Author: desk

  • ঝালকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে পন্ড, ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

    ঝালকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে পন্ড, ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠি জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের হস্ত ক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ১০ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রী ।
    একই সাথে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ছাত্রীর বাবা সদরের রমজানকাঠি গ্রামের শাজাহান মল্লিক কে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

    এ বিষয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদরের বালিঘোনা এস এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে তার পরিবারের পক্ষ থেকে বিয়ে দিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সদরের রমজানকাঠি গ্রামে স্কুল ছাত্রীর বাড়ীতে ছুটে যাই এবং ছাত্রীর বাড়ীতে বিয়ের আয়োজন চলছে দেখে ছাত্রীর বাবা মায়ের সাথে কথা বলি। তারা তাদের স্কুল পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিচ্ছেন বলে শিকার করলে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রীর বাবাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করি।
    ছাত্রীর বাবা জরিমানার ১০ হাজার টাকা দিয়ে আমাদের নিকট তার সন্তাদেরকে বাল্যবিয়ে দিবেনা মর্মে অঙ্গীকার তাকে মুক্ত করে দেয়া হয়।

    এলাকাবাসীর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার আরো বলেন , অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের আপনারা বাল্যবিবাহ দিবেন না‌। আপনাদের ছেলে-মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিবেন। কোথাও যদি অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বাল্যবিয়ে দেয়ার সংবাদ পেলে আপনারা আমাদেরকে অথবা থানায় জানাবেন। আমরা কোন ভাবে বাল্যবিবাহের সংবাদ পেলেই সেখানে উপস্থিত হয়ে সত্যতা পেলে বাল্যবিয়ের সাথে সম্পৃ্ক্ত ছেলে-মেয়ে ও তার বাবা-মায়ের বিরুদ্ধে বাল্রবিয়ে দেয়ার অপরাধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করব।

  • কেশবপুরের রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ৩০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত

    কেশবপুরের রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ৩০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত

    মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর):

    যশোরের কেশবপুরে রেজাকাটি গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ৩০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়ে রয়েছে। প্রতিষ্ঠানটির জানালা, দরজা বিহীন ভবনের দেয়ালে ফাটল ধরায় ধসে পড়ার হুমকিতে রয়েছে শিক্ষক, শিক্ষার্থীরা। বর্তমান শ্রেণী কক্ষ, চেয়ার-বেঞ্চ, সুপেয় পানি, টয়লেটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে এর শিক্ষাক্রম একেবারেই ভেঙে পড়েছে। ভবন বরাদ্দের দাবি জানিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন প্রতিকার মেলেনি। শিক্ষকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানের নামে দুইবার ভবন বরাদ্দ হলেও প্রতিষ্ঠানটি জিয়াউর রহমানের নামে হওয়ায় শেষ সময়ে বরাদ্দ বাতিল হয়ে যায়।

    বিদ্যালয়ের অফিস সূত্র জানায়, ১৯৯৩ সালে রেজাকাটি গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের ১৫২ জন ছাত্র-ছাত্রীর লেখাপড়ায় ৭ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠালগ্নে শিক্ষকদের অর্থায়নে ৫ রুম বিশিষ্ট দুটি টিনের চালার আধাপাকা ঘর নির্মাণ করা হয়। এর অফিস রুমে যেনতেনভাবে দরজা, জানালা লাগানো হলেও শ্রেণী কক্ষের কোন জানালা, দরজা না থাকায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। প্রতিষ্ঠানের চালের টিন নষ্ট হলেও তা অর্থাভাবে আজও সংস্কার সম্ভব হয়নি। বহু আগেই আধাপাকা ঘর দুটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭টি শ্রেণী কক্ষের প্রয়োজন থাকলেও রয়েছে মাত্র ৪টি।
    বিদ্যালয়ের অফিস সহকারি নাসরিন সুলতানা সাংবাদিকদের বলেন, তীব্র কক্ষ সংকটের কারণে অনেক সময় সব শ্রেণীর পাঠদান সম্ভব হয় না। মাঝে মধ্যে মেঝে ও খেলার মাঠে চলে পাঠদান। শিক্ষক ও শিক্ষার্থীদের জরাজীর্ণ একই টয়লেট ব্যবহার করতে হয়। সুন্দর ভবন না থাকায় অনেক অভিভাবক তাদের সন্তানদের এ স্কুলে ভর্তি করাতে চায় না।

    দশম শ্রেণীর শিক্ষার্থী ঐশী তাহাসিনা সাংবাদিকদের জানায়, বেঞ্চ ও শ্রেণী কক্ষ সংকটে ক্লাসে গাদাগাদি করে বসতে হয়। প্রচন্ড গরমে আমাদের খুব কষ্ট হয়। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে পানি পড়ে বই খাতাপত্র ভিজে যাওয়ার উপক্রম হয়। বিদ্যালয়ে সুপেয় পানির কোন ব্যবস্থা না থাকায় দূর থেকে খাওয়ার পানি আনতে হয়। তাদের ওয়াসরুমসহ কোন কমনরুম, টয়লেট নেই।

    প্রধান শিক্ষিকা জাহানারা খাতুন সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানের সমস্যার কথা বলে শেষ করা যাবে না। এ প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সমস্যা হলো, এ মুহূর্তে একটি পাকা ভবন। ভবনের দেয়ালগুলো ফাটল ধরে ধসে পড়ার হুমকিতে রয়েছে। ভবন চেয়ে শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিক বার আবেদন করা হয়েছে। আশপাশে এমন কোন স্কুল নেই যে তার ভবন হয়নি। শুধু ব্যতিক্রম এ স্কুল। কারণ প্রতিষ্ঠানটির নাম জিয়াউর রহমানের নামে হওয়ায় সবাই এর উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এক সাথে সকল শিক্ষার্থীদের পাঠদান করানোর মত পর্যাপ্ত জায়গা আমাদের নেই। জায়গার অভাবে এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান সম্ভব হয় না।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ সাংবাদকদের বলেন, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। ওই প্রতিষ্ঠান সম্পর্কে আমার তেমন কিছুই জানা নেই। এক্ষুনি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

  • সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটিতে ৩ নতুন মুখ

    সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটিতে ৩ নতুন মুখ

    এইচ এম মাইনুল ইসলাম টিটু :

    সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ৩ জন সদস্যকে যুক্ত করা হয়েছে।

    নতুন যুক্ত হওয়া সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক – মোঃ ইউনুচ ফরাজী , প্রচার সম্পাদক – মোঃ জাহিদ আহমেদ , কোষাধ্যক্ষ পদে মোঃ কাওসার গাজী।

    গতকাল ১২-০৩-২০২৩ রবিবার সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমাম হোসাইন শাকিল ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলামের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    এ বিষয়ে সংগঠনটির সভাপতি মোঃ ইমাম হোসাইন শাকিল বলেন, ‘নতুন যাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো প্রত্যেকেই দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলস পরিশ্রম করে আসছেন। আমি বিশ্বাস করি যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হয়েছে। আগামীতে সংগঠনকে এগিয়ে নিতে যারা ভূমিকা রাখবেন উল্লেখযোগ্য ব্যক্তিদের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হবে।’

    সেচ্ছাসেবী সংগঠন “সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থা ” ২০১৭ সাল থেকে দুঃস্থ অসহায় মানুষ নিয়ে কাজ করে আসছে ।

  • ক্ষেতলালে মাদকাসক্ত পূনবাসন কেন্দ্র ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ক্ষেতলালে মাদকাসক্ত পূনবাসন কেন্দ্র ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি।
    জীবন কে ভালবাসুন মাদক কে না বলুন।
    এই প্রতিবাক্য কে সামনে নিয়ে
    ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে বন্ধু মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ৬ ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ভবন উদ্বোধন উপলক্ষে
    মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
    তারা বলেন একজন মাদক সেবন কারী খারাপ নয় তাঁরা পাগল নয়।
    তাদের সু চিকিৎসা দিলে তাঁরা সুস্থ হবে।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিবাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। সভাপতি ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান আলমপুর ইউনিয়ন।
    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সরদার মেয়র ক্ষেতলাল পৌরসভা।
    প্রধান আলোচক রাজিবুল ইসলাম অফিসার ইনচার্জ ক্ষেতলাল থানা।
    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
    এবং অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র কমেডিয়ান চিকন আলি ও খুশি বিশ্বাস।
    এবং সঙ্গীত পরিবেশন করে
    এস এম বি আংশিক জয়পুরহাট।

  • গাজীপুর পূবাইলে স্ত্রী খুন হওয়ার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার

    গাজীপুর পূবাইলে স্ত্রী খুন হওয়ার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর পূবাইলে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার ১২ঘন্টার মধ্যে রবিবার রাতে ঘাতক স্বামী কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

    ময়মনসিংহ জেলার নান্দাইল থানার তেলিনা গ্রামের মো: সিদ্দিক মিয়ার পুত্র ওমর ফারুকের (৩৬) সঙ্গে ভালোবেসে গত দুই বছর আগে বিয়ে হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার পাকুরতলা গ্রামের মোঃ মাহমুদ আলীর কন্যা নাজমা খাতুনের (৩৫)।

    পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ জাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,গত রবিবার সকালে ৪২ নং ওয়ার্ড করমতলা (পশ্চিম পাড়া)রেললাইনের উত্তর পাশে সুমন মিয়ার বাড়িতে পারিবারিক দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর দরজা বাহির থেকে তালা মেরে পালিয়ে যায় স্বামী। নিহতের স্বামীকে ঘটনার ১২ঘণ্টার মধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন এলেই বিস্তারিত জানা যাবে।

    ভিকটিমের বাবা মাহমুদ আলী জানান, নাজমার প্রথম স্বামী একটি কন্যাসন্তান রেখে মারা গেলে দু-তিন বছর আগে পূবাইলে চলে আসেন। একত্রে চাকরির সুবাদে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। তিনি বলেন, আমার মেয়ের ফিক্স ডিপোজিটের ৩ লাখ ৬০ হাজার টাকার জন্য প্রায় ফারুক তাকে নির্যাতন করত। সুখের কথা ভেবে ৩ লাখ টাকা জামাইকে দেওয়া হয়। বাকি ৬০ হাজার টাকার জন্য চাপ দিলে সেটাও সপ্তাহ দুয়েক আগে আমার মেয়ের হাতে বুঝিয়ে দিই। সেই টাকা নিয়ে দ্বন্দ্বে আমার মেয়ের অকালে জীবন দিতে হলো। আমি এর বিচার চাই।

  • ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে  – মেয়র খালেক

    ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে – মেয়র খালেক

    মোংলা প্রতিনিধি।
    খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে বিভিন্ন ক্রীড়া সাহায্য করে। বর্তমান তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে। গ্রাম থেকে দেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলেও উঠে এসেছে। তাই প্রত্যেকটি উপজেলায় খেলাধুলার প্রসারের জন্য স্টেডিয়াম করা প্রয়োজন বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় মোংলা ক্রীড়া পরিষদের আয়োজনে ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় মোংলা হ্যালিপেড মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বাধনকালে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বাধন করেণ খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক। “নেশা মুক্ত মোংলা চাই, অবসরে মাঠে যাই” এই শ্লোগানকে সামনে রেখে মোংলায় শেখ আব্দুল হাই স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ সুচনা করেণ তিনি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শেখ আঃ হাই স্পোর্টিং কাব ও টেন টাইগার অন লায়ন স্পোর্টিং কাব। টুর্নামেন্টে মোংলা উপজেলার ৮ টি দল অংশগ্রহণ করেছে। ১৩ মার্চ সোমবার থেকে শুরু হওয়া এ খেলা শেষ হবে ২১ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে। মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে ও সদস্য মোঃ ওয়াসিম আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য সচিব এম,আর রানা, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ আব্দুস সালাম, মোংলা ক্রীড়া পরিষদের যুগ্ম আহবায়ক শেখ আল মামুন সহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে সহিংসতার ঘটনা সরকারের পাতানো-মির্জা ফখরুল

    পঞ্চগড়ে সহিংসতার ঘটনা সরকারের পাতানো-মির্জা ফখরুল

    ঠাকুরগাঁও প্রতিনিধি॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। এর দায়ভার সম্পূর্ণ সরকারকেই নিতে হবে। আওয়ামী লীগের নেতারা বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করতে এবং আসল আসামিদের আড়াল করতেই বিএনপি’র উপর দোষ চাপাচ্ছে। আর এর সাথে তো সরকারের গোয়েন্দা সংস্থা গুলি রয়েছেই।

    সোমবার ১৩ মার্চ সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে জেলা বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

    মিজা ফখরুল অভিযোগ করে আরো বলেন, রেলমন্ত্রীর সামনে আহমদীয়া সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট করে বলেছেন আপনার আশেপাশের লোকেরাই এই সহিংসতার সাথে জরিত তার মধ্যে আব্দুর রহমানের নাম উল্লেখযোগ্য। কিন্তু তাদের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ, মামলাও হয়নি তাদের বিরুদ্ধে। উল্টো বিএনপি’র বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১৮০ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

    গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত ,না করলে জনগণ তা মনে রাখে এবং সময় আসলে জনগনই তার উচিত জবাব দেয়। বাংলাদেশের যে সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি অনাস্থা তাতে তত্ত্বাবধায়ক সরকার একমাত্র সমাধান। যার মাধ্যমে আমরা এই রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারি এবং সকলের অংশীদারীতে একটি সুষ্ঠ নির্বাচন করতে পারি।

    তিনি আরো বলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ যে সাবেক এমপি হারুন ও ব্যরিষ্টার রুমিন ফাহানাকে দায়ী করেছেন। এটি সর্বাত্ত্বক মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। এই সরকার গোয়েনদা বাহিনীকে ব্যববহার করে বিএনপি’র বিরুদ্ধে অপপচারণা চালাচ্ছেন।
    তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করে বলেন, সাবেক এমপি হারুন ও ব্যরিষ্টার রুমিন ফাহানার মতো মানুষ তাদের ফেসবুক আইডিতে পঞ্চগড়ের ঘটনার এমন পোষ্ট করতে পারেন না। এটা ফেইক ফেসবুক আইডি থেকে করা হয়েছে ও জনগণ তা কখনোই বিশ্বাস করবে না। উদ্দেশ্য তাদের ব্যক্তিগত ভাবমুর্তি ও বিএনপির ভাবমুর্তি নষ্ট করা এবং প্রকৃত ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করে আসল দোষীদের আড়াল করা।

    তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন, পার্লামেন্টারি এক কমিটিতে আওয়ামীলীগও মতামত দিয়েছিল দেশে আরও দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধিনে হওয়া উচিত। এছাড়াও হাইকোর্টে একটি রিড করা হয়েছিল। সেখানে নয় জনকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে আটজনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকট এড়াতে একমাত্র সমাধান তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান। সহ-সভাপতি আল মামুন, সহ সভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • ঝালকাঠিতে স্বামীর গলাকেটে হত্যা করলো স্ত্রী

    ঝালকাঠিতে স্বামীর গলাকেটে হত্যা করলো স্ত্রী

    ঝালকাঠি জেলা প্রতিনিধি:মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে অটো চালক স্বামীর গলাকেটে হত্যার করার অভিযোগ পাওয়া গিয়েছে স্ত্রীর বিরুদ্ধে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রী পুলিশ হেফাজতে আছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রাজাপুর উপজেলার ‍পুটিয়াখালি এলাকার বাসিন্দা অটোচালক মো. রবিউল আউয়াল তালুকদার(৩২) কে তার স্ত্রী সাফিয়া তালুকদার পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি চালিয়ে হত্যা করে। এই দম্পত্তির মধ্যে পারিবারিক কারণে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। নিহত মো.ববিউল তালুকদার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে।

    রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পুলক চন্দ্র রায় জানান,পারিবারিক কলহের কারনে তাকে তার স্ত্রী ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাদবাদ ও পরবর্তী কার্যক্রমের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

  • সাতক্ষীরায় ২ কেজি গাঁজা সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    সাতক্ষীরায় ২ কেজি গাঁজা সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    সাতক্ষীরা জেলা প্রতিনিধি
    সাতক্ষীরার কলারোয়া থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনসার আলী(৫০) ২ কেজি গাঁজা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। আজ রোববার(১২ মার্চ) বেলা ১টায় হেলাতলা মাঠপাড়া নামক স্থান থেকে তাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।
    তিনি কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার মৃতঃ ফজার আলীর ছেলে।
    সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান সন্ধ্যা ৭টায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আনসার আলী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কেনাবেচা করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
    ওসি বাবলুর রহমান আরও জানান, গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতাকে কলারোয়া থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
    হেলাতলা ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, তার বিপক্ষে আনসার আলী গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন। সর্বসাকুল্যে তিনি ১১০০ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।
    কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • ২নং নাবিক কলোনী ভুইয়া বিল্ডিং  হতে মেহেদী হাসান নামে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    ২নং নাবিক কলোনী ভুইয়া বিল্ডিং হতে মেহেদী হাসান নামে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রামের ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড ২নং নাবিক কলোনী আলীশাহা পাড়া রোড ভুইয়া বিল্ডিং এর ৩য় তলায় মেহেদী হাসান নামে (১৬) বছরের এক স্কুল ছাত্র গলায় রশি দিয়ে আত্নহত্যা করছেন।

    ১২ মার্চ রবিবার দুপুর ৩ টার দিকে এ আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে জানান নিহত মেহেদী হাসানের মা হাসিনা বেগম। নিহত মেহেদী হাসানের পিতা মোঃআশরাফুল,,গ্রাম পূর্ব ফরিদপুর,থানা- পলাশবাড়ী,জেলা- গাইবান্ধা। বর্তমানে ২নং নাবিক কলোনীর ভূইয়া বিল্ডিং এর তৃতীয় ৩লায় দীর্ঘ ১৩ বছর ধরে বসবাস করে আসছেন নিহত মেহেদী হাসানের পরিবার।

    নিহত মেহেদি হাসানের মা হাসিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকাল ৭ টার দিকে আমার ছেলে আমাকে বলেছে,মা তুমি ভাত খেয়ে অফিসে চলে যাও,আমি একটু পরে স্কুলে জাব,হঠাৎ করে বাসা থেকে একটি ফোন করে বলেন,মেহেদী হাসান গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছেন,পরে আমি আমার স্বামী অফিস থেকে ছুটি নিয়ে বাসায় এসে,দরজা ভেঙে দেখি আমার ছেলে গলায় রশিলাগানো অবস্থায় ঝুলছে,হাসিনা বেগম বলেন,আমার ছেলে বেপজা স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেনী হতে নবম শ্রেনীতে উঠেছে,মেহেদী হাসান স্কুলের সবার সাথে অনেক ভালো সুসম্পর্ক,হঠাৎ করে কেন যে আমার ছেরেটা আত্নহত্যা করেছে আমরা কেউ জানি না।

    নিহত মেহেদী হাসানের বিষয়টি তদন্ত ওসি নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা বর্তমানে কিছুই বলতে পারব না,লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালেের মরগে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই আসল রহস্য উন্মোচনের মাধ্যমে সঠিক তথ্য বেড়িয়ে আসবে বলে জানান তিনি।

    নিহত মেহেদী হাসানের ব্যবহারিত একটি স্মাট ফোন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন।