Author: desk

  • ১৮ ই মার্চ চট্টগ্রাম ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করুন-এম.বেলাল আলদার

    ১৮ ই মার্চ চট্টগ্রাম ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করুন-এম.বেলাল আলদার

    নিজস্ব প্রতিনিধিঃ
    আগামী ১৮ইংমার্চ রোজ শনিবার সুফিবাদী জনতার অধিকার আদায়,দ্রব্য মূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রন,জাতীয় শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা সংকোচন,সন্ত্রাস জঙ্গীবাদ ও দূর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ,স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠণ,এবং দ্রুত কালুর ঘাট সেতু পূর্ণ নির্মাণ তথা অবেহেলিত শান্তিপ্রিয় জনতার অধিকার আদায় সহ ১০ দশ দফা দাবী নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এর একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে বেলা ২ দুইটায় অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জাতির উদ্যেশে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম.এ মতিন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ,সভাপত্বিত করবেন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব অধ্যক্ষ তৈয়্যব আলী।উক্ত সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ইসলামী যুবসেনা,ইসলামী ছাত্রসেনা ও আহলে সুন্নতা ওয়াল জামাত বাংলাদেশ এর জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইসলামী ফন্টের মহাসমাবেশ সফল করে তোলার জন্য ইসলামী ছাত্রসেনা’র সাবেক কেন্দ্রেীয় নেতা বিশিষ্ট সংগঠক জনাব এম.বেলাল উদ্দিন আলমদার সর্ব স্তরের সুফিবাদী সুন্নী মুসলিম জনতা তথা দেশ প্রেমিক সকলের প্রতি উধার্ত আহবান জানান।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন খাদ্য স্বয়ং সম্পন্ন – মোংলায় কৃষক হত্যা দিবসে বক্তারা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন খাদ্য স্বয়ং সম্পন্ন – মোংলায় কৃষক হত্যা দিবসে বক্তারা

    মোংলা প্রতিনিধি।
    বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশে খাদ্য ঘাটতি ছিলো, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন খাদ্য স্বয়ং সম্পন্ন হয়েছে। জোট সরকারের আমলে সার নিয়ে যে সংকট তৈরি করা হয়েছিল তাতে সারাদেশে ১৮ জন কৃষককে নৃশংসভাবে হত্যা করে বিএনপি সরকারের পেটুয়া বাহিনী। আজ দেশরত্ন শেখ হাসিনার সরকারের আমলে সার এখন কৃষকের পেছনে পেছনে ঘোরে। সার নিয়ে কৃষকদের আর পেরেশানি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। মোংলা উপজেলা ও পৌর কৃষকলীগের আয়োজনে কৃষক হত্যা দিবস দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন, দিবস উপলক্ষে (১৫ মার্চ) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী এবং পৌর কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন উপজেলা কৃষকলীগের পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। পৌর কৃষকলীগের সভাপতি আসলাম হোসেন। পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল। যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা। উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সাগর। উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাকছুদ। উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী জজ পৌর কৃষকলীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ প্রমুখ। এর আগে দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি মৌনমিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয় এসে শেষ হয়।
    পরে নিহত কৃষক দের বিদেহী আত্মার মগফেরাতে দোয়া মোনাজাত অনুষ্টিত হয়। উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের জন্য আন্দোলনরত কৃষকদের মধ্যে জামালপুর পৌর এলাকার রশিদপুরের কৃষক আব্দুল খালেক নিহত হন। সারা মার্চ মাসব্যাপী এই আন্দোলনে সারা দেশে আব্দুল খালেকসহ ১৮ জন কৃষক নিহত হন।

  • তরমুজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

    তরমুজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    “রাজাপুরে ১শ’ ২০ বিঘা জমিতে তরমুজের চাষ, বিঘা প্রতি ২লক্ষাধিক টাকা বিক্রির আশা”

    ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীর চর এলাকাজুড়ে প্রায় ১শ’ ২০ বিঘা জমিতে তরমুজের চাষ করা হয়েছে। চর এলাকার কৃষকরা তরমুজ বিক্রি করতে শুরু করেছে। তারা দামও পাচ্ছেন ভালো।

    তরমুজ চাষি নুরুল হক, জলিল মোল্লা, মনির মোল্লা, কাঞ্চন মোল্লা সেফাতেসহ একাধিক কৃষক জানান, প্রায় তিনমাস আগে উপজেলার পূর্ব প্রান্তে বিষখালি নদীর চর এলাকাজুড়ে ২০ জন কৃষক মিলে ১শ’ ২০ বিঘা জমিতে তরমুজের চাষ করা হয়।

    এবছর আদৌ বৃষ্টি না হওয়ায় ফলন কিছুটা কম হয়েছে। তারপরেও সেচ পাম্মের দ্বারা পানির ব্যবস্থা করা হয়েছে। এবছর প্রতি বিঘা জমিতে শ্রমিক, ঔষধ ও সেচ খরচসহ প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘা জমিতে যে ফলন হয়েছে তাতে ১লক্ষ ৮০ হাজার থেকে ২লক্ষাধিক টাকার তরমুজ বিক্রি করা যাবে বলে তারা আশা করছেন।

    তরমুজ চাষি নুরুল হক আরো জানান, তরমুজ বিক্রির সময় হওয়ায় রাজাপুর সদরের হাট বাজারের ক্ষুদ্র ব্যবসাযীদের সবাইকে খেত থেকে তরমুজ কিনে নিতে বললেও তারা তরমুজ কিনতে ক্ষেতে যায়নি। তারা কৃষকদের জিম্মি করে খুব সস্তায় তরমুজ কেনার আশায় বসে ছিলেন। কিন্ত যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কয়েকজন কৃষক মিলে গাড়ি ভাড়াকরে তরমুজ ঢাকায় নিয়ে বিক্রি করছেন। ঢাকায় প্রতি কেজি তরমুজ ৪০ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। প্রতিটি তরমুজ ৪ থেকে ৮ কেজি ওজন রয়েছে। কোন কোন তরমুজে এর চেয়ে বেশি ওজনও হচ্ছে। এতে কৃষকরা দামও ভালো পাচ্ছেন। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো দাম না দিলে কৃষকরা এলাকায় তরমুজ বিক্রি করবেন না বলে তিনি জানান।

    এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ বলেন, আবহাওয়া ভাল থাকলে এ বছর উপজেলায় মোট ৩৫ হেক্টর জমিতে ১ হাজার থেকে ১১শ, ৫০ টন তরমুজ উৎপাদিত হবে।

  • বেতাগীতে অনলাইন চ্যানেল এসকে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো আয়োজন উদযাপন

    বেতাগীতে অনলাইন চ্যানেল এসকে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো আয়োজন উদযাপন

    বেতাগী বরগুনা প্রতিনিধি।

    চতুর্থ বর্ষে পা রাখলো তৃতীয় প্রজন্মের প্রযুক্তিনির্ভর জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল এসকে টিভি নিউজ। তিন বছরের পথচলায় বস্তনিষ্ঠ প্রতিবেদন আর মানসম্মত অনুষ্ঠান প্রচার করে এরই মধ্যে দর্শক-হৃদয়ে ঠাঁঁই করে নিয়েছে দেশের উপকলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার প্রথম অনলাইন টিভি চ্যানেল ‘এসকে টিভি’।

    মঙ্গলবার ছিল এসকে টিভির শুভ জন্মদিন। এ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৪র্থ বর্ষপূর্তি। সন্ধ্যা ৭ টায় বেতাগী উপজেলা পরিষদ অডিটরিয়ামে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
    অনুষ্ঠানের শুরুতেই এসকে টিভির প্রধান সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি, বিশেষ অতিথিবন্দৃ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সাংবাদিকরা।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ এবিএম গোলাম কবির। 

    প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক লায়ন মো. শামীম সিকদারের সভাপতিত্বে বেতাগী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারমান মো: আমিরুল ইসলাম পিন্টু , মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, শিমু আক্তার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন।

    এসকে টিভির প্রধান প্রতিবেদক খাইরুল ইসলাম মুন্নার পরিচালনায় কেককাটা, আলোচনা, আনন্দ আড্ডা, পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, খাইরুল ইসলাম বিশ্বাস, সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মি এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও শিক্ষায় বীর মুক্তিযোদ্ধা এমএ মান্নান মৃধাকে মরনোত্তর ও সমাজ উন্নয়নে কাজিরাবাদ উন্নয়ন সংস্থার মাঝে পদক বিতরন করা হয়।

    আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩ বছর পথ চলা শেষ করে অত্যন্ত সাফল্যের সাথে এসকে টিভি অনুসন্ধানীমূলক, বিশ্লেষনধর্মী, বিষয় ভিত্তিক, ব্যতিক্রমধর্মী বিনোদনমুলক অনুষ্ঠান ও প্রতিবেদন পরিবেশন করে আসছে। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • পটিয়ায় নজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউ টিন বিতরণ

    পটিয়ায় নজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউ টিন বিতরণ

    মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া নজির আহমদ দোভাষ
    ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি
    ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে অসহায় এক পরিবারের মাঝে ঢেউটিন
    বিতরণ করা হয়েছে।
    বুধবার বিকেলে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের করল গ্রামের
    উদয়ন বড়–য়ার পরিবারের মাঝে এ ঢেউ টিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন
    সাবেক ছাত্রনেতা শৈবাল দাশ বড়–য়া, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব
    নজরুল ইসলাম। একইদিন বিকেলে উপজেলার দক্ষিণ ভুর্ষিতে অসহায় এক মেয়ের বিয়ে
    সহায়তা, কুসুমপুরা ইউনিয়নে দুই পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

  • পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেডের বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে সিএমপি’র ইপিজেড থানার নিরাপত্তা সমম্বয় সভা

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেডের বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে সিএমপি’র ইপিজেড থানার নিরাপত্তা সমম্বয় সভা

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিজস্ব হলরুমে আসন্ন ২০২৩ পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে ইপিজেড থানা এলাকার, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও অত্র এলাকার মার্কেটের সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান, এসময় তিনি পবিত্র মাহে রমজান উদযাপনের শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন।
    নিরাপত্তা সমন্বয় সভাটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিগণ, ইপিজেডের বিভিন্ন ব্যাবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপি’র ইপিজেড থানার পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) ইপিজেড থানা মোঃ আব্দুল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুজ্জামান, অপারেশন অফিসার মোঃ আলতাফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দরা।

  • আনসার-ভিডিপিকে স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক হতে হবে- রংপুর রেঞ্জ পরিচালক

    আনসার-ভিডিপিকে স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক হতে হবে- রংপুর রেঞ্জ পরিচালক

    ।।জিএম রাঙ্গা।

    মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত ২১ দিন মেয়াদী ভিডিপি সশস্ত্র মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

    তিনি প্রশিক্ষণার্থীদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অপরাধমুক্ত বাংলাদেশ গঠন এবং সরকারের ভিশন-২০৪১ ও ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার যোগ্য, দক্ষ, নিবেদিত, ভিশনারী, নেতৃস্থানীয় ও রেজিমেন্টেড অগ্রসৈনিক হয়ে গড়ে উঠার উদাত্ত আহবান জানান। তিনি এসডিজি অর্জন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা, উন্নয়নকামী সরকারকে স্থিতিশীল রাখা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য জাতীয় গুরত্বপূর্ণ কাজে গঠনমূলক, জোড়ালো ও সজাগ দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়ের ধারা অব্যাহত রাখার জন্যও তাদেরকে অনুপ্রাণিত করেন।

    এসময় রংপুর সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, আনসার ও ভিডিপি, রংপুরের সার্কেল আ্যাডজুটান্ট রাসেল আহমেদ, গঙ্গাচড়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজকেকুজ্জামান, রংপুর সদরের উপজেলা প্রশিক্ষক মনিরুজ্জামান, ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষকবৃন্দ ও জেলার আটটি উপজেলার ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

  • পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত

    পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি শেষে টাউনহলে এই সভা অনুষ্ঠিত হয়।

    এতে পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সঞ্চালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কপিল উদ্দিনসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পুঠিয়ায় নেশার যন্ত্রণায় কাজীর আত্মহত্যা

    পুঠিয়ায় নেশার যন্ত্রণায় কাজীর আত্মহত্যা

    পুঠিয়ায় নেশার যন্ত্রণায় মেহেদী হাসান (৩৭) নামের এক কাজী আত্নহত্যা করেছে। নিহত কাজী মেহেদী হাসান পুঠিয়া পৌরসভার সদর কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের মওলানা মমিনুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুর ২টার সময় নিজ শয়ন কক্ষে এ আত্নহত্যার ঘটনাটি ঘটে। নিহত মেহেদী হাসানের পারিবারিক সূত্রে জানাগেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে পুঠিয়া ইউনিয়নের কাজীর দায়িত্ব পালন করে আসছিলেন। বেশ কয়েক বছর থেকে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে তার আত্নীয় স্বজনের তাকে শয়ন কক্ষে তালাবদ্ধ করে রাখে। এসময় সে নেশার যন্ত্রণায় চিৎকার শুরু করে। দুপুরে তার বাবা জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। পরে নামাজ শেষে বাড়ি ফিরে মেহেদী হাসানের কোন সাড়াশব্দ না পেয়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখেন মেহেদী ঘরের তীরের সাথে ঝুলে আসে। এসময় তিনি বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া – রাজশাহী।

  • ঠাকুরগাঁও সরকারি কলেজে নবীন বরণ-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী

    ঠাকুরগাঁও সরকারি কলেজে নবীন বরণ-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী

    ঠাকুরগাঁও সরকারি কলেজে ১৪ই মার্চ২০২৩ ইং মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,নবীন বরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা
    অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটু প্রমুখ।

    নবীন বরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    সে সময় ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্রছাত্রী বৃন্দ বিভিন্ন নেতাকর্মী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।