Author: desk

  • ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মধ্যকার প্রীতি ম্যাচ

    ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মধ্যকার প্রীতি ম্যাচ

    মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

    আগামীকাল ১৯ই মার্চ রবিবার বিকাল ৩ টায় টঙ্গীবাড়ী উপজেলার সোনারং বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মধ্যকার এই খেলাটি অনুষ্ঠিত হবে

    খেলাটির সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় রেনেসা ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক আক্কাস আলী।

  • বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র আবু তাহের আর নেই

    বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র আবু তাহের আর নেই

    লক্ষ্মীপুর (সদর) পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের (৭৬) মারা গেছেন। (ইন্না-লিল্লাহে অ ইন্না-লিল্লাহে রাজিউন)।

    শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

    জেলা আওয়ামীলীগের বর্তমান এক নেতা বলেন আবু তাহের ছিলেন জননন্দিত ও বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ বারের নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের একজন দক্ষ সাধারণ সম্পাদক হিসাবে তৃণমূল নেতা-কর্মীদের প্রাণ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

    মরহুমের মেঝো ছেলে সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু জানান, আগামীকাল সকাল ১১ টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

  • ‘ছুটিতে বাড়ি’ এসে কাশিয়ানীতে সেনা সদস্যের কান্ড

    ‘ছুটিতে বাড়ি’ এসে কাশিয়ানীতে সেনা সদস্যের কান্ড

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : থানায় গাছ কাটার অভিযোগ দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে লিপি বেগম (৩৫) নামে এক নারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে উপজেলার নাওরা ভাদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

    অভিযুক্ত সেনা সদস্য এস কে রাকিবুল হাসান ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত আছেন বলে জানা গেছে।

    চিকিৎসাধীন ওই নারীর অভিযোগে জানা গেছে, সেনা সদস্য এস কে রাকিবুল হাসান ছুটিতে বাড়ি এসে গত ১৬ মার্চ জোরপূর্বক প্রতিবেশি লিপি বেগমের ফলসহ একটি পেয়ারা ও একটি কলাগাছ কেটে ফেলে। এ ঘটনায় ওইদিনই লিপি বেগম কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে সেনা সদস্য এস কে রাকিবুল হাসান ক্ষিপ্ত হয়ে রাতের বেলা লোকজন নিয়ে লিপি বেগমকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় ঠেকাতে গিয়ে লিপি বেগমের বোনও আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

    এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত সেনা সদস্য এস কে রাকিবুল হাসানের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিছিন্ন করে দেন।

    কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম বলেন, ‘ওই নারী থানায় গাছ কাটার একটা অভিযোগ দিয়েছিলেন। ভিআইপি ডিউটির কারণে আমি বিষয়টি দেখতে পারিনি। এরই মধ্যে আবারও ঘটনা ঘটেছে। ওই নারীকে পুনরায় নতুন করে অভিযোগ দিতে বলেছি।

  • পুনাকের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    পুনাকের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা
    হয়।

    কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, কেক কাটা ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতা।

    দিবস উপলক্ষে শুক্রবার ১৭ মার্চ সকাল ১১ টার চট্টগ্রাম জেলা পুুলিশ লাইনস হালিশহর সিভিক সেন্টারে
    চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এর আগে পুনাক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী শারমিন আক্তার, সহ সভাপতি হাসনা হেনা ও সহ সভাপতি ফারজানা ইয়াছমিন ও প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে তিনি সর্বদা দৃঢ় অবস্থান নিতেন। সকল শ্রেণির মানুষের কথা তিনি চিন্তা করতেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের শিশুদের দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। শিশুদের যথাযোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ময়মনসিংহ সদরে প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তায় ভয়-আতঙ্কের ভোট অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর

    ময়মনসিংহ সদরে প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তায় ভয়-আতঙ্কের ভোট অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর

    আরিফ রববানী ময়মনসিংহ ঃ নজিরবিহীন কঠোর নিরাপত্তার বলয়ে ভোট কেন্দ্রগুলো ছিলো সুরক্ষিত। পুলিশ, র‌্যাব ও বিজিবি’র কড়াকড়ির মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্সেরও টহল ছিলো নির্বাচনী এলাকায়। ফলে কঠোর অবস্থানের পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকায় ময়মনসিংহ সদর উপজেলার ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। বৃহস্পতিবার (১৬মার্চ) সদর উপজেলার খাগডহর ইউনিয়নের উপনির্বাচনের ভোট গ্রহণ হয়।

    ভোট গ্রহণের আগ পর্যন্ত ভয় ও আতঙ্ক থাকলেও নির্বাচন শেষ পর্যন্ত উৎসবমুখর হয়ে ওঠে। অনেক কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এমনও অনেক কেন্দ্র ছিলো যেখানে দিনের শুরুতেই ছিলো ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে প্রচুর সংখ্যক নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। অনেক কেন্দ্রে বয়স্ক ভোটারদের অন্যের কোলে চেপে ভোট দিতে আসার দৃশ্যও চোখে পড়ে। কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতদের সেখানে অলস সময় পার করতে দেখা যায়। গতকাল দুপুরের দিকে ইউনিয়নের ৬৫নং মাইজবাড়ী (১) সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছিলো পুরোপুরি ভোটার উপস্থিতি।
    কেন্দ্র কেহ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিক অ্যাকশন নেয় পুলিশ। কঠোরভাবে বিশৃঙ্খলা দমনে
    তাৎক্ষণিক অ্যাকশন নেয় তারা। সকাল থেকেই সেখানকার ভোট কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিলো অনেক। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট দেন। সকাল থেকেই ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে মাঠে দায়িত্ব পালন করেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ
    উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক,
    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, স্ট্রাইকিং ফোর্সের সদস্যগণসহ থানার অন্যান্য অফিসাররা।

    নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাদল ৩৬১৮ পেয়ে অপর স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক খাইরুল আলমকে পরাজিত করে নির্বাচিত হন। খায়রুল আলম ৩৫৫০ পেয়ে পরাজিত হন। অন্যান্যদের মাঝে নৌকা প্রতীক নিয়ে মাহমুদুল হক কামরুল ৩২৬০ ভোট,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে আবুল হোসেন পেয়েছেন ২৩০ভোট,স্বতন্ত্র প্রার্থী আব্দুল গণি সরকার (চশম) পেয়েছে ২১৪ ভোট,শাহাদাৎ হোসেন (ঘোড়া) পেয়েছে ২৭৫৭ ভোট,সাদ্দাম হোসেন (অটোরিক্সা) পেয়েছেন ১৭৬৮ভোট।

  • চারঘাটে তিনদিন ব্যাপি বই মেলা উদ্বোধন

    চারঘাটে তিনদিন ব্যাপি বই মেলা উদ্বোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ঐতিহ্যের বইমেলা’ এই স্লোগানে রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’২০২৩ উপলক্ষে তিনদিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলার সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই বই মেলার শুভ উদ্বোধন ও পুরষ্কার বিতরন করেন বিশিষ্ট লেখিকা ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক এবং কথা সাহিত্যিক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

    এসময় আরও উপস্থিত ছিলেন, মেয়র একরামূল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, চারঘাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

    উপজেলার এই বই মেলার ঢাকার প্রকাশনাসহ স্থানীয় স্কুল ও কলেজের প্রায় ২০টি স্টল দেয়া হয়। ঢাকা থেকে প্রায় ৮ টি প্রকাশনা এই বই মেলাই অংশগ্রহন করে। প্রকশনাগুলোর মধ্যে অনুপম প্রকাশনী, কাকলী প্রকাশনী, অনন্যা প্রকাশনী, কথা প্রকাশনী, অ্যাডার্ন প্রকাশনী, ইকরি মিকরি প্রকাশনীসহ সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, সরদহ সরকারী কলেজসহ স্থানীয় স্কুল ও কলেজ মেলাই বই প্রদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • জাতীয় কৃষক পার্টি মুক্তাগাছা উপজেলা  কমিটির অনুমোদন

    জাতীয় কৃষক পার্টি মুক্তাগাছা উপজেলা কমিটির অনুমোদন

    আরিফ রববানী, ময়মনসিংহ : জাতীয় কৃষক পাটিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে মাঠপর্যায়ের দলের অবহেলিত ত্যাগী নেতাকর্মীদের বাছাই করে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী ও তরান্বিত করার মাধ্যমে তারই ছোট ভাই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যাান ,মানবতার ফেরিওয়ালা জি এম কাদের এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের এর হাতকে শক্তিশালী করতে দক্ষ ও পরিশ্রমী কর্মী জামাল উদ্দিন কে আহ্বায়ক দেলোয়ার হোসেন ফকির কে সদস্য সচিব করে জাতীয় কৃষক পাটি মুক্তাগাছা উপজেলা শাখার ৪১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্যদের মাঝে যুগ্ম আহবায়ক পদে মোফাজ্জল হোসেন, আব্দুস ছাত্তার,মিন্নাস আলী, চাঁন মিয়া,সবুজ মিয়া,শফিকুল ইসলাম, মোখলেছুর রহমান, রাসেল মিয়া,ফারুক হোসেন,তফাজ্জল হোসেনকে মনোনীত করা হয়েছে।

    জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাদিম এর সুপারিশ ক্রমে জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রুবেল আলী এসডি রুবেল অনুমোদিত এই কমিটি নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে শুক্রবার ১৭ই মার্চ বিকালে জেলা জাতীয় পার্টির কার্যালয় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহের বাসভবন সুন্দর মহলে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এসময় তিনি পল্লীবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে দলকে সুসংগঠিত করার মাধ্যমে ময়মনসিংহের মহীয়সী নারী, ময়মনসিংহ কে বিভাগ বাস্তবায়নের রুপকার বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতাকর্মীদের প্রতি আহবান জানান। একই সাথে জাতীয় কৃষক পার্টির ন্যায্য দাবী বাস্তবায়নে জেলা ও উর্দ্ধতন নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
    শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

    এ উপলক্ষে একটি বণার্ঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে শেষ হয়। এরপর আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো.সিদ্দিকুর রহমান,

    এছাড়া আরও বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, পৌর কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা, তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান (সাবেক) দুলাল শরিফ,শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের লাইজুর রহমান রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।

    উপস্থিত ছিলেন, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান, উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক হেসেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ,যুবলীগ,পৌর কাউন্সিলরবৃন্দ, ছাত্রলীগ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাগন।

    আলোচনা সভা শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন।

  • বেতাগীতে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু রোগীদের সাথে কেক কাটলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    বেতাগীতে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু রোগীদের সাথে কেক কাটলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ব্যতিক্রমী আয়োজন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে ভর্তিকৃত শিশু রোগীদের সাথে নিয়ে শিশু ওয়ার্ডে কেক কাটা হয়। শিশু ওয়ার্ডকে সাজােনা হয় বর্ণিল সাজে। উপেজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর নিজ হাতে সকল শিশু রোগীকে কেক খাইয়ে দেন। এ সমেয় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে উপস্থিত শিশুরা আনন্দ প্রকাশ করে।
    শুক্রবার সকাল ১১টায় উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী নাগিরক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো, শামীম সিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. বুশরা, শিশু সংগঠন এনসিটিএফ বেতাগী উপজেলার শাখার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না। এসমেয় হাসপাতালের সকল চিকিৎসক ও নার্সগন উপস্থিত ছিলেন।

  • দোয়ারাবাজারে শেখ মুজিবের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে

    দোয়ারাবাজারে শেখ মুজিবের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    দোয়ারাবাজারে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ই মার্চ শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা প্রকৌশলী মুনসুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. আবু ছালেহিন খান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো নুরুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার জয়নাল আবেদীন, ইসলামী ফাউন্ডেশন কেয়ারটেকার মাঃজিয়া উদ্দিন, মৌলানা গৌছ উদ্দিন, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী মো.সফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারীকে সম্ভু দাস, অমিত দাস প্রমুখ।