Author: desk

  • তানোরের নারায়ণপুর স্কুলে বিদায় ও সংবর্ধনা  অনুষ্ঠান

    তানোরের নারায়ণপুর স্কুলে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) অন্যতম বিদ্যাপিঠ নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরন ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ১৬ মার্চ বৃহস্প্রতিবার নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক আলাউদ্দিন আলীর সভাপতিত্বে বিদায়, বরণ ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব জসিম উদ্দিন,
    উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকারপ্রমুখ।
    এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপরদিকে
    একইদিন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ে বিদায়,বরন ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন। এদিকে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন আবুল বাসার সুজন।

  • পঞ্চগড়ে সংঘর্ষ: ২৪ ঘন্টায় আরও এক মামলা, গ্রেপ্তার বাড়েনি

    পঞ্চগড়ে সংঘর্ষ: ২৪ ঘন্টায় আরও এক মামলা, গ্রেপ্তার বাড়েনি

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও একটিসহ মোট ২৭টি মামলা নিয়েছে পুলিশ। এসব মামলায় গত ২৪ ঘন্টায় কোন গ্রেপ্তার হয়নি। ফলে গ্রেপ্তারের সংখ্যা ১৯৯ জনে রয়েছে।
    ২৭ টি মামলার মধ্যে পঞ্চগড় সদর থানায় ২১টি এবং বোদা থানায় ৬টি। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে ১৫ হাজারেরও অধিক মানুষকে।
    বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
    এদিকে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও জেলা জুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তার আতঙ্কে জেলা সদরের আহমদ নগরের আশপাশের কয়েকটি গ্রাম ও বোদা উপজেলার বেশকিছু গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র‍্যাব ও বিজিবি।
    তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
    অন্যদিকে, আহমদ নগর এলাকায় পুড়ে যাওয়া বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঘটনার ১৩ দিন পরেও ফিরেনি আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এখনও আতঙ্ক বিরাজ করছে আহমদ নগরসহ আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। অনেকে জলসা মাঠে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন। কেউ কেউ আবার মাঠের পাশে জামেয়া আহমদিয়া বাংলাদেশ অফিসে আশ্রয় নিয়েছেন।
    এর আগে, গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। পুলিশের উপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এর মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া আহমদিয়াদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লীদের মধ্যে একজন নিহতও হন। পরে রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
    এদিকে, পরদিন শনিবার সন্ধার পর ‘আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা দুজনকে গলা কেটে হত্যা করেছে’- এমন গুজবকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
    পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। আসামি গ্রেফতার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

  • পঞ্চগড়ে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৮ জন

    পঞ্চগড়ে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৮ জন

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    ‘চাকরি নয়, সেবা’- এই শ্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৩৮ জন। এই চাকরি পেতে একেক জনের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুস ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণী।
    বুধবার (১৫ মার্চ) রাতে পঞ্চগড় পুলিশ লাইন ড্রিল শেডে পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এতে ৩২ জন ছেলে এবং ৬ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা পুলিশ।
    এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে উচ্ছসিত হত-দরিদ্র পরিবারের ছেলে মর্শিদুল ইসলাম। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের জমভিটা এলাকার রফিজুল ইসলামের ছেলে।
    অনুভুতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘বাবা দিনমুজুরের কাজ করে আমাদের তিন ভাইকে পড়ালেখা শিখিয়েছে। এখন তার বয়স হয়েছে, আগের মত কাজ করতে পারেনা। টিউশনি করিয়ে পড়ালেখা চালিয়ে নিচ্ছিলাম, কিন্তু পরিবারের হাল ধরার অবস্থা ছিলোনা। আজকে আমি সরকারি চাকরি পেয়েছি, আমি মনে করছি আমার নড়বড়ে পরিবারের একটা খুটি মজবুত হলো। বিশ্বাস করতে পারছিনা আমি আজকে থেকে পুলিশ সদস্য। কখনো ভাবিনি ঘুস ছাড়াই এমন সোনার হরিণ ধরা দিবে।’ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় তার যোগ্যতার মূল্যায়ণ করার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
    ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া ইসলাম আর্নিকা। তিনি সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জুগিভিটা এলাকার আমিনুর ইসলামের মেয়ে।
    দরিদ্র বাবার এই মেয়ে বিশ্বাসই করতে পারছেনা সে আজকে থেকে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। আনন্দে আত্মহারা আর্নিকা চোখের পানি ধরে রাখতে পারেনি। আবেগাপ্লুত হয়ে নিয়োগ বোর্ডে থাকা সকল অফিসারকে ধন্যবাদ জানান। বলেন, কাজ করতে চাই দেশমাতৃকার জন্য।
    এসময় উপস্থিত ছিলেন- নিয়োগ বোর্ডের সদস্য দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা-আল-মাসুম, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম সফিকুল ইসলামসহ জেলা পুলিশেরর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
    জানা গেছে, নিয়োগ পাওয়াদের মধ্যে সাধারণ কোটায় পুরুষ ২৫ জন এবং নারী তিন জন। মুক্তিযুদ্ধে কোটায় পুরুষ ৬ জন এবং নারী দুইজন। পোষ্য কোটায় পুরুষ একজন এবং নারী একজন।
    পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বক্তব্যে বলেন, ‘ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় শতভাগ স্বচ্ছভাবে আমরা ৩৮ জনকে নিয়োগ দিয়েছি। এরা প্রত্যেকেই যোগ্যতার চূড়ান্ত পরীক্ষা দিয়ে এ পর্যন্ত এসেছে। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। প্রত্যেকেই স্মার্ট পুলিশ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশারাখি।’ তিনি সকলকে অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান।
    উল্লেখ্য, পঞ্চগড় জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৩৮ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৩৩০ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এখান থেকে বাদ পড়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩২৬ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৮ জন প্রার্থী। এদের মধ্যে মৌখিক পরীক্ষা হলে চূড়ান্তভাবে ৩৮ জনকে মনোনীত করে নিয়োগ বোর্ড।

  • কারাগারে থাকায় মিমের সাথে শেষ  দেখা হল না বাবার

    কারাগারে থাকায় মিমের সাথে শেষ দেখা হল না বাবার

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম (১২) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মুস্তাকিম (৭) ও চাচা ফজলুল হক গুরুতর আহত হয়েছে।
    বুধবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত মীম ওই এলাকার মুনসুর আলীর মেয়ে। সে বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
    পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম, চাচা ফজলুল হকের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এসে মোটরসাইকেলটি ঘুরিয়ে বাড়ির প্রবেশ পথে যেতেই পিছন থেকে কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় মীম। গুরুতর আহত হয় ছোট ভাই মুস্তাকিম ও চাচা ফজলুল। এদের মধ্যে ফজলুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রংপুর মেডিকেলে পাঠানো হয়।
    এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘন্টা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়।
    নিহতের স্বজনরা জানান, মীমের বাবা মুনসুর আলী পঞ্চগড়ে জেলহাজতে রয়েছেন। পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় পুলিশের করা মামলায় জেলহাজতে রয়েছেন মনসুর। কারাগারে বাবাকে দেখতে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি থেকে প্রস্তুতি নিতে চাচার মোটর সাইকেরে বাড়িতে ফিরছিল মীম। কারাগারে বাবাকে দেখতে যাওয়া হলোনা না বলে এমন আক্ষেপে স্বজনদের বুকফাটা আহাজারিতে বিয়োগান্ত পরিবেশে পরিণত হয়েছে এলাকাটি।
    এ বিষয়ে হাইওয়ে পুলিশের এসআই শাহীন জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। দুইজন আহত হয়েছেন। গাড়িটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এদিকে মিমের বাবা কারাগারে থাকায় শেষবারের মতো ছেলের সাথে দেখা হয়নি।

  • রংপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান

    রংপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন তারাগঞ্জ থানার ওসি মো: মোস্তাফিজার রহমান। গত বুধবার বিকালে রংপুর জেলার ফেব্রুয়ারি/২৩ মাসের অপরাধ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কনফারেন্সে রংপুর জেলার তারাগঞ্জ থানার অপরাধ দমনে বিশেষ ভূমিকা ও প্রশংসনীয় কাজের অবদান স্বরুপ তাকে এ সন্মাননা প্রদান করেন, রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। ওসি মোস্তাফিজার রহমান এর আগে রংপুর সদর থানায় সফলতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। সদর থানার ওসির দায়িত্বে থাকা কালীন সময়ে তিনি কয়েকবার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার অর্জন করেন। জনবান্ধব ওসি হিসাবে তার বেশ জনপ্রিয়তা আছে। তিনি রংপুর তারাগঞ্জ থানায় যোগদানের পর প্রশংসনীয় কাজে অবদান স্বরুপ রংপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার তাকে প্রদান করা হয়। এছাড়া ক্রাইম কনফারেন্সে শ্রেষ্ঠ বিট অফিসার সাব-ইন্সপেক্টর নির্বাচিত হন, তারাগঞ্জ থানার এসআই তোহাকুল ইসলাম তোহা। এবং জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন, তারাগঞ্জ থানার এএসআই মো: শাহান শাহ।

  • তাড়া খেয়ে পালালো পাচারকারী, উদ্ধার ৮ কেজি হরিণের মাংস

    তাড়া খেয়ে পালালো পাচারকারী, উদ্ধার ৮ কেজি হরিণের মাংস

    মোংলা প্রতিনিধিঃ
    মোংলায় তাড়া খেয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ৮ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। বনবিভাগের তাড়া খেয়ে পাচারকারীরা একটি চিংড়ি ঘেরের পানির মধ্য থেকে এ মাংস ফেলে গেলে সেখান থেকে তা জব্দ করা হয়।
    পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ষ্টেশন অফিসার মোঃ ওবাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় অভিযান চালায় বনবিভাগ। এ সময় বনপ্রহরী মিজানুর রহমান, সেলিম সরকার ও মোঃ রাজা চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল শেখের ঘেরের বেড়ী বাঁধে অভিযান চালালে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী ব্যাগ ভর্তি হরিণের মাংস ওই ঘেরের পানিতে ফেলে পালিয়ে যায়। পরে বনবিভাগ তাড়া করেও পাচারকারীদের ধরতে এবং তাদেরকে সনাক্ত করতে সক্ষম হননি। পরে ঘেরের পানির মধ্য থেকে একটি ব্যাগে থাকা ৮কেজি হরিণের মাংস জব্দ করেন বনবিভাগ।
    বনবিভাগের কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ছোট একটি বাচ্চা হরিণের পুরো শরীরের মাথা, রান ও ছিনার অংশের ৮কেজি মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডিওআর মামলায় হয়েছে। পরবর্তীতে পাচারকারীদের সনাক্ত করা গেলে সিওআর মামলা দায়ের করা হবে।
    এদিকে এর আগে গত সোমবার উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলার টাওয়ার বাজার এলাকা থেকে ১৯কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ।

  • সুরমা ইউনিয়নের ৪টি গৃহহীন পরিবারকে  গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান

    সুরমা ইউনিয়নের ৪টি গৃহহীন পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ব্র্যাকের রেসপেক্ট প্রজেক্ট এর আওতায়, ৪টা গৃহহীন পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বুধবার বিকালে ব্র্যাক অফিসের সামনে ঢেউ টিন ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেন, সুরমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ। ব্র্যাকের ফিল্ড ফেসিলেটেটর জাহাঙ্গীর হোসেন, হেলাল উদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর সালে আহমদ, এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাছন আলী, আব্দুর নুর, আলমগীর সহ মান্যগণ্য ব্যাক্তিবর্গ।

    উল্লেখ- প্রতিজনকে ৩০ হাজার টাকা মূল্যমানের গৃহনির্মাণ সামগ্রীর বিতরণ করা হয়।

  • তারাগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

    তারাগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরে তারাগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিন আগ্রহ-উদ্দীপনা নিয়ে তিন শতাধিক মুসল্লি যোহরের নামাজ আদায় করেন। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ ) বেলা ১১টায় তারাগঞ্জ উপজেলা চত্বর এলাকায় নির্মিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন। 

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন রংপুর -২ (তারাগঞ্জ বদরগঞ্জ )আসনের এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী চৌধুরী ডিউক , উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন -অর -রশিদ বাবুল , তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান , উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, রবিউল ইসলাম রাসেল , ইদ্রিস উদ্দিন , বাবু কুমারেশ রায় , আল ইবাদত হোসেন পাইলট , সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী , বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিন, সুধী সমাজ, সাংবাদিক ও এলাকাবাসী প্রমুখ। 

    এমপি ডিউক চৌধুরী বলেন, উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল মসজিদ। এই মডেল মসজিদ প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই মসজিদে একসঙ্গে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে নারী ও প্রতিবন্ধীদের জন্যও নামাজ এবং ওযুর পৃথক ব্যবস্থা রয়েছে।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত

    প্রেস বিজ্ঞপ্তি

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র সহ-অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের অংশ হিসেবে, ১৬ মার্চ, ২০২৩ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    এই প্রতিযোগীতায় প্রতিযোগী অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত চারটি দলে মোট ১২ জন শিক্ষার্থী এবং দর্শক হিসেবে উপস্থিত ছিল বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকসহ প্রায় ২০০ জনের অধিক শিক্ষার্থী। দর্শকদের জন্যও সেশনে রাখা হয় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন।

    আয়োজনের শুরুতেই বক্তব্য রাখেন এফআরডিসি প্রকল্প পরিচালক আসিফ আহমেদ তন্ময়। প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন- “আমরা এই প্রকল্পের মাধ্যমে তরুণ সমাজকে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষার ধারণা বিভিন্ন সম্পর্কে সকলকে পরিচিত করার উদ্যোগ নিয়েছি। আর এই উদ্যোগের অংশ হিসেবেই আজকের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। আমরা মনে করি এই জ্ঞানের চর্চা থেকেই শিক্ষার্থীরা অনলাইনে স্বাধীন ও গঠনমূলক উপায়ে মত প্রকাশ উদ্বুদ্ধ হবে এবং তাদের দায়িত্বশীল আচরণ করতে সহায়তা করবে।”

    ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম থেকে বক্তব্য প্রদান করেন নাইরা নিজাম। তিনি বলেন- “এফআরডিসি প্রকল্পের মাধ্যমে আমরা মুক্তচিন্তার বিকাশ ও অনলাইনে ইতিবাচক চর্চার জন্য সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। এই প্রচেষ্টার একটি অংশ হিসেবে আজকের আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি।”

    পরবর্তীতে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো: ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন- “বিতর্ক প্রতিযোগিতা মনের জানালার উন্মেষ ঘটানোর জন্য উত্তম একটি মাধ্যম। আজকের এই আয়োজনে সকল বিতর্ক প্রতিযোগী এবং উপভোগকারী সকল দর্শককে সাধুবাদ জানাই এমন একটি ভালো উদ্যোগে যুক্ত হবার জন্য।”

    প্রতিযোগিতায় দুই ধাপে বিতর্কের আয়োজন করা হয়। প্রথম ধাপের দুই বিজয়ীর মাঝে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিলো- ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ভালোর চেয়ে ক্ষতিই বেশি নিয়ে আসে।’ প্রতিযোগিতায় তাদের অসাধারণ বাগ্মিতায় বিজয়ী হয়: মো: সাব্বির হোসেন, জাহানারা জবা এবং ফরিদা আক্তার ফারজানা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো: তারিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক মৃধা মো: শিবলী নোমান।

    প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোষণা, পুরস্কার বিতরণী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বশির আহমেদ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সুন্দর এই আয়োজন শেষ হয়।

    এফআরডিসি প্রকল্পের নানান সচেতনতা কর্মকান্ডের পাশাপাশি রয়েছে একটি বিনা মূল্যের অনলাইন কোর্সের ওয়েবসাইট। ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এ আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

  • প্রধানমন্ত্রী কথা বললেন তেঁতুলিয়া মানুষের সাথে মডেল মসজিদের শুভ উদ্বোধন

    প্রধানমন্ত্রী কথা বললেন তেঁতুলিয়া মানুষের সাথে মডেল মসজিদের শুভ উদ্বোধন

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় প গড়ের তেঁতুলিয়ায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১টায় ভার্চুয়ালি গণভবন, ঢাকা থেকে প্রধানমন্ত্রী সংযুক্ত থেকে উদ্বোধনী কার্যক্রম পরিচালনা করেন। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত অঙ্গীকারের বাস্তব উদাহরণ প্রত্যক্ষ করলেন তেঁতুলিয়া উপজেলাবাসী।

    শুভ উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সংযুক্ত থেকে কথা বলছেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম ও স্থানীয় মুসল্লীদের সঙ্গে।

    এ সময় উপস্থিত ছিলেন, প গড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মিজানুর রহমান, প্রকল্প পরিচালক নজিবর রহমান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিপিএম, প গড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা কৃষি অফিসার ও মডেল মসজিদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও মডেল মসজিদের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও স্থানীয় নারী-পুরুষ মুসল্লীরা।

    উল্লেখ্য, ধর্ম মন্ত্রনালয়ের অধীনে গনপুর্ত বিভাগ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দায়িত্ব পান এবং তেঁতুলিয়া মডেল মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ২৮ লাখ টাকা।

    শুভ উদ্বোধন সূত্রে জানা যায়, প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায় ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ন্যায় প গড়ের তিনটি উপজেলার সাথে গণভবন থেকে ভার্চুয়ালির মাধ্যমে যুক্ত থেকে তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

    মুহম্মদ তরিকুল ইসলাম ।