Author: desk

  • ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা স্বামীর  মৃত্যুদণ্ড রায়

    ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা স্বামীর মৃত্যুদণ্ড রায়

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম শৈলকুপার দেবীনগর গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে। রায়ের সূত্রে জানা যায়, ঘটনার ১৩ বছর পুর্বে শৈলকুপার দেবীনগর গ্রামের আব্দুল হালিমের সাথে ববিতা খাতুনের বিয়ে হয়। এরপর থেকেই নানা কারণে যৌতুকের দাবিতে স্ত্রী ববিতাকে নির্যাতন করতেন স্বামী আব্দুল হালিম। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর শ্বাসরোধ করে তাকে হত্যা করে স্বামী আব্দুল হালিম। পরে বাড়ির পাশ্ববর্তী একটি মেহগনি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে আব্দুল হালিমকে আসামি করে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এই মামলায় ২০১৪ সালের ২৬ মে আাদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেই মামলার শুনানি শেষে আদালত আব্দুল হালিমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ের আগে থেকেই আসামি পলাতক রয়েছে।ববিতা খাতুনের মা ও মামলার বাদী ষাটোর্ধ্ব সালেহা বেগম বলেন, আমার একমাত্র মেয়েকে নির্মমভাবে যে মেরেছে তার বিচার আল্লাহ করেছে। আমি খুব খুশি। তবে ওই পিশাচকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি মরার আগে তার বিচার দেখে যেতে চাই।বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বজলুর রশীদ বলেন, এ রায়ে আমরা খুশি। এ রায়ের মাধ্যমে সমাজে বার্তা পৌঁছাবে। এরকম কাজ করতে যে কেউ ভয় পাবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • পঞ্চগড় সংঘর্ষে গ্রেফতার ১৯৩ মোট মামলা ২৫

    পঞ্চগড় সংঘর্ষে গ্রেফতার ১৯৩ মোট মামলা ২৫

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও দুইটি মামলা নিয়েছে পুলিশ। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ২৫টি। এসব মামলায় গত ২৪ ঘন্টায় আরও তিন জনসহ মোট ১৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
    ২৫ টি মামলার মধ্যে পঞ্চগড় সদর থানায় ২০টি এবং বোদা থানায় ৫টি। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে ১০ হাজারেরও অধিক।
    মঙ্গলবার সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
    এদিকে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও এখন জেলা জুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তার আতঙ্কে জেলা সদরের আহমদ নগরের আশপাশের কয়েকটি গ্রাম ও বোদা উপজেলার বেশকিছু গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র‍্যাব ও বিজিবি।
    তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
    অন্যদিকে, আহমদ নগর এলাকায় পুড়ে যাওয়া বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঘটনার আটদিন পরেও ফিরেনি আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এখনও আতঙ্ক বিরাজ করছে আহমদ নগরসহ আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। অনেকে জলসা মাঠে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন। কেউ কেউ আবার মাঠের পাশে জামেয়া আহমদিয়া বাংলাদেশ অফিসে আশ্রয় নিয়েছেন।
    এর আগে, গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। পুলিশের উপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এর মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া আহমদিয়াদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লীদের মধ্যে একজন নিহতও হন। পরে রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
    এদিকে, পরদিন শনিবার সন্ধার পর ‘আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা দুজনকে গলা কেটে হত্যা করেছে’- এমন গুজবকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
    পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় মোট ২৫ টি মামলা রুজু হয়েছে। রোববার সকাল পর্যন্ত মোট ১৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। আসামি গ্রেফতার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাই-বাছাই করে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানান তিনি।

  • রামপালে ১৭ ই মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

    রামপালে ১৭ ই মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন পালন এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা শাহিনুর রহমান, প্রধান শিক্ষক সংকর কুমার সিকদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • দেশীয় তৈরী ৩ টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ এক ডাকাত র‍্যাবের হাতে আটক

    দেশীয় তৈরী ৩ টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ এক ডাকাত র‍্যাবের হাতে আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এর নেতৃত্বে, মঙ্গলবার (১৪ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ওয়ান শুটারগান,২ রাউন্ড গুলিসহ ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকার মো.ওছমান আলীর ছেলে মো.সানোয়ার হোসেন (৫২) নামে এক শীর্ষ ডাকাত কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫,এর সদস্যরা।

    মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে যে,আটককৃত আসামি মো. সানোয়ার হোসেন সে এলাকার একজন শীর্ষ ডাকাত। সে সংঘটিত একটি ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।

    বিজ্ঞ প্তিতে আরও উল্লেখ থাকে যে মো. সানোয়ার হোসেন ও তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিনসহ ৬/৭ জনের একটি গ্রুপ বিভিন্ন সময়ে নওগাঁ জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। উক্ত তথ্য পাওয়ার পর থেকে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প তাদের আটককের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে তাদেরকে আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে মঙ্গলবার দিবাগত রাতপ মো. সানোয়ার হোসেনকে দিলালপুর এলাকা থেকে আটক করা সম্ভব হয় র‍্যাব সদস্যরা। কিন্তু তার সহযোগী মো. ফরিদ উদ্দিন পালিয়ে যায়। পরবর্তীতে মো.সানোয়ার হোসেন এর দেখানো স্থান হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ উদ্ধার করা হয়। মো. সানোয়ার হোসেন এর ভাষ্যমতে তার নামে ৫ টি ডাকাতি মামলাসহ মোট ১১ টি মামলা থাকলেও সিডিএমএস পর্যালোচনা করে তার নামে বিভিন্ন থানায় ৭ টি মামলার তথ্য পাওয়া যায়।

    পরবর্তীতে আটককৃত শীর্ষ ডাকাত সানোয়ারের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • “বাবা ও চাচা বিএনপি নেতা, ছেলে ছাত্রলীগের সভাপতি পদ পেতে মরিয়া।”

    “বাবা ও চাচা বিএনপি নেতা, ছেলে ছাত্রলীগের সভাপতি পদ পেতে মরিয়া।”

    রফিকুল ইসলাম,
    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
    নব্য ছাত্রলীগে ভরপুর মাঠ,ত্যাগী কর্মীদের আক্ষেপ! এমন গুঞ্জন উঠেছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সম্ভাব্য কমিটি গঠনে । শোনা যায় ২০১৯ সালে ঢাকা কলেজ আর মিরপুর বাংলা কলেজের মধ্যে ছাত্রলীগ ও ছাত্রদলের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হলে মাহমুদ হাসান টিটু ছাত্র দলের হয়ে চাচার সাথে মারামারিতে অংশ নেয়। ২০২০ সালে ঢাকা থেকে পালিয়ে এসে রাঙ্গাবালীতে ছাত্রলীগে যোগদেন।

    এখানেই শেষ নয় বাবা মজিদ ফরাজি ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির নেতা। নয়া ভাঙ্গুনী এলাকায় ০৭ নং ওয়ার্ড বলাহী গ্রামে বিএনপির রাজত্ব করে বেড়ান। দীর্ঘ দিন থেকেই পুরো পরিবার বিএনপিকে সচল রাখতে মাঠে মরিয়া। চাচা মোঃ শাহিন ফরাজি ২০১৭ সালে ঢাকা কলেজে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। বিএনপির ঘোষিত যে কোন প্রগ্রামে পুরো পরিবার অর্থ যোগান সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের অনেক ত্যাগী কর্মীদের আক্ষেপ আমরা দলের জন্য সর্বোচ্চ শ্রম দেই, মাঠে থেকে দলীয় সকল প্রোগ্রামে অংশগ্রহণ করি । আমরা যদি পদ না পাই! তাহলে কি ভাবে সম্ভব বিএনপি পরিবারের ও সাবেক ছাত্রদল কর্মী থেকে ছাত্রলীগে এসে কমিটি পাবে। যদি কমিটি পায় এটা হবে ছাত্রলীগের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা বিশ্বাস রাখি জেলা ছাত্রলীগ এমনটা কখনোই করবে না।

    মাহমুদ হাসান টিটু নব্য ছাত্রলীগে দু’বছরে ত্রাসের রাজত্ব গড়ে তোলেন এমন কথা বলেন রাঙ্গাবালীর সাধারণ জনগণ। সাধারণ মানুষের উপর চালায় অত্যাচার, নির্যাতনসহ দখল বাজি।
    গলাচিপা ম্যাজিস্টেট জুডিশিয়াল আদালতে মাহমুদ হাসান টিটুর নামে একটি মামলা চলমান রয়েছে।
    বর্তমানে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৩২৩) করেন আলমগীর তালুকদার নামে একজন ব্যবসায়ী। তিনি বলেন, টিটু ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমাকে অনেক মারধর করে আশেপাশের মানুষ ছাড়াতে এলে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। টিটু খাল,পুকুর, ঘের দখল করে নিয়েছে এমন অভিযোগ সাধারণ মানুষের। অনেকেই আক্ষেপ করে বলেন এসব দুষ্ট ছেলেরা স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে এমনিতেই অপকর্ম করে বেড়ায়।
    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জন আ’লীগ নেতার সাথে আলাপ করলে তারা বলেন বিএনপি পরিবারের সন্তানরা ছাত্রলীগের মত এত বড় বৃহৎ সংগঠনের নেতৃত্বে আসলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী পরিবারের পরিশ্রমী ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি হলে দল সুসংগঠিত হবে। এ বিষয় একাধিক বার ফোন 01992-844853 দিলেও ফোন রিসিভ করেনি মাহমুদ হাসান টিটু।

  • আদিবাসীর টাকা হাতিয়ে উপহারের বাড়ী দিচ্ছে না চেয়ারম্যান

    আদিবাসীর টাকা হাতিয়ে উপহারের বাড়ী দিচ্ছে না চেয়ারম্যান

    হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের আওতায় দেশের গৃহ ও ভূমিহীণ এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী বিনা পয়সায় পাঁকা ঘর নির্মাণ করে উপহার প্রদান করছেন। ইতোমধ্যে বহু পরিবারকে ঘর নির্মাণ করে বাড়ী প্রদান করাও হয়েছে।

    প্রধানমন্ত্রীর এমন মহতি উদ্যোগ যখন প্রশংসিত হচ্ছে তখন কিছু অসাধু ব্যক্তি বাড়ী দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এই অসাধু চক্র। এমনি ঘটনা ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে।
    প্রধানমন্ত্রীর বাড়ী দেওয়ার নাম করে আদিবাসীদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুলুর বিরুদ্ধে। দুই বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত মেলেনি সেই কাঙ্খিত বাড়ী। দিনের পর দিন টাকা ফেরত চেয়ে চেয়ারম্যানের নিকট ঘুরলেও টাকা ফেরত তো দূরের কথা কোন পাত্তাই দিচ্ছেন না বলেও অভিযোগ করেন আদিবাসী মনির মুরমু।

    রিশিকুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঝিকড়াপাড়া আমতুর্লি গ্রামের বাসিন্দা মুনির মুরমু অভিযোগ করেন, প্রায় ২ বছর আগে চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু আমাদের কে পাঁকা ছাঁদপেটা বাড়ী দিবে বলে তিন দিনের মধ্যে টাকা দিলে বলেন। আমরা গরীব মানুষ ঘরে টাকা জমা থাকেনা। চেয়ারম্যানের তড়িঘড়ি সময় বেঁধে দেওয়ায় বাধ্য হয়ে আমার পোষা একটি গরু ছিলো তা বাজার মূল্যর চেয়ে কম দামে বিক্রি করে ২২ হাজার টাকা দেয়েছি। এই টাকাটি রিশিকুল ইউপি চেয়ারম্যান নিজে আমার কাছ থেকে নিয়েছেন।

    মুনির মুরমুর বৌ মা অনিতা টুডু বলেন, গেলো ইউপি নির্বাচনের সময় সে ভোট চাইতে আসলে ওই টাকা ফেরত দেওয়ার কথা বললে নির্বাচন পার হলে তা দেখবে বলে থামিয়ে রাখেন। এর পর কয়েকবার যোগাযোগ করলেও কোন পাত্তা দেননি বলে জানান।

    প্রধানমন্ত্রীর বাড়ী নিতে কোন টাকা পয়সা লাগে না এটা আপনাদের জন্য উপহার কেনো টাকা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে মুনির মুরমু বলেন, আমি গরীব মানুষ এতো কিছু জানিনা বুঝিও না। চেয়ারম্যান মাত্র তিন দিন সময় দিয়ে বলেন, তাড়াতাড়ী টাকা দেন নইলে বাড়ী ছুটে যাবে। যে আগে টাকা দিবে সে বাড়ী পাবে। এই কথা বললে আমরা না কিছু বুঝেই টাকা দিয়ে দিই তবে এখন পর্যন্ত কোন বাড়ীর পাননি বলে জানান তিনি।
    তবে মুনির মুরমু বলেন, আমরা আদিবাসী মানুষ, ভালোমন্দ বুঝতে তেমন পারিনা। আমারে ঠকিয়ে চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বাড়ী টাকা নিয়ে অনেককে দিচ্ছে আর আমাদের টাকা নিয়েও বাড়ী দিচ্ছে না এর জন্য তিনি বিচার চান।
    এই অভিযোগের বিষয়ে রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুর সাথে মুঠোফোনে জানতে চাওয়া হলে, অভিযোগকারী মুনির মুরমুকে না চেনার ভান করেন । এক পর্যায়ে সন্ধ্যার পর কথা বলবেন বলে ফোনটি কেটে দেন।

  • আগৈলঝাড়া বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

    আগৈলঝাড়া বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার বিকাল ৫টা ৩০মিঃ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন নান্নু মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের সাবেক সভাতি ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল সরদার,
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন সিকদার,বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের সভাপতি এইচ এম মতিউর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হায়াৎ মিয়া, শিক্ষক মোঃ তানভির হাসান পান্না, মোঃ রেজাউল সরদার,
    রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, রাজিহার ইউনিয়ন ৯নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি প্রিয়লাল কর্মকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও রাজিহার ইউনিয়ন ৯নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম নবি মৃধা এবং মোঃ ইমরান হোসেন, মোরশেদ আলম রানা, রাজিব মোল্লা, মাসুদ সরদার, রিয়াদ ফকির, আল-আমীন খন্দকার, দ্বীন ইসলাম মোল্লা, রিয়াজ খানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ছাত্র ছাত্রী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • মুন্সীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎপাদন

    মুন্সীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎপাদন

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
    মুন্সীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎপাদন উপলক্ষ্যে শিক্ষা মেলা/ উপকরণ প্রদর্শনী, শিক্ষামূলক সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই শ্লোগানে আজ ১৪ই মার্চ মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দীনব্যাপী মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুল ইসলাম খান।
    এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মুন্সীগঞ্জের ৬টি উপজেলার শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
    উক্ত মেলায় বিভিন্ন উপকরণ দিয়ে ৬টি উপজেলার ৬টি স্টল থেকে প্রদর্শনী করা হয়।
    মুন্সীগঞ্জ সদর উপজেলার স্টলে বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু, শেখ রাসেল ল্যাব, মেট্রোরেল ছিল চমৎকার। এছাড়াও গণিতের চাকতির যোগ, ভগ্নাংশের ধারণা, ডট গুণের নামতার আইডিয়া ছিল চোখে পড়ার মতো।
    এছাড়াও বিভিন্ন উপজেলার অংশগ্রহণকারীদের চোখ ধাঁধানো, মন মাতানো গান, আবৃত্তি আর নৃত্যের পারফরমেন্স ছিল মনোমুগ্ধকর ও মোহনীয়।

  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নির্বাহী সদস্য হলেন সিংড়ার সাংবাদিক মোল্লা মোঃ রানা

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নির্বাহী সদস্য হলেন সিংড়ার সাংবাদিক মোল্লা মোঃ রানা

    নাটোর প্রতিনিধি
    নাটোরের সিংড়া প্রেস ক্লাব ও শহীদ চয়েন সংসদের সভাপতি এবং চয়েন বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মৃত আমজাদ হোসেন মোল্লার ছেলে ও শহীদ চয়েন উদ্দিন মোল্লার ভাতিজা মোল্লা মোঃ এমরান আলী রানাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এর সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদের নির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়েছে। গত ১১মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম এর সাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

    মোল্লা মোঃ এমরান আলী রানাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এর সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদের নির্বাহী সদস্য পদে মনোনীত করায় সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া, মহাসচিব মোঃ শফিকুল ইসলাম ও সাংবাদিক রানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিংড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    শুভেচ্ছা জ্ঞাপনকারীরা হলেন, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুফতি জাকারিয়া মাসউদ, শহীদ চয়েন সংসদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহেল, সাপ্তাহিক উত্তর গণজীবন পত্রিকার সম্পাদক আব্দুর রশিদ,মানিকদিঘী গণ-গন্থাগার সভাপতি এনামুল হক বাদশা মুক্তধারার পরিচালক ওহিদুর রহমান কবির, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা সিংড়া উপজেলা শাখার সম্পাদক শহিদুল ইসলাম সুইট, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) রইচ উদ্দিন টুটুল ও সেচ্ছায় রক্তদান সংগঠন।বন্ধনের সভাপতি কাবিল উদ্দিন কাফি সহ নেতৃবৃন্দ।

    নাটোর প্রতিনিধি
    নাটোর

  • মোংলায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

    মোংলায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

    মোংলা প্রতিনিধি।
    সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত ও বিষমুক্ত করার আহ্বান জানিয়ে মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মন্ডল, হাছিব সরদার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন সুন্দরবনের ভিতরে এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। এছাড়া গবেষণায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। সুন্দরবনের বাপা’র জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজ ডুবি এবং জাহাজী বর্জ্য নিক্ষেপের ফলে নদী দখল ও দূষণ হচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রবাহমান নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে। বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে এই মুহুর্তে সুন্দরবন এলাকার নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি মোংলার চিলা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলে জানা যায়।