Author: desk

  • রাজশাহীর চারঘাটে অসহায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    রাজশাহীর চারঘাটে অসহায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    রাজশাহীর চারঘাটে অসহায় দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন আলোকিত সমাজের আর্থিক সহযোগিতায় ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সোমবার বিকেলে চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    আলোকিত সমাজের রাজশাহী জেলার সভাপতি ফাইমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোকিত সমাজ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম।

    এ সময় আরও বক্তব্য রাখেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক কে এম জুবায়ের ইসলাম ও আলোকিত সমাজ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

    অনুষ্ঠানে ফাইমা বেগম বলেন, আলোকিত সমাজ একটি সেচ্ছাসেবী সংগঠন যা তৃণমূলের অসহায় ও দুঃস্থদের পাশে থেকে সব সময় সার্বিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে জেলা সিরতা ইউপি চেয়ারম্যান সাঈদ এর বিশাল মিছিল

    ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে জেলা সিরতা ইউপি চেয়ারম্যান সাঈদ এর বিশাল মিছিল

    ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

    শনিবার দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে স্বাগত মিছিলটি ময়মনসিংহ নগরী কাচারীঘাট এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় দেড় হাজার নেতাকর্মী আরজুনা কবির এর নেতৃত্বে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজি মুল সমাবেশে মিলিত হয়।

    সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীকে ১০৩ টি উন্নয়ন প্রকল্প উপহার দিয়েছেন। জেলাকে উন্নত শহরে পরিণত করেছেন। শুধু ময়মনসিংহ নয়, শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশে সরকার অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। যার ফলে উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। শনিবার (১১মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীকে ও উন্নয়নে বদলে যাওয়া ময়মনসিংহ কে দেখার জন্য এসেছেন এবং সার্কিট হাউস ময়দানে স্মরণকালের বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। জননেত্রীর এ জনসভাকে সফল করতে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করেছেন,তাই মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা মোহিত উর রহমান শান্ত ভাইয়ের নির্দেশনা মোতাবেক নেত্রীর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমিও সেই ভূমিকা পালন করার চেষ্টা করেছি।

    আনন্দ মিছিলের পুর্বে সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন,বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ময়মনসিংহ আগমনে উপলক্ষে ময়মনসিংহের বিশাল জনসভা কে সফল ও সার্থক করার লক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহের সর্বস্তরের জনতার প্রিয় মুখ মোহিত উর রহমান শান্ত ভাইয়ের নেতৃত্ব ও দিক নির্দেশনা মোতাবেক সিরতা ইউনিয়ন আওয়ামী লীগ ইতোমধ্যে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। বঙ্গবন্ধুকন্যার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য সিরতা ইউনিয়ন আওয়ামী লীগ সর্বাত্মকভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিরতার সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ময়মনসিংহে আগমনের মধ্য দিয়ে এই উৎসবের পূর্ণতা পাবে।

  • বানারীপাড়ায় আশ্রয়ন  প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি

    বানারীপাড়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি

    বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি

    আগামী ২২ মার্চ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়াসহ বরিশাল বিভাগের ২০ উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করবেন। তিনি ওই দিন ভার্চুয়ালি জমিসহ ৪ হাজার ১৬৭ টি ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৩ মার্চ সোমবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে নতুন নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শণ করেন। এসময় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নিবার্হী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুুন কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন,বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, জাহিদ হোসেন সরদার,সুমন খান ও ফিরোজ ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

    ছবির ক্যাপশন: বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও ডিসি মো. জাহাঙ্গীর হোসেন বানারীপাড়ায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করছেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • ঠাকুরগাঁওয়ে আর,কে,স্টেট উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-পুরস্কার বিতরণ

    ঠাকুরগাঁওয়ে আর,কে,স্টেট উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-পুরস্কার বিতরণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁও সদর উপজেলার আর,কে স্টেট উচ্চবিদ্যালয়ে ১২ই মার্চ-২০২৩ সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ছাত্র লীগের সভাপতি ও আর,কে স্টেট উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম জিয়েল।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতি প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও- আসনের এমপি রমেশ চন্দ্র সেন,ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,ঠাকুরগঁও সদর উপজেলার আওমী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু প্রমুখ।

    উক্ত অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন আর,কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম স্বপন।

    এ অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

  • ধামইরহাটে শিক্ষকের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    ধামইরহাটে শিক্ষকের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাট লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    সোমবার(১৩ মার্চ) দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে লক্ষনপাড়া এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের আয়োজনে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুর রহমান, অভিভাবক সদস্য আনোয়ার হোসেনসহ শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। এলাকার বিভিন্ন পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।

    সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে হুমকি দিয়ে বলেছেন আমি যদি ধামইরহাট থাকি তবে আব্দুল্লাহ আল মামুনকে ১মার্চ/২০২৩ তারিখের মধ্যে লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসাবো, একাজে আমাকে-কে আটকায় তা আমি দেখবো। তিনি দ্বায়িত্বশীল চেয়ারে থেকে আমাকে এভাবে হুমকি দিতে পারেননা।’
    বক্তারা আরও বলেন, পিবিআইয়ের তদন্তে প্রমানিত জাল সনদধারী বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং তার সহযোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ প্রতিষ্ঠান বিরোধী কর্মকান্ডে জড়িত। মাধ্যমিক শিক্ষা অফিসার যে কোন মূল্যে বির্তকিত এবং বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান শিক্ষক পদে বসানোর এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা বলেন, কোন ভুয়া এবং জাল সনদ ধারী ব্যক্তিকে আমরা কোন অবস্থাতেই এই প্রতিষ্ঠানে নিয়োগ বা যোগদান করতে দেবোনা।

    অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমার বরখাস্তের আদেশ শিক্ষাবোর্ড কর্তৃক প্রত্যাহার করা হয়েছে। আমি নিয়মিত বেতন ভাতা পাচ্ছি, আমাকে হয়রানী করা হচ্ছে মাত্র।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, তারা যে মানববন্ধন করেছে মূলত তারা দুপক্ষ একে অপরের বিপক্ষে কাদা ছোঁড়াছুঁড়ি এবং মারামারি করছে। ওই প্রতিষ্ঠান সম্পর্কে আমি বিধিসম্মত ভাবেই ও সঠিক সার্কুলার বা আইনগত বিষয়ে পরামর্শ দিয়েছি, কারও পক্ষ নেওয়া আমার বা সরকারি কোন স্বার্থ জড়িত নেই এবং আর আমি কাউকে চেয়ারে বসার কথা কখনোই বলতে পারিনা। এ বিষয়ে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতির সাথে আমি সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • যৌতুকের দাবিতে স্বামী হামলার শিকার তানিয়া

    যৌতুকের দাবিতে স্বামী হামলার শিকার তানিয়া

    কেএম সোহেব জুয়েল : যৌতুকের দাবিতে স্বামীর অতর্কিত হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গৃহবধূ তানিয়া বেগম২৫।

    সোমবার ১৩ মার্চ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের সহিদুল শিকাদারের পুত্র তানিয়ার স্বামী যৌতুক লোভী সোহেল ৩৫ এমন ঘটনা ঘটিয়েছেন।

    তানিয়া বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের ফরিদ উদ্দিন খলিফার কন্যা।তাকে ১৪/১৫ বছর পূর্বে সোহেল শিকদারের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দেন তানিয়ার বাবা মো: ফরিদ উদ্দিন খলিফা।

    বিবাহের পরে তানিয়ার গর্ভে দুইটি সন্তান জন্ম নেয়। এবং বেশ কিছু দিন স্বামীর সংসারে ভাল ভাবেই দিন কাটান তানিয়া। পরবর্তিতে তানিয়াকে তার বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন যৌতুক লোভী স্বামী সোহেল। অসহায় পিতা টাকা দিতে না পারায় প্রাই তানিয়াকে মারধর করতেন সোহেল। তারি ধারাবাহিকতায় সোমবার ১৩ মার্চ সকালে তানিয়াকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন স্বামী সোহেল। টাকা আনতে অপারকতা শিকার করলে তাকে জমিতে মাটি কাটতে পাঠান সোহেল। মাটি কাটতে না পারায় তানিয়াকে বেধরক মারধর করে শরীরের বিভিন্ন যায়গায় রক্তাক্ত যখম করেন যৌতুক লোভী স্বামী সোহেল।

    তার ( সোহেল) অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে জীবন বাঁচাতে স্বামীর সংসার ছেরে পিত্রালয় আশ্রয় নিয়েছেন দুই সন্তানের মা তানিয়া। অসহায় পিতা কন্যার শারিরীক নির্যাতনের দুর অবস্থা দেখতে পেয়ে কন্যা তানিয়ার জীবন বাঁচাতে স্হানীয় হালিমা মান্নান ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন তাকে। তাই তানিয়ার পিতা যৌতুক লোভী স্বামীর শাস্তির দাবিতে প্রশাসনের সর্বচ্ছ হস্তক্ষেপ কামনা করছেন।

  • কোটালীপাড়ায় ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

    কোটালীপাড়ায় ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে কুশলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো: ইয়াকুব আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    গত ১২ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ প্রদান করা হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ)(ঘ) এর ধারা অনুযায়ী জেলা প্রশাসক গোপালগঞ্জ ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন, যেহেতু গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন কুশলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী শেখের বিরোদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তার ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ দৃষ্টিকোনে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যেহেতু গোপালগঞ্জ কোটালীপাড়া কুশলা ইউনিয়িন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী শেখ কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারায় অপরাধ সংগঠিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের সদস্যকে দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

    এব্যাপারে বরখাস্তকৃত সদস্য মো: ইয়াকুব আলী শেখ বলেন, আমি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের মিটিংয়ে অনপুস্থিত ছিলাম সেজন্য আমাকে সাময়িক বরখাস্থ করেছে। তবে আমি এখনও কাগজ হাতে পাইনি।

    কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ জানান, পূর্বের চেয়ারম্যান থাকা অবস্থায় ইউপি সদস্য ইয়াকুব আলী শেখ অনেকের ভিজিডি’র চাল আত্মসাত করেন। কিন্তু আমি দায়িত্ব গ্রহনের পর ওই সদস্যের অনিয়ম ধরা পরে।

  • কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্য বিষয় নিয়ে কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১৩ মার্চ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায়।

    প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ-জামান খান ও পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায়। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু প্রমূখ।

  • গোপালগঞ্জে ভূমি দস্যুর হাত থেকে জমি দখলমুক্তির দাবীতে মানববন্ধন

    গোপালগঞ্জে ভূমি দস্যুর হাত থেকে জমি দখলমুক্তির দাবীতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ভূমি দস্যু দীপু লস্কর ওরফে মো: কামরুল ইসলাম হাত থেকে জমি দখলমুক্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার এ কর্মসূচী পালন করে।

    আজ সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় কাশিয়ানীর সন্ধ্যা বাজারে কাশিয়ানী-ভাটিয়াপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

    পরে কাশিয়ানী মানবাধিকার অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবি সদস্য খন্দকার মনিরুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, কাশিয়ানী উপজেলার ৬নং কাগদি ও ৩৩ নং কাঠামদরবস্ত মৌজার ২ একর ৩৩ শতাংশ জমি ক্রয় করেন তিনি। কিন্তু একই এলাকার ভূমি দস্যূ দীপু লস্কর ওরফে মো: কামরুল ইসলাম কাগজপত্রবহীনভাবে জোরপূর্বক সেই জমি দখল করে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন এবং তাকে বিভিন্নভাবে হুমকী দেয়ায় পরিবার নিয়ে প্রাণভয়ে শংকিত রয়েছেন। তিনি দ্রুত তার জমি ফেরতসহ মিথ্যা মামলা প্রত্যাহার করতে এবং ওই ভূমি দস্যূর শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ কর্মসূচীতে পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

  • বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে তিনদিন সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

    বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে তিনদিন সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচী সম্পন্ন করার স্বার্থে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আজ সোমবার (১৩ মার্চ) জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত তোমাবেগ বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধা নেয়া হয়েছে।

    জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচী অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। যে কারনে আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। #