Author: desk

  • ‍ধাম‌ইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    ‍ধাম‌ইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    আবুল বয়ান, ধামইরহাট উপজেলা প্রতিনিধি :

    ন‌ওগাঁর ধাম‌ইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

    ১৭ মার্চ সকাল ৯ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে একটি রেলি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ ও ইতিহাসবিদ শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী, কৃষিবিদ আল জুবায়ের, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অফিসার গোলাম আজম সহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনেের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতির পিতার জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ত্রিশাল পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    ত্রিশাল পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    আরিফ রববানী, ময়মনসিংহ
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ মার্চ) সকালে ত্রিশাল পৌরসভা হলরুমে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    এসময় তিনি বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অবিসংবাদিত এ নেতা।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসাবে গর্ব করতে করতে পারি।

    এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    আলোচনা সভার আগে পৌর পরিষদ এবং আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

  • আগৈলঝাড়ায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    আগৈলঝাড়ায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭মার্চ শুক্রবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন। সকাল থেকেই রাজিহার ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যান্ড পার্টিসহ নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জরো হয়। পরে জাতির পিতার জন্ম দিনে হাজার হাজার নেতা-কর্মী বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
    দলীয় কার্যালয়ের মঞ্চে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা,ইউনিয়ন, ওয়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুর রহমান। অপর দিকে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে জন্ম দিনে শিশু শিক্ষার্থীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা ও পুলিশ প্রশাসনসহ
    কর্মকর্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন।

  • পূবাইলে আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী  অনুষ্ঠিত

    পূবাইলে আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    গাজীপুর প্রতিনিধিঃ

    গাজীপুর মহানগরীর পূবাইলে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পূবাইল মিরের বাজার শহীদুল্লাহ সরকার মার্কেটে আমার সংবাদ পূবাইল প্রতিনিধির অফিস হল রুমে আলোচনা দোয়া ও কেক কেটে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    দৈনিক আমার সংবাদ পত্রিকার পূবাইল প্রতিনিধি মো: রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুবাইল থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের (সংরক্ষিত)মহিলা কাউন্সিলর জোসনা বেগম,সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ আলী।সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো: আবুল হোসেন।৪২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান মজিব।সাবেক পূবালী ইউনিয়নের মেম্বার রহম আলী খন্দকার।পূবাইল থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুমা আক্তার।গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব।মহিলা শ্রমিক লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজা খন্দকার মায়া।প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠান সঞ্চালনা করেন,ঢাকা টাইমস পত্রিকার টঙ্গী ও পূবাইল প্রতিনিধি মো:রাজিব হোসেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন,দৈনিক সংবাদ মোহনার পূবাইল প্রতিনিধি মো: লিটন মিয়া,এশিয়ান টিভির পূবাইল প্রতিনিধি মোঃ জুয়েল পাঠান।দৈনিক আমার সংবাদ পত্রিকার টঙ্গী প্রতিনিধি টিটন কুমার ঘোষ।দৈনিক যুগ যুগান্তর ও সন্ধ্যা বানী পত্রিকার পূবাইল প্রতিনিধি শাহীন সরকার।দৈনিক আমার সংবাদ পত্রিকার পূর্বাচল প্রতিনিধি,মোঃ রফিকুল ইসলাম। দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরা প্রতিনিধি মিরাজ শিকদার।দৈনিক মাতৃজগত পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি রাকিব ইসলাম।মোঃ শাহীন মোল্লা প্রমুখ।

    এসময় অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

  • ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে

    ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে

    ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি:
    সুনামগঞ্জের ধর্মপাশায় শ্রদ্ধাঞ্জলী অর্পন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

    আজ শুক্রবার (১৭ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারারে সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজাম্মানের সঞ্চালনায় বক্তব্য রাখাক, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আলী ফরিদ, , উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোনতাসির হাসান বিল্লাহ, থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা প্রমুখ প্রমুখ।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

    শান্ত তালুকদার
    ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি।

  • মধ্যনগরে অবৈধ ভাবে সরকারি জায়গা থেকে মাটি বিক্রি

    মধ্যনগরে অবৈধ ভাবে সরকারি জায়গা থেকে মাটি বিক্রি

    ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি:
    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সালদিঘা হাওরে সরকারি জায়গা থেকে হাওর রক্ষা বাধের পাশে মাঠি উওোলন করে কিছু অসাধু উদ্দেশ্য ব্যক্তি মাটি বিক্রি করছে।

    মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন এর তেলিয়াপাড়া গ্রামের সামনে সালদিঘা হাওর রক্ষা বধের পাস থেকে গাড়ির মালিক তোফাজ্জল হোসেন ও সাইফুল মিয়ার নেতৃত্বে সরকারি জায়গা থেকে মাটি উওোলন করে বিক্রয় করা হচ্ছে।

    শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়। মধ্যনগর উপজেলার তেলিপাড়া গ্রামের সামনে সালদিঘা হাওর রক্ষা বাধের পাশ থেকে অবৈধ ভাবে মাটি নিয়ে এলাকায় বিক্রি করা হচ্ছে।
    এ ব্যেপারে অভিযুক্ত তোফাজ্জল হোসেন কে অনেক বার ফোন দেওয়ার পরেউ কোন ফোন রিসিভ করেননি।
    এলাকার কৃষক দের সাথে কথা বলে জানা যায় সরকারি জায়গা থেকে মাটি উওোলন করে গ্রামের লোক জনদের কাছে বিক্রিয় করছে । এবং হাওর রক্ষা বাধ ঝুঁকি পূর্ণ হছে।
    মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, সরকারি জায়গা থেকে অন্যতায় মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ পেয়েছি। তবে শীঘ্রই ভ্রাম্যমান আদালতে পরিচালনায় ব্যবস্তা গ্রহন করা হবে।।

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ

  • মালদ্বীপে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    মালদ্বীপে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- যথাযোগ্য মর্যাদায় (১৭ মার্চ) ২০২৩ শুক্রবার মালদ্বীপে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সকালে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। বিকালে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনারের সহধর্মিনী মিসেস নাওমী নাহরীন। অনুষ্ঠানে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    সান্ধ্যকালীন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। অতঃপর দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানীসমূহ উপস্থিত দর্শকদের উদ্দেশ্য পাঠ করেন যথাক্রমে তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী মোঃ ময়নাল হোসেন।
    আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন কাউন্সেলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ। এরপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব দুলাল মাতবর ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লি: এর সিইও জনাব মোঃ মাসুদুর রহমান।

    অতঃপর বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শিশুদের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম যেমন শিশুমৃত্যু হার হ্রাস, প্রাথমিক শিক্ষা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, খেলার মাঠ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে আজকের শিশুদের যোগ্য করে গড়ে তোলার জন্য সবাইকে তিনি আহ্বান জানান।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ একটি কেক কাটেন। উপস্থিত আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করলো শালিখা উপজেলা আওয়ামীলীগ

    কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করলো শালিখা উপজেলা আওয়ামীলীগ

    বিশেষ প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শালিখা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসুর রহমান, সহ সভাপতি মোঃ রমজান বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুনাগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর, মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমিন আক্তার সাবানা,আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মূতী, সহ সভাপতি মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য জগরুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খুরশীদ আলম রনি প্রমুখ। এর পূর্বে সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ।

  • আওয়ামী লীগ কর্তৃক জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও শিশুদিবস পালিত

    আওয়ামী লীগ কর্তৃক জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও শিশুদিবস পালিত

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়িতে ১৭মার্চ ২০২৩ রোজ শুক্রবার সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

    মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে
    জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লও লও লও সালাম, শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, শুভ শুভ দিন জাতির পিতার জন্মদিন, আজকের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে,লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, উন্নয়নের সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার ইত্যাদি স্লোগানে স্লোগানে র‌্যালি মুখরিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে র‍্যালী শেষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

    আজকের কর্মসূচিতে সকাল ৮.০০ মিঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে, সকাল ৮.৩০মিঃ আনন্দ র‌্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটা সম্পন্ন হয়েছে।

    উক্ত কর্মসূচিতে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায়
    বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী, আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ বক্তব্যে রাখেন।

    উক্ত কর্মসূচিতে সকল সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র, নেতৃবৃন্দ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ, শ্রমিকলীগের সভাপতি মোঃ সাত্তার ও সাধারণ সম্পাদক আশু বিশ্বাস, মহালছড়ি সরকারি কলেজ সভাপতি মোঃ সুমন মিয়াসহ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

    আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তাৎপর্যসহ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

  • রাঙ্গাবালীতে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

    রাঙ্গাবালীতে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুক্রবার সকাল ১০ টার সময় রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচান সভা করা হয় এবং সভা শেষে শিশুদের নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে। এ সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী-কমিশনার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওলিদ তালুকদার, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহম্মেদ, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান, উপজেলা বিএরডি কর্মকর্তা রিপন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক নুরে আলম ফকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শাদ্দাম হোসেন শোভন, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, রাঙ্গাবালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক মনজু হাওলাদার – সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।