর্তুকির কোনো সুবিধা পাচ্ছেন না কৃষকেরা। তবে অপারেটরগণ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা অবৈধ সুবিধা না পেয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গভীর নলকূপে প্রকার ভেদে ঘন্টাপ্রতি ১২৫ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো অপারেটর বাড়তি সেচ চার্জ নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এজন্য কৃষকদের সচেতন হতে হবে। কারন সরকার সেচে ভূর্তুকি দিচ্ছে। আর কেউ বেশি নিবে তা বরদাস্ত করা হবে না।#

  • দেশে সাইক্লোন হলেও সরকার বিএনপি’র উপর চাপ দেয় বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন

    দেশে সাইক্লোন হলেও সরকার বিএনপি’র উপর চাপ দেয় বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন

    পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন
    পঞ্চগড়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিএনপির কেন্দ্রীয় নেতা সহ দেশের সাইক্লোন হলেও সরকার বিএনপির উপর চাপ দিচ্ছে দেশের সাইক্লোন হলেও হলেও সরকার বিএনপিকে দোষারোপ করছে। প্রশাসনের কোনো জবাবদিহিতা নেই। সরকারি দলের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

    তিনি গতকাল বিকালে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
    এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।

    এর আগে দুপুরে প্রতিনিধি দল পৌরসভার আহম্মদনগর ও বোদা উপজেলার ফুলতলাসহ কাদিয়ানি সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে কাদিয়ানি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া তারা সংঘর্ষের ঘটনায় নিহত আরিফুর রহমানের বাসায় যান।

    সেখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
    সংবাদ সম্মেলনে মেজর (অব.) হাফিজউদ্দিন আরও বলেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য বিশেষ করে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে আতঙ্কের মধ্যে রাখার জন্য এই ঘটনার অবতারণা করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি, আলামত দেখে মনে হচ্ছে দেশে গণতন্ত্র নেই। দেশে আইনের শাসন নেই।

    কোনো মানুষের কোনো অধিকার নেই। মানবতা প্রতিদিনই লুণ্ঠিত হচ্ছে।

  • বেতাগীতে ‘রাবনবদ’ মানুষকে মুগ্ধ করেছে, বিলুপ্তের পথে রাম যাত্রা পালা

    বেতাগীতে ‘রাবনবদ’ মানুষকে মুগ্ধ করেছে, বিলুপ্তের পথে রাম যাত্রা পালা

    মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা)

    কালের আবর্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঙালির এককালের বিনোদনের প্রধান অনুষঙ্গ যাত্রাপালা। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের রাম যাত্রা পালা কির্ত্তন।
    আকাশ সংস্কৃতির প্রভাব, হাতের মুঠোয় বিনোদনের সহজলভ্যতা আবর্তে পড়ে বাঙালির লোকসংস্কৃতির ঐতিহ্য এই যাত্রা পালা আজ হারিয়ে যেতে বসেছে।

    যাত্রাপালা দেখার জন্য দর্শকরা রাতভর বিনিদ্র থাকার প্রস্তুতি নিয়ে আর অপেক্ষায় প্রহর গোণেন না। শীতে মেলা বসবে, যাত্রাপালা আসবে-সেই প্রতীক্ষায় থাকে না আর গ্রামের মানুষ।

    যাত্রার এই করুণ দশার কারণে বেকার হয়ে পড়েছেন এই শিল্পের মানুষগুলো। বিকল্প কর্মসংস্থানের অভাবে তাদের অনেকে মানবেতর জীবন যাপন করছেন। সরকার যাত্রা শিল্পের জন্য নীতিমালা ও নিবন্ধনের ব্যবস্থা করলেও এই শিল্পের সংকট কাটছে না। মোকামিয়া গ্রামের রামযাত্রা পালা কির্ত্তনের শিল্পী পঙ্কোজ হাওলাদার বলেন, রামযাত্রা পালায় এখন উপার্জন কম। একারনে বাধ্য হয়ে যাত্রাশিল্পের পেশা পরিবর্তন করে অন্য মুদিমনোহরী ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।

    জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের রামায়ণ গ্রন্থের আলোকে রামযাত্রা পালা কির্ত্তন অনুষ্ঠিত হতো। বিশেষ করে কারো বাবা মা মারা গেলে তাদের আত্মার মঙ্গল কামনার উদ্দেশ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে রামায়ণের আলোকে লক্ষ্মন শক্তিসেল, রাবনবদ, মেঘনাথ বদ, অশ্বমেধযজ্ঞ প্রভৃতি যাত্রা পালা অনুষ্ঠিত হতো। এসব পালা কির্ত্তন দেখার জন্য গ্রামের মানুষের মধ্যে প্রবল আর্কষণ ছিলো। সূর্যবংশের রাজা দশরথ, প্রভূ রাম, লক্ষ্মন, ভরত, সীতা , বিভীষণ, রাবন, হনুমান, লব,কুশ এসব চরিত্রের অভিনয় ছিল মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর পোশাকে সজ্জিত হয়ে রামযাত্রা পালার চরিত্রগুলো অভিনয় দেখা যেতো। বর্তমানে আগের মত এসব যাত্রাপালা দেখা যাচ্ছে না।

    উপজেলার মোকামিয়া ইউনিয়নের রামযাত্রা পালা কির্ত্তনের পরিচালক সুধীর রঞ্জন মন্ডল বলেন,’ শিল্পীদের বেতন, পোশাক ও শিল্পীদের সাজসজ্জা খরচ মিটিয়ে এ শিল্প টিকিয়ে রাখতে সমস্যা হচ্ছে।

    বেতাগী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন বড়াল বলেন,’ আগে গ্রাম বাংলার রামযাত্রা পালা দেখার জন্য মানুষের মধ্যে আর্কষণ ছিল। এখন শিল্পীও নেই, আর রামযাত্রা পালা কির্ত্তন আগের তুলনায় অনেক কমে গেছে। তবে এসব শিল্পীদের বাঁচিয়ে রাখতে সরকার বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসতে হবে।

    মোঃ খাইরুল ইসলাম মুন্না
    বেতাগী বরগুনা।

  • ঝালকাঠিতে ধ্রুবতারা’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

    ঝালকাঠিতে ধ্রুবতারা’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ৮ মার্চ ২০২৩ বুধবার বিকাল ৫ টায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ( DYDF) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়।

    ধ্রুবতারা ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিথি শর্মা বনিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ধ্রুবতারার উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, বিশেষ অতিথি ছিলেন পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদা খানম, উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জীতা রানী, সিটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ফাতেমা আক্তার তুলি, কবি, লেখক ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মুঃ আল-আমীন বাকলাই, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, সমাজসেবক ও উপদেষ্টা ছবির হোসেন, সমাজসেবক ও উপদেষ্টা হাসান মাহামুদ, অনুষ্ঠানের উপস্থাপনা করেন সংগঠনের অনুষ্ঠান সম্পাদক হাবিবা হিরা, স্বাগত বক্তব্য দেন নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ কনা আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন ধ্রুবতারার সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুবেলসহ সদস্যবৃন্দ।

    এ সময়ে অতিথিরা তাদের বক্তব্যে নারীর অধিকার, নিরাপদে চাকুরী, স্বাধীন ভাবে চলাচল, নারীর ক্ষমতায়ন গুরুত্ব তুলে ধরেণ এবং তারা যাতে সমাজের প্রতিটা উন্নয়নে ও কাজে অবদান রাখতে পারে তার ব্যবস্হার দাবী জানান। আলোচনা শেষে ইসরাত জাহান সোনালী কে গুণীজন সংবর্ধনা দেয়া হয় এবং সকল নারী সদস্যদের ফুলেল শুভেচছা দেয়া হয়।

  • ৮০ বছর আগের মসজিদের নাম পরিবর্তনে মুসল্লিদের ক্ষোভ

    ৮০ বছর আগের মসজিদের নাম পরিবর্তনে মুসল্লিদের ক্ষোভ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে প্রায় ৮০ বছরের পুরনো মসজিদের নাম পরিবর্তন করে আমেরিকা প্রবাসী এক ব্যক্তি নিজের নাম ব্যবহার করায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার সুবিদপুর গ্রামে গাজী বাড়ি জামে মসজিদটির নাম রাখা হয় আমিন জামে মসজিদ।
    এলাকাবাসীর অভিযোগ, সুবিদপুর গ্রামে ৮০ বছর আগে একটি জমি গাজী বাড়ি জামে মসজিদের জন্য ওয়াকফাহ করা হয়। ২০২০ সালে ওই মসজিদে পাঁচ হাজার টাকা অনুদান দেয় ইসলামী ফাউন্ডেশন। সম্প্রতি স্থানীয় বাসিন্দা আমেরিকা প্রবাসী রুহুল আমিন গাজী মসজিদটি সংস্কার করেন। এ সময় তিনি মসজিদের পুরনো নাম পরিবর্তন করে ‘আমিন জামে মসজিদ’ নামকরণ করেন। এলাকার মুসল্লিদের সাথে আলোচনা না করেই মসজিদের নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। স্থানীয় গ্রামবাসী ও মুসল্লিরা মসজিদের নাম ‘গাজী বাড়ি জামে মসসজিদ’ নামে রাখার দাবি জানিয়েছেন।
    মুসল্লিদের অভিযোগ, শুধু মসজিদের নাম পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি রুহুল আমিন। তিনি ওই মসজিদের সকল তদারকি একাই করছেন। তাঁর পছন্দের হুজুর রেখে এটি পরিচলানা করছেন। মসজিদের কোন কমিটির প্রয়োজন নেই, তিনি যা বলবেন সে অনুযায়ী চলবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। এতে মসজিদে মুসল্লির সংখ্য দিন দিন কমে যাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা পুরনো নাম বহাল ও রুহুল আমিনের একক কর্তৃত্বরোধে প্রশাসনের সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুবিদপুর ইউপি চেয়ারম্যানের কাছে। সুবিদপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফ্ফার মুসল্লিদের নিয়ে বৈঠক করে পুরনো নাম বহাল রাখার সিদ্ধান্ত দেন। এর পরেও প্রভাবশালী রুহুল আমিন মসজিদের পুরনো নাম এখনো বহাল করেননি। তিনি কারো কথাই শুনছেন না বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এমনকি মসজিদের নাম পরিবর্তন নিয়ে রুহুল আমিনের সাথে তাঁর আত্মীয়-স্বজনের সম্পর্কের অবনতি হয়েছে। তাঁর ভাইসহ অন্যন্য আত্মীয়-স্বজনরাও চাইছেন মসজিদের পুরনো নাম বহাল রাখতে।
    এদিকে মসজিদের নাম পরিবর্তন করা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আমেরিকা প্রবাসী দুই ভাইয়ের মধ্যে নলছিটি শহরের হাসপাতাল সড়কে একটি সম্পত্তি নিয়েও বিরোধ দেখা দিয়েছে। ভাই রফিকুল গাজী জমির সীমানাপ্রাচীর দিলে রুহুল আমিন লোকজন দিয়ে রাতের আঁধারে সীমানাপ্রাচীর ভেঙে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম গাজী নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছে নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান।
    আমেরিকা থাকায় রুহুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।