মোঃ মনিরুল ইসলাম নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো কর্তৃক ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাচোল পৌরসভা মিললায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক জোটের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাসকো পানি সম্পদ কর্মসুচীর আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা, পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (সি এম) বেল্লাল হোসন , নাগরিক জোটের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর আযম, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, উপজেলা মহিলা আ”লীগের সভানেত্রী রঞ্জনা রাণী ফুনসী,ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়শ্রী প্রামানিক।
এসময় ডাসকো যুক্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিলেটর ম্যানুয়েল হেরম,ফেরদৌসি খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চলনা করেন ডাসকো যুক্ত প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রুহুল আমিন। সভায় পানি ব্যবস্থাপনা বিষয়ে পৌর এলাকার জনগণ যেন সবসময় পানি পায় সে বিষয়ে সংলাপ শুরু হলে পরে মেয়র আগামী রমজান মাসের শুরুতে সমস্যাহীন ২টি ওয়ার্ডে ২৪ ঘন্টা পানি সরবরাহের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এবং পর্যায় ক্রমে পুরো পৌরসভাকে ২৪ ঘন্টা বিশুদ্ধ পানি সরবরাহ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উঠে এলে মেয়র নাচোল উপজেলা থেকে বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত শিঘ্রই ড্রেনেজ ব্যবস্থাসহ ফুটপাত তৈরীর কথা বলেন ।
Author: desk
-

নাচোলে ডাসকো কর্তৃক ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
-

নড়াইলে খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেন (৫০)কে
চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি,লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া
গেছে। মোঃ আসলাম হোসেন খড়রিয়া গ্রামের মৃতঃ আয়নাল হক মোল্যার ছেলে। তিনি
নড়াইল সদর হাসপাতালের ২৭ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া উপজেলরা ১১নং পেড়লী ইউনিয়নের খড়রিয়া মাধ্যমিক বালিকা
বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেন জানান, গতরাত সাড়ে ৯টার দিকে খড়রিয়ার পোল
বাজারের উত্তর পাশের মধুর চায়ের দোকান থেকে যাওয়ার পথে একই গ্রামের সাহেব
আলী মীরের ছেলে মোঃ সাব্বির হোসেন মীর (৩০),তানভীর মীর,তারেক মীর,রিজাল
মোল্যার ছেলে সোহাগ মিনা (২২), সলেমান মিনার ছেলে ইসহাক মিনা (৪০),মুন
মিনা (২৮),মৃত তারেক মীরের ছেলে সনেট মীর(২৮) সহ ১০/১৫ জন মিলে আমাকে
ঘিরে ফেলে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে ও হাতুড়ি,লাঠি দিয়ে পিটিয়ে জখম ও
আহত করে । এতে করে আমার পাজরের হাঁড় ভেঙ্গে যায়।
তিনি আরো জানান,গত বছর ২রা নভেম্বর পেড়লি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ
জারজিদ হোসেন চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করায় পরাজিত ঢোল প্রতিকের
চেয়ারম্যান প্রার্থী সামিউল আলম সজিব এর লোকজন আমাকে মেরে ফেলার জন্য এ
হামলা চালায়। আমি আমার নিরাপত্তা চাই। বিচার চাই।
এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিশ^জিত সাহা
বলেন,প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে কোপের
ও আঘাতের চিহ্র পাওয়া গেছে। এক্সেরে করতে দেওয়া হয়েছে রিপোর্ট দেখে বলা
যাবে হাড় ভেঙ্গেছে কিনা।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত শেখ তাসমীম আলম বলেন,আমরা আমাদের
পুলিশের মাধ্যমে খবর পেয়েছি। এবং তাৎক্ষনিত ভাবে পুলিশ তাদের বিরুদ্ধে
অভিযান চালিয়েছে। তারা এলাকাতে নাই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করা হবে। -

পঞ্চগড়ে সংঘর্ষ: ২৬ মামলায় গ্রেপ্তার বেড়ে ১৯৯
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও একটিসহ মোট ২৬টি মামলা নিয়েছে পুলিশ। এসব মামলায় গত ২৪ ঘন্টায় আরও ৬ জনসহ মোট ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ টি মামলার মধ্যে পঞ্চগড় সদর থানায় ২১টি এবং বোদা থানায় ৫টি। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে ১০ হাজারেরও অধিক মানুষকে।
বুধবার সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও এখন জেলা জুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তার আতঙ্কে জেলা সদরের আহমদ নগরের আশপাশের কয়েকটি গ্রাম ও বোদা উপজেলার বেশকিছু গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র্যাব ও বিজিবি।
তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
অন্যদিকে, আহমদ নগর এলাকায় পুড়ে যাওয়া বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঘটনার ১২ দিন পরেও ফিরেনি আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এখনও আতঙ্ক বিরাজ করছে আহমদ নগরসহ আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। অনেকে জলসা মাঠে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন। কেউ কেউ আবার মাঠের পাশে জামেয়া আহমদিয়া বাংলাদেশ অফিসে আশ্রয় নিয়েছেন।
এর আগে, গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। পুলিশের উপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এর মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া আহমদিয়াদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লীদের মধ্যে একজন নিহতও হন। পরে রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, পরদিন শনিবার সন্ধার পর ‘আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা দুজনকে গলা কেটে হত্যা করেছে’- এমন গুজবকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় মোট ২৬ টি মামলা রুজু হয়েছে। রোববার সকাল পর্যন্ত মোট ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। আসামি গ্রেফতার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাই-বাছাই করে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানান তিনি। -

বানারীপাড়ায় অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বানারীপাড়ায় বুধবার ১৫ মার্চ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাজমুন জাহান পলি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার কান্তা রাণী দত্ত, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সন্ধ্যা রাণী সরকার। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন রুপান্তরের জেলা সমন্বয়কারী কারী নুরে -ই- আজম হায়দারী এবং মাঠ সমন্বয়কারী মুঞ্জিলা মুন। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্ধ।#
-

স্কুল থেকে বাড়ি ফেরা হলোনা মীমের
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম (১২) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মুস্তাকিম (৭) ও চাচা ফজলুল হক গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত মীম ওই এলাকার মুনসুর আলীর মেয়ে। সে বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম, চাচা ফজলুল হকের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এসে মোটরসাইকেলটি ঘুরিয়ে বাড়ির প্রবেশ পথে যেতেই পিছন থেকে কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় মীম। গুরুতর আহত হয় ছোট ভাই মুস্তাকিম ও চাচা ফজলুল। এদের মধ্যে ফজলুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রংপুর মেডিকেলে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘন্টা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়।
নিহতের স্বজনরা জানান, মীমের বাবা মুনসুর আলী পঞ্চগড়ে জেলহাজতে রয়েছেন। পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় পুলিশের করা মামলায় জেলহাজতে রয়েছেন মনসুর। কারাগারে বাবাকে দেখতে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি থেকে প্রস্তুতি নিতে চাচার মোটর সাইকেরে বাড়িতে ফিরছিল মীম। কারাগারে বাবাকে দেখতে যাওয়া হলোনা না বলে এমন আক্ষেপে স্বজনদের বুকফাটা আহাজারিতে বিয়োগান্ত পরিবেশে পরিণত হয়েছে এলাকাটি।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের এসআই শাহীন জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। দুইজন আহত হয়েছেন। গাড়িটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন। -

ঝিনাইদহে ভাতিজা ও ভাগ্নেসহ ৩ শিশুকে পুড়িয়ে হত্যা চাচা ইকবালকে ফাঁসির আদেশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর তিন শিশু পুড়িয়ে হত্যা মামলায় একমাত্র আসামি মেরিন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ মার্চ) দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডিত ইকবাল হোসেন শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের গোলাম নবীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ৩ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপা শহরের কবিরপুর নতুন ব্রীজপাড়া আগুনে পুড়িয়ে ভাতিজা সাফিন ওরফে শিবলু (৯), আমিন (৭) ও ভাগ্নে মাহিন (১২) কে পুড়িয়ে হত্যা করে ইকবাল হোসেন। শিশু আমিন ও সাফিন শৈলকুপার স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন দিপুর ছেলে। অপর শিশু মাহিন বোন জেসমিন ও শৈলকুপার মনোহরপুর গ্রামের রাশেদ দম্পত্তির ছেলে। মামলা সুত্রে জানা গেছে, বিদেশ থেকে পাঠানো টাকা ও জমিজমা নিয়ে ভাই দেলোয়ার ও পিতা গোলাম নবীর সাথে বিবাদ সৃষ্টি হয় মেরিন ইঞ্জিনিয়ার মাদকাসক্ত ইকবাল হোসেনের। এ ঘটনায় প্রথমে তার বোন জেসমিন, ভাগ্নে মাহিন ও ভাইয়ের দুই সন্তান সাফিন ও ছোট ভাই আমিনকে হাতুড়ি পেটা করে খাটের সাথে বেধে ফেলে। এরপর দাহ্য জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বড় ভাই দেলোয়ার হোসেনের দুই সন্তান সাফিন ও আমিন ঘটনাস্থলেই মারা যায়। অগ্নিদগ্ধ হন বোন জেসমিন ও ভাগ্নে মাহিন। অগ্নিদগ্ধ মাহিন ঘটনার দিন রাত ৯টায় হাসপাতালে মারা যান। এই নৃশংস হত্যাকান্ডের পর ইকবালকে গনপিটুনি দিয়ে শৈলকুপা থানায় সোপর্দ করে গ্রামবাসি। একই পরিবারের তিন শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় শৈলকুপার কবিরপুর গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে। এ ঘটনায় সাফিন ও আমিনের পিতা দেলোয়ার হোসেন বাদি হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ ফেব্রয়ারি ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে গতকাল বুধবার বিজ্ঞ আদালত ওই মামলার একমাত্র আসামি ইকবালকে মৃত্যুদন্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেন। ঘটনার দিন পুলিশ তাকে আটক করলেও আদালত থেকে জামিন নিয়ে খুনি ইকবার হোসেন বিদেশে পালিয়ে গেছেন।ঝিনাইদহ
আতিকুর রহমান। -

বেতাগীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ ২০২৩) দুপুর ১২ টায় ‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ দিবসের প্রতিপাদ্য নিয়ে উদযাপন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। উপজেলা খাদ্য কর্মকর্তা মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন, বেতাগী বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র কর্মকার, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ,উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদারসহ উপজেলার ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ প্রমুখ। -

ক্ষেতলালে সুপারের বিরুদ্ধে সহকারী শিক্ষককে হয়রানির অভিযোগ
এস এম মিলন জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপপীরহাটা দারুল উলুম দ্বি মুখি দাখিল মাদ্রসার সুপার খলিলুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একই মাদ্রাসার সহকারী শিক্ষককে হয়রানির অভিযোগ উঠেছে।
গত দেড় বছরে সুপার ইচ্ছাকৃতভাবে সহকারী শিক্ষককে প্রায় ২০ বার শোকজ করেছেন। অনুপস্থিতির অভিযোগ এনে কেটেছেন বেতন (আসলে তাকে স্বাক্ষর করতে দেন না)। জানা গেছে, সুপারের রোষানলে সেই সহকারী শিক্ষক
মানষিক ভাবে ভেংগে পড়েছেন।
সহকারী শিক্ষক জয়নুল আবেদিন বলেন,২০০৫ সালে হোপপীরহাট দারুল উলুম দ্বি মুখী দাখিল মাদ্রায়
যোগদান করি। আর সুপার যোগদান করেন ২০২০ সালে। তিনি কিছুদিন হলো আমার সাথে ঝামেলা শুরু করে। সুপারের অত্যাচার আর নিতে পারছি না। তিনি গত দেড় বছরে আমাকে ২০ বার উদ্দেশ্যমূলকভাবে শোকজ নোটিশ পঠিয়েছেন, আমি সব নোটিশের জবাবও দিয়েছি। আমি গণিতের শিক্ষক বহাল থাকা অবস্থায় আমার পদে সুপার এনটিআরসিএ শূন্য পদের তালিকা দিয়েছেন ফলে আমি সহকারী শিক্ষক থাকা অবস্থায় চাহিদা দেওয়াই হাইকোর্ট বিভাগে সুপারের বিরুদ্ধে রিট আবেদন করেছি৷
সর্বশেষ আমাকে গত ৫ মার্চ ৭ দিন সময় দিয়ে চৌদ্দটি বিষয়ের ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেন। নোটিশের জবাব দেওয়ার নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু তিনি পরদিন
১২ মার্চ আমাকে ৩ দিনসহ পূর্বের অনুপস্থিত দেখিয়ে বেতন কেটেছেন, সুপার কারণে-অকারণে শোকজ নোটিশ দেওয়ায় মানসিক চাপে ইতোপূর্বে ধুঁকে ধুঁকে বেঁচে আছি। সুপারের রোষানলেই হয়তো জীবন শেষ হয়ে যাবে।’ নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ৯ মাচ সর্বশেষ নোটিশের জবাব দিয়েছি। উপজেলা শিক্ষা অফিসারের কাছে মৌখিক আবেদন করেও প্রতিকার পাইনি। এবার শেষ ভরসা আদালতে গিয়ে বিচার চাইছি।’
এ বিষয়ে সুপার খলিলুর রহমান বলেন, ‘ওই সহকারী শিক্ষক নিয়ম-কানুনের তোয়াক্কা করেন না। কমিটির সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ শোকজ নোটিশের জবাবে তিনি কি লিখবেন সেটি দেখার বিষয় না।’
দায়িত্ব শীল সূত্রে জানা যায়, পুনট দারুল উলুম ও বেউরবাড়ী মাদ্রাসায় দাত্বিপালনে বিভিন্ন অনিয়মের কারনে সুপার খলিলুর রহনানের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলোমান আছে৷
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল্লাহ জানান, বিষয়টি তার জানা আছে। তিনি তদন্ত করে ঘটনার সত্যতা থাকলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেবেন। তবে ঐ শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো অনিয়ম থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। -

পানছড়িতে অনলাইন প্ল্যাটফর্ম জুমে উদ্যোক্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে অনলাইন প্লাটফর্ম জুমে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র পানছড়ির আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অনলাইন (জুম অ্যাপস)’র মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, উপজেলা তথ্য আপা কর্মকর্তা সুপ্রিয়া চাকমা।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘পানছড়ি তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে।
প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।
-

জাতির পিতার ১০৩-তম জন্মবার্ষিকী আগামী শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামী শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ এবং জাতীয় শিশু সমাবেশ ও তিন দিনব্যাপী বই মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। তাঁদের আগমনকে নিবিঘ্ন করতে টুঙ্গিপাড়াসহ জেলায় নেয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে মহাসড়কসহ বিভিন্ন সড়কে বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শতাধিক তোরণ, ডিজিটাল পোস্টার ও ব্যানার টানিয়ে স্বাগত জানানো হয়েছে।
জেলা প্রশাসন ও আওয়ামী লীগ দলীয় সূত্রে জানাগেছে. শুক্রবার (১৭ মার্চ) সকালে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন। এ সময় তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ফিরে যাবেন। রাষ্ট্রপতিকে বিদায় জানানোর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নিবেন।
সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় শিশু সমাবেশে যোগ দিবেন। সকাল ১১ টায় প্রধানমন্ত্রী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান, অস্বচ্ছল মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন। এরপর প্রধানমন্ত্রী জাতীয় শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। এরপর তিনি শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন। দুপুর ১২ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সাথে ফটোসেশন অংশ নিবেন এবং দুপুর ১২ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি প্রাঙ্গণে আয়োজিত বই মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ এবং জাতীয় শিশু সমাবেশ ও বই মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে মহাসড়কসহ বিভিন্ন সড়কে বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শতাধিক তোরণ, ডিজিটাল পোস্টার ও ব্যানার টানিয়ে স্বাগত জানানো হয়েছে।
টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, প্রিয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগনের পক্ষে স্বাগত জানানোর জন্য সমস্ত রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন এবং দলীয় কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর সফর সার্থক করার জন্যে প্রশাসনের সাথে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগও সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এখানে থাকবেন নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে চেষ্টা ও কাজ করে যাবে।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্মবার্ষিকীর রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে প্রথমে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী। এরপরে রাষ্ট্রপতি আসবেন। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী স্বাগত জাবাবেন। পরে রাষ্ট্রপতি প্রথমে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পরপরই প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষ হলে রাষ্ট্রপতি চলে যাবেন এবং প্রধানমন্ত্রী জাতীয় শিশু সমাবেশে যোগ দিবেন এবং সেখানে প্রধান অতিথির ভাষণ দিবেন। প্রধানমন্ত্রী দুপুরের খাবার খেয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা হবে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আসবেন। গোপালগঞ্জের সকল স্তরের নেতাকর্মিদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে। সারা গোপালগঞ্জ রঙিন সাজে সেজেছে। ব্যানার-ফেস্টুনে ভরে গেছে। শুধু আমাদের নেতাকর্মি নয় গোপালগঞ্জের সর্বস্তরের জনগন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে “শুভ শুভ দিন, বঙ্গবন্ধু জন্মদিন” খচিত তোরণ ও প্লাকার্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত করে বিভিন্ন সড়কে টাঙ্গানো হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে ইউনিয়ন থেকে শুরু করে সকল ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ১৭ মার্চ জাতির পিতার ১০৩-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আইন শৃঙ্খলা নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সমাপ্ত হয়েছে। আমরা আশা করছি এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে পারবো।
তিনি আরো বলেন, এই অনুষ্ঠানটিতে আলোচনা সভা এবং স্থানীয় গোপালগঞ্জের শিশু শিল্পীদের অংশগ্রহনে আলেখ্য অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী বই আয়োজিত হবে। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি আলোকচিত্র প্রদর্শনী হবে। #