Author: desk

  • বাংলাদেশ প্রেস ক্লাব নাগেশ্বরী উপজেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেলেন হরেন্দ্র নাথ বর্ম্মন বাবু

    বাংলাদেশ প্রেস ক্লাব নাগেশ্বরী উপজেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেলেন হরেন্দ্র নাথ বর্ম্মন বাবু

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    “মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো” এই শ্লোগানে দেশে “বাংলাদেশ প্রেস ক্লাব” এর কেন্দ্রঘোষিত ৬৪জেলার বিভিন্ন উপজেলায় কেন্দ্রীয় সংগঠন এর পক্ষ থেকে কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬মার্চ ২০২৩খ্রিস্টাব্দ সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত এ সংগঠনটি রেজিস্ট্রেশন গভ: রেজিঃ নং ৯৮৭৩৬/১২খ্রিস্টাব্দ উল্লেখিত প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খান এর অক্লান্ত পরিশ্রমে সারা দেশের জেলা ও উপজেলা কমিটি গঠনের প্রয়াস চলছে। ইতিমধ্যে প্রায় ৫শত এর অধিক কমিটি গঠনের প্রাথমিক পর্যায় চূড়ান্ত হয়েছে এবং অধিকাংশতেই কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আর অবশিষ্ট-গুলোতে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যায়।

    বাংলাদেশ প্রেস ক্লাব নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক হলেন দৈনিক খবর পত্রিকার প্রতিবেদক ও রংপুর বেতারের এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী হাফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব হলেন দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হরেন্দ্র নাথ বর্ম্মন বাবু। জাতির বিবেক হিসেবে পরিচিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করতে সাংবাদিক ফরিদ খানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনটাই আশা প্রকাশ করেন নাগেশ্বরী উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

  • চারঘাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

    চারঘাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন এর আয়োজন করা হয়েছে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

    তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক রাজশাহীর চারঘাটেও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন পরিচালক রেজ্জাকুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল ডিজিএম রঞ্জন কুমার, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা ফাতিমা খাতুন, চারঘাট মডেল মসজিদ পেশ ইমাম হাফেজ মওলানা আতিকুর রহমান, মুয়াজিম হাসিবুল হাসান, আব্দুর রাজ্জাকসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা, সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়াম্যানগন, ইমাম, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় গ্রেপ্তার দুই

    পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় গ্রেপ্তার দুই

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ ছয় মাস আগে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকা ডুবির মামলায় ঘাট ইজারাদার ও মাঝিকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।

    গত মঙ্গলবার (১৪ মার্চ) আসামি ঘাট ইজারাদার আব্দুল জব্বার ও ঘাটের মাঝি (চালক) বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পরের দিন আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।

    জানা যায়, ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘাট ইজারাদার ও দুইজন মাঝিসহ তিনজনের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি নৌপরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে একটি মামলাটি দায়ের করে। মামলায় ঘাট ইজারাদার আব্দুল জব্বার, মাঝি বাচ্চু মিয়া ও মাঝি রবিউল ইসলামকে আসামি করা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

    মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে নৌযানের আকার ও আকৃতি বিবেচনায় ধারণক্ষমতার বেশি যাত্রী বহন, নৌযানের বৈধ রেজিস্ট্রেশন ও সার্ভে সনদ না থাকা, নৌযানে সনদধারী মাস্টার, সুকানী, চালক, গ্রিজার না রেখে নৌযান চালানো, ইজারা চুক্তি মোতাবেক নিরাপত্তা সামগ্রী ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না রাখা এবং চালকের অদক্ষতাকে দায়ী করে মামলা দায়ের করা হয়েছে।

    বোদা থানার তদন্ত অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় মামলা করা হয়েছে। আমাদের থানায় ওয়ারেন্ট কাগজ এলে সেই প্রেক্ষিতে দুই জন আসামীকে গ্রেপ্তার করা হয় এবং পরের দিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর প গড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি তদন্ত টিম তদন্তে আসে। এরপর নৌ দুর্ঘটনার ৬ মাস পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা দায়ের করা হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • পীরগঞ্জ পৌসভার উপনির্বাচনে মহিলা কমিশনার পদে বিউটি আক্তার নির্বাচিত

    পীরগঞ্জ পৌসভার উপনির্বাচনে মহিলা কমিশনার পদে বিউটি আক্তার নির্বাচিত

    আবু জাহেদ,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জরিনা খাতুন মৃত্যুর বরণ করায় আসনটি শূন্য হয় ।
    গতকাল বৃহস্পতিবার এ আসনটিতে পীরগঞ্জ পৌরসভার ১, ৪, ৭নং ওয়ার্ডে উপনির্বাচনে সংরক্ষিত মহিলা কমিশনার পদে কলম প্রতিকে ১২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিউটি আক্তার। তাঁর প্রতিদ্বন্দ্বী মাকসুদা বেগম আনারস প্রতিকে ১০৯৮ ভোট পেয়েছেন ।
    উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার জানান, ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোট ৮ হাজার ৩শ ৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৪ জন, মহিলা ৪ হাজার ১০ জন।

    আবু জাহেদ
    পীরগঞ্জ ঠাকুরগাঁও।

  • নড়াইলে ৯ বছর পালিয়ে থেকে ও ৩ বছরের সাজা এড়াতে পারলেননা হানিফ

    নড়াইলে ৯ বছর পালিয়ে থেকে ও ৩ বছরের সাজা এড়াতে পারলেননা হানিফ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে ৯ বছর পালিয়ে থেকে ও ৩ বছরের সাজা এড়াতে পারলেননা হানিফ। নড়াইলের
    লোহাগড়ায় মাদক মামলায় তিন বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি মো. হানিফ খানঁকে
    (৪০) গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার
    গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত
    করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির
    উদ্দিন ।
    সাজাপ্রাপ্ত আসামি মোঃ হানিফ খাঁন লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের
    মৃত-তোরাফ খাঁনের ছেলে। তিনি মাদক মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৯ বছর
    পলাতক ছিলেন। এছাড়াও সে নড়াইল সদর ও লোহাগড়া থানার একাধিক মাদক মামলার
    এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন,
    গোপন সংবাদেও ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে
    গোপিনাথপুর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
    এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
    পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স
    ভুমিকা পালন করবে। অন্যায় করে কেউ পালিয়ে থাকতে পারবেনা।###

  • বঙ্গবন্ধু দিয়ে গেছেন একটা বিন্দু,প্রধানমন্ত্রী সেটা বৃত্তে পরিণত করছে-অঞ্জন চৌধুরী পিন্টু

    বঙ্গবন্ধু দিয়ে গেছেন একটা বিন্দু,প্রধানমন্ত্রী সেটা বৃত্তে পরিণত করছে-অঞ্জন চৌধুরী পিন্টু

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছেন একটা বিন্দু,আর সেটাকে বৃত্তে পরিণত করছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সুজানগর পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার(১৬ মার্চ) বিকেলে স্থানীয় এন এ কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব, আমিনপুর থানা আ.লীগের সভাপতি ইউসুফ আলী খান,জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি,যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক বক্তব্য দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, থানার ওসি আব্দুল হাননান,পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জেলা পরিষদ সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, আনোয়ারা আহমেদ,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী,উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিমরিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • গোপন সংবাদে গাজার চালান উদ্ধার

    গোপন সংবাদে গাজার চালান উদ্ধার

    রিপন ওঝা, মহালছড়ি-

    মহালছড়ি থানা পুলিশের বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে ১৫মার্চ ২০২৩ মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেমুছ‌ড়ি গ্রামে বিনোদ কার্বারী পাড়া নীহার কান্তি চাকমার বসত বাড়ীর আ‌ঙ্গিনা হতে গাঁজা উদ্ধার করেছে।

    উক্ত সময়ে এসআই(নিঃ) শিমুল নাথ, এসআই(নিঃ) আরাফাত বিন ইউসুফ, এএসআই লিটন কা‌ন্তি দেবনাথ ও মহালছ‌ড়ি ক‌্যা‌ম্পে থাকা এ এস আই (‌নি‌ঃ) নুর আহ‌ম্মেদ মজুমদার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে রাঙ্গামাটি হতে খাগড়াছড়ির উদ্দেশ্যে কে বা কাহারা গাজা বহন করে মাহিন্দ্র গাড়ি যো‌গে আসতেছে।‌ বিষয়‌টি জানতে পেরে পুলিশ গাড়িকে ধাওয়া করে। আসামীরা গাঁজার পেকেট রেখে গা‌ড়ি থে‌কে নে‌মে পা‌লি‌য়ে যায়।

    মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান বলেন আমাদের বিশেষ টহলরত টিম গোপন তথ্যের ভিত্তিতে মাহিন্দ্র গাড়িসহ ১১কেজি ৫০০গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে।

    তবে জানা যায় এই গাঁজার আনুমানিক বাজার দর ১,১৫,০০০টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮,৩৬(১) সারণীর ১৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আলামত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ে গৌরবের সাথে কারুপণ্যর ২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে গৌরবের সাথে কারুপণ্যর ২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ে ১৫ ই মার্চ ২০২৩ ইং বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সুনামধন্য প্রতিষ্ঠান কারুপণ্যের ২৫ বছর বর্ষ পূর্তি উদযাপন হয়।

    উক্ত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কারুপণ্যের আয়োজনে এক বিশাল র‍্যালী বের হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কারুপণ্যের ২৫ তম বর্ষ পূর্তি অনুষ্ঠানে এসে সমাপ্তি হয়।

    এ অনুষ্ঠানের আমন্ত্রনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট রাজনৈতিক জননেতা ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।র‍্যালী শেষে মোড়ক উন্মোচন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কারুপণ্যের এ অনুষ্ঠানটি শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়ে সমাপ্তি হয়।

  • লালমনিরহাটে মডেল মসজিদের শুভ উদ্বোধন

    লালমনিরহাটে মডেল মসজিদের শুভ উদ্বোধন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    গত(১৬ মার্চ)২০২৩ইং বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উক্ত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলায়ও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র লালমনিরহাট এর শুভ উদ্বোধন করা হয়।

    লালমনিরহাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ আতিকুল হক, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতআরা ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদসহ আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের পাশে নির্মিত লালমনিরহাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    হাসমত উল্লাহ।

  • জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আজমিরীগঞ্জ থানার মোঃ মাসুক আলী এবং শ্রেষ্ঠ এসআই প্রদীপ রায়

    জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আজমিরীগঞ্জ থানার মোঃ মাসুক আলী এবং শ্রেষ্ঠ এসআই প্রদীপ রায়

    এস মশিউর,
    হবিগঞ্জ প্রতিনিধি।।
    হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পূরুষ্কৃত হলেন আজমিরীগঞ্জ থানার মোঃ মাসুক আলী এবং শ্রেষ্ঠ এসআই হিসেবে পূরুষ্কৃত হন প্রদীপ রায়।

    পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ফেব্রুয়ারী ২০২৩- এ সকল ক্ষেত্রে সাফল্যের জন্য আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনয়ন করা হয়।

    গত ১৫ মার্চ পুলিশ লাইন্স হবিগঞ্জে মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা ক্রেস্ট অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর হাতে তুলে দেন। একই সাথে আজমিরীগঞ্জ থানার এসআই প্রদীপ রায়কে শ্রেষ্ঠ এসআই এর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পুলিশ সুপার এসএম মুরাদ আলি কল্যান সভায় বলেন, টিম ওয়ার্ক এর সাথে কাজ করলে হাওর অঞ্চলেও কাজ করে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়।

    আজমিরীগঞ্জ থানা পুলিশ তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেল। উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে আজমিরীগঞ্জ থানা ও শিবপাশা পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স থানা এলাকায় রাত ৮টায় একটি ইজিবাইক ছিনতাই হলে তাৎক্ষনিক আজমিরীগঞ্জ থানা ও শিবপাশা ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করে ইজিবাইক উদ্ধার। এর সাথে জড়িত ২ আসামীকে গ্রেফতার, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল আটক, ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে এবং মামলা নিয়ে আসামীদের কোর্টে প্রেরণ করে।

    এছাড়া “টিম আজমিরীগঞ্জ থানা” অভিযান পরিচালনা করে ৭৭লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার, ২কেজি গাঁজা, ২বোতল ফেনসিডিল ও ৩০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৫জন আসামীকে গ্রেফতার করে। ৪জন সাজাপ্রাপ্ত আসামী ও ৩৬জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী এর পূর্বে হবিগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ থাকাকালে ২০২১ সালে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ প্রাপ্ত হন।

    এর আগে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ থাকাকালে মোঃ মাসুক আলী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসনীয় ভুমিকা পালন করেন। এই চৌকস পুলিশ অফিসারের সুনাম বাহুবলে সর্বমহলে এখনও প্রসংশিত হচ্ছে।

    কল্যান সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, নির্মলেন্দু চক্রবর্তী এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।