Author: desk

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০৩ তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০৩ তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ মার্চ-২০২৩ শুক্রবার সকালে পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত।

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির,পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম,পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বীর মুক্তি যোদ্ধা, নুরুজ্জামান,মুক্তি যোদ্ধা হাফিজুর রহমান প্রমুখ ও বিভিন্ন নেতৃবৃন্দ।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি, সাংবাদিক লিটন,সাংবাদিক মোকাদ্দেস হায়াৎ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ অনুষ্ঠানে শেষে পুরস্কার বিতরণ করা হয়।তবে অনুষ্ঠানে বেশি জনসংখ্যা উপস্থিত ছিলনা।পুরস্কার বিতরণ শেষে উক্ত সভার সমাপ্তি ঘটে।

  • ডাসারে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উদযাপন

    ডাসারে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উদযাপন

    রতন দে, ডাসার প্রতিনিধিঃ
    স্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন এ শোগানকে সামনে রেখে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
    এ উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসন ও আ’লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ শুক্রবার ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, কেক কাটা, চিত্রাংকন,সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ কায়েসুর রহমান,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,ডাসার উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোনীয়া চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক ও শিশু শিক্ষার্থী
    এ সময় ভারপ্রাপ্ত ইউএনও মোঃ কায়েসুর রহমান সহকারি কমিশনার(ভুমি)
    ও ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ১৯২০ সালে ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি সম্ভান্ত পরিবারে জন্মগ্রহন করেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্মে ছিলেন বলেই আজ একটি স্বাধীন দেশ পেয়েছি, পেয়েছি সম্মান। তিনি শিশুদের খুব ভাল বাসতেন। আজকের শিশুই বাংলাদেশের ভবিষ্যৎ, সে কথা চিন্তা করে শিশুদের মনোবিকাশের জন্য অনেক কাজ করেছেন বাংলাদেশ সরকার
    পরে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
    অন্যদিকে ডাসার উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা এ দিবসটি যথাযথ মযার্দায় পালন করেন।

  • নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে – কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি

    নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে – কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
    নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। তিনি শুক্রবার সকাল এগারটায় টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশুদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন।
    মন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহুর্ত সমাজের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।
    ড. রাজ্জাক আরো বলেন, বাঙালী-অবাঙালী সকলে সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। মুসলমান-হিন্দু- বৌদ্ধ-খৃষ্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু সকলকে নিয়ে দেশকে উন্নত রাষ্ট্র করার পরিকল্পনা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিবেদিত রয়েছেন। সকলের সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।
    মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু দিবসের আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক ও শরীফ আহমেদ নাসিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
    অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
    এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জন্মদিনের কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।

    আঃ হামিদ
    মধুপুর প্রতিনিধি।

  • চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ   নিজ যোগ্যতায় চাকরি পেল ৪৩ জন

    চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ নিজ যোগ্যতায় চাকরি পেল ৪৩ জন

    কে এম শহীদুল।

    ‘চাকরি নয়, সেবা’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় সম্পন্ন হলো ২০২২ ডিসেম্বরে প্রকাশিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত পর্যায়।

    অদ্য ১৬.০৩.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ০০:৩০ ঘটিকায় (১৫.০৩.২০২৩ খ্রি: তারিখ দিবাগত রাত) চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড, চুয়াডাঙ্গা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার । নিয়োগ পদ্ধতির স্বচ্ছতায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে ৩৮ জন পুরুষ এবং ৫ জন নারী প্রার্থীসহ সর্বমোট ৪৩ জন প্রার্থী চুড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন।

    চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশকালে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড, চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ।

    এসময় পুলিশ সুপার মহোদয় নিয়োগ পরীক্ষার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।##

  • দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে নজির আহমেদ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

    দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে নজির আহমেদ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
    গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মোতাহেরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাষ্টার, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ মোরশেদ, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, ডাক্তার মোঃ জাহাঙ্গীর।
    নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে পটিয়ায় চলমান যে মানবিক কর্মকান্ড চলছে এজন্য জেলা আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর সহযোগিতা কামনা করেন।

  • জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

    জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ :১৭-০৩-২০২৩ ইংসন।আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। পরে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী,ওসি তদন্ত প্রাণকৃষ্ণ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা.মিজানুর রহমান,উপজেলা হিসাবরক্ষণ অফিসার আরকানুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু। এসময়ে উপস্থিত ছিলেন চাকির পশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,জেলা পরিষদ সদস্য এনামুল হক, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম,উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার খায়রুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার,উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপী,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আশীষ কুমার উত্তমসহ আরও অনেকে। #

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • কলাপাড়ায় ৫ ইউপিতে হাত পাখা ২,স্বতন্ত্র ১ ও নৌকার ২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

    কলাপাড়ায় ৫ ইউপিতে হাত পাখা ২,স্বতন্ত্র ১ ও নৌকার ২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ১৬’মার্চ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন সম্পন্ন করা হয়েছে।

    নির্বাচনী সময় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। উক্ত নির্বাচনী ইউনিয়নে কোন প্রকার অপ্রিয়কর ঘটনা হানাহানি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইটিতে হাতপাখা, দুইটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    নির্বাচিতরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ৪ নং মিঠাগঞ্জে ইউনিয়নে মোঃ মেজবা উদ্দিন খান দুলাল ও ১২ নং ডালবুগঞ্জ ইউনিয়নে মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী হাতপাখা, ১১ নং চম্পাপুর ইউনিয়নে মাহাবুব আলম বাবুল মাষ্টার স্বতন্ত্র প্রার্থী আনারস, ৮ নং ধানাখালী ইউনিয়নে শাহাজাদা পারভেজ টিনু মৃধা ও ১০ নং বালিয়াতলী ইউনিয়নে এবিএম হুমায়ুন কবির বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভুমিকায় একটি অবাদ সুষ্ঠু নিরাপদ অনুষ্ঠিত হয়েছে বলে পাঁচ ইউনিয়নয়ের প্রার্থী ও সমর্থক সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ইভিএম এর মাধ্যমে জনগন সকলের গনতান্ত্রিক ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছেন এছাড়া এই প্রথম পাঁচ ইউনিয়নের ভোটাররা ইভিএম পদ্ধতিতে নিজেদের ভোট দিতে পেরে খুব আনন্দিত বলে জানান।

  • পাইকগাছায় ইঁদুর মারা বিদ্যুতায়িত তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

    পাইকগাছায় ইঁদুর মারা বিদ্যুতায়িত তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতায়িত তারে জড়িয়ে কৃষক নজরুল ইসলাম (৩৫) মারা গেছে। সে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ইয়াকুব গাজীর ছেলে। ফুলতলা মৌজায় তার ধান ক্ষেতে ইদুর মারার জন্য তারে বিদ্যুতায়িত করে রাখে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বিদ্যুতায়িত তারে মরা ইঁদুর ছাড়াতে গেলে সে নিজেই অসাবধানত বশতঃ তারে জড়িয়ে পড়ে ও ঘটনা স্থলে মারা যায়। পাইকগাছা থানা ওসি মো: জিয়াউর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় তাকে দাফন করার অনুমতি দেয়া হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী বেলা ১১ টা বিধবা জহুরা বেগম (৫৫) নামে এক কৃষাণী বিদ্যুতায়িত মারা যান। তিনি একই ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মৃত্যু নুর মোহাম্মদের স্ত্রী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় উপজলা আইনশখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় উপজলা আইনশখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, ওসি মোঃ জিয়াউর রহমান। এসময় উপজেলার বিভিনন সমস্যাবলী ও প্রতিকার নিয়ে বক্তৃতা করেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও মোঃ আজাহার আলী, প্রধান শিক্ষক রবীদ্রন্নাথ দে, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান কওসার জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শাহাজাদা ইলিয়াস ও জিএম আঃ ছালাম, সিনিঃ শিক্ষক মোঃ ইমরুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন, আওয়ামীলীগ নেতা শেখ আনিসুর রহমান, সাংবাদিক আঃ আজিজ প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • তানোর হাসপাতালে আউট সোর্সিং কর্মীদের মানবেতর জীবনযাপন

    তানোর হাসপাতালে আউট সোর্সিং কর্মীদের মানবেতর জীবনযাপন

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোর উপজেলা সরকারি হাসপাতালে আউট সোর্সিং (অস্থায়ী জনবল নিয়োগ) নিয়োগপ্রাপ্ত কর্মরত করোনাকালীন সম্মুখ যোদ্ধা কর্মীদের মানবেতর জীবনযাপন। বড় অঙ্কের টাকা খরচ করে এদের কেউ পরিচ্ছন্ন কর্মী, কেউবা ওয়ার্ড বয়, কুক ও আয়ার চাকরি নিয়েছেন। এতো নিম্ন পদে অস্থায়ী নিয়োগ নিয়েও দীর্ঘদিন ধরে তারা হাসপাতালে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। হয়তো অচিরেই তাদের স্থায়ী নিয়োগ হবে এই আশায়। কিন্ত্ত প্রায় বছর যাবত তারা কোনো বেতনভাতা পাচ্ছেন না। কবে পাবেন বা আদৌ পাবেন কি না ? সেটাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না কেউই।

    সুত্র জানায়,বিগত ২০২২ সালের ৬ এপ্রিল সিভিল সার্জন সাক্ষরিত বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের এক ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানির নিজস্ব প্যাডে এই অনুমোদন দেয়া হয়। যার প্রেক্ষিতে অস্থায়ী ভিত্তিক আউট সোর্সিং মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৯ জন কর্মী তানোর উপজেলা হাসপাতালে যোগদান করেন। যার অনুমোদন দিয়েছেন রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক। কিন্ত্ত যোগদানের পর থেকে এসব কর্মচারীরা কোনো বেতন ভাতা পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আউট সোর্সিং এর মাধ্যমে ৯ জন কর্মী যোগদান করেছেন। প্রতি মাসে তাদের ১৭ হাজার ৩৮০ টাকা করে বেতন দেবার কথা। এর মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের ২ হাজা ৩৮০ টাকা করে নেয়ার কথা। কিন্ত্ত দীর্ঘদিন কোনো বেতন না পেয়ে ইতমধ্যে দু’জন কর্মী চাকরি ছেড়ে চলে গেছে। এবিষয়ে জানতে চাইলে রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, জনবল নিয়োগের বিষয়টি ঠিকাদাররা দেখছেন। চুক্তিভিত্তিক কর্মরতদের আপাতত আউট সোর্সিং এর আওতায় নেয়ার সুযোগ নেই। তবে আগামী দিনে কেউ চাকরি ছাড়লে বা কোন কারনে পদগুলো শুন্য হলে আমি তাদের হয়ে সুপারিশ করবো। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা, বার্নাবাস হাসদা বলেন, আউট সোর্সিং বিষয়ে তাদের করনীয় কিছু নাই, এটা ঠিকাদারী প্রতিষ্ঠান দেখভাল করেন। এবিষয়ে বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের (ঠিকাদারী প্রতিষ্ঠান) প্রতিনিধি পরিচয়ে জুয়েল বলেন, লোক নিয়োগের সময়ে তিনি ছিলেন না সুজন ও টিপু দেখভাল করেছেন। তিনি বলেন তারা কমিশনে সারাদেশে ব্যবসা করেন। বেতন দিবে সরকার তারা পাঁচ শতাংশ কমিশন পাবেন, তিনি আরো বলেন, অর্থ ছাড় হয়েছে আগামি সপ্তাহে বেতন দেযা হবে।#