Author: desk

  • বানারীপাড়ায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

    বানারীপাড়ায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।। শুক্রবার ১৭ মার্চ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২০২০ সালের ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আনা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়।

    সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বানারীপাড়া ও স্বরূপকাঠীসহ বিভিন্ন এলকায় বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাসহ নানা উন্নয়ন ও সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ছিলেন।

    এদিকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জুমা বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম ও মরহুমের তিন ছেলেসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। #

  • ধনবাড়ীতে জাতীয় পার্টির বর্ধিত সভা

    ধনবাড়ীতে জাতীয় পার্টির বর্ধিত সভা

    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ মার্চ২৩)ইং বিকেলে ধনবাড়ী উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে পৌরশহরের সিদ্দিকী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদক মোজাম্মেল হক মজনুর স ালনায় সহ-সভাপতি ফজলুল হকের সভপাতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেল প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, বিশেষ অতিথি’র বক্তব্যে দেন, যুগ্ম আহবায়ক, সৈয়দ শামছুদ্দোহা যুবরাজ, ইব্রাহিম মোল্লা, প্রধান বক্তার বক্তব্যে দেন, সদস্য সচিব আলহাজ মোজাম্মেল হক। সভায় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নয়ন তরফদার ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব সাজন আহমেদ রাজু প্রমূখ।

    অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেল প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ মোজাম্মেল হক তিনি ফজলুল হক কে ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মোজাম্মেল হক মজুনকে সাধারণ সম্পাদক এবং ধনবাড়ী পৌর জাতীয় পার্টিতে কবির বকল কে আহবায়ক ও সাজন আহমেদ রাজু কে সদস্য সচিব করে ঘোষনা করেন।

    অনুষ্ঠানে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা অংশ নেয়।

  • বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ফ্রি  মেডিকেল ক্যাম্প/ ধর্মভিত্তিক দলের সাথে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না -কৃষিমন্ত্রী

    বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প/ ধর্মভিত্তিক দলের সাথে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না -কৃষিমন্ত্রী

    হাফিজুর রহমান. টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্না দিচ্ছে, তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। কোন বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে তা কোনক্রমেই আমরা মেনে নিব না। তবে বিদেশি শক্তি নির্বাচন আরো সুষ্ঠু সুন্দর করার বিষয়ে গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেয়া হবে। কোন ধর্মভিত্তিক দলের সাথে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, তবে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করতে পারে, যোগ দিতে পারে।

    শুক্রবার(১৭ মার্চ২৩)ইং সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

    মন্ত্রী বলেন, একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ভুয়া ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোন পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নিবো।

    আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, দেশে অনেক দল রয়েছে তারা নির্বাচনে আসবে। এছাড়া বিএনপির একটি অংশও নির্বাচনে আসতে পারে।

    বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন প্রসঙ্গে কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেব পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে আমরা এ ব্যতিক্রমী আয়োজনটি করেছি। এর মাধ্যমে গ্রামের গরীব মানুষেরা উন্নত চিকিৎসাসেবা পাচ্ছে। একইসাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে রোগীদের সম্পর্ক তৈরি হবে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

    ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম সকাল ০৯ টা থেকে সারাদিন চিকিৎসাসেবা দিয়েছে। ফ্রি চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি মেডিসনও দেয়া হয়েছে। ৫ হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

    অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হরুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান
    মোবাইল: ০১৩১৭৩৪৩৪৫৩
    তারিখ: ১৭-৩-২৩খ্রি:

    বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প/
    ধর্মভিত্তিক দলের সাথে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না -কৃষিমন্ত্রী

    হাফিজুর রহমান. টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্না দিচ্ছে, তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। কোন বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে তা কোনক্রমেই আমরা মেনে নিব না। তবে বিদেশি শক্তি নির্বাচন আরো সুষ্ঠু সুন্দর করার বিষয়ে গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেয়া হবে। কোন ধর্মভিত্তিক দলের সাথে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, তবে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করতে পারে, যোগ দিতে পারে।

    শুক্রবার(১৭ মার্চ২৩)ইং সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

    মন্ত্রী বলেন, একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ভুয়া ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোন পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নিবো।

    আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, দেশে অনেক দল রয়েছে তারা নির্বাচনে আসবে। এছাড়া বিএনপির একটি অংশও নির্বাচনে আসতে পারে।

    বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন প্রসঙ্গে কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেব পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে আমরা এ ব্যতিক্রমী আয়োজনটি করেছি। এর মাধ্যমে গ্রামের গরীব মানুষেরা উন্নত চিকিৎসাসেবা পাচ্ছে। একইসাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে রোগীদের সম্পর্ক তৈরি হবে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

    ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম সকাল ০৯ টা থেকে সারাদিন চিকিৎসাসেবা দিয়েছে। ফ্রি চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি মেডিসনও দেয়া হয়েছে। ৫ হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

    অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হরুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন উপস্থিত ছিলেন।

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে ঘুষের টাকা ফেরত চাওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কিল-ঘুষির অভিযোগ

    টাঙ্গাইলের ধনবাড়ীতে ঘুষের টাকা ফেরত চাওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কিল-ঘুষির অভিযোগ

    হাফিজুর রহমান,
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রধান সহকারি আব্দুর রশিদের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা নারীকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে। আহত নারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
    গত বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা অফিস কক্ষে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযুক্ত আব্দুর রশিদকে অফিসে কক্ষেই অবরোধ করে রাখে। সংবাদ পেয়ে ধনবাড়ী-থানা পুলিশ অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেয়। ভুক্তভোগী সুমাইয়া আক্তার লাভলী (২৩) ধোপাখালী ইউনিয়নের বিলপাড়া এলাকার মোবারক হোসেনের স্ত্রী। ঘটনাটি গতকাল বৃহস্পতির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
    ভুক্তভোগী সুমাইয়া আক্তার লাভলী বলেন, ‘আমাকে অন্তঃসত্ত্বা কার্ড দেয়ার কথা বলে একই ইউনিয়নের নরিল্যা গ্রামের মিনা আক্তারের মাধ্যমে ৬ হাজার টাকা নেয়। এছাড়াও আব্দুর রশিদ অন্তঃসত্ত্বা, শিশু ভাতা, চাউলের কার্ড ও ঘর দেয়াসহ সরকারি নানা সুবিধা দিবে বলে জানায়।’
    তিনি আরও বলেন, ‘নরিল্ল্যা শাহপাড়া এলাকার প্রায় ৩০/৩৫ জন নারীর নিকট থেকে প্রায় দেড় লাখ টাকা আব্দুর রশিদকে ওঠিয়ে দেয় মিনা আক্তার। কার্ড চাইতে গেলে কালক্ষেপণ করে। বুধবার দুপুরে সকল ভুক্তভোগীরা ওই অফিস ঘেরা করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি মারতে থাকে। অফিস কক্ষেই জ্ঞান হারিয়ে ফেললে অপর নারীরা উদ্ধার করে উপজেলা হাসপাতলে ভর্তি করে। মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়।’
    নরিল্ল্যাহ শাহপাড়া এলাকার ভুক্তভোগী রুমি আক্তার, নাসিমা বেগম, কহিনুর, শাহানাজ বেগম, সাবিনাসহ আরও অনেকেই বলেন, ‘৩০ থেকে ৩৫ জন নারীর নিকট থেকে ৩ থেকে ৭ হাজার টাকা করে প্রায় দেড় লাখ টাকা নিয়েছে আব্দুর রশিদ। অন্তঃসত্ত্বা লাভলীকে মাথায় কিল-ঘুষি মেরে গুরুতর আহত করলে জ্ঞান হারিয়ে ফেলে সে। অফিসটি অনিয়ম অসদাচারণ, আত্মসাৎ, ঘুষ, বকশিশ ও কমিশনে পরিণত হয়েছে। আমরা বিচাই চাই।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন বলেন, ‘এটা কোনো অফিসের আর্থিক বিষয় নয়। এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়।’
    ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে আব্দুস রশিদকে পুলিশি হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’
    অন্তঃসত্ত্বা নারীকে মারধরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইনের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে যোগ দিয়ে ছিলাম। বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে।’

  • কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয়  শিশু দিবস পালিত

    কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    মোঃ জাকির হোসেন, কেশবপুর: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন, কেশবপুর পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী।

    এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম রুহুল আমীন।

  • পঞ্চগড় হাট বাজারে ব্যাংকের ছাতার নেয় গড়ে উঠেছে ঔষধ ফার্মেসি

    পঞ্চগড় হাট বাজারে ব্যাংকের ছাতার নেয় গড়ে উঠেছে ঔষধ ফার্মেসি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    জেলাজুড়ে একই অবস্থা গড়ে উঠেছে ব্যাংকের ছাতার নেয় ফার্মেসী এতে মূল ধারার ব্যবসায়ীরা পরেছে অনেকটা বিপাকে হাট বাজারগুলোতে আশঙ্কার কথা জানিয়ে বলছেন, জেলায় বাড়ছে নানা রোগের সংক্রমণ।সেই সাথে খোলা বাজারে পান দোকান গরু মুরগির ঔষধ সাথে বিক্রয় হচ্ছে মানুষ দের ঔষধ এতে ক্ষতিক্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষেরা।
    এর থেকে অনেক জটিল কঠিন রোগে ভুগছেন প্রেসক্রিপশন সাড়া পাওয়া যায় ঔষধ নকল আসল বুঝার কোন উপায় নেই প্রতিনিয়ত হৃদরোগে মারা যাচ্ছেন বিভিন্ন বয়সীর মানুষ। স্থানীয়রা বলছেন, এ জেলার ৮০ ভাগ পরিবারের ৬০ শতাংশ মানুষ ওষুধের ওপর নির্ভরশীল। চিকিৎসা করতে ব্যয় হচ্ছে প্রচুর টাকা।
    দিনের আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে ওষুধ কিনতে। ওষুধের দোকানগুলোতে বাড়ছে ভিড়। চিকিৎসকরা বলছেন, সচেতনতার অভাবে এই জেলায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন । হৃদরোগ, ডায়াবেটিস এবং গ্যাসজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। স্থানীয়রা বলছেন, এ জেলার প্রত্যেক পরিবারেই ওষুধ কিনতে হচ্ছে। সব শ্রেণির মানুষ ওষুধ নির্ভর হয়ে পড়ছে। হাটবাজারগুলোতে নিত্যনতুন লাইসেন্সবিহীন ওষুধের দোকান গড়ে উঠছে। আর এসব দোকানে বাড়ছে ওষুধ ক্রেতার ভিড়। সাধারণ খেটে খাওয়া মানুষেরা বলছেন, ওষুধ কিনতেই চলে যাচ্ছে অনেক টাকা। গেদেড় গুড়ি এলাকার ইসলাম উদ্দিন জানান, ওষুধ কিনতেই টাকা শেষ । ভালো মন্দ খাব কী? আর জমাবোই বা কী? দোকানে ওষুধের দাম করা যায় না। দোকানদার যা চায় তাই দিতে হয়। দিন দিন ওষুধের দাম বাড়তি। ওষুধ বিক্রেতারাও বলছেন একই কথা। প্রতিদিন অসংখ্য মানুষ ওষুধ কিনে নিয়ে যায়। ওষুধের মানও এখন ভালো নয়। দামও বাড়ছে। প্রত্যেক পরিবারে অসুস্থ মানুষের সংখ্যা বাড়ছে।

    ঝলইহাট হোসেন জানান, প্রত্যেক পরিবারের ৮০ ভাগ মানুষ এখন ওষুধ খাচ্ছেন। মুরকির মতো ওষুধ খাচ্ছেন। ওষুধ খেয়েই পেট ভরে যায়। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে স্থানীয় চিকিৎসক ও রোগ বিশেষজ্ঞরা বলছেন, হৃদরোগ, ডায়াবেটিস এবং গ্যাসজনিত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। সচেতনতার অভাব, কায়িক পরিশ্রম কমে যাওয়া এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভাসের ফলেই এসব রোগ বাড়ছে বলে মত দিয়েছেন তারা। আধুনিক সদর হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুবুল আলম বলেন, শহর অথবা গ্রামীণ পর্যায়ে এখন হৃদরোগ, ডায়াবেটিস এবং গ্যাসজনিত রোগ বাড়ছে। কারণ মানুষ হয়ে পড়ছে যন্ত্রনির্ভর। কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। সার-কীটনাশকের ব্যবহার বাড়ছে। মানুষের আয়ের একটা বড় অংশ চলে যাচ্ছে ওষুধের পেছনে। এর জন্য স্বাস্থ্য সচেতনতার অভাবই দায়ী।
    জেলা স্বাস্থ্য বিভাগ ওষুধ নির্ভরতা কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের পরামর্শের কথা বললেও চোখে পড়ার মতো এ উদ্যোগ নেই। তারা বলছেন, বিভিন্ন সামাজিক সংগঠনসহ মন্দির, মসজিদে এ জাতীয় সচেতনতার বার্তা প্রদান করা যেতে পারে।

    আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম জানান, এ ব্যপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের জীবনাচরণ ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আর সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মন্দির, মসজিদ, গির্জা এবং জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। বিভিন্ন সভায়, সেমিনারে, ওয়াজ মাহফিলে এসব বিষয় তুলে ধরতে হবে।

  • ত্রিশাল পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    ত্রিশাল পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    আরিফ রববানী, ময়মনসিংহ
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ মার্চ) সকালে ত্রিশাল পৌরসভা হলরুমে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    এসময় তিনি বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অবিসংবাদিত এ নেতা।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসাবে গর্ব করতে করতে পারি।

    এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    আলোচনা সভার আগে পৌর পরিষদ এবং আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

  • বানারীপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

    বানারীপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

    বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: শুক্রবার ১৭ মার্চ বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ১০৩ জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবস পালনে উপজেলা পরিষদের উদ্যোগে সকালে ডাক বাংলার মোড়ে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পার্ঘ দিয়ে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। পরে বর্নাঢ্য র‍্যলী উপজেলা পরিষদে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি বরিশাল-০২ আসনের এমপি মোঃ শাহে আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, পৌরসভার মেয়র এ্যডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক এ্যাভোকেট মাওলাদ হোসেন সানা প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লিল কুন্ড, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, জেলা প্রাথমিক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
    এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃত্বে আওয়ামীলীগ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটা ও আলোচনা সভা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান পৃথক ভাবে দিবসটি পালন করে।#

  • ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ

    ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ৫ট জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশ।

    গ্রেফতারকৃত ফিরোজ উপজেলার অষ্টধার ইউনিয়নের সেনেরচর গ্রামের জবেদ আলীর ছেলে।

    শুক্রবার কোতোয়ালি জাতীয় থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এএস.আই মোজাম্মেল এবং এএস.আই আবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম টাঙ্গাইল
    এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ মিয়াকে শুক্রবার ভোরে গ্রেফতার করে।

    তিনি আরও বলেন,গ্রেফতাকৃত আসামী ফিরোজ একজন পেশাদার প্রতারক চক্রের অন্যতম সদস্য বিভিন্ন সময় সেনা অফিসার পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা করে থাকে,সে
    ২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা সহ মোট ০৫ টি জি.আর ওয়ারেন্টভুক্ত ভূয়া আসামী।

  • বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র কল্যান পরিষদের কমিটি গঠন, সভাপতি নাদভী, সম্পাদক ইমন

    বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র কল্যান পরিষদের কমিটি গঠন, সভাপতি নাদভী, সম্পাদক ইমন

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    ঢাকা কলেজস্থ “বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র কল্যান পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ই মার্চ সংগঠনটির উপদেষ্টা জেএফ রোহান, আবুল বাশার, মকবুল জোসেন ও মোঃ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরেন জন্য বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট নয়া কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আজাদ বিন আজম নাদভীকে সভাপতি ও মোঃ গালিব হাসান ইমনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের দায়িত্ব তাদের উপর ন্যাস্ত করা হয়। এদিকে সাংবাদিক আজাদ বিন আজম নাদভীকে বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মনোনিত করায় বন্ধু বান্ধব আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষীসহ সহকর্মীরা তাকে সামাজিক মাধ্যম ফেইসবুক ও এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।