Author: desk

  • পঞ্চগড়ের ঘটনা ঢাকা ও লন্ডন থেকে মনিটর করা হয়েছে: তথ্যমন্ত্রী

    পঞ্চগড়ের ঘটনা ঢাকা ও লন্ডন থেকে মনিটর করা হয়েছে: তথ্যমন্ত্রী

    মো: বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, যারা বিশৃংখলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের মহাপরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা পরিচালনা করা হয়েছে। এই ঘটনায় যারা যুক্ত ছিলো বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তারা ব্যবহার করেছে অন্য ব্যানার। এটি মনিটর করা হয়েছে ঢাকা এবং লন্ডন থেকে।
    রোববার দুপুরে পঞ্চগড়ে সদরের আহমদনগর এবং বোদা উপজেলার শালশিরি এলাকার ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
    তথ্যমন্ত্রী বলেন, গত ২, ৩ ও ৪ মার্চ যেভাবে হামলা পরিচালনা করা হয়েছে সেটি অত্যন্ত জঘন্য। এই হামলার আগে থেকেই উস্কানী ছড়ানো হচ্ছিলো- বাঁশেরকেল্লা, কাদিয়ানী বিরোধী ঐক্য পরিষদ, বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা এবং হারুন অর রশিদের পেইজ থেকেও আগে থেকেই উস্কানী ছড়ানো হয়েছে।
    তিনি বলেন, এরা আহমদিয়াদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেও হামলা করেছে। ডিসি অফিস, এসপি অফিস এবং থানায় হামলার চেষ্টা করেছে। র‍্যাবের গাড়ী জ্বালিয়ে দিয়েছে, ট্রাফিক অফিসে আগুন দিয়েছে এবং শহরের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ২০১৩, ১৪ ও ১৫ সালে যেভাবে সরকারি স্থাপনায় আক্রমণ করা হয়েছিলো, ঠিক একই কায়দায় আহমদিয়াদের জলসাকে কেন্দ্র করে হামলা করা হয়েছে।
    তথ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা এবং লন্ডন থেকে মনিটর করে পঞ্চগড়ে গণ্ডগোল লাগিয়ে সারাদেশে গণ্ডগোল লাগানোর একটা উদ্দেশ্য তাদের ছিলো। আমরা পুলিশ-প্রশাসনকে বলেছি যে বা যারাই এটার সঙ্গে যুক্ত থাকুকনা কেন; কোন দল বা কোন রং সেটা না দেখে ব্যবস্থা নিতে। সে মতেই গ্রেপ্তার করা হচ্ছে।
    এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
    উল্লেখ্য, গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

    মো. বাবুল হোসেন, পঞ্চগড়।

  • ঝিনাইদহের মহেশপুরে চলছে মাটি কাটার মহোৎসব প্রশাসন দেখেও না দেখার ভান

    ঝিনাইদহের মহেশপুরে চলছে মাটি কাটার মহোৎসব প্রশাসন দেখেও না দেখার ভান

    শহিদুল ইসলাম।
    মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদয়ের দরজায় হাতে লেখা পোষ্টার মারা রয়েছে ” মাটি, বালু, এবং বাল্যবিবাহ সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের জন্য তদবির নিষিদ্ধ ”

    আদেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা
    মহেশপুর ঝিনাইদহ।

    ” অথচ ” সরকারি বিধি নির্দেশ অমান্য করে মাটি, বালু উক্তলোনকারীরা আইনকে বৃদ্ধআঙ্গুল দেখিয়ে চলতি বছরে গত ৪/৫ মাস যাবত মহেশপুর উপজেলায় আবাদি এবং অনআবাদি জমি গুলো পুকুর খনন করা সহ অবাধে চলছে মাটি কাটা ও বালি উক্তলোনের মহোৎসব। যাহা দেখার কেউ নেই।

    ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এস বিকে, ফতেপুর, পান্তাপাড়া, নাটিমা, নেপা, কাজিরবেড়, আজমপুর, মান্দারবাড়ীয়া, ও স্বরুপপুর ইউনিয়নে অবাধে রাত দিন মাটি কাটা সহ বালি উত্তোলন করলেও আজ পর্যন্ত তেমন কোন বাঁধা বা অভিযান চলেনি।
    বিষয়টি নিয়ে স্ব-স্ব এলাকায় স্বরজমিনে গিয়ে জানতে চাইলে মাটি কাটা সহ বালি উত্তোলন ব্যক্তিগনেরা জানান তাহারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় তহশিলদারের নিকট মৌখিক অনুমতি নিয়েই মাটি কাটছে। এভাবে তাহারা মাটি কেটে ট্রাক্টর, ট্রাক ও লাটা গাড়ি যোগে ইটভাটা সহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

    আজমপুর ইউনিয়নে আজিবাড়ি নওদা গ্রামে মহেশপুর টু চৌগাছা সড়কের পাকা রাস্তার পাশে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজমপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা আব্দুল আজিজ এর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি আজমপুর ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকটি স্থানে মাটি কাটা হচ্ছে। এমন সংবাদে আমরা বের হয়েছি। তবে কেউ অবৈধভাবে মাটি কাটলে তাহা বন্ধ করে দেওয়া হবে।

    তিনি আরো জানান স্বরজমিনে গিয়ে দেখি মান্দার বাড়ীয়া ইউপির বাথানগাছি গ্রামের সাবেক মেম্বার রবিউল ইসলাম দোবিলার পাশে অনুমতি ছাড়াই ভেকু ম্যাশিং দ্বারা একটি পুকুর খনন করছে। যার মাটি ভাটায় বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে মান্দার বাড়ীয়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা শফিউদ্দীনের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি এবং স্বরজমিন গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

  • ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) কোতোয়ালি মডেল থানার কনফারেন্স রুমে কোতোয়ালি মডেল থানা পুলিশ আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

    সভায় থানার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    একই সঙ্গে সভায় উপস্থিত কোতোয়ালি পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার,পুলিশ সদস্য ও স্টাফ ফোর্সগণ অফিসার ইনচার্জ মহোদয়ের নিকট বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিগত মাসের উত্থাপিত সমস্যা সমাধানের জন্য অফিসার ইনচার্জ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ অফিসার ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসাথে কোতোয়ালির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভার শেষে গত মাসে ভালো কাজের জন্য থানায় কর্মরত অফিসারদের পুরস্কৃত করেন।এসময় চুরখাই পিতা-পুত্রের ডাবল মার্ডারের মুল এজাহারভুক্ত আসামি খুলনা থেকে একজন এবং ঢাকার বছিলা থেকে একজন গ্রেফতার করে নিয়ে এসে তাদের দুইজনেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ ওয়াজেদ আলী কে পুরস্কার প্রদান করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ। উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত মোঃ ফারুক হোসেনসহ থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

  • বুড়াবুড়ি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

    বুড়াবুড়ি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ‘ইউনিয়ন আইনগত সহায়তা কমিটি’র দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) সকাল ১১টায় স্থানীয় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

    বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-মাসিক সভায় উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক আওরঙ্গজেব প্রধান, সাংবাদিক তরিকুল ইসলামসহ ইউনিয়ন লিগ্যাল এইড সদস্যবৃন্দ প্রমূখ।

    এছাড়াও উপজেলা আরডিআরএস বাংলাদেশ এর প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) প্রজেক্ট অফিসার টিপু চন্দ্র দাস উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

    সভায় চেয়ারম্যান তারেক হোসেন বলেন, সরকারি আইনী সহায়তা কার্যক্রমের মাধ্যমে গরীব, অসচ্ছল ও নির্যাতিত মানুষের আইনী অধিকার নিশ্চিত করার জন্য ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সদস্যদের প্রচার-প্রচারণার উপর গুরুত্ব দেয়া বিশেষ প্রয়োজন। এছাড়া নিজেদের অবস্থান থেকে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বসবাসরত জনসাধারণকে (গরীব, অসহায়) লিগ্যাল এইড কার্যক্রম এবং সরকারের সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।

  • নাচোলে উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভা

    নাচোলে উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভা

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের আগামী ১৬ই মার্চ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার বিকেলে ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুরে ২নং আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি মজিবুর রহমানের উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন প্রমুখ।
    পথসভায় স্বাগতম বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন অপু।

    এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।
    বক্তারা বক্তব্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে জনগণের কাছে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।
    উল্লেখ্য যে গত ১৫ই ডিসেম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু মারা গেলে ইউনিয়ন চেয়ারম্যান এর আসনটি শূন্য হয়।

  • পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলন 

    পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলন 

    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ পুঠিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বৈকাল ৩:৩০ ঘটিকায় পুঠিয়ার বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কার্যকরী সভাপতি, সাইফুল আলম মানিক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ-সভাপতি, মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, নাজদুল হক, আওয়ামী মাৎস্যজীবী লীগ রাজশাহী জেলা সদস্য সচিব মনিরুজ্জামান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম শান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, রাজশাহী যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শিলী, আওয়ামী মাৎস্যজীবী লীগ রাজশাহী জেলা যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান নয়ন প্রমূখ। বক্তব্যের পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এবং বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী রাজশাহী জেলার ৯টি উপজেলার ২৫ সদস্যের নাম তালিকা প্রকাশ করেন। #মাজেদুর রহমান(মাজদার)

    পুঠিয়া রাজশাহী।

  • ধর্মপাশায়  হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

    ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

    ধর্মপাশা(মধ্যনগর) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার।

    রবিবার দিনব্যাপি উপজেলার জয়শ্রী ইউনিয়ন ও সুখাইড় রাজাপুর দক্ষিণ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চন্দ্র সোনার থাল,সোনামড়ল,ধানকুনিয়া,ঘুরমা,জয়ধুনা হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম, পিআইসির সভাপতি ও সদস্য সচিব বৃন্দ।

    এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেন, ধর্মপাশায় বাঁধের কাজ সুন্দর হয়েছে,তবে সোনালী ফসল ঘরে উঠা না পর্যন্ত পিআইসিদের বাঁধের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করতে হবে। এবং পোরু কাজ পিআইসিদের নীতিমালা মোতাবেক সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোডের সকল কর্মকর্তা, প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি গন, সাংবাদিক বৃন্দ, পিআইসির লোকজন অক্লান্ত পরিশ্রমের ফলে বাঁধের কাজ প্রায় শেষ পরজায়ে, ঘাস লাগানো যেগোলো বাকি আছে তাড়াতাড়ি লাগানোর নির্দেশ দেন।

    শান্ত তালুকদার।।

  • রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক সম্রাট আশিক গ্রেফতার

    রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক সম্রাট আশিক গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আশিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

    শনিবার দিবাগত রাত ১ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সারাংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলামের ছেলে।

    রবিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।

    সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পদ্মার চর সংলগ্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ হতে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। এরা বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহণের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে।

    মাদকের চোরাচালান রোধে র‌্যাব-৫ গোয়েন্দা নজরদারি পরিচালনা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে মাদক চোরাচালান চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য র‌্যাব -৫ এর গোয়েন্দা দল তাদের এ বিষয়ে নজরদারি বৃদ্ধি করে।

    গোয়েন্দাদল এটাও সনাক্ত করতে সক্ষম হয় যে, পাচারের পূর্বে চক্রটির সদস্য আশিক ও তার পিতা সাইফুল পার্শ্ববর্তী দেশ হতে মাদক রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করে এবং দ্রুত সময়ের মধ্যে অন্যান্য মাদক কারবারীর মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর জানতে পারে শনিবার দিবাগর রাতে এই চক্রের একটি বড় চালান পাচার হবে। ওই তথ্যের ভিত্তিতে দুর্গম চর এলাকায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে র‌্যাবের অপারেশন দল দীর্ঘ ৮-৯ ঘন্টা অভিযান পরিচালনা করে। কিন্তু চক্রটি এরই মধ্যে চালানটি ভিন্ন পথে নদী পার করে আশিকের বাড়ীতে নিয়ে আসে।

    পরবর্তীতে অপারেশন দল আবার নদী পার হয়ে রাত প্রায় সাড়ে ১২ টার দিকে মাদকব্যবসায়ী আশিকের বাড়ী ঘেরাও করে।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশিকের পিতা সাইফুল পালাতে সক্ষম হলেও আশিক পালাবার সময় হাতে নাতে র‌্যাবের হতে ধরা পড়ে।

    পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের হেরোইন মজুদের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার রান্নাঘরের ভিতর চুলার পিছনে মাটিতে পোতা অবস্থায় এবং মাছ ধরার জালের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    জিজ্ঞাসাবাদে আরো জানায়, আশিক এবং তার পিতা সাইফুল ইসলাম সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। এই চক্রটির সদস্যরা এলাকায় কৃষিকাজ, ট্রলি চালানোসহ বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় বিপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে।

    তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বরগুনার তালতলীতে তাঁতী পাড়া বৌদ্ধ বিহারে উপসম্পাদন শ্রমন অভিষেক  অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে তাঁতী পাড়া বৌদ্ধ বিহারে উপসম্পাদন শ্রমন অভিষেক অনুষ্ঠিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে তাঁতী পাড়া বৌদ্ধ বিহারে ১১ ই মার্চ রোজ শনিবার দায়ক মি:ক‍্যোমংসে ও দায়িকা মিসেস মাখেন এর আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের উপসম্পাদন শ্রমন অভিষেক ও বিহার দানোৎসব ২ দিনব‍্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে সম্পন্ন হয়।
    অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল ও বৌদ্ধ পূজা করা হয়।আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে ধর্মদেশনা দান করেন টেকনাফ চৌধুরীপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত
    উ সানওয়ারা মহাথের, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের ও উনান্দা ভিক্ষু,তালতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ উচান্দোভাচা,উধর্ম্ম বংশ উ ওরা ভিক্ষু ও শ্রমন গন ।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মি:মংথিনজো উক্ত,ধর্মীয় অনুষ্ঠানে চার শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • জয়পুুরহাট র‍্যাবের হাতে জিনের বাদশা আটক

    জয়পুুরহাট র‍্যাবের হাতে জিনের বাদশা আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    দিনাজপুরের ঘোড়াঘাট থেকে কলসিভর্তি সোনাদানা ও গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া জিনের বাদশা ইমরান হোসেন কবিরাজকে আটক করেছে র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

    রোববার (১২ মার্চ) দুপুরে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। শনিবার সন্ধায় ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকায় জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

    আটককৃত জিনের বাদশা ইমরান হোসেন ওই এলাকার মৃত আক্তার নবাব খানের ছেলে।

    জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, একমাস আগে জয়পুরহাট জেলা সদরের সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যক্তি কথিত জিনের বাদশা ইমরান কবিরাজের কাছে চিকিৎসা নিতে যায়। একপর্যায়ে ইমরান জিনের মাধ্যমে তার চিকিৎসা দিয়ে রোগ নিরাময় ও অনেক ধনসম্পদ, গুপ্তধন পাইয়ে দেবে বলে আশ্বাস দেয়। শর্ত হিসেবে তাকে ৫ লাখ টাকা অগ্রিম দিতে হবে বলে জানায়।

    তিনি আরও জানান, ভুক্তভোগী কবিরাজকে ৩ লাখ টাকা দিয়ে গুপ্তধন পাওয়ার পর ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকা নেওয়ার পর কবিরাজ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে ফোন বন্ধ করে রাখে। পরে ভুক্তভোগী জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সাহায্যে কবিরাজের অবস্থান শনাক্ত করে শনিবার সন্ধায় র‍্যাব-৫,এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে প্রতারণার বিভিন্ন উপকরণসহ আটক করা হয়।

    মেজর মোস্তফা জামান আরও জানান, ইমরান হোসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিকাশ, নগদ ও অন্যান্য মাধ্যমে জিনের কলসি ভর্তি

    সোনাদানা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে স্বীকার করে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়েছে।