Author: desk

  • নীলফামারীতে  “‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩” উদযাপন

    নীলফামারীতে “‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩” উদযাপন

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশ নীলফামারীর বিনম্র শ্রদ্ধা নিবেদন।
    অদ্য শুক্রবার ১৭ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ০৯.০০ ঘটিকায় স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।

    এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল নীলফামারী; এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, নীলফামারী; অতিরিক্ত পুলিশ সুপার, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীসহ নীলফামারী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ।

  • ঝালকাঠিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    ঝালকাঠিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

    পুলিশ এসে নদী থেকে উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া লাশের ব্যক্তির গায়ে পাঞ্জাবি রয়েছে এবং তার দাড়ি দেখে বোঝা যাচেছ ব্যক্তিটি মাঝ বয়সী হবেন। এছাড়া তার পাঞ্জাবির কিছু টাকা ও একটি টুপিও পাওয়া গিয়েছে।

    স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান,বিকেলে আছর নামাজ বাদ যখন মুসল্লীরা নদীরপাড় সংলগ্ন মসজিদ থেকে বের হচেছন তখন নদীতে ভাসমান লাশটি দেখতে পান। তখন মুসল্লীরা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। তারা এসে লাশ উদ্ধার করে।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান,নদীতে ভাসমান অবস্থায় একটি মাঝ বয়সী ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে । লাশটি ঝালকাঠি মর্গে প্রেরন করা হবে সেখানে ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে তার মৃত্যুর কারন জানা যাবে ।

  • নলছিটিতে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

    নলছিটিতে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসর নামাজ বাদ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকের পথচলা শুরু হয়।

    নলছিটি পৌর এলাকার নান্দিকাঠিতে তিনতলা বিশিষ্ট এ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার।

    এ ব্যাপারে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পর্যদের সভাপতি মো. জসিম উদ্দিন খান,আমরা কম খরচে উপজেলার সাধারণত মানুষদের ভালো সেবা নিশ্চিত করতে চাই। আমাদের প্রথম লক্ষই থাকবে ভালো সেবার মাধ্যমে মানুষের মনে স্থান করে নেওয়া।

    দোয়া মোনাজাতে সাবেক পৌর কাউন্সিলর তোফায়েল হোসেন চন্দন,আবদুল কুদ্দুস মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নানসহ অসংখ্য মানুষজন অংশ নেন। পরিচালনায় ছিলেন চৌধুরী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শফিকুল ইসলাম।

  • পাইকগাছায় বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালিত

    পাইকগাছায় বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালিত

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতিয় শিশু দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
    ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছেন। সকালে স্ব-স্ব প্রতিষ্ঠান ও দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি’র তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর সভার মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ওসি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদৎ হোসেন বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতা-কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগরে রওশন ট্রেডার্স টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সুজানগরে রওশন ট্রেডার্স টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে রওশন ট্রেডার্স টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে সুজানগর পৌর শহরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুক্রবার এ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। পৌর কাউন্সিলর জায়দুল হক জনির সভাপতিত্বে ও কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন কাঁচারীপাড়া ক্লাবের সহ সভাপতি এম এ আলিম রিপন। অনুষ্ঠানে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোরবান আলী, রোকনুজ্জামান রোকন, কাঁচারীপাড়া ক্লাবের সহ সভাপতি সাইফুল্লাহ ফুল, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা ও আব্দুস সোবাহান,কাচারীপাড়া ক্লাবের জাহিদুল,শাহীন, জন, পটু, মিন্টু, শ্রী চন্দন কুমার সরকার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে বক্তারা ঐতিহ্যবাহী এ কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠটিকে সকল ধরণের খেলাধুলার জন্য উপযোগী করে গড়ে তুলতে অতি দ্রুত সময়ের মধ্যে সিমানা প্রাচীর নির্মাণ করাসহ সংস্কারের আশ্বাস দেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

    সুজানগরে শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

    এম,এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালবাসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেককাটা, দোয়া মাহফিল, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শাহিনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার। অনুষ্ঠানে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় আ.লীগ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার ১

    নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে ইয়াবাসহ তুহিন শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লোহাগড়া উপজেলার পদ্দবিলা গ্রামের ছালাম শেখের ছেলে
    বিষয়টি নিশ্চিত করে নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি তুহিন শেখকে মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭শ ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

  • নেছারাবাদে ৫৯৭টি পরিবার হচ্ছে ভূমি ও গৃহহীন মুক্ত

    নেছারাবাদে ৫৯৭টি পরিবার হচ্ছে ভূমি ও গৃহহীন মুক্ত

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি//

    নেছারাবাদ উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে।মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নের জন্য নেছারাবাদ উপজেলা প্রশাসন ১০টি ইউনিয়নের ভূমি ও গৃহহীনদের তালিকা করে যাচাই বাছাই করে চারটি পর্যায়ে মোট ৫৯৭টি পরিবারের জন্য দুই শতাংশ করে জমির দলিলসহ সেমি পাকা ঘর হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ পিরোজপুর জেলার ৪ টি উপজেলাকে শতভাগ ভুমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন।এর ভিতর নেছারাবাদ উপজেলাও রয়েছে।

    বাংলাদেশ বুলেটিন কে দেয়া সাক্ষাৎকারে উপকার ভোগী ভ্যান চালক আব্দুস ছালাম জানান, আমার পরিবারে ৬জন সদস্য নিয়ে বাসা ভাড়া করে থাকতাম যে কয়টাকা ইনকাম করতাম চাল-ডল ক্রয় করতেই শেষ হয়ে যেত। এই সমান্য ইনকামে এক খন্ড জমি কিনে ঘর করা সে আমার জন্য ছিলো স্বপ্নের মতো। আজ প্রধান মন্ত্রী সেই স্বপ্ন বাস্তবে রুপ দিলো।তার জন্য ঘর পেলাম সাথে দলিল সহ দুই শতাংশ জমি পেলাম এটা কিজে আনন্দের স্যার সেটা আমনারে বুজাইয়া কইতে পারমুনা। আমি দিনে রিক্সা চালাই এবং আমার স্ত্রী ঘরের সামনে একটা চায়ের দোকান দিয়েছে।এখন স্ত্রী সন্তান নিয়ে আমি ভালো আছি।

    আশ্রয়ণ প্রকল্পের আর এক বাসিন্দা শাম্মী জানান, প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, মাথা গোজার ঠাঁই করে দিয়েছে। আমার স্বামী নার্সারীতে কাজ করে আর আমি বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করেছি যেমন শীমগাছ, লাউগাছ, বেগুন গাছ রোপন করেছি। কয়েকটা ফলের গাছ লাগিয়েছি,এছাড়াও হাস মুরগী পালন করি আমরা এখন খুব ভালো আছি।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নেছারাবাদ উপজেলা প্রশাসন। তিনি আরও বলেন, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেছারাবাদ উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলায় ৪টি পর্যায়ে মোট ৫৯৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি ও একটি একক ঘর উপহার প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। এর মধ্যে প্রথম ৩টি পর্যায়ে মোট ৪৯৭টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্যে দিয়ে নেছারাবাদ উপজেলা ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

  • পঞ্চগড়ে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    পঞ্চগড়ে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।

    এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় প গড় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

    শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, প গড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজাহারুল হক প্রধান।

    পরে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা পিপিএম, প গড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

    পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

  • মহেশপুরে জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

    মহেশপুরে জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

    মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ
    ঝিনাইদহের মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস জাকজমক ভাবে পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দলীয় নেতা কর্মীদের নিয়ে বনাঢ্য র‌্যালী বের করে। র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজি প্রমুখ।
    পরে দলীয় নেতৃ বৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকীর কেক কাটেন এমপি আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
    পরে মহেশপুর সরকারী মডেল পাইট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।