মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মোট ১৬টি মামলা নিয়েছে পুলিশ। এসব মামলায় গত ২৪ ঘন্টায় আরো ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে।
পঞ্চগড়ের বোদা ও সদর থানায় করা এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে ১০ হাজারেরও অধিক।
শনিবার সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও এখন জেলা জুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তার আতঙ্কে জেলা সদরের আহমদ নগরের আশপাশের কয়েকটি গ্রাম ও বোদা উপজেলার বেশকিছু গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালচ্ছে র্যাব ও বিজিবি।
তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
অন্যদিকে, আহমদ নগর এলাকায় পুড়ে যাওয়া বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঘটনার আটদিন পরেও ফিরেনি আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এখনও আতঙ্ক বিরাজ করছে আহমদ নগরসহ আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। অনেকে জলসা মাঠে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন। কেউ কেউ আবার মাঠের পাশে জামেয়া আহমদিয়া বাংলাদেশ অফিসে আশ্রয় নিয়েছেন।
এর আগে, গত শুক্রবার (৩ মার্চ) আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। পুলিশের উপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে মুসল্লিরা। এ সময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এর মধ্যেই বিক্ষোভকারীদের কয়েকটি অংশ জেলা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগ করে। এছাড়া আরেকটি অংশ পঞ্চগড় বাজারে আহমদিয়াদের চারটি দোকানের মালামাল বের করে আগুনে পুড়ে দেয়। এছাড়া তাদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লীদের মধ্যে একজন নিহতও হন। পরে রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, শনিবার সন্ধার পর আবারও উত্তপ্ত হয় শহর। ‘আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা দুজনকে গলা কেটে হত্যা করেছে’- এমন গুজবে বিক্ষুব্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ। হাতে লাঠিসোঁটা নিয়ে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলে তারা দুইভাগ হয়ে আহমদনগর ও তুলারডাঙ্গা এলাকার দিকে ছুটতে থাকেন। এ সময় পঞ্চগড় বাজারের কদমতলা এলাকার ওয়াকার শোরুম নামে একটি জুতার দোকানের সাটার ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় একদল মানুষ। এর মধ্যে রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় পৌরসভার ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ১৬টি মামলা রুজু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। আসামি গ্রেফতার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাই-বাছাই করে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে।
Author: desk
-

পঞ্চগড়ে সংঘর্ষ: ১৬ মামলায় গ্রেপ্তার বেড়ে ১৮১
-

নাগরপুরে আন্তঃ কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আন্তঃ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এ অনুষ্টানের আয়োজন করেন। উপজেলা কিন্ডারগার্টেনের সভাপতি মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তাফা গোলামের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আলী মনছুর, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমলেন্দু সোম রায়। এ সময় উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষকা ও ছাত্র ছাত্রীসহ অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া অনুষ্টান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করে। ২০২২ সালে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে বৃত্তি পরিক্ষার আয়োজন করে প্লে থেকে ৫র্ম শ্রেনী পযর্ন্ত ৮০৩ জন অংশ গ্রহণ করে মেধাভিত্তিতে ট্যালেন্টপুল ৮১ জন ও সাধারন গ্রেডে ১২০ জন বৃত্তি পেয়েছে।
নাগরপুর, টাঙ্গাইল।
-

৮ বছরেও শেষ হয়নি স্কুলছাত্র পায়েল হত্যার বিচার
বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্কুলছাত্র আসাদুজ্জামান পায়েলকে অপহরণের পর হত্যার ৮ বছর হতে চললেও এখনো শেষ হয়নি মামলার বিচার কাজ। ছেলে হত্যার সুবিচার পেতে ২০১৫ সাল থেকে আদালতে ঘুরছেন বাবা সুলতান আলী।
দ্রুততম সময়ে এ হত্যাকাণ্ডের বিচার শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
নিহত আসাদুজ্জামান পায়েলের বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর তাতীপাড়া। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
২০১৫ সালের ১৮ জুন রাতে নিখোঁজ হন পায়েল। নিখোঁজের ৪ দিন পরে তথা ২২ জুন বিকেলে বাড়ির এক কিলোমিটার দুরের একটি ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটকের পর পুলিশে সোপর্দ করে ওই দিনই মামলা দায়ের করেন পায়েলের বাবা সুলতান আলী।
জড়িত তিনজন হলো- একই এলকার মহির উদ্দীনের ছেলে নুরুজ্জামান (৩৭), ডাহেনাপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২৯) এবং বলরামপুর এলাকার রশিদুল ইসলামের ছেলে হাসানুল ইসলাম (৩১)।
মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্র পায়েল নিখোঁজের ২৪ ঘন্টা পর তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন আসে তার বাবার কাছে। ফোনের ওই প্রান্ত থেকে বিকৃত কণ্ঠে ছেলের মুক্তিপণ বাবদ তিনলাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা নিয়ে কোথায় যেতে হবে তা জানানো হয়নি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে অপহরণে সংশ্লিষ্টতা পাওয়া যায় ওই তিনজনের। পরে স্থানীয়ভাবে বসে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
মামলার বাদী নিহতের বাবা সুলতান আলী জানান, পুলিশ ২০১৫ সালের ৩১ আগষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার কাজ শুরু হয়। এরপর ৮ বছর হয়ে গেলেও বিচারকাজ শেষ হয়নি। আসামীদের একজন জামিন নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অপর দুইজন জামিন নিয়ে বের হবার পর থেকেই লাপাত্তা। এ অবস্থায় হতাশায় ভুগছেন তার পরিবার।
তিনি বলেন, ঘাতকরা আমরা ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে, কি অপরাধ ছিলো আমার ছেলের আজও জানতে পারলামনা। অথচ বিভিন্নভাবে আমাক হমকি দিচ্ছে মামলাটি আপোসের জন্য। আমি ঘাতকদের সর্বোচ্চ শাস্তি চাই।
এদিকে, চাঞ্চল্যকর এ মামলাটির বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে দাবি করে চলতি মাসেই মামলার রায় প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান বলেন, বাদী অবশ্যই ন্যায় বিচার পাবেন। আমরা এ ব্যাপারে আশাবাদী।বাবুল হোসেন
পঞ্চগড় -

মনের খাঁচায়’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
মোঃ মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি।
দেশের জনপ্রিয় সংগীত সংগঠন মৃদঙ্গের মঞ্চ, ধানমন্ডি, ঢাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় জাকযমক পুর্ন পরিবেশে হয়ে গেল ” কিছু থাকে মনের খাঁচায়’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও অবসর প্রাপ্ত সংস্কৃতি বিষয়ক সচিব নাজমুল আহসান চৌধুরী, সাথে ছিলেন দেশ বরেন্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি বাবু দুলাল সরকার ও কবি ও অতিরিক্ত সচিব (অব:) মতলবুর রহমান ।
অনুস্ঠানের শুরুতেই অকাল প্রয়াত নবাগত রবীন্দ্র সংগীতশিল্পী আহির ভৈরবীর স্মরনে তার প্রিয় দুটি গান মন মোর মেঘের সঙ্গে ও আমার নিশিথ রাতের বাদল ধারা পরিবেশন করেন তারই জননী রমা বাড়ৈ। আর নতুন বই থেকে তিনটি কবিতা আবৃতি করে শ্রোতাদের মুগ্ধ করেন আবৃতি শিল্পী সোমা দত্ত।
কবি দুলাল সরকার বইটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পরেন- কোন বইয়ে বা কবিতার একটি লাইনও যখন পাঠক মনকে নাড়া দিতে পারে সেটাই কবির সার্থকতা। তিনি বলেন এই বইটির জীবন প্রবাহ কবিতাটি আমার হৃদয় এবং বিবেককে নাড়া দিয়েছে।প্রতিটি কবিতা আপনাদের মর্ম স্পর্শ করবে। বইটি পাঠকের হৃদয় নতুন আবেগের সঞ্চার করবে। ”
আবৃতি শিল্পী সোমা দত্ত বলেন ” ভালোবাসা কখনো মুছে ফেলা যায় না, সে থাকে অন্তরের গহীনে।”
বইটি সম্পর্কে নাজমুল আহসান স্যার বলেন – “আমাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, আবেগ ভালোবাসা নিয়ে রচিত হয়েছে- কিছু থাকে মনের খাঁচায় কাব্যখানি। প্রতিটি কবিতা আপনাদের হৃদয়কে নাড়া দিয়ে যাবে । অন্তর দহন থেকে প্রেম ভালোবাসার অভিব্যক্তি এই বইটি পাঠকের কাছে নতুনত্ব নিয়ে আসবে। ”
মোড়ক উন্মোচন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও গীতিনাট্য পরিবেশন করেন দেশ বরেন্য বিশিষ্ট শিল্পী – লায়েস,স্মিতা ও মিশি।
দর্শক শ্রোতারা মন্ত্র মুগ্ধ হয়ে অনুস্ঠানটি উপভোগ করেন। -

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে সংঘর্ষে আহত ৪০। পুলিশ ফাঁড়ীতে আগুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ৪০ আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬ টায় বাসের সিটে বসাকে কেন্দ্র করে বাস সুপারভাইজার ও স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সংঘর্ষ শুরু হয়। ক্যাম্পাসের বিনোদপুর গেটে ২ ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে।
বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর পুলিশ ফাঁড়িসহ কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে অন্তত ২৫ জন শিক্ষার্থী চিকিৎসাধীন। আরো আসতেছে। গুরুতর আহত ১০ জন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিনোদপুর গেটে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে ক্যাম্পাসের ভিতরে ইটপাটকেল ছুড়ছেন কয়েকশত স্থানীয়। তাদের ছোঁড়া ইটে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। এরআগে বিনোদপুরে মেসে যাওয়ার পথে স্থানীয়দের আক্রমণের শিকার হন ৭/৮ জন শিক্ষার্থী। এসময় সাংবাদিকের উপরও হামলা করেন তারা। ছাপচিত্র বিভাগের আহত শিক্ষার্থী আকাশ জানান, আমি রাস্তার উপরে ছিলাম হঠাৎ, স্থানীয়রা আক্রমণ করেন।
এলোপাতাড়ি মারতে থাকে। আরেক আহত শিক্ষার্থী বলেন, মারামারির ঘটনা শুনে গেটের দিকে গেছিলাম, তখন বাহির থেকে ছোঁড়া ইটের আঘাতে আমার মাথা কেটে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া থেকে মোহাম্মদ বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও সুপারভাইজার রিপনের সাথে কথাকাটাকাটি হয় আকাশের। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এসে আবারো কন্টাক্টারের সাথে ঝামেলা বাধে।
তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সাথে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তখন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড় হন এবং স্থানীয় দোকানদারে উপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয়রা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করেন। এসময় দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালায় স্থানীয়রা। এই ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে। বও এই অভিযানে অংশ নিচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

ধ্রুবতারার মির্জাগঞ্জ শাখার কমিটি গঠন সভাপতি জাহিদ, সম্পাদক তাওহীদ
মোঃ খাইরুল ইসলাম মুন্না
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মির্জাগঞ্জ উপজেলা শাখার নবনিযুক্ত কমিটির সভাপতি হয়েছেন মুহাম্মাদ জাহিদ হাসান, সম্পাদক তাওহীদ ইসলাম সহ ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন জেলা সভাপতি ও সম্পাদক।
কমিটির সহ সভাপতি ইমরান বাহাদুর, মুবিন, নিলয়, সজল, যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন সৈকত, সজিব, রাকিব, ইমাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক আফরিন, মারুফা।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোঃ আবু বকর সিদ্দিকী, চেয়ারম্যান মির্জাগঞ্জ উপজেলা পরিষদ; সায়েমা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ; জসিম উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ; জহিরুল ইসলাম জুয়েল, ভাইস- চেয়ারম্যান, মির্জাগঞ্জ উপজেলা; মাসুদ রানা জালাল জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা যুবলীগ; রাকিব মৃধা, সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রুবান ও সম্পাদক সাকিল হোসেন সায়েক।
উক্ত সভায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি ফারহানা মিশু টুম্পা ও সাধারন সম্পাদক আহম্মেদ কাওসার ইবু উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কমিটির উপদেষ্টা ও সুবিদখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান আজাদ।
অনুষ্ঠানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলার সাধারন সম্পাদক আহম্মেদ কাওসার ইবু বলেনঃ ধ্রুবতারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও আদিবাসীদের নিয়ে কাজ করে। পাশাপাশি বিভিন্ন দিবস উৎযাপন ও স্বেচ্ছাসেবক হিসেব সকল সময়ে পাশে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনার উজ্জীবিত হয়ে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাবে।
-

পুঠিয়ায় এমপি মনসুরের ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
পুঠিয়ায় এমপি মনসুরের ফ্রী.চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার.লক্ষ্যে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা.ক্যাম্পে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
পুঠিয়া পিএন সরকারি.উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন,পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সদস্য প্রফেসর ডাক্তার মনসুররহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসারনূরুল হাই মোহাম্মদ আনস পিএএ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাঅফিসার ডাক্তার আলী মাজরুই, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, জেলাআ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ,উপজেলা আ’লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলাআ’লীগের সাধারণ সম্পাদক খ ম শাহারিয়ার রহিম কনক, জিউপাড়াইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান (ডলার),সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এছড়াও অনুষ্ঠানে ইউনিয়ন চেয়াম্যানগনসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রী চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসাশত শত চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়।#
মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী -

নলশ্রী মাদরাসার সুপার আব্দুর রহিমের বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় নলশ্রী জালিস মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহিমের বাবা প্রয়াত আব্দুর রব আকনের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামের নিজ বাড়িতে এ দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, মলুহার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, বানারীপাড়া মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন খান, এম এ লতিফ বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, উজিরপুর মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক, সাতবাড়িয়া কারামতিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসেন, আউয়ার ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা আবু তাহের, মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, নাটুয়ারপাড় বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ্, ইউপি সদস্য ও যুবলীগ নেতা সুমন মুন্সী, ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতা জামাল বেপারী, সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাজু প্রমুখ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি। -

বানারীপাড়ায় বন্দর মডেল প্রাইমারী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বানারীাড়া সাব-জোনাল অফিসের এজিএম মতিউর রহমান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, প্রেস ক্লাবের সহসভাপতি কে এম সফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুুদ রিপন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উজিরপুর শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পর্যটক হাসান আহম্মেদ সোহাগ প্রমুখ। বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুসনুল বেদারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি। -

পটিয়ায় আলা হযরত মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার
ব্যবস্থাপনায় “আলা হযরত মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা”ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা কেন্দ্র
পরিদর্শন করেন প্রধান শিক্ষক
কে এম আব্দুল গণি, বেলাল উদ্দীন আলমদার, মাওলানা ইউছুফ জিলানী, বিশিষ্ট সমাজসেবক সাইফুল আলম, মেম্বার ইকবাল হোসেন, নাইম উদ্দিন আলমদার,
ইয়াছিন আরাফাত, জমির উদ্দিন, বদিউল আলম, সাজ্জাদ হোসেন, আজাদ হোসেন রানা,এরশাদুল ইসলাম, আহবায়ক হাসান মুরাদ, সচিব তাহেরুল ইসলাম, সাইফুদ্দীন,আবদুল হান্নান, মানিক উদ্দিন,মিজানুল আলমদার,আহমেদ হোসেন সাকিব, ওমর ফারুক,আবু হানিফ,আবু ফয়সাল, সামুনুর রশিদ,মাসুম উদ্দিন সহ আরো অনেকেই। উল্লেখ্য উক্ত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল থেকে ৪৫০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন।