Author: desk

  • পানছড়িতে জাগো হিন্দু পরিষদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পানছড়িতে জাগো হিন্দু পরিষদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ির পানছড়িতে জাগো হিন্দু পরিষদের ১০’ম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে।

    সোমবার (১৮ মার্চ) রাত ৮টার সময় পানছড়ি কেন্দ্রীয় দেবালয়ের অফিস কক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী হয়।

    এই সময় জাগো হিন্দু পরিষদের সদস্য অমল চন্দ্র রায় এর সঞ্চালনায় ও সভাপতি রুবেল মহাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দেবালয় মন্দিরের সাধারন সম্পাদক বিমান দেব।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ডালিম দাশ,জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বাবু রাহুল বৈদ্য।আরো উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

  • ঠাকুরগাঁওয়ের হরিপুরের অটোরিক্সা চালক সাইফুল হত্যার আসামি গ্রেফতার

    ঠাকুরগাঁওয়ের হরিপুরের অটোরিক্সা চালক সাইফুল হত্যার আসামি গ্রেফতার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘির পাশের ভুট্টাক্ষেতে হরিপুর উপজেলার অটোরিকশা চালক সাইফুল হত্যাকাণ্ড ঘটনায় তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

    জানা যায়,ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা রামরাই দিঘি পাশে ভূট ইজিবাইক চালক সাইফুল্লাহ (১৫) হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত ১৬ মার্চ বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন হয়।

    এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে।সে সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১) ডিএসবি মোঃআব্দুল মতিন প্রধান,হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃতাজুল ইসলাম।

    এ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,চলতি বছরের ৪ মার্চ রাণীশংকৈল থানার রামরাই দীঘি নামক স্থানে একটি ভুট্টা ক্ষেতে প্লাস্টিকের চিকন সুতলি দিয়ে হাত পা অবস্থায় অজ্ঞাত একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি কু-লেস মামলা রজু হয় রানীশংকৈল থানায়।

    খবর পেয়ে পুলিশ জানতে পারে মরদেহটি ইজিবাইক চালক মোঃসাইফুল্লাহ (১৫) এর মরদেহ।মামলার ছাঁয়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে।গোয়েন্দা বিভাগ,রানীশংকৈল থানা পুলিশ ও হরিপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তদন্ত শুরু করে।

    তার আগে চলতি বছরের ৩০ জানুয়ারি হরিপুর থানায় ইজিবাইক চুরির একটি মামলায় পুলিশ জানতে পারে যে,হরিপুর থানার ধীরগঞ্জ বাজার এলাকায় রাকিব (১৫) নামে এক ইজিবাইক চালককে প্লাস্টিকের চিকন সুতলি দিয়ে হাত পা বেঁধে মুখে রুমাল দিয়ে রাস্তার পাশের ভুট্টা ক্ষেতে ফেলে ইজি বাইক নিয়ে চম্পট দেয় চোরেরা।

    পরে রাকিবের বাবার কাছে ফোন দিয়ে ইজিবাইক ফেরত দেওয়ার নাম করে হিমু নামে এক ব্যক্তি ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।পরে রাকিবের পিতা ঐ চক্রটিকে ১৫ হাজার টাকা দিলেও রাকিবের সন্ধান পেলেও ইজিবাইকটি ফেরত পাওয়া পায়নি।পুলিশ তদন্তে দেখতে পায়,রাণীশংকৈলের ইজিবাইক চালক মোঃসাইফুল্লাহ ও হরিপুরের ইজিবাইক চালক রাকিবকে একই ভাবে প্লাস্টিকের চিকন সুতলি দিয়ে হাত পা বেঁধে ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়েছিল।পুলিশ জানতে পারে উভয় ঘটনা একই চক্রের কাজ ধারনা থেকে রাকিবের পিতার নিকট চাঁদা দাবিকারী হিমুকে আটক করা হয়।এর পর থেকেই বেরিয়ে আসে সাইফুল্লাহ হত্যা ও রাকিবের অটো চুরির ঘটনায় জড়িতদের নাম।পরে গ্রেফতারকৃত ১০ জনকে জিজ্ঞাসাবাদে উভয় ঘটনায় তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

    এ হত্যাকান্ডে গ্রেফতারকৃতরা হলেন,রাণীশংকৈল উপজেলার মো: মেহেদী হাসান (১৮),মো: আব্দুল কাদের (৩০),মোঃসাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু (২৪), মো: সজল (২৪),মো: মহিরুল ইসলাম (৪০),মোঃমাহবুবু হোসেন (২০), মোঃনুর আলম ওরফে মংলা(১৯),মোঃমামুন ওরফে বোবা (১৮),মোঃসোহেল রানা(১৮) ও মোঃ ইমরুল কায়েস ওরফে ইমু(২৬)।১৬ মার্চ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের হত্যাকারী আসামিদের আদালতের কারাগারে পাঠানো হয়।

  • ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এর উদ্যোগে পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠিত

    ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এর উদ্যোগে পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    এসো মানসম্মত শিক্ষা গ্রহণ করি,প্রযুক্তি দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি উপজেলা শাখা, কলেজ শাখা ও লতিবান ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ ও উল্টাছড়ি ইউনিয়ন, পানছড়ি সদর ইউনিয়ন, লোগাং ইউনিয়ন উপ-শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৮ মার্চ ) সকাল ১০ টার সময় ত্রিপুরা কল্যাণ সংসদ ভবন মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

    এই সময় ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম পানছড়ি শাখার সভাপতি তমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোমেন ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরত্ন চাকমা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,৪নং লতিবান ইউনিয়নের চেয়ারম্যান ভূমিধর রোয়াজা, ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরা,সাবেক সভাপতি মুনিন্দ্র লাল ত্রিপুরাসহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস); ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য টুমনি ত্রিপুরা, (টিএসএফ)পানছড়ি শাখার নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

  • তারাকান্দায় জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউএনও’র শ্রদ্ধা

    তারাকান্দায় জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউএনও’র শ্রদ্ধা

    ষ্টাফ রিপোর্টারঃ
    স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ শ্লোগানকে বুকে ধারণ করে তারাকান্দায় পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে শুক্রবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্নকর্তা কর্মচারীরা। পরে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক।

    এসময় সভাপতির স্বাগত বক্তব্যে ইউএনও মিজাবে রহমত স্মার্ট বাংলাদেশ গড়েই জাতির পিতার রক্তের ঋণ পরিশোধের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে ফিরেই বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বলেছিলাম এদেশ স্বাধীন করে ছাড়বো, আজ দেশ স্বাধীন। তিনি বলেছিলেন, রক্ত দিয়ে হলেও এ রক্তের ঋণ আমি শোধ করে যাবো। লাখো শহীদ রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে, একজন বাঙালি বেঁচে থাকতেও এদেশের স্বাধীনতা নষ্ট হতে দেব না। বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে স্বাধীন বাংলাদেশ হিসেবে বেঁচে থাকবে, বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবা না। তিনি তার রক্ত দিয়ে ঋণ শোধ করে গেছেন, এখন আমাদের পালা, আমাদের কর্তব্য তার রক্তের ঋণ শোধ করা। যেদিন গৃহহীন গৃহ পাবে, দেশের মানুষকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া গেলে সেটাই হবে রক্তের ঋণ শোধ করা।

    এসময় উপজেলা আ.লীগের সভাপতি প্রদীপ চক্রবর্ত্তী রনু ঠাকুর. সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকনী সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী, ময়মনসিংহ : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী ও তরান্বিত করার মাধ্যমে তারই ছোট ভাই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যাান ,মানবতার ফেরিওয়ালা জি এম কাদের এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের এর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে ময়মনসিংহ জাতীয় কৃষক পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ১৭ই মার্চ বিকালে জেলা জাতীয় পার্টির কার্যালয় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহের বাসভবন সুন্দর মহলে আয়োজিত সভায় জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাদিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রুবেল আলী এসডি রুবেল। এসময় তিনি পল্লীবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে দলকে সুসংগঠিত করার মাধ্যমে ময়মনসিংহের মহীয়সী নারী, ময়মনসিংহ কে বিভাগ বাস্তবায়নের রুপকার বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। একই সাথে দলীয় কর্মকান্ডকে এগিয়ে নিতে সংগঠনের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধির লক্ষে জাতীয় কৃষক পার্টির নেতাকর্মীদের কে অন্যান্য নেতৃবৃন্দের সমপরিমাণ এমপির বরাদ্দ দেওয়ার জন্য জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার প্রতি অনুরোধ জানান। তিনি জাতীয় কৃষক পার্টির ন্যায্য দাবী বাস্তবায়নে জেলা ও উর্দ্ধতন নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা শেষে মুক্তাগাছা উপজেলা কমিটি হস্তান্তর করেন নেতৃবৃন্দ।

  • আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনাতা বিরোধীরা একত্রিত হচ্ছে-শেখ সেলিম এমপি

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনাতা বিরোধীরা একত্রিত হচ্ছে-শেখ সেলিম এমপি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনাতা বিরোধীরা একত্রিত হচ্ছে। তাদেরকে মোকাবেলা করতে সকল নেতা-কর্মিকে একযোগে কাজ করতে হবে।

    একই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ৬৪ জেলাতেই নলেজ পার্ক গড়ে তোলা হবে।

    আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নলেজ পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

    শেখ সেলিম আরো বলেন, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগের বিপক্ষে রয়েছে ৮০ ভাগ রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে। স্বাধীনতা বিরোধীরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে। এদের মোকাবেলা করতে হবে।

    একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি আরো বলেন, হলে বসে, বাড়ীতে বসে, গ্রামে থেকে দ্রুতগতির ইন্টারনেটের শক্তি ও তারুণ্যের মেধাকে কাজে লাগিয়ে সাড়ে ৬ লক্ষ ফ্রিল্যান্সার ১ বিলিয়ন ডলারের উপরে বৈদেশিক মুদ্রা আয় করেছে। আমাদের আইসিটি সেক্টরে নামী দামী মোবাইল কোম্পানীগুলো মোবাইল ফোন তৈরী করছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী উদ্ভাবনী শক্তি দিয়ে সৃজণশীল মেধা দিয়ে এক একজন স্মার্ট যোদ্ধা হিসাবে নিজেকে তৈরী করবে।

    এর আগে ভারত সরকারের আর্থিক সহয়াতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ‘জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্পের উদ্যোগে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ১শ” ৭০ কোটি টাকা ব্যয়ে নলেজ পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, ভারতীয় সহকারী হাই কমিশন, খুলনার সহকারী হাই কমিশনার ইন্দর জিত সাগর, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো: মোবারক হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। #

  • আগামীকাল রবিবার গোপালগঞ্জের ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে শুরু হচ্ছে বারুণীর স্নানোৎসব

    আগামীকাল রবিবার গোপালগঞ্জের ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে শুরু হচ্ছে বারুণীর স্নানোৎসব

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামীকাল রবিবার (১৯ মার্চ) গোপালগঞ্জের কাশিয়ানীর উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে শুরু হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় বারুণীর স্নানোৎসব ও তিন দিনব্যাপী মেলা।

    শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ইংরেজী ১৮১১ খ্রিষ্টাব্দ ১১ই মার্চ কাশিয়ানী উপজেলা সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম ছিল হরি ঠাকুর। কিন্তু ভক্তরা তাকে হরিচাঁদ নামেই ডাকতেন। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ওড়াকান্দিতে এ স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়। এবার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২ তম আবির্ভাবোৎসব অনুষ্ঠিত হবে।

    আগামীকাল রবিবার সকালে হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী ও স্নানোৎসব কমিটির সভাপতি দেবব্রত ঠাকুর বাপ্পীসহ ঠাকুর পরিবারের সদস্যগণ কামনা সাগরে স্নান করে এ স্নানোৎসব উৎসবের উদ্বোধন করবেন। স্নানোৎসব চলবে সোমবার পর্যন্ত।

    স্নানোৎসবে যোগ দিতে ঠাকুর বাড়ী আসবেন লাখ লাখ হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মতুয়াভক্তরা। শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে মতুয়া ভক্তের আগমন ঘটে। এ উৎসব সঠিকভাবে সম্পন্ন করতে ঠাকুর বাড়ি এলাকায় সুউচ্চ পর্যবেক্ষন চৌকি ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃংখলা বাহিনীর সদস্যের পাশাপাশি মতুয়া সংঘের প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসবক সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। স্নানোৎসবকে ঘিরে ঠাকুর বাড়ির পাশ ঘেঁষে ৬০ একর জায়গাজুড়ে বসবে ৩ দিনব্যাপী লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরী জিনিসপত্র ও খেলনা সামগ্রী, তালপাখা, চানাচুর, মিষ্টি দোকান, হোটেল-রেস্তোরার দোকান বসবে।

    স্নানোৎসব কমিটির সভাপতি দেবব্রত ঠাকুর বাপ্পী জানান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবোৎসব উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভক্তদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও স্নান করে মহিলাদের কাপড় পাল্টানোসহ সকল ধরণের ব্যবস্থা করা হয়েছে। করোনার কারণে পর পর দু’বছর স্নানোৎসব ও বারুণী মেলা বন্ধ থাকায় এবার বেশি লোকের আগমন ঘটবে বলে আশা করছি। অন্যান্য বারের চেয়ে এবার কয়েক লাখ বেশি মানুষের আগমন ঘটতে পারে। বিশ্বের প্রায় ১০টি দেশ থেকে মতুয়া ভক্তরা এ স্নানোৎসবে যোগদান করবেন।

    প্রসঙ্গত, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ইংরেজী ১৮১১ খ্রিষ্টাব্দ ১১ই মার্চ কাশিয়ানী উপজেলা সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম ছিল হরি ঠাকুর। কিন্তু ভক্তরা তাকে হরিচাঁদ নামেই ডাকতেন। পিতা যশোবন্ত ঠাকুরের পাঁচ ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পরে পার্শ্ববর্তী ওড়াকান্দি গ্রামে বসতি গড়েন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর। সেখানে হরিচাঁদ ঠাকুরের অলৌকিকত্ব ও লীলার জন্য প্রসিদ্ধ হয়ে ওঠেন। #

  • বেতাগী খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ভিজিডি ও জেলে চাল মাপে কম দেওয়ার অভিযোগ

    বেতাগী খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ভিজিডি ও জেলে চাল মাপে কম দেওয়ার অভিযোগ

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)

    বরগুনার বেতাগীতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ভিজিডি ও জেলে চাল বিতরণে মাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শনিবার উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ৭২ টন ভিজিডি ও জেলে চাল খাদ্য গুদাম হতে সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় বস্তায় ৩০ কেজির পরিবর্তে কোন বস্তায় ২৪ আবার কোন বস্তায় ২৭ কেজি করে চাল সরবরাহ করা হয়। মাপে কম দেওয়ার কারণে ইউপি সচিব, ইউপি সদস্য, খাদ্য গুদামের কর্মকর্তা ও শ্রমিকদের সাথে বাকবিতান্ডা শুরু হওয়ায় বিষয়টি জানাজানি হয়।

    সরিষামুড়ি ইউনিয়নের সচিব ভবরঞ্জন হাওলাদার অভিযোগ করেন, সরিষামুড়ি ইউনিয়নের অনুকূলে বরাদ্দকৃত ৭২ টন (২ হাজার ৪শত বস্তা) চাল নেওয়ার জন্য ইউপি সদস্য সহ তিনি বেতাগী খাদ্য গুদামে আসে। ট্রলারে চাল ভর্তি করা শুরু হলে চালের বস্তা) পুণ:সেলাই দেখে তাদের সন্দেহ হলে তারা সাংবাদিকদের খবর দেয়। গণমাধ্যম কর্মিদের সম্মুখে ট্রলারের ভেতরে রাখা উক্ত বস্তা পরিমাপ করার সময় ২৪ কেজি থেকে ২৭ কেজি চাল পাওয়া যায়। খাদ্য গুদামের ভেতরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতে সেখানেও পরিমাপেও হের ফের ঘটে।

    সরিষামুড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন,‘খাদ্য গুদাম থেকে সরবরাহকৃত চালের অধিকাংশ বস্তার মুখ স্থানীয়ভাবে পুন:সেলাই করা। এসব বস্তার চাল আগেভাগে সরানোর পর পুন:সেলাই করে তা তাঁদের মাঝে সরবরাহ করা হয়েছে। ফলে পরিমাপে চাল কম পাওয়া যাচ্ছে।

    বেতাগী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার রিগ্যান দেবনাথ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। চাল বিতরণে পরিমাপে কম দেওয়ার কোন সূযোগ নেই।

    এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ত্রিশালে আশ্রয়ন প্রকল্পে পাকা ঘর পাচ্ছে আরো ৩৩ পরিবার

    ত্রিশালে আশ্রয়ন প্রকল্পে পাকা ঘর পাচ্ছে আরো ৩৩ পরিবার

    ময়মনসিংহ ব্যুরো

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সরকারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় আরো ৩৩ জন ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। এসব পরিবার উন্মুখ হয়ে অপেক্ষার প্রহর গুনছেন নিজেদের ঘরে ওঠার জন্য। ইতোমধ্যে তাদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে।
    আগামী ২২ মার্চ সকাল ১০টায় সারাদেশে এক যুগে
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন এসব ঘর। সারাদেশের মতো ত্রিশাল উপজেলায়ও এই পর্যায়ে ৩৩ টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তরিত হবে।

    সরকারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে উপজেলার সাখুয়া ইউনিয়নে ৪টি, বালিপাড়া ইউনিয়নে ৬টি, ধানীখলা ইউনিয়নে ১০টি এবং মঠবাড়ী ইউনিয়নে নির্মিত ১৩ টি ঘর হস্তান্তর করা হবে।ঘরগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই গুলো হস্তান্তর করার পর বাকিদেরও পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আনা হবে।

    ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালেও ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির গৃহ নির্মাণের জন্য চতুর্থ পর্যায়ে জেলার ১২ ইউনিয়নে ৩৩টি গৃহের অনুমোদন দেওয়া হয়।

    আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে কর্মসূচির আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক খাস জমি দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরে নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। এতে টিনের চাল, দেয়াল ও মেঝে পাকা বাড়িগুলো সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হয়েছে। বাড়িতে থাকছে রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা।

    গৃহহীন পরিবারগুলো নতুন ঘরে উঠার প্রস্তুতি নিচ্ছেন। সেই সাথে তাদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সাথে কথা বলে জানা যায়, এই ঘরগুলো অত্যন্ত সতর্কতার সাথে শতভাগ ডিজাইন, স্পেসিফিকেশন ফলো করে নির্মাণ করা হয়েছে। এই গৃহগুলো হস্তান্তরের মধ্যে দিয়ে ত্রিশাল উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। নির্মিত ঘরগুলোর মান নিয়ে সকল পর্যায়ের জনপ্রতিনিধি ও অন্যান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন।

  • ডিমলা সদর ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন – ফিরোজ

    ডিমলা সদর ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন – ফিরোজ

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ কোন প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৬ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ,এচ,এম ফিরোজ সরকার ৯৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উৎপল কুমার সিংহ রায় ভোট পেয়েছেন ৭৩৭৫ ভোট এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ৭৮৪ ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন পেয়েছেন ৩২৮ ভোট।
    সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম জানান, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরকার গত ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করায় ওই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ,এচ,এম ফিরোজ সরকার বিজয়ী হয়েছেন।

    নব-নির্বাচিত চেয়ারম্যান এ,এচ,এম ফিরোজ সরকার। তার বাবার মৃত্যু জনিত কারনে উক্ত ইউনিয়নে উপ – নির্বাচন হওয়ায় মৃত্যু আবুল কাশেম সরকারের বড় ছেলে এবং নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ভাতিজা।

    ডিমলা সদর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩ শত ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩ শত ১০ জন। নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের একজন। ইলেকট্রিক ভোটিং মেশিন বা (ইভিএম) এর মাধ্যমে এই প্রথম এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হলো। ৫০ শতাংশের কিছু বেশি ভোটার ভোট দিয়েছেন।