Author: desk

  • ধামইরহাটে মিথ্যা অভিযোগে মানববন্ধন করায় সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সংবাদ সম্মেলন

    ধামইরহাটে মিথ্যা অভিযোগে মানববন্ধন করায় সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সংবাদ সম্মেলন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

    নওগাঁর ধামইরহাটে মিথ্যা ও বানোয়াট অভিযোগে মানববন্ধন করায় লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ দুপুর ১২ টায় ধামইরহাট বাজার চত্বরে লক্ষণপাড়া এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ এই সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত হয়ে বিদ্যালয়ে শিক্ষকতার নিয়মিত দায়িত্ব পালনকালে একটি পক্ষ আমার উপর ইর্শান্বিত হয়ে আমার বিরুদ্ধে আমার বিএড সনদ জাল বলে অভিযোগ তুলে আমাকে হয়রানী করে ও এক পর্যায়ে গায়ের জোরে বরখাস্ত করে। রাজশাহী শিক্ষাবোর্ড আমার বরখাস্তের আদেশ বাতিল করে আমাকে স্বপদে বহাল রাখার নিদের্শণা দিলেও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম তা না মানলে আমি উচ্চ আদালতের স্বরনাপন্ন হই। সেখানে মহামান্য হাইকোর্ট ও মাউসি’র নির্দেশনায় আমার বেতন বিল চাপের মুখে দিতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাধ্য হয়। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও বর্তমান স্বঘোষিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুর রহমান যোগসাজসে ২ বছর কমিটি না থাকায় বিদ্যালয়ের অর্থ আত্নসাত করে যাচ্ছেন, আমি চক্রান্তকারীদের সমুচিত বিচার দাবী করছি।
    সম্মেলনে উপস্থিত সদ্য বিদায়ী ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ করিম সরদার জানান, ‘আব্দুল্লাহ আল মামুনের সনদ সঠিক ছিল, তারা অন্য প্রতিষ্ঠান থেকে ভূয়া প্রত্যয়নপত্র এনে সহকারী প্রধান শিক্ষককে হেনস্তার চেষ্টা করেছে এবং আমি কমিটির দায়িত্বে থাকাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আগেই পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৩দিন পরে মিটিং আহবান করে, ওই মিটিয়ে আমাদের কমিটিকে না জানিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদ করলে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজুলেশন ছিড়ে ফেললে আমরা আদালতে মামলা করি এবং পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার মহোদয় তদন্তে আসলে নুরুল ইসলামের অনিয়ম ধরাপড়ে। এছাড়া অযথা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জড়ানো ছিল একটা চক্রান্ত মাত্র।
    সম্মেলন অভিভাবক মিলন হোসেন অভিযোগ করেন, আমার ছেলে সাব্বির রানাকে আলতাদিঘী পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে মানববন্ধনে এনেছেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, যা অন্যায়, আমরা বিদ্যালয়ের পরিবেশ ফিরে চাই।
    এ সময় লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবা আফরোজ, আশরাফুল ইসলাম, নৈশ্যপ্রহরী আব্দুর রহমান, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন,স্থানীয় রশিদুল ইসলামসহ সম্মেলনে অর্ধ শতাধিক উপস্থিতি ছিলেন।
    তবে অভিযুক্ত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, সহকারী প্রধানের সনদ পিবিআই তদন্তে জাল প্রমানিত হয়েছে, আমি বিদায় নেওয়ার পূর্বে বিধি অনুযায়ী সিনিয়র শিক্ষক সাদেকুর রহমানকে দায়িত্ব দিয়েছি, আমি কোন অনিয়ম ও অর্থ আত্নসাৎ করিনি।
    অভিযুক্ত অপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, আমি জ্যৈষ্ঠ শিক্ষক হওয়ায় সরকারি বিধি মোতাবেক আমাদের কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন, আমি কোন কোন শিক্ষকদের হেনস্তা করিনি, এবং শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    বি এম মনির হোসেনঃ-

    ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার সকা ১১ ঘটিকায় ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে গনভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগৈলঝাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালে কথা বলেন
    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উত্তর শিহিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম, দৃষ্টিপ্রতিবন্ধী সুমন হাওলাদার। ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আগৈলঝাড়ার সেরাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুজ্জামান।
    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন-উল আহসান, উপ-পুলিশ মহাপরিদর্শক এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন,আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার,আগৈলঝাড়া
    যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, গৌরনদী উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আনিসুর রহমান,পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও কমিশনার আল-আমীন হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক, আগৈলঝাড়া উপজেলা ছাত্র লীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান দ্বীপ, আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীমসহ প্রমুখ। সারাদেশে তৃতীয় পর্যায় আগৈলঝাড়াসহ ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

  • সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে জামাত বিএনপি – শিক্ষা মন্ত্রী

    সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে জামাত বিএনপি – শিক্ষা মন্ত্রী

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন বিষ্টপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা মন্ত্রী

    ডা: দিপু মনি বলেছেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না। ইসলামের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের সবাইকে সচেতন হতে হবে।

    ১৬ ই মার্চ রোজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    বিএনপি জামায়াতের দুর্বৃত্ত শাসন জাতি আর দেখতে চায় না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার উপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। বিএনপি জামায়াতের আমলে দেশ সবক্ষেত্রে পিছিয়েছে। আমরা তরুন প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাবো। আমরা দ্রুত এ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবো। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ মাসেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের মানুষ। একটা পরাধীন প্রদেশে থেকে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন। আমরা এখন যে সমস্ত পথে হাঁটছি সে পথ বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। তিনি আমাদেরকে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আমরা সেই পথে এ দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করছি। এদেশের মানুষ আর হাওয়া ভবন এবং খোয়াব ভবন দেখতে চায় না। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
    অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড জামাল নাসের, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল সহ এলাকার গন মান্য ব্যাক্তি বর্গ।অতিথি বৃন্দ

    অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ৫ জন শিক্ষককে সম্মাননা প্রদান করেন।

  • সিংড়ায় পর্নোগ্রাফি বিক্রয়ের অভিযোগে ৬ জন গ্রেপ্তার

    সিংড়ায় পর্নোগ্রাফি বিক্রয়ের অভিযোগে ৬ জন গ্রেপ্তার

    মোল্লা মোঃ এম এ রানা নাটোর প্রতিনিধি।
    নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

    বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

    র‍্যাব জানায়, বুধবার রাতে উপজেলার শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার সময় অভিযান চালিয়ে তারেক, উজ্জল, আজিজুল, মাসুম, শাহ গোলাপ, ও সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব।

    এসময় তাদের কাছ থেকে ৬টি সিপিইউ, ১৪টি হার্ডডিক্স, ৬টি মনিটর, ৬টি কি-বোর্ড, ৬টি মাউস ও কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ করে অর্থের বিনিময়ে বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কবিতা পাঠ ও গুণীজন সম্মাননা-২০২৩

    কবিতা পাঠ ও গুণীজন সম্মাননা-২০২৩

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
    আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা পাঠের আসর ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য মোঃ আলমগীর হোসেন স্বপন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জের সভাপতি এডভোকেট নাছিমা আক্তার, মোঃ সাইফুল বিন সামাদ, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, নাট্য নির্দেশক ও অভিনেতা শিশির রহমান, কবি মেহেদী হাসান।

    এ সময় আরো উপস্থিত ছিলেন –
    মুন্সীগঞ্জ সদর প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম সাইফুল্লাহ ভূইয়া, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহিত্য সম্পাদক কবি শাহ আলম, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিকসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
    এবার সম্মাননা পাচ্ছেন
    সাংবাদিক এমদাদুল হক পলাশ
    কবি খান আবু বকর সিদ্দীক
    কবি নুরুন্নাহার মুন্নি
    সংগঠক সাব্বির হোসাইন জাকির প্রমূখ ।

  • পটিয়ায় মাইফুলা কবির কারিগরি স্কুলের পুরস্কার বিতরন সম্পন্ন

    পটিয়ায় মাইফুলা কবির কারিগরি স্কুলের পুরস্কার বিতরন সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া পৌর সদরের মাইফুলা কবির কারিগরি স্কুলে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরন ও এসএসসি ২০২৩ এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন। উদ্বোধক ছিলেন শরীফ খাঁ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব লায়ন মোস্তাক আহমদ। মাইফুলা কবির কারিগরি স্কুলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা।

  • সহকারী শিক্ষিকার পরিবারের সদস্যদের  মাঝে   ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান প্রদান

    সহকারী শিক্ষিকার পরিবারের সদস্যদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান প্রদান

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আল ইসলা ইসলামী একাডেমির সহকারি শিক্ষিকা মোসাঃ নিলুফার ইয়াসমিনের মৃত্যুজনিত কারণে বাংলাদেশ শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার ( শাহাদুল হক – ইফতেখার স্যার) উদ্দোগ্যে ১ লাখ ৪০ লাখ টাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় প্রধান শিক্ষকের অফিসে এ অর্থবিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতি গোদাগাড়ী শাখার সভাপতি, চয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এন. রিদওয়ান ফেরদৌস, সহঃসাধারণ সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী, সহকারি প্রধান শিক্ষক তারেক আহম্মেদ অনিক, শিক্ষিকার স্বামী আব্দুল মমিন চৌধুরী, বড় মেয়ে সুরাইয়া ইয়াসমিন, ছোট মেয়ে তাসফিয়া তাসনিম সারা, তাদের ছোট মামা সাসুদ চৌধুরি।
    সহঃ সধারণ সম্পাদক মোঃ হায়দার আলী বলেন, আগে কোন শিক্ষক কর্মচারী চাকুরীরত অবস্থায় মারা গেলে কিংবা অবসর গ্রহন করলে ১ টি ছাতা, ১ টি পঞ্জাবি ১ শাড়ী ভাগ্যে জুটতো না। কিন্তু শিক্ষক সমিতির জন্য ১ লাখ ৪০ হাজার টাকা আমরা তুলে দিতে পারচ্ছি। আমি তাদের বাবা ও মামা বলবো এই টাকা গুলি তাদের দু বোনের নামে এফডিআর করে দিবেন যেন ভবিষ্যতে তাদের উপকারে আসে। সভাপতি এম.এন. রিদওয়ান ফেরদৌস বলেন, আমরা তাদের হাতে সামান্য কিছু টাকা তুলে দিতে নিজেদেরকে ভাল লাগছে। আপনার দোয়া করবেন যেন এধারা অব্যাহত রাখতে পারি।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী

  • গোপালগঞ্জে ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ঘর বিতরণ

    গোপালগঞ্জে ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ঘর বিতরণ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঘর বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সড়কে ৬ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ঘরের চাবি হস্তাস্তর করেন যশোর এরিয়ার ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। পরে তিনি ফিতা কেটে ঘর বিতরনের উদ্বোধন করেন এবং ঘর পরিদর্শন করেন।

    এ সময় সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা কল্যাণ তাহবিলের অর্থায়নে ও ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জমি আছে ঘর নেই এমন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের জমির উপর ঘর নির্মাণ করা হয়।

    অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দিতে পেরে সেনাবাহিনী আনন্দিত। তাদের কল্যাণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছোট্ট উদ্যোগ তাদের জন্য বড় কিছু না হলেও স্বাধীনতার জন্য তাদের আত্মাত্যাগ অনেক বড় বিষয়। মাননীয় সেনা প্রধানকে ধন্যবাদ জানাই, তার ঐকান্তিক ইচ্ছায় এই কায্যক্রমগুলোকে নিজস্ব অর্থায়নে সম্পাদন করছেন। #

  • ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর কেবলার ৮৫তম ওফাত দিবস আজ

    ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর কেবলার ৮৫তম ওফাত দিবস আজ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম, আমেরুশরিয়ত হযরত মাওলানা শাহ সুফি আল্লামা আবু বকর সিদ্দিকী আল কোরাইশী (রহঃ) এঁর ৮৫তম ওফাত দিবস আজ (১৭ মার্চ ২০২৩) শুক্রবার। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফ ও বাংলাদেশের বিভিন্ন স্থানে দাদা হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষ্যে সওয়াব রোসানীর মাহফিল করা হবে। ঢাকার শাহজাদপুর সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা বাকীবিল্লাহ ভবনসহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি পালনে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। ১৯৩৯ সালের এ দিনে ৯৬ বছর বয়সে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, সমাজ সংস্কারক ও ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা দাদা হুজুর কেবলা পীর আল্লামা আবু বকর সিদ্দিকী (রহ:) ওফাত লাভ করেন। ওফাত দিবস পালনের প্রাক্কালে জমিয়তে জাকেরানের মুখ্য নির্দেশক ন’হুজুর পীর কেবলা (রহ:) পৌত্র ও পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকীর (রহ:) একমাত্র সাহেবজাদা আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী (মাদ্দা:) দাদা পীরের মতো ও পথ আকড়ে ধরে তার উপর দৃঢ় থাকার জন্য তার ভক্ত অনুরাগী ও মুরিদানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • ঝিনাইদহে খালের মাটি বিক্রি করতে অতিরিক্ত গভীর করার অভিযোগ

    ঝিনাইদহে খালের মাটি বিক্রি করতে অতিরিক্ত গভীর করার অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে খাল পুনঃখনন প্রকল্পের মাটি খালের পাড়ে না ফেলে ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দরপত্রে যেভাবে খননের কথা বলা আছে, ঠিকাদার সেটা না মেনে প্রায় ২৫-৩০ ফুট গভীর এবং ৬০-৭০ ফুট চওড়া করে খালটি খনন করছে। মাটি বিক্রির জন্যই অতিরিক্ত গভীর করে খাল খনন করা হচ্ছে বলে অনেকে মনে করছেন। খননের মাটি খালের দুই পাশে না ফেলে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত ট্রাক ও লরি দিয়ে খননের মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। এতে আসছে বর্ষা মৌসুমে দুই পাশের রাস্তা-ঘাট ও ফসলি জমি ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। ইতোমধ্যেই কয়েক জায়গায় পাড় ধসে পড়তে শুরু করেছে। তথ্য নিয়ে জানা গেছে, জেলার মাঝিপাড়া থেকে কাজীপাড়াা পর্যন্ত ১৩ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২০২২ সালে ২ কোটি ৫৫ লাখ টাকার টেন্ডার আহবান করা হয়। ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কাজ পায়। ২০২২ সালের ডিসেম্বর মাসে খনন কাজ শুরু হয় এবং এটি আগামী জুলাই পর্যন্ত চলার কথা। স্থানীয়দের ভাষ্য অতিরিক্ত খনন এবং মাটিভর্তি ট্রাক-লরি চলাচলের কারণে খালপাড়ে থাকা মকিমপুর গ্রামের পিচঢালা সড়কটি ভাঙনের মুখে পড়েছে। এতে আসছে বর্ষা মৌসুমে বেশ কয়েকটি জায়গা ধসে যাওয়ার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি ধুলা-বালি ও ভাঙা রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের বাসিন্দা সীতা রানী (৫৫) জানান, তিনি ঘরবাড়ি নিয়ে আতঙ্কে আছেন। খাল খননের কারণে তিনি বাড়িতে থাকতে পারছেন না। হরিণাকুন্ডুর মোকিমপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, কয়েকদিন আগে রাতে খালের মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে। এভাবে খননের ফলে খালটি আরও বিপজ্জনক হয়ে উঠছে। তিনি আরও জানান, খননের নামে মাটি বিক্রি করে দেওয়ার কারণে খালের দুই পাশে কোনো রক্ষা বাঁধ তৈরি করা হচ্ছে না। স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমান ও ঝন্টু লস্কর অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, ঠিকাদার ও সরকারী দলের কতিপয় নেতারা খালের মাটি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। অভিযোগের বিষয়ে ঠিকাদার রইচ উদ্দিন বলেন, ‘খননের মাটি খালের দুই পাশে রাখার জায়গা না থাকায় আমরা বিক্রি করছি। এছাড়াা এই মাটি না সরালে খালের পাড় ঢালু করতে পারছি না। তিনি আরও বলেন, ‘আমরা ঝিনাইদহ সদর ইউএনওর সম্মতি নিয়েছি। ক্রেতারা মাটি কেনার জন্য ট্রেজারির মাধ্যমে টাকা জমা দিচ্ছেন। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান জানান, বিভিন্ন স্থানে খালের উচ্চতার তারতম্য রয়েছে। সেই অনুযায়ী খনন করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মাটি বিক্রি করা হচ্ছে। আমরা প্রতি ঘনফুট ৭০ পয়সা দরে অতিরিক্ত মাটি বিক্রি করে দিচ্ছি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান