Author: desk

  • বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হাজার হাজার মানুষের ঢল

    বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হাজার হাজার মানুষের ঢল

    নাজিম উদ্দিন রানা ঃবীর মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর (সদর) পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত মেয়র আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

    রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় জেলা (ম্যাজিস্ট্রেট) প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান।

    এরপর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান মাওলানা মহিউদ্দিন।

    এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন,কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন, অনু, শামসুল ইসলাম পাটোয়ারী, অ্যাডভোকেট শওকত হায়াত,লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, নজরুল ইসলাম ভুলু, টিটু চৌধুরী, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাসসহ প্রমুখ।

    জানাজা শেষে মরহুম আবু তাহেরের গ্রামের বাড়ি পৌরসভার বাঞ্ছানগর এলাকায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

    শনিবার (১৮ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটে নিজ বাসায় তিনি অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন।
    তাহেরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিও শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    পরিবার সূত্রে জানা যায়, মেয়র আবু তাহের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। দেশ-বিদেশে চিকিৎসার পর শহরের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
    তার দ্বিতীয় ছেলে এ কে এম সালাউদ্দিন টিপু বর্তমানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
    এদিকে তার মৃত্যুর খবরে সর্বত্রে শোকের ছায়া নেমে আসে।কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন ।

    প্রবীণ আওয়ামী লীগ নেতা তাহেরের মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন নয়ন এমপি এক চিঠিতে দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন। এ তিনদিন জেলায় দলীয় সকল কার্যক্রম স্থগিত ও সকল নেতাকর্মীকে কালো ব্যাজ ধারণের জন্য ঘোষণা দেওয়া হয়েছে।

    এম এ আবু তাহেরের রাজনৈতিক জীবন

    এছাড়া তিনি ১৯৭২-৭৪ সালে জেলা ছাত্রলীগের আহবায়ক, ১৯৭৬ যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৮০ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ১৯৮৪ পৌর আওয়ামীলীগের সভাপতি, ১৯৮৭ থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ১৯৯০ থানা আওয়ামীলীগের সভাপতি ও ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জেলা

    আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ১৯৯৮ সালে পৌর চেয়ারম্যান ও ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামীলীগের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

    মুক্তিযুদ্ধের সংগঠকহিসেবে পরিচিতি
    আওয়ামীলীগ নেতা আবু তাহের ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহবানে ভারতের রাজনগর ক্যাম্পে প্রশিক্ষন শেষে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে নেন। পরে আটিলারী গ্রুপ কমান্ডার হিসেবে মহুরী নদী, কোম্পানীগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও রায়পুরে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নেতৃত্ব দেন।

  • নলছিটিতে পরিবারের সবাইকে অচেতন করে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধর্ষ চুরি

    নলছিটিতে পরিবারের সবাইকে অচেতন করে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধর্ষ চুরি

    ঝালকাঠি জেলা প্রতিনিধি :মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাসায় শনিবার গভীর রাতে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরি হয়েছে।

    রবিবার সকাল দশটার দিকে অচেতন অবস্থায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাম.অহিদুল ইসলাম মিথুন ,তার পিতা মোঃ খিজির মাঝী ও মা ,বোন এবং বড় ভাইয়ের স্ত্রী সবাইকে উদ্ধার করে এলাকাবাসী বরিশাল মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে গেছেন ।তার বাবা ও মায়ের অবস্থা আশংকাজনক। একমাত্র বড় ভাইয়ের ৬ বছর বয়সী কন্যা রাতে খাবার না খেয়ে ঘুমানোর কারনে সুস্থ আছে।

    সামনে মিথুনের ছোট বোনের বিবাহ অনুষ্ঠান।
    পরিবারের সবাই অসুস্থ থাকার কারণে কত টাকার মালামাল চোররা নিয়ে গেছে বিস্তারিত জানা যায়নি।

    সংবাদ পেয়ে নলছিটি থানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • ধর্মপাশায় গনসংযোগ করেন সুনামগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের নৌকার  মনোনয়ন প্রত্যাশী এড, রঞ্জিত সরকার

    ধর্মপাশায় গনসংযোগ করেন সুনামগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী এড, রঞ্জিত সরকার

    শান্ত তালুকদার
    মধ্যনগর ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি, সেলবরষ, ধর্মপাশা সদর,সুখাইর রাজাপুর দক্ষিণ, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নে বিভিন্ন বাজারে গণসংযোগ করেন আগামী দিনের সুনামগঞ্জ ১ আসনের কান্ডারী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এড,রঞ্জিত সরকার। গন সংযোগ করার সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড আব্দুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সদরের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকুরাটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান এম এম এ রেজা পহেল, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান সেলিম রেজা চৌধুরী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক, আব্দুর রেজ্জাক, তাহেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সদস্য আজিজুল হক, মধ্যনগা উপজেলা আওয়ামী লীগের যুব ওক্রিড়া সম্পাদক রিপন সরকার ,ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, এড,এ এইচ এম ওয়াসিম, মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি হুমায়ুন কবির, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর রহমান তুষার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামীন খান প্রমুখ। সাথে আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের আঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা সাথে ছিলেন।

    শান্ত তালুকদার।।

  • ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী

    ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    দেশের সুনামধন্য মিডিয়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও ডিবিসি নিউজ টেলিভিশনে ভূয়া সনদ দিয়ে চাকুরী করার অভিযোগ উঠেছে জয়পুরহাটের প্রতিনিধি শামিম কাদিরের বিরুদ্ধে। অনুসন্ধানে অভিযোগের সত্যতাও মিলেছে।
    অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত শামিম কাদির জয়পুরহাট টেকনিক্যাল ইনস্টিটিউট ভকেশনাল থেকে ২০০৮ সালে এস এস সি ৩. ৫ নিয়ে উত্তীণ হন । পরে অন্য একটি সিটি কলেজ ইনস্টিটিউট থেকে ২০ ১০ সালে ৩.৪ নিয়ে এইচ এস সি পাশ করেন।
    তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস ২০১৫ সালে ২.৬০ পাশ দেখালেও তা ভূয়া প্রমাণিত হয়েছে।
    তথ্য নিয়ে জানা গেছে, বর্তমান তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশের যে সনদ অফিসে জমা দিয়েছেন তার আইডি নং ০৮০২৩৩৩০৪১ আর সিরিয়াল নাম্বার ১৪১৩৬৬৫। অথচ এই আইডি দিয়ে অনলাইনে দেখা যায় সুমাইয়া হায়দার নামে একজন মেয়ে। তার পিতার নাম সুলতান মেহেদী হায়দার, আর মাতার নাম দেওয়া রয়েছে আকলিমা হায়দার। জাতির বিবেকধারী এই ভুয়া ডিগ্রিধারী সাংবাদিক জাতির জন্য কতটা নিরাপদ এমন প্রশ্ন সবমহলে। শুধু কি তাই ভূয়া সাটিফিকেটধারী এই সাংবাদিক এখন চৌশে বেড়াচ্ছে জয়পুরহাটের অলিগলি।
    এ বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন এই নামে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী নেই। সে এক মেয়ের সনদ পত্র জাল করেছে। তিনি আরও বলেন এতে আমাদের প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন হচ্ছে,, আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিবো।
    আইনে বলা আছে যদি কেউ জালজালিয়াতী করে ৪৬৭ধারার অধিনে এটি দন্ডনীয় অপরাধ । ধারায় বলা হয়েছে ৪৬৬ ও ৪৬৭ ধারানুযায়ী এ অপরাধে সাতবছর পযন্ত শাস্তির বিধানও রয়েছে।
    তবে অভিযুক্ত শামীম কাদিরের সঙ্গে কথা হলে নিজের বিরুদ্ধে অভিযোগ অসত্য বলে দাবি করেন তিনি।
    জানতে চাইলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার জানান, শামীম কাদির নামের ১৫ সালের স্নাতক ডিগ্রি পাসের কোন ছাত্রের ওই নামের সিরিয়াল আইডি সঠিক নয় সে হয়ত জালিয়াতি মাধ্যমে এই সনদ বানিয়েছে৷ মূলত অর্থের বিনিময়ে একটি চক্রের মাধ্যমে সংগ্র করেছে এটি ভুয়া সনদ৷৷

  • গাজীপুর পূবাইলে লতা হারবাল এগ্রো ফার্মের কেয়ারটেকার কে প্রাণনাশের হুমকি

    গাজীপুর পূবাইলে লতা হারবাল এগ্রো ফার্মের কেয়ারটেকার কে প্রাণনাশের হুমকি

    রবিউল আলম,
    পূবাইল (গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ইনং ওয়ার্ডের মেঘডুবী খোরাইদ এলাকায় অবস্থিত লতা হারবাল এগ্রো ফার্মের কেয়ারটেকার মোঃ অজিউল্লা ও তার পরিবার কে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকের বিরুদ্ধে।

    অভিযুক্তরা হলেন,খোরাইদ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মিজান (২১) মেঘডুবি (শেখ বাড়ি) মোঃ শহর আলী ছেলে মোঃ রাকিব (২৪) ও শেখ হারেজ আলীর ছেলে সরোয়ার(২৩)।

    অভিযোগ সূত্রে জানা যায়,লতা হারবাল এগ্রো ফার্মের দীর্ঘদিনের বিশ্বস্ত কেয়ারটেকার মোঃ অজিউল্লা (৬২) গত মঙ্গলবার (১৪ মার্চ) রাত ১০.৫০ ঘটিকার সময় কর্মরত অবস্থায় থাকাকালীন সময় অভিযুক্ত আসামিরা অনাধিকার প্রবেশ করে অজিউল্লাহ কে গালিগালাজ করে তিনজন মিলে শাটের কলারে ধরে টেনে হিচড়ে পার্শ্ববর্তী অফিস কক্ষে নিয়ে অফিস কক্ষের দরজা আটকে দিয়ে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে রাকিব তাকে হত্যার উদ্দেশ্যে কেয়ারটেকারের গলায় টিপে ধরে,৩নং আসামি সরোয়ার তার রুমে রাখা কৃষি কাজের জন্য ব্যবহারিত দা কেয়ারটেকার অজিউল্লাহ এর ঘাড়ে ধরে রাখে পরবর্তীতে মিজান মিয়া তার সাথে থাকা তিরিশ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং এক পর্যায়ে কেয়ারটেকার কে খুন করে ঘুম করে ফেলবে বলে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।

    এবিষয়ে এগ্রো ফার্মের দায়িত্বরত কর্মকর্তা সাংবাদিকদের বলেন,কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক তারা এলাকায় বিভিন্ন প্রকার অপকর্ম করে বেরায় প্রায়ই সময় এগ্রো প্রজেক্টের ভিতরে এসে নেশা খায় ও আড্ডা দেয়। ফার্মের পুকুরে মাছ গাড়ীর ব্যাটারি ও প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র চুরি করতে না পাড়ায় এই কাজ টা করেছে বলে মনে হচ্ছে আমাদের।তারা তার নিকট হতে নগদ অর্থ ও ওনাকে এবং ওনার পরিবারকে প্রাননাশের হুমকিও দিয়ে গেছে।উনি এবং ওনার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে তাই থানায় অভিযোগ করেছি, আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে আমরা বিষয় টা আমাদের এগ্রো ফার্মের ঊর্ধ্বতন কর্মকর্তা কে জানিয়েছি ওনারা বিষয় টা দেখছে।

    এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হইছে,আসামি ধরার চেষ্টা চলছে।

  • শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি

    শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি

    মোঃ হায়দার আলীঃ বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর উদ্যোগে শিক্ষক কর্মচারীর ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

    ১৯ মার্চ, রবিবার সকাল ১১ টার সময় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম.এ. আউয়াল সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপনা করেন সমিতির সাধারণ সম্পাদক মিসেস বিলকিস জামান। লিখিত বক্তব্যে বিলকিস জামান বলেন শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসাভাতা প্রদান, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেলের অনুরুপ বেতন স্কেল নির্ধারণ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে অবসর সুবিধাবোর্ডে ও কল্যাণ ট্যাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণসহ ৭ দফা দাবী পেশ করেন।
    ৩০ মার্চ সকাল ১১ টায় জেলা সদরে ১ ঘন্টা মানববন্ধন, ৬ এপ্রিল জেলা সদরে শিক্ষক কর্মচারি সমাবেশ ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান, ৬ মে ২০২৩ ইং সকাল ১০ টার সময় প্রেসক্লাবের সামনে শিক্ষককর্মচারি সমাবেশ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহঃ সাধারন সম্পদক ও অবসর সুবিধা বোর্ডের সদস্য শাহে আলম, মিসেস হাসিনা পারভীন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এম.এন. রিদওয়ান ফেরদৌস, সহঃ সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহঃ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

    এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাজোটের উদ্যােগে বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণের জন্য অবস্থান কর্মসূচী অব্যাহতভাবে পালন করছেন।
    শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারা দেশের লাখ লাখ শিক্ষক-কর্মচারী লাগাতার ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বর্জন করছেন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে আমরণ অনশন কর্মসূচি এবং আন্দোলনকারীরা বলেছেন, দাবি-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ধর্মঘট অব্যাহত থাকবে।
    কখনও বা অনশন ধর্মঘটের মতো চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করে সেগুলো পালন করা হচ্ছে। বেসরকারি যেসব শিক্ষক-কর্মচারী এখনও জাতীয়করণের আওতায় আসেননি, তাদের আর্থিক দুর্দশার বিষয়টি না বোঝার কথা নয়। কিন্তু জাতীয়করণের দাবি পূরণের জন্য আন্দোলনের যে সময়টি তারা বেছে নিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করব, যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে তারা এই সময়কে আন্দোলনের বাইরে রাখবেন। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের একজন মুখপাত্র বলেছেন, মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং তিনি জাতীয়করণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ চেয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হবে বলেও তিনি জানিয়েছেন, আমরা আশা করব, প্রধানমন্ত্রী এ ব্যাপারে এমন নির্দেশনা দেবেন, যা আন্দোলনের শিক্ষক-কর্মচারীদের উত্তেজনা প্রশমনে সহায়ক হবে। প্রেস ক্লাবের সামনে ২৪ দিন ধরে যে আমরণ অনশন চলছে, সেখানে ইতিমধ্যে ১২০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এ ধর্মঘট চলতে থাকলে আরও অনেকে অসুস্থ হয়ে পড়বেন, সন্দেহ নেই। তাই অবিলম্বে সংকটটির সুরাহা হওয়া প্রয়োজন।

    প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আন্দোলনকারীদের সমস্যাটি মানবিক কারণে সহৃদয়তার সঙ্গে বিবেচনা করুন। পাঁচ লাখ আন্দোলনকারীর জীবন স্বচ্ছন্দময় হয়ে উঠতে পারে। তারা তো ছাত্রছাত্রী পড়াচ্ছেনই। তাদের শ্রম ও মেধার মূল্যায়ন করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • দোয়ারাবাজারে লামাসানিয়া দাখিল মাদ্রাসার ব্লকের রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি

    দোয়ারাবাজারে লামাসানিয়া দাখিল মাদ্রাসার ব্লকের রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি

    সুনামগঞ্জ প্রতিনিধি :
    সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলের গাঁও চৌরাস্তা মুতির পয়েন্ট হতে লামাসানিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত দুই কিলোমিটার ব্লকের রাস্তাটি খানাখন্দে বেহাল দশা। এ যেন দেখার কেউ নেই। বর্তমানে রাস্তাটির বেহাল দশা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জন সাধরণের দুর্ভোগের সীমা নেই।এদিকে রাস্তাটির বেহাল হওয়ায় প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের। সরেজমিনে দেখা যায়, দলের গাঁও চৌরাস্তা মুতির পয়েন্ট হতে লামাসানিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত দুই কিলোমিটার ব্লকের রাস্তাটির জায়গায় জায়গায় ভাঙা ও ধ্বষে গেছে। জরাজীর্ণ এই রাস্তা দিয়ে চলাচলে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শিশু, বৃদ্ধ, প্রসূতি নারী, অসুস্থ রোগীদের জরুরী ভিত্তিতে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে বাধা সৃষ্টি হয়,প্রায় সময় ছোট-বড় ধরনের দূর্ঘটনা ও ঘটে চলছে উন্নয়নবঞ্চিত জনগুরুত্বপূর্ণ এই সড়কে। রাস্তার দুইপাশে রয়েছে মৎস্য চাষের পুকুর,মাটি ভরাট না করায় রাস্তা ক্রমাগত ছোট হয়ে আসছে।

    লামাসানিয়া গ্রামের একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, ভাঙা ও ধ্বষে যাওয়া রাস্তায় মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে চালিয়ে যাওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা সদর ইউনিয়নের দলেরগাঁও চৌরাস্তা মুতির পয়েন্ট হতে নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের পাকা রাস্তায় সংযুক্ত হয়েছে এ রাস্তা। এই রাস্তাদিয়ে শুধু দোয়ারা সদর ও নরসিংপুর ইউনিয়নের মানুষের চলাচলেই শেষ নয়,পাশবর্তী ছাতক উপজেলা মানিকপুর,চৌমুহনী,গোদাবাড়ী ও মানুষও চলাচল করে থাকে। জনসাধারণের চলাচলে এই রাস্তাটিই ভরসা। এছাড়া কোনো অসুস্থ রোগী নিয়ে রাস্তাটি দিয়ে যেতে পারি না। এছাড়াও রাস্তা খারাপের কারণে শিক্ষার্থীদের স্কুল মাদ্রাসার যাওয়া আসার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি এখন পিচ করনের সময় দাবি হয়ে উঠেছে। এলাকাবাসি দ্রুত সংস্কার দেখতে চায়। এই দুই কিলোমিটার ব্লকের রাস্তার জন্য প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হয়। গত ১৫বছর আগে এ দুই কিলোমিটার কাঁচা রাস্তায় ব্লক বসানো হয়। তার পর আর রাস্তাটি সংস্কার বা পাকা করা হয়নি।

    নামাসানিয়া দাখিল মাদ্রাসার ১০ শ্রেনীর শিক্ষার্থী
    মারজানা বেগম জানান,ব্লকের এই রাস্তা দিয়ে মাদ্রাসায় আসতে ভয় হয়। গত কয়দিন আগে মারজানা ও তার ৪ জন সহপাঠি মাদ্রাসায় আসার সময় একটি অটো রিকশা উল্টোদিক থেকে আসে। তখন তাদেরকে রাস্তা পার হয়ে যাওয়ার সুযোগ দিতে গিয়ে অটোরিকশাটি পুকুরে পরে যায়,এতে চালক মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়।

    মাদ্রাসার সুপার আব্দুর রশিদ জানান,দলের গাঁও চৌরাস্তা হতে লামাসানিয়া দাখিল মাদ্রাসা চলাচলের ২ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। রাস্তাটি দিয়ে গাড়ি চলাচলতো পরের কথা শিক্ষার্থীরা পায়ে হেটে প্রতিষ্ঠানে আসতে কষ্ট হয়।অনেক শিক্ষার্থী আবার বড় ধরনের দূর্ঘটনার ও শ্বিকার হয়েছে মাদ্রাসায় আসতে গিয়ে। বিগত প্রলোয়ন কারী বন্যায় রাস্তার ব্লক ও মাটি ভেঙে নিয়ে শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। তিনি শিক্ষার্থীদের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে রাস্তাটি সংস্কার করতে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।

    দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, আমি এই রাস্তার বিষয়টি নিয়ে একাধিকবার প্রিয়নেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় ,উপজেলা চেয়ারম্যান ও এলজিএইডির কর্মকর্তার সাথে আলোচনা করেছি এখনো কোন সুরাহা পাচ্ছিনা।রাস্তাটি যাতে দ্রুত মেরামত হয় বিষয়টি নিয়ে আবারও এমপি মহোদয়কে অবহিত করব।

    দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী মো:মনছুরুল হক জানান, ব্লকের রাস্তার সংস্কারের জন্য হিলিপ প্রজেক্টের মাধ্যমে প্রস্তাবনা পাঠিয়েছি এখনো ফিডব্যাক পাইনি।

  • খালার বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে বাড়ী ফিরলো নন্দী ডুমুর গ্রামের মিথিলা

    খালার বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে বাড়ী ফিরলো নন্দী ডুমুর গ্রামের মিথিলা

    আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছার নন্দীডুমুর গ্রামের মিথিলা নামের ৮ বছর বয়সী এক শিশু খালাবাড়ী বেড়াতে এসে লাশ হয়ে বাড়ী ফিরলো। মিথিলা ঝিকরগাছার নন্দীডুমুর গ্রামের আক্তারুল কবীরের মেয়ে।

    সে রবিবার সকালে গ্রাম থেকে তার বাবা মা”র সাথে একই উপজেলার বড় পোদাউলিয়া গ্রামে তার খালু শামসুর গাজীর বাড়ীতে বেড়াতে এসেছিলো। রবিবার দুপুর দুইটার দিকে সে পার্শবর্তী জাহান আলীর পুকুর পাড়ে খেলতে এসে অসাবধানতা বসত পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে বাগআঁচড়া জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    সাবেক মেম্বর জাহান আলী জানান, মিথিলা সকালে তার বাবা, মা, দাদা ও দাদির সাথে খালুর বাড়ী বেড়াতে আসে। সবার অজান্তে সে আমাদের সান বাঁধানো পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অনেক খোজাখুজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন ঘটনা খুবই দুঃখজনক।

  • তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক নুরে আলম সিদ্দিকী (সাগর) গ্রেফতার

    তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক নুরে আলম সিদ্দিকী (সাগর) গ্রেফতার

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি

    পলাতক তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি নুরে আলম সিদ্দিকী সাগরকে(৪৫) গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ ।
    শনিবার (১৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
    পুলিশ সুত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের মধুরামপুর এলাকার পূর্বপাড়ার শফিকুল ইসলামের ছেলে নুরে আলম সিদ্দিকী সাগর একজন প্রতারক। নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা ,বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, এমপিসহ নানান পরিচয় দিয়ে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় চাকরীর প্রলোভন, বিভিন্ন রাজনৈতিক সমস্যার সমাধান, পুলিশে লোক নিয়োগ, কর্মসংস্থান থেকে বদলিকরন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরন, এলাকার মামলা নিষ্পত্তি সংক্রান্ত তদবিরের নামে বিভিন্ন লোককে প্রতারিত করে বিপুল পরিমানে অর্থ হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দিয়ে থাকত।
    আরও জানা যায়, নুরে আলম সিদ্দিকী সাগরের বিরুদ্ধে ৩টি মামলার সাজার রায় হয়েছে যার মামলা নং সি আর ৫০৫/১৪ , ৬০৪/১৩, ৯২/১৪। রায়ের পর আত্মগোপনে চলে যায়। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। সর্বশেষ ঢাকায় অবস্থানকালে গতকাল শনিবার (১৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ঐ প্রতারক দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিল, তার নামে সাজার গ্রেফতারি পারোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নুরে আলম সিদ্দিকী সাগরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • নলডাঙ্গায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নির্ধারিত মুল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম

    নলডাঙ্গায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নির্ধারিত মুল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

    অদ্য নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ১-৫ নং ওর্য়াড এর টিসিবি সকল কার্ড ধারী ১২২৬ জন সদস্যকে জননেত্রী শেখ হাসিনার আদলে নির্ধারিত ডিলার মাধ্যমে নলডাঙ্গায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নির্ধারিত মুল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উক্ত বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করলেন মনিরুজ্জামান মনির পৌর মেয়র নলডাঙ্গা নাটোর।
    প্যকেজ মুল্য ৪৭০ টাকা। একটি প্যকেজে থাকছে ৪টি পণ্য।
    চিনি ৬০ টাকা দরে ১কেজি,
    মশুর ডাউল ৭০ টাকা দরে ২কেজি,
    সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ কেজি, সোলা ৫০ টাকা দরে ১ কেজি।

    এসময় আরও উপস্থিত ছিলেন আবুবক্কর হোসেন ১নং ওয়ার্ড কমিশনার নলডাঙ্গা পৌরসভার নাটোর, আজাহার ২নং ওয়ার্ড কমিশনার নলডাঙ্গা পৌরসভার নাটোর, মহাশিন ৩নং ওয়ার্ড কমিশনার নলডাঙ্গা পৌরসভার নাটোর, শরিফুল ইসলাম পিয়াস
    ৪নং ওয়ার্ড কমিশনার নলডাঙ্গা পৌরসভার নাটোর, মাহাবুর ইসলাম
    ৫নং ওয়ার্ড কমিশনার নলডাঙ্গা পৌরসভার নাটোর।
    সরকার কর্তীক নির্ধারিত মুল্যে পণ্য ক্রয় করতে পেরেছে।
    ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বানিজ্য মন্ত্রণালয় ট্রাকসেল কার্যক্রম, সহয়োগিতায় মেসার্স মিজান ষ্টোর নলডাঙ্গা, নাটোর।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি।