Author: desk

  • চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক (চারঘাট)রাজশাহী
    ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্যে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোজাম্মেল হক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল (ডিজিএম) রঞ্জন কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • লন্ডনে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সেনবাগের যুবকের মৃত্যু

    লন্ডনে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সেনবাগের যুবকের মৃত্যু

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী সেনবাগের মোহাম্মদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান, ০৪নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আবদুর রব মিয়ার জৈষ্ঠ্যপুত্র মিজানুর রহমান(৩৮) গত ৬ মার্চ লন্ডনে নিজ বাসায়,অগ্নিকান্ডে গুরুতর আহত হয়ে লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বাংলাদেশ সময় রাত ১২ টা ১৫ মিনিটে মৃত্যুবরন করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মরহুম মিজানুর রহমান ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।সে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যু সংবাদে নিজ এলাকা মোহাম্মদপুরে চলছে শোকের মাতম।

  • নিখোঁজের এক দিনপর পুকুর থেকে ৭ বছরের শিশুর  মরদেহ উদ্ধার

    নিখোঁজের এক দিনপর পুকুর থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    নিখোঁজের একদিন পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরিয়া নামে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত মরিয়া উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

    স্থানীয় ইউপি সদস্য আবেদ আলী গণমাধ্যম কর্মীদের জানান, গত বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরে মরিয়া। বাড়িতে এসে মা দেখতে না পেয়ে তার মাকে খুঁজতে বের হয় মরিয়া। সম্ভবত সে সময়ে শিশুটি তার প্রতিবেশীর বাড়ির পাশে একটি পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে দুপুর থেকে মরিয়াকে বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শোকে ভেঙে পড়েন শিশুটির পরিবার। শুক্রবার(১০ মার্চ) সকালে ওই পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

    এবিষয়ে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক এস.আই মো. মহিদুল ইসলাম শিশুর লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সাতক্ষীরায় দেশি পিস্তলসহ গ্রেফতার ১

    সাতক্ষীরায় দেশি পিস্তলসহ গ্রেফতার ১

    মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
    সাতক্ষীরার বৈকারি এলাকা থেকে দেশি পিস্তলসহ বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টায় বৈকারি ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে একই এলাকার ওয়াজেদ আলী গাজীর ছেলে।

    শুক্রবার দুপুরে এসব তথ্য জানান সদর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন।

    এসআই লোকমান আরও বলেন, গ্রেফতার ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার করা হয়।

    এসময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল (ওয়ান শ্যুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১)।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল ফকির বলেন, গ্রেফতার ওই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • গোপালগঞ্জে জাতীয় দূয্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে জাতীয় দূয্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় দূয্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

    আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কায্যালেয়র সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

    পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকারের প্রকল্প পরিচালক আজাহারুল ইসলাম, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি লিটন আহমেদসহ সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #

  • ২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোন আইন ছিল না। ইতিমধ্যে একটি আইন পাশ হয়েছে এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের উপর দায়িত্ব দেয়া হয়েছে। তালিকা প্রনয়ণ কমিটি নীতিমালা তৈরীর কাজ করে যাচ্ছে, তবে মার্চ মাসে তালিকা প্রকাশিত হবে না, একুট বিলম্বে প্রকাশিত হবে।

    আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী আরো বলেন, এ সরকারের মেয়াদে তালিকা প্রকাশ করা হবে, তবে কমিটির সভাপতি নির্ধারিত তারিখ জানাতে পারবেন। কবে রাজাকারদের তালিকা প্রকাশ হবে তার সঠিক সময় জানাতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান। আমাদের পক্ষ থেকে তাগিদ আছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত তম সময়ে তালিকা প্রকাশ করার। এ তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে, আর এই সরকারের মেয়াদেই সেই তালিকা প্রকাশ হবে ইনশাল্লাহ।

    এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন। #

  • আওয়ামী লীগ নেতাদের শপথ পড়ালেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

    আওয়ামী লীগ নেতাদের শপথ পড়ালেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ পড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

    আজ শুক্রবার (১০ মার্চ) বেলা ১১ টায় নাটোর জেলা আওয়ামী লীগ ও আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ পড়ান তিনি।

    শপথে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে একজন সাহসী সৈনিক হিসেবে আমৃত্যু কাজ করবো। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের জন্য প্রস্তুত থাকবো। হে আল্লাহ সর্বশক্তিমান, আমাকে এই শপথ রক্ষা এবং পালনের শক্তি দিন।

    এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    এসময় নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও নাটোর ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও সাবেক ক্রিয়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর মহিলা সংরক্ষিত আসনের এমপি রত্না চৌধুরী,নাটোর সদরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আল মামুন, সহ নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে বিশিষ্ট অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    গোপালগঞ্জে বিশিষ্ট অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিশিষ্ট অর্থনীতিবিদ ও কচিকাঁচার মেলার সাবেক সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে দিনব্যাপী ইব্রাহিম খালেদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত এই ক্যাম্পে দুই শতাধিক শিশু, মহিলাসহ বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    স্বেচ্ছাসেবী সংগঠন এ সোশ্যাল প্রজেক্ট ফর দা হেপলেস ও বিশিষ্ট সমাজ সেবক ডা. হাফিজুর রহমানের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন খোন্দকার ইব্রাহিম খালেদের ভাই গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক খোন্দকার এহিয়া খালেদ সাদী। এ সময় গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান সাহেব আলী মোল্লা টুকু, মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী ইমরান আহমেদ, আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী ডা. সোলায়মান বাদলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

    সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ডায়াবেটিস পরীক্ষা ও রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পর বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এর আগে ৫০টি শিশুর মধ্যে পেস্ট, ব্রাশ ও সাবান বিতরণ করা হয়। #

  • জমির আইল ঘেরা জালে জড়ানো আদিবাসী এক যুবকের মরদেহ উদ্ধার

    জমির আইল ঘেরা জালে জড়ানো আদিবাসী এক যুবকের মরদেহ উদ্ধার

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকার একটি ড্রেনের পাশ থেকে জমির আইল ঘেরা জালে জড়ানো নিতাই চন্দ্র (৪০) নামে আদিবাসী এক রাজমিস্ত্রী যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

    বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

    নিহত নিতাই চন্দ্র পাঁচবিবি উপজেলার বিরনগর দোল্লাপাড়া এলাকার মৃত শ্রী মন্টু চন্দ্রের ছেলে। নিহতের গলায় নাইলন সুতার জাল পেঁচানো ছিল।

    স্থানীয় এলাকাবাসীদের সূত্র জানাগেছে,বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে ড্রেনে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এবিষয়ে পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, পৌরসভার পশ্চিম বালিঘাটায় এলাকায় ড্রেনে এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে জয়পুুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে তিনি জানান।

  • ময়মনসিংহে পুলিশ কনস্টেবল সাদ্দাম হত্যা মামলায় আরেক কিলার গ্রেফতার

    ময়মনসিংহে পুলিশ কনস্টেবল সাদ্দাম হত্যা মামলায় আরেক কিলার গ্রেফতার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে পুলিশ কনস্টেবল সাদ্দাম হত্যা মামলার সাথে জড়িত আরেক আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তার নাম মোঃ ফরিদ(২২) । সে কোতোয়ালি মডেল থানা এলাকাধীন হাসিবাসি এলাকার আলাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার (৯মার্চ)সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) নিরুপম নাগ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বাঘের কান্দা সাকিনস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ঘটনার সাথে জড়িত নিহত কনষ্টেবল সাদ্দাম হত্যার ঘটনায় তার সহোদর ভাইকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো সাদ্দামের ভাই হাবিবুল করিম তপু ও আনোয়ারুল ইসলাম। এই নিয়ে উক্ত মামলায় মোট ৩জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকালে খবর পেয়ে বাদে কল্পা গ্রামের মেহগুনি বাগান থেকে একটি লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সাদ্দাম হোসেন। সে পুলিশ কনস্টেবল সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিল। গত ২৪ জানুয়ারি থেকে সে কর্মস্থলে গড় হাজির ছিল। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যাকরা হয়েছে। এ ঘটনায় স্ত্রী সুমাইয়া আক্তার হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

    তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে পুলিশ জানতে পায়, সাদ্দাম হোসেন প্রায় সময়ই তার চাকরির কর্মস্থলে গড় হাজির হয়ে বাড়িতে অবস্থান করত। ছুটিতে অতিবাস/গড় হাজির থাকার কারনে ইতিপূর্বে তার কর্মক্ষেত্রে বেশ কয়েকটি লঘু এবং গুরুদন্ডে দন্ডিত হয়েছেন। বাড়িতে থাকাকালীন সময়ে সে মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পরে। টাকার জন্য সাদ্দাম বিভিন্ন সময় তার পিতামাতা সহ ভাইকে বিরক্তসহ নিজের তার মোবাইল ও মোটরসাইকেল পর্যন্ত বন্ধক দেয়। ঘটনার দিন গত ২৪ ফেব্রুয়ারি সকালে টাকার জন্য সাদ্দাম তার পিতামাতাকে লাঞ্চিত করে। খবর পেয়ে তার সহোদর বড় ভাই হাবিবুল করিম তপু ঢাকা থেকে ক্ষিপ্ত হয়ে বাড়িতে আসে এবং তার বন্ধু আনোয়ারকে খবর দিয়ে নিয়ে আসে। একই তারিখ রাত ১১টারদিকে পার্শ্ববর্তী মেহগনি বাগানে হাবিবুল করিম তপু এবং আনোয়ার ও ফরিদসহ আসামীরা অবস্থান করে ভিকটিম সাদ্দামকে ফোন করে ডেকে নেয়। সাদ্দাম কেন তাহার পিতামাতাকে লাঞ্চিত করে এবং চাকরি স্থলে কেন যায় না এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দামের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে গাছের সাথে আটকিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

    এসআই নিরুপম নাগ বলেন, গ্রেফতারকৃত ফরিদ কে আদালতে পাঠানো হলে সে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করে।