Author: desk

  • নাগেশ্বরীতে স্বাধীনতা দিবস উপলক্ষে মা অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নাগেশ্বরীতে স্বাধীনতা দিবস উপলক্ষে মা অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মা অভিভাবক সমাবেশ, মত বিনিময় সভা, পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

  • দিরাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

    দিরাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

    কে এম শহীদুলঃ

    সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকায় অফিসার ইনচার্জের নির্দেশক্রমে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব ছিদ্দিকী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ১৬ই মার্চ ২০২৩ বেলা ২ ঘটিকায় দিরাই থানাধীন কুলঞ্জ ইউনিয়নের ভাইটগাঁও গ্রামের বিবিয়ানা নদীর উত্তর পাড়ে সরকারী বেড়িবাঁধের উপরে অভিযান পরিচালনা করে ফজলু মিয়া (৪০), পিতা-বীর মুক্তিযোদ্ধা মৃত আসাদ মিয়া, গ্রাম-রুয়াইল, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত ব্যক্তির সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত ২ কেজি মাদকদ্রব্য (গাঁজা), যার আনুমানিক মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উক্ত বিষয় ধৃত আসামীর বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##

  • নানা আয়োজনে জয়পুুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    নানা আয়োজনে জয়পুুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ মত জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

    দিবসটি উপলক্ষে শুক্রবার(১৭ মার্চ) সকাল ৮ টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হূইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু-এমপি, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামসুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক নানা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    পরে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে,এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সদস্য সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু-এমপি,সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

  • শিশুদের ভাল বাসায় সিক্ত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু

    শিশুদের ভাল বাসায় সিক্ত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

    প্রতিবছরের মতো এবারেও বরগুনার বেতাগীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট-বড় সব শিশুদের ভাল বাসায় সিক্ত হয়েছেন। শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) শুক্রবার (১৭ মাচ) দিনবর বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় সাড়ম্বরে উদযাপন করে। বিকেল সারে ৫ টায় সংগঠনের আয়োজনে একটি সাইকেল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বালিকা বিদ্যালয় এন্ড কলেজে সংগঠনের সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এ প্রতিপাদ্যে শিশুদের ভাল বাসায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় অংশ গ্রহন করেন, বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহীম, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়াল, শিশু সাংবাদিক (মেয়ে) তাকওয়া তারিন নুপুর, শিশু গবেষক (মেয়ে) তিশা ইসলাম, শিশু সাংসদ (মেয়ে) রাইসা ইসলাম, শিশু সাংসদ (ছেলে) আরিফুল ইসলামসহ অন্যান্য শিশুরা। পৌর এনসিটিএফ এর সভাপতি মাহামুদ হাসান অমিক,সাধারণ সম্পাদক মিম,সহ-সভাপতি বৃষ্টি ভলান্টিয়া সোহাগ খান যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার বিভাগীয় প্রধান ক্রিয়া ও সংস্কৃতি মোঃ আরিফুর রহমান সুজন প্রমুখ।

    এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে শিশুরা প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে এইদিনে শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ)‘র পক্ষ থেকে পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতি স্কোয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

  • জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ আওয়ামী লীগ-যুবলীগের  শ্রদ্ধা

    জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ আওয়ামী লীগ-যুবলীগের শ্রদ্ধা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

    পুষ্পাঞ্জলি অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে জেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দলীয় নেতাকর্মীরা।

    এরপর আওয়ামী যুবলীগের যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ নেতাকর্মীরা।

    এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশে জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে উদযাপন করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অবিসংবাদিত এ নেতা।

    দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার ময়মনসিংহের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

    এ উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানান আয়োজনে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় ময়মনসিংহ জেলা আওয়ামী ও মহানগর আওয়ামী লীগের শীববাড়ীস্থ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজ উদ্দিন মনতা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এম এ কুদ্দুস,সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ,ড.একেএম আব্দুর রফিক, সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল,যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, আখেরুল ইমাম সোহাগ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি নাজমুল হক মন্ডল, জেলা ছাত্র লীগের সভাপতি আল-আমীনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও বিকাল ৩.৩০মিনিটে টাউন হল শহিদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহবিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ,যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • নওগাঁয় বঙ্গবন্ধুর ‘১০৩ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত

    নওগাঁয় বঙ্গবন্ধুর ‘১০৩ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত

    নওগাঁ প্রতিনিধিঃ- কর্মসূচীর মধ‍্যে দিয়ে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ‍্যে দিয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, মেডিক‍্যাল কলেজসহ জেলা পর্যায়ের সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারি দপ্তরসমূহ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

    পরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। আলোচনাসভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম‍্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আফজাল হোসেন আলোচনা করেন।

    এ অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ শাখা এবং সরকারি গণ গ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ করা হয়।

    অপরদিকে জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র কার্যক্রম

    বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র কার্যক্রম

    জি এম রাঙ্গা।।

    ১৭ মার্চ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস/২৩ উপলক্ষে কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে কেক কাটা, আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন। উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, কুড়িগ্রাম জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অনেকেই। অন্যান্যদের উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, কুড়িগ্রাম জেলার অফিস সহকারী মোছাঃ আঞ্জুমানা ও ব্যাটালিয়ন আনসারগণ এবং অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ। এরপর বাদ জুম্মা কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নামাজঘরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • পঞ্চগড় সংঘর্ষ: আটক ২০০ মামলা ২৭

    পঞ্চগড় সংঘর্ষ: আটক ২০০ মামলা ২৭

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও একটিসহ মোট ২৭টি মামলা নিয়েছে পুলিশ। এসব মামলায় গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১ ফলে গ্রেপ্তারের সংখ্যা ১০০ জন হয়েছে।
    ২৭ টি মামলার মধ্যে পঞ্চগড় সদর থানায় ২১টি এবং বোদা থানায় ৬টি। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে ১৫ হাজারেরও অধিক মানুষকে।
    শুক্রবার সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
    এদিকে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও জেলা জুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তার আতঙ্কে জেলা সদরের আহমদ নগরের আশপাশের কয়েকটি গ্রাম ও বোদা উপজেলার বেশকিছু গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র‍্যাব ও বিজিবি।
    তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
    অন্যদিকে, আহমদ নগর এলাকায় পুড়ে যাওয়া বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঘটনার ১৩ দিন পরেও ফিরেনি আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এখনও আতঙ্ক বিরাজ করছে আহমদ নগরসহ আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। অনেকে জলসা মাঠে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন। কেউ কেউ আবার মাঠের পাশে জামেয়া আহমদিয়া বাংলাদেশ অফিসে আশ্রয় নিয়েছেন।
    এর আগে, গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। পুলিশের উপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এর মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া আহমদিয়াদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লীদের মধ্যে একজন নিহতও হন। পরে রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
    এদিকে, পরদিন শনিবার সন্ধার পর ‘আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা দুজনকে গলা কেটে হত্যা করেছে’- এমন গুজবকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
    পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। আসামি গ্রেফতার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ শিমুল শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাতে জেলার সদর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম। গ্রেফতারকৃত শিমুল শেখ নড়াইল সদর
    উপজেলার মির্জাপুর গ্রামের মতলেব শেখের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান,গোপন সংবাদ
    পেয়ে মাদক ব্যবসায়ী শিমুল শেখকে মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা এবং তার নিজ বসতঘরের মেঝেতে মাটিতে পুঁতে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

  • সুজানগরে ১০৩ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর  জন্মবার্ষিকী  উদযাপন

    সুজানগরে ১০৩ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃপাবনার সুজানগরে ১০৩ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুজানগর পৌরসভার আয়োজনে এ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব, আমিনপুর থানা আ.লীগের সভাপতি ইউসুফ আলী খান,জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি,যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, থানার ওসি আব্দুল হাননান,পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জেলা পরিষদ সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, আনোয়ারা আহমেদ,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী,উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঊক্তরা তাদের বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা রাখেন তারা।

    এম এ আলিমরিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।