Author: desk

  • তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজির মৃত্যু

    তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজির মৃত্যু

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাতিজি মীম (১২) ঘটনাস্থলে এবং চাচা ফজলুর রহমান (৩৫) রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত মীমের ছোট ভাই মুস্তাকিম (৮) আহত হয়েছে।

    বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো-শ- ১১২৪১৭) এর ধাক্কায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

    নিহত মীম ওই গ্রামের মনছুর আলীর মেয়ে। সে বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং নিহত মীমের চাচা ফজলুর রহমান সাবেক ইউপি সদস্য মশিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম চাচা ফজলুর রহমানের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এসে মোটরসাইকেলটি ঘুরিয়ে বাড়ির প্রবেশ পথে যেতেই পিছন থেকে কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তাঁরা। এতে ঘটনাস্থলেই মারা যায় মীম। গুরুতর আহত হয় ছোট ভাই মুস্তাকিম ও চাচা ফজলুল। এদের মধ্যে ফজলুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়।

    এতে ঘটনা পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। তাঁরা শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারকে শান্তনা দিয়েছেন।

    এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছে প্রায় এক ঘন্টা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে ঘন্টা পর হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়।

    নিহত মীমের প্রতিবেশী সম্পর্কে চাচা আরিফ হোসেনসহ স্বজনরা জানান, মীমের বাবা মনছুর আলী পঞ্চগড়ে জেলহাজতে রয়েছেন। পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় পুলিশের করা মামলায় শবে বরাতের সময় তাকে গ্রেফতার করা হয়। কারাগারে বাবাকে দেখতে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি থেকে প্রস্তুতি নিতে চাচার মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল মীম। কারাগারে বাবাকে দেখতে পেলো না বলে এমন আক্ষেপে স্বজনদের বুকফাটা আহাজারিতে বিয়োগান্ত পরিবেশে পরিণত হয়েছে এলাকাটি।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই শাহীনুর রহমান জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম নামের এক স্কুল ছাত্রী ঘটনাস্থলে মারা গেছে। এতে দু’জন আহত হয়েছেন। এদের মধ্যে ফজলুর রহমানের অবস্থা আশঙ্কা জনক হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয় পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। এদিকে গাড়িটি আটক করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

  • নওগাঁয় ৫শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন বিতরন

    নওগাঁয় ৫শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন বিতরন

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলার শালুকা স্কুল প্রাঙ্গনে জার্মান দাতা সংস্থা মুসলিম হেলফেন-এর অর্থায়নে সোসাল এইড-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা রানি’র উদ্যগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মো: রফিকুল ইসলাম রবিন, জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সোসাল এইড-এর নির্রাহী পরিচালক বাবুল আকতার, রানি”র প্রধান নির্বাহী ফজলুল হক খান, সাংবাদিক এ এস এম রায়হান আলম এবং শালুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

    এ অনুষ্ঠানে নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৬টি করে খাতা, কলম অন্যান্য উপকরন প্রদান করা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নওগাঁয় সপ্তাহ ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে

    নওগাঁয় সপ্তাহ ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সপ্তাহ ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই মেলার আয়োজন করে।

    নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।

    বিসিক নওগাঁ কার্যালয়ের উপ-মহাব্যাবস্তাপক শামীম আক্তার মামুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
    নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক সম্প্রসারন কর্মকর্তা মো: ওয়েস কুরুনী।

    নওগাঁর ব্যক্তি গত এবং সমাতিভিত্তিক ৩২টি ষ্টলে বিভিন্ন হস্তজাত দ্রব‍্য, মৃৎ শিল্প, মধু, খাদ্যজাত, খেলনা, শো-পিচসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • পুঠিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন আটক

    পুঠিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন আটক

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
    রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদকসহ বিভিন্ন মামলায় আট আসামিকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    জানাযায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তাররা হলেন- মিন্টু (৩৫) , পিরগাছা এলাকার মৃত জফির আলীর ছেলে আব্দুল কুদ্দুস, সোহেল রানা(৩৫), সোহরাব হোসেন, জাহাঙ্গীর, আরমান আলী, সব্দুল আলীর ছেলে গন্ডগোহালী এলাকার মাসুদুর রহমান মাসুদ ও রকিবুল ইসলাম রকি।

    পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা একজন নিয়মিত মামলা এবং বাকিরা সব বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রাতে তাদেরকে আটক করে আজ বুধবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • মাগুরার মহম্মদপুর ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

    মাগুরার মহম্মদপুর ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

    রক্সী খান মাগুরা প্রতিনিধি – মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
    বিকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্কুল কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. বেবী নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ড. শ্রী বীরেন শিকদার । আলোচনা সভা শেষে সন্ধ্যায় স্থানীয় ও ঢাকার শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশ করেন।

    রক্সী খান ,মাগুরা।।

  • চারঘাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    চারঘাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চারঘাটেও পালিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

    দিবসের ককর্মসূচি মোতাবেক সকাল ১০ টায় একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লা ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গৌরনদীতে নূরানী মাদ্রাসার ভবন নির্মানের উদ্বোধন

    গৌরনদীতে নূরানী মাদ্রাসার ভবন নির্মানের উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    গৌরনদীর ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসার স্থায়ী নতুণ ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন ১৫ মার্চ বুধবার সকাল ৮ ঘটিকায় পৌরসভার চরদাধাতলিতে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার স্থায়ী ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো.কামাল হোসেন এর পিতা হাজী মো. মোকছেদ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানা মাদরাসার প্রতিষ্ঠাতা আঃ আজীজ পীর সাহেব।বিশেষ অতিথি ছিলেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর আমীনুল ইসলাম শাহীন, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী মো. বখতিয়ার,সভাপতি মাওলানা আবদু রশিদ, সাধারন সম্পাদক ডা.মো.শাহআলম তালুকদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বি এম বেলাল,
    গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. লিটন খান, মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. শাহাবুদ্দিন, ইকরা হাফেজী মাদ্রাসার শিক্ষক মুফতী মাওলানা মো. বেলাল হোসেন,অভিভাবক মো.জাকির হোসেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মো.আল-আমীন, মো. নজরুল ইসলাম, কাওসার হোসেন, মাওলানা মো.মিরাজুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন-প্রমূখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী থানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা,আঃ আজীজ পীর সাহেব।

  • কেশবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    কেশবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ
    “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” প্রতিপাদ্য বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৫মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে
    উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদের সঞ্চালনায়।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার।

    আলোচনা সভায় কেশবপুরে কোন অসাধু ব্যবসায়ী কৃত্তিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা নিতে হবে। এছাড়া আসন্ন রমজান মাসেও প্রশাসনের বাজার মনিটরিং করতে হবে বলে বক্তারা বলেন।

  • স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরী অপহরণ, অপহরণকারী আটক

    স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরী অপহরণ, অপহরণকারী আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরী’কে অপহরণের ঘটনায় মো. মাহি হোসেন (১৮) নামে এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৫,জয়পুুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা।

    বুধবার (১৫ মার্চ) গভীর রাতে সদর উপজেলার পূর্ব পেচুলিয়া এলাকা থেকে অপহরণকারী মো.মাহি হোসেনকে আটক করা হয়।

    বুধবার বিকেলে সিপিসি-৩,র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    আটককৃত মো.মাহি হোসেন জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পেচুলিয়া গ্রামের মো.রহিম মোল্লার ছেলে।

    র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, অপহরণকারী মো.মাহি হোসেন এবং ওই কিশোরী পাশাপাশি গ্রামের বাসিন্দা। আগে থেকেই অভিযুক্ত মো. মাহি হোসেন কিশোরীকে পছন্দ করতো। এক পর্যায়ে মাহি তাকে প্রেমের প্রস্তাব দিলে কিশোরী তা প্রত্যাখান করে। গত মঙ্গলবার (১৪ মার্চ) মাহি ভুক্তভোগীকে স্কুল হতে বাড়ি ফেরত যাওয়ার পথে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠিয়ে নিয়ে তার নিজ বাড়িতে চলে যায়। ঘটনাটি লোক মারফত কিশোরীর পরিবারের কাছে পৌঁছালে কিশোরীর পরিবার দ্রুত জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পে এসে অভিযোগ করেন।

    অভিযোগ পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান,অভিযোগ পাওয়ার পর র‍্যাব সদস্য অভিযান অভিযুক্ত অপহরণকারীকে আটকসহ কিশোরীকে উদ্ধার করা হয়।তিনি আরো জানান আটকের পর এ বিষয়ে আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • আগৈলঝাড়ায় রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  উদ্বোধন

    আগৈলঝাড়ায় রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিঠুন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ১৫ মার্চ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবু সালেহ মোঃ লিটন বলেন – শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা মন বিকাশে সহযোগীতা করে। আর খেলাধুলার সাথে নিজস্ব সংস্কৃতি একটি জাতির পরিচয় তাই বাঙালী জাতির পরিচয় হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। এক্ষেত্রে জাতির স্বার্থে শিক্ষকদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, কোন শিক্ষার্থী যেন অকালে শিক্ষা থেকে ঝরে না পরে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির তালুকদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, সদস্য সাজিদ ফকির। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ি, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, সমাজসেবক আব্দুর রব হাওলাদার, মোঃ সুলতান শিকারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ছাত্র ছাত্রী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মণ্ডল।