Author: desk

  • ঝালকাঠির বাউকাঠি কলেজের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

    ঝালকাঠির বাউকাঠি কলেজের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের নবীনবরন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জমজমাট নানা আয়োজনে ভাচর্ুয়ালী প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি ২ আসনের সাংসদ বর্ষিয়ান রাজনৈতিক নেতা আমির হোসেন আমু। সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনীর, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, প্যানেল মেয়র তরুন কর্মকর্তা, মজিবুল হক আকন্দ,শুক্কুর মোল্লা, আলিউর রহমান হিরু, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, ইয়াসিন মৃধা, আলহাজ্ব সোহরাব হোসেন, তসিলম মৃধা, জাহাঙ্গীর হোসেন ও আব্দুর রাজ্জাক সিকদার প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ৮ হাজার মেহমাদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহরাব হোসেন, ইয়াসিন মৃধা, আলমগীর হোসেন, আব্দুল হক।

  • সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন অনুষ্ঠিত

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন গত ১০ মার্চ এসকেএস ইন এর বাউল মঞ্চে অনুষ্ঠিত।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী,রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার বিশিষ্ট লেখক মাহফুজ ফারুক, লেখক সংগঠক শহীদুল্লাহ্হীল ফারুক, উপাধ্যক্ষ নাসরিন রেখা, বিশিষ্ট সাংবাদিক তামজিদুর রহমান তুহিন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর নির্বাহী সভাপতি শিক্ষা কর্মকর্তা শরীফ আহমাদ, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি মামুনুর রশীদ মন্ডল, কবি আব্দুল হাদী, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, কবি আতাউর রহমান, কবি মনিরা পারভীন পপি, কবি নাজিরা জাহান, কবি জয়ন্ত কুমার গৌতম,কবি মিফতাহুল জান্নাত প্রমি,কবি রাসেল আহাম্মেদ, সিদরাতুল মুনতাহা, আবুল কালাম আজাদ প্রমুখ।
    দিনভর কবিতা আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্য, খেলাধুলা, লটারি, পুরস্কার বিতরণ, এবং রেডিও সারাবেলায় সাংবাদিক উজ্জল চক্রবর্তীর উপস্থাপনায় সারাবেলা ভবনে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কবিতা উৎসবে অর্ধশতাধিক কবি-লেখক দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।

  • বর্ণাঢ্য আয়োজনে বরিশালে  আনন্দ টিভির  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে বরিশালে আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বি এম মনির হোসেনঃ-

    সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভি, গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলায়তনে কেক কাটার মধ্যদিয়ে আনন্দ টিভির জন্মদিনের অনুষ্ঠানের সুচনা করা হয়,এরপরে তৃনমুল জনতার হৃদয়ের কথাবলে আনন্দ টিভি এই শ্লোগানকে সামনে রেখে ১১মার্চ শনিবার
    সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়,অনুষ্ঠানে বরিশাল ব্যুরোপ্রধান কাজী আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য, গৌরনদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হারিছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আনিসুর রহমান, ছাত্র লীগ সভাপতি জুবায়ের হোসেন সান্টু ভুঁইয়া, ছাত্র লীগ সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ লুৎফুর রহমান দিপ, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম, সাংবাদিক মেহেদী হাসান, এ এস মামুন, নাসির উদ্দীন সহপ্রশানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক,আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহন করেন, শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজনদের সম্মাননা প্রদান কার হয়।

  • ধামইরহাটে ব্যবসায়ীদের মিলন মেলায় বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

    ধামইরহাটে ব্যবসায়ীদের মিলন মেলায় বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাট বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ব্যবসায়ীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট বাজার বণিক সমিতির আয়োজনে শুক্রবার সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এ মিলন মেলা ধামইরহাট পূর্ব বাজারে একটি চাতালে অনুষ্ঠিত হয়।

    মিলনমেলা উপলক্ষে বণিক সমিতির সাড়ে ৪শত জন ব্যবসায়ীদেরকে নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট বাজার বণিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো.সামসুজ্জোহা হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী। অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, উপদেষ্টা মোফাজ্জল হক সরকার, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সমিতির অন্যতম নেতা সাখাওয়াত হোসেন, জাহেদুল ইসলাম পটু, আবু সাঈদ পলাশ, মো.ইছা, মো. সজল, আবুমুছা স্বপন প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • বগুড়ার শাজাহানপুরে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ; থানায় অভিযোগ

    বগুড়ার শাজাহানপুরে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ; থানায় অভিযোগ

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ

    বগুড়ার শাজাহানপুরে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিধবা নারী নারগিছ(৪২) নামের এক মধ্যবয়সি মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সে উপজেলার আড়িয়া ইউনিয়ন এর খোদাবন্দবালা গ্রামের তোজাম্মেল হোসেন এর মেয়ে।
    থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দার পাড়া গ্রামের মোরতাজ উদ্দিন জায়দারের ছেলে মো. সিরাজুল ইসলাম পিন্টু (৫৫) সাথে পারিবারিক ভাবে বিয়ের কথাবার্তা ঠিক হয়। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে সিরাজুলের মুঠোফোন নাম্বার ০১৭১৮৭৪১৯২৩ থেকে তার বোন পরিচয় ফোনে ০১৯৩৭০৪৩৮৭৬ আমাকে বলে বিয়ের কেনাকাটা করার জন্য বিভিন্ন প্রকার মাপযোগের প্রয়োজন তাই আসতে হবে আপনাকে ভাবি। তখন আমি চিন্তাভাবনা পড়ে যাই কি করবো। ভাইদের সাথে আলাপ করে তার নিজ বাড়ি কলোনিতে আসি। সেখানে পৌঁছে দেখি সিরাজুল ছাড়া আর বাসাতে কেউ নেই। তখন বোঝার বাকি থাকলো না। পরে সে আমাকে তার রুমে নিয়ে বসতে বলে এবং আলাপকালে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় সিরাজুল ইসলাম পিন্টু। কিন্তু তাতে আমি আপত্তি জানালে সে ধস্তাধস্তি ও জবরদস্তি করে তার খাটের উপর শুয়াইয়া আমার পরনের সব কাপড় খুলে ফেলে এবং ইচ্ছার বিরুদ্ধে সে আমাকে ধর্ষণ করে। তাই বিচার পেতে আমি আইনের দারস্থ হয়েছি।
    এবিষয়ে ধর্ষনকারী সিরাজুল ইসলাম পিন্টুর সাথে কথা বললে জানান, এসব মিথ্যা ঘটনা আমাকে ফাঁসানো চেষ্টা করছে ওই বিধবা নারী।
    মালতিনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এঘটনায় অভিযোগ হয়েছে তদন্ত চলছে, বিবাদির ঠিকানা খুজে পাইনি মোবাইল ফোন রিসিভ করছেনা। তবে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • তানোরের বাজারে গ্রীষ্মকালীন ফল তরমুজ দাম নাগালের বাইরে

    তানোরের বাজারে গ্রীষ্মকালীন ফল তরমুজ দাম নাগালের বাইরে

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরের বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ। তবে অনেকটা সাধারণের নাগালের বাইরে। এছাড়াও বিভিন্ন বাজারের ফলের দোকানগুলোতেও প্রচুর পরিমাণে তরমুজ আসতে শুরু করেছে। আবহাওয়া শুস্ক থাকায় বিক্রির পরিমাণও প্রতিনিয়ত বাড়ছে বলে জানান বিক্রেতারা।উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে ও সড়কের পাশে তরমুজ বিক্রি করতে দেখা গেছে। ফলের দোকানগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। তরমুজ কিনতে আসা ক্রেতা শিক্ষক বকুল হোসেন বলেন, গ্রীষ্মকালীন একটি জনপ্রিয় ফল তরমুজ। এটি শুধু শীতলকারক, তৃষ্ণা নিবারক ও প্রশান্তিদায়কই নয়, চিকিৎসকদের মতে তরমুজে সাইট্রুলিন নাইট্রিক অক্সাইড উৎপাদন করে। তানোর পৌর সদরের ফল ব্যবসায়ী খোকন বলেন,বর্তমানে বাজারে পতেঙ্গা, কুয়াকাটা, বরিশালসহ বিভিন্ন জেলার মোকাম থেকে কালো ও বাংলালিংক জাতের এসব তরমুজ শহরের আড়তগুলোতে আমদানি করছে। সেখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছি। ওই ব্যবসায়ী আরও বলেন, প্রতি বছর এই মৌসুমি ফলের ব্যবসা করি। এ অঞ্চলে তরমুজের আবাদ তেমন হয় না। কয়েকটি এলাকাতে অল্প পরিসরে আবাদ হলেও এই সময়ে বাজারে আসে না। আমরা রাজশাহী ও নাটোর থেকে তরমুজ নিয়ে এসে বিক্রি করি। এর স্বাদ ভালো থাকায় বাজারে চাহিদা আছে। বেশ কয়েক দিন ধরে বিক্রি করছি। বেচাকেনা এখনো সেভাবে জমে ওঠেনি। তবে রমজান মাসে বেচাকেনা জমে উঠবে।

    তানোর উপজেলা হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন বলেন, তরমুজ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। টিউমারের বৃদ্ধি হ্রাস করে, ক্যান্সারের ঝুঁকি কমায় এবং এর বিটা ক্যারোটিন হৃদযন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে। হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিহত করে। এতে বিদ্যমান পটাশিয়াম ফ্লুরিড ও মিনারেলের ভারসাম্য ঠিক রাখে, মাংস পেশির অতিরিক্ত সংকোচন দূর করে। এটি ফুসফুস, যকৃত কিডনি ও পাকস্থলীকে শক্তিশালী করে। পেপটিক আলসার সৃষ্টিতে বাধা দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে বলে জানান তিনি।#

  • মধুপুর-ধনবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

    মধুপুর-ধনবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    “স্মার্ট বাংলাদেশ প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়”এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে শুক্রবার পালন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩।

    উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সড়ক শেষে একই স্থানে এসে শেষ হয়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমনের স ালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন-উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবউন্নাহার, ধনবাড়ী ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ও সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ।

    অপরদিকে, মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালী, আলোচনাসভা ও মহড়া’র মধ্যদিয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। আলোচনাসভায় বক্তব্যে রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ সহ অন্যান্যরা।

    হাফিজুর রহমান।।

  • সুজানগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

    সুজানগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার সুজানগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিবিষয়ক অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মতিউর রহমান, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম । আলোচনা সভায় দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকা এবং ভূমিকম্প, বজ্রপাতসহ যেকোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবেলা করার কৌশল শিখে রাখা এবং যেকোনো দুর্যোগে প্রশাসনকে অবহিত করার পরামর্শ প্রদান করা হয়। শেষে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ “স্মার্ট বাংলাদেশের প্রত‍্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই স্লোগানকে সামনে রেখে প গড়ের তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ( ১০ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আবু তাহের আনসারী প্রমূখ। এছাড়াও সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কালদাসপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কালদাসপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কালদাসপাড়া জামে মসজিদের দ্বিতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) জুমার নামাযের আগে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের কালদাসপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।

    রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর অবসরপ্রাপ্ত ম্যানেজার ও কালদাসপাড়া জামে মসজিদের সভাপতি শাসসুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য মোঃ তারিফ হোসেন প্রধান, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা খাতুন, সাংবাদিক তরিকুল ইসলাম, মোঃ বাদশা সুলায়মান, মোঃ তহিদুল ইসলাম-১, তহিদুল ইসলাম-২, জাকের হোসেন সহ আরোও অনেকেই।

    জানা যায়, প্রধান অতিথি কাজী মাহদুদুর রহমান ডাবলু এর মাধ্যমে ২টন চাল বরাদ্দ পেয়ে গ্রামের ওই মসজিদ উন্নয়নের যৌবন ফিরে পেয়েছে। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামবাসী মসজিদ উন্নয়নে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের কাছে সরকারি বরাদ্দ পেতে আবেদন জানিয়েছেন।

    উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমি এই মসজিদে নির্মাণ কাজের জন্য বরাদ্দের ব্যবস্থা করেছি, ইনশাআল্লাহ আগামীতেও মসজিদের নির্মাণ কাজের উন্নয়নে বরাদ্দ দেয়ার ব্যবস্থা করব।’

    ইউপি চেয়ারম্যান মোঃ তারেক হোসেন বলেন, ‘যেহেতু এবার এই মসজিদ বাজেট ধরাতে পারিনি সেহেতু আগামীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় বাজেটে তালিকাভুক্ত করার চেষ্টা করব।