Author: desk

  • বাংলাদেশের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম-মনোরঞ্জন শীল গোপাল এমপি

    বাংলাদেশের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম-মনোরঞ্জন শীল গোপাল এমপি

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    দিনাজপুরের কাহারোল উপজেলার ১৯শে এপ্রিল সোমবার ২০২৩ রসুলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যত কান্ডারী।

    জানা যায়,দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল।শিক্ষার্থীদের লেখাপড়ায় স্মার্ট হতে হবে। শুধু পোশাকে নয়, চিন্তা-চেতনায়ও স্মার্ট হতে হবে।শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। জননেত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার আহ্বান জানিয়ে এমপি গোপাল বলেন, “আমরা যা করে দেখাতে পারিনি তোমাদের তা করে দেখাতে হবে।তোমরা কি প্রস্তুত।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ়ভাবে প্রত্যয় নিয়ে বলেছেন ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ।যেখানে প্রতিটি মানুষের প্রযুক্তিগত জ্ঞান থাকবে এবং দেশ বিশ্ব পরিমন্ডলে পিছিয়ে থাকবে না।মানে প্রতিটি নাগরিক হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন।প্রতিটি ছেলে-মেয়ে কম্পিউটার টেকনোলজি এখন থেকে শিখছে এবং আরো এগিয়ে যাবে।আমাদের পুরো জনগোষ্ঠীই হবে প্রযুক্তি জ্ঞানে স্মার্ট।বিশ্ব থেকে কোন কিছুতেই পিছিয়ে থাকবে না।নিশ্চয়ই আমরা পারবো।
    বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজেন্দ্র দেব নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল থানার ওসি রইছ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়।
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেমা বেগম প্রমুখ।

    এছাড়াও অপরদিকে কাহারোল উপজেলার নয়াবাদ বটতলী হাট এলাকাবাসী ও বাংলাদেশ হিন্দু মহাসংঘের আয়োজনে রামচন্দ্রপুর ইউনিয়নের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।।

  • নাচোলে গৃহহীনদের গৃহ হন্তান্তর  উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

    নাচোলে গৃহহীনদের গৃহ হন্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহহীনদের গৃহ হন্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল সোমবার বিকেলে নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এ প্রেস ব্রিফিং করেন।
    এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, নাচোল সদর ইউঃ পি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
    প্রেস বিফিং-এ ইউএনও জানান, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ১ম থেকে ৪র্থ ধাপে পর্যায় ক্রমে ৯৯৬টি গৃহনির্মাণ করে গৃহহীন পরিবারকে পূণঃবাসন করা হয়েছে।
    এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি বর্গ, চেয়ারম্যান ও মেয়র এর মতামতের ভিত্তিত্বে এ উপজেলায় গৃহহীন মুক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের জানান ভবিষ্যতে এ উপজেলায় গৃহহীন পাওয়া গেলে তা আলোচনা সাপেক্ষ্যে পূণবাসনের ব্যবস্থা নেওয়া হবে।
    পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও গৃহহীনদেরকে গৃহ প্রদান করায় দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • রাস্তায় পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ২

    রাস্তায় পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ২

    স্টাফ রিপোর্টার:

    নওগাঁতে রাস্তায় পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারপিট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত টাকাসহ বিভিন্ন মালামাল।
    সোমবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এসব তথ্য জানান। এর আগে শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার কাশাবাড়িয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও তেঘরবিশা এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে লিমন হোসেন মিন্টু (৩৩)। তারা আন্তঃজেলা দস্যু দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ মার্চ আব্দুল জব্বার নামে এক ব্যক্তি নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে নিজ মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। এসময় মহাদেবপুর উপজেলার মাতাজী-মহাদেবপুর রাস্তার বেলট মোড়ে দুই মোটরসাইকেলে থাকা অজ্ঞাত চারজন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চোখেমুখে মরিচের গুড়া ছিটিয়ে তাকে মারপিট করে দেশে অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে ও পকেটে থাকা ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ একটি অভিযান পরিচালনার জন্য টিম গঠন করে ।

    তিনি আরও বলেন, এ ঘটনায় গত শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৩০ হাজার টাকা, ছিনতাই হওয়া টাকা দিয়ে ক্রয় করা স্বর্ণের চেন, দুল, ফ্রিজ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করেন।

    এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকে গ্ৰেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ সুপার।
    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • মহালছড়িতে বারুনী স্নান উপলক্ষে মহানামযজ্ঞে বিশ্বশান্তি কামনা

    মহালছড়িতে বারুনী স্নান উপলক্ষে মহানামযজ্ঞে বিশ্বশান্তি কামনা

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ধুমনীঘাট সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বিশ্ব মানবতার কল্যানে জীবের দুঃখ মোচনে ও শান্তি কামনার্থে মধুকৃষ্ণ ত্রয়োদশী মহাবারুণ গঙ্গাস্নান উপলক্ষে ঐতিহ্যবাহী মহাবারুণী তীর্থ গঙ্গাস্নান উপলক্ষে অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মধুকৃষ্ণা ত্রয়োদশী ২৫তম বারুণী গঙ্গা স্নানোৎসব-২০২৩ উদযাপন করা হয়েছে।

    উক্ত ২৫তম মহা বারুণী তীর্থ গঙ্গাস্নান উপলক্ষে ১৮ ও ১৯মার্চ ২দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত ধর্মীয় অনুষ্ঠান মহোৎসবে স্থানীয় ভাবে অংশগ্রহণকারী একাধিক ধর্মীয় কির্তনীয়া দল অংশ গ্রহণ করে মহামন্ত্র অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

    হাজার হাজার ধর্মীয় ভক্ত, অনুরাগী ও পূণ্যার্থীদের অংশগ্রহণ উপস্থিতির উক্ত মহোৎসবের অংশ গ্রহনকারী কির্তনীয় দলের মধ্যে হাজার হাজার দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন গুইমারা উপজেলাস্থ বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকার শ্রী শ্রী লক্ষী নারায়ন সম্প্রদায়, যার মূল আর্কষণ ছিল। উক্ত এলাকার রূপন্দয় ত্রিপুরার মেয়ে গুইমারা কলেজের ছাত্রী লিপি ত্রিপুরার মনমুগ্ধকর মৃদঙ্গ বাজানো ও কৃষ্ণ দাশ ত্রিপুরার মেয়ে ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী উর্বশী ত্রিপুরার জুরী বাজিয়ে উপস্থিত হাজার হাজার দর্শক ভক্তদের বিমোহিত করে রাখে।

    উক্ত মহোৎসবকে ঘিরে মন্দির এলাকায় বসেছিল বিশাল গ্রামীণ মেলা। মেলা ও উৎসবে মহালছড়ি উপজেলা ও আশপাশের উপজেলাগুলো হতে হাজার হাজার পূণ্যার্থী ভক্তের সমাগম ঘটে।

    বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনাজোন প্রতিবছরের ন্যায় ২৫তম বারুণী গঙ্গা স্নানোৎসবে মহালছড়ি ধুমনীঘাট ত্রিপুরাপাড়ার দুর্গম এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠেয় ধর্মীয় অনুষ্ঠানে বারুনী স্নানে দূরদূরান্ত এবং দুর্গম এলাকা থেকে আসা পূণ্যার্থীদের পিপাসা নিবারণের জন্য বিশুদ্ধ জলের সরবরাহ করেছে ।

  • ডাসারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার উদ্বোধন

    ডাসারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার উদ্বোধন

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    আধুনিক ও শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের মাদারীপুরের ডাসারে আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে উত্তর ডাসার বাজার শাখা অফিসে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এতে ভুরঘাটা, বার্তি ও ডাসার বাজার আউটলেট শাখার এজেন্ট আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর মস্তফাপুর শাখা ব্যবস্থাপক ও এফএভিপি এস এম খালিদ হোসেন তালুকদার।
    বিশেষ অতিথি ছিলেন বনগ্রাম খাদিমুল সুন্নাতিয়া মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলা আব্দুল বারী, ডাসার থানার ওসি হাসানুজ্জামান, ডাসার বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মাতুব্বর,বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদার সহ স্থানীয় গনয়মান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
    এছাড়া উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারন সম্পাদক নাসিরউদ্দীন ফকির লিটন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃআতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক রতন-দে,ডাসার বাজার প্রজেক্ট কাজী আসাদুজ্জামান প্রমুখ।

  • নান্দাইলে পিতার নামে এতিমখানা’র উদ্বোধন করলেন  ভূমি কর্মকর্তা  ইখতিয়ার উদ্দিন ভূইয়া

    নান্দাইলে পিতার নামে এতিমখানা’র উদ্বোধন করলেন ভূমি কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ভূইয়া

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিজ গ্রামে মরহুম পিতা ডাঃ মকবুল হোসেন এর নামে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন
    উপজেলার বৈতাগীর ইউনিয়নের কৃতি সন্তান,জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়া। রবিবার (১৯মার্চ) বেলা ১১ টায় উপজেলার বৈতাগীর ইউনিয়নের শিবপুর গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে মতবিনিময় ও আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তিনি তার পিতার নামে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ময়মনসিংহ পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ও জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়া।

    মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল আহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দেশবরেণ্য উলামায়ে কেরামগণ ও জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

    এসময় বক্তারাৎ সমাজের এতিম, হতদরিদ্র ও অসহায় শিশুদের ধর্মীয় সহ শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজ পিতার নামে আধুনিক এবং মানসম্পনন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা গড়ে তোলায় ইখতিয়ার উদ্দিন ভূইয়ার ভূয়সী প্রশংসা করেন। দ্বীনি ইসলামি শিক্ষার প্রসার এবং অসহায় এতিম শিশুদের সুস্থভাবে বেড়ে উঠার জন্য এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে এমন একটি মহৎ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
    এছাড়া নিজ পেশাগত দায়িত্ব পালনে ময়মনসিংহ পৌর ভূমি অফিসে ইখতিয়ার উদ্দিন ভূইয়ার সৎ কর্ম ও সততার জন্যও তার প্রশংসা করেন বক্তারা।

    উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও ব্যবসায়ী সহ গ্রামের আপামর জনসাধারন অংশগ্রহন করেন।

    ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার
    উদ্বোধন উপলক্ষ্যে এদিন সকাল থেকে এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। দুপুরের পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্য, নান্দাইলের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও উপজেলার শিনপুর গ্রামের সম্ভ্রান্ত মাহমুদ পরিবারের সন্তান ইখতিয়ার উদ্দিন ভূইয়া। তিনি তাঁর পিতা ডাঃ মকবুল এর নাম স্মরনীয় রাখার জন্য এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইখতিয়ার উদ্দিন ভূইয়া ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা গঠনের লক্ষ ও উদ্দেশ্য সম্পর্ক বলেন,আমার কোন রাজনৈতিক উচ্চবিলাসি নেই। মা-বাপের সৌজন্যে আমরা এই পৃথিবীতে এসেছি। তাঁরা কেউ জীবিত নেই। কিন্ত সন্তান হিসেবে মা-বাবার স্মৃতি ধরে রাখতে, তাদের কল্যাণে আমার কিছু করণীয় আছে। তাই সমাজের হতদরিদ্র, অসহায় এতিম শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা ও স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানসহ তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষে আমার এই ক্ষুদ্র উদ্দ্যেগ। তারই অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বৈতাগীর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় কিছু মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন হয়রত মাওলানা আবুল ফজল,আবুল কালাম আকন্দ, হযরত মাওলানা ইব্রাহিম কাশেমী,তালতলা ইউনুছিয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম ওয়ালিউল্লাহ, খারুয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা আব্দুস ছাত্তার, মাদ্রাসায় মুয়াজ্জিনে জামাল হাফিজিয়া মাদ্রাসার মহা পরিচালক শহীদ উল্লাহ,কৃষ্টপুর জামে মসজিদের ইমাম রাহাত প্রমুখ।

  • ক্ষেতলাল এস এস সি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    ক্ষেতলাল এস এস সি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল মাঠে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
    বিদায় ও দোয়া অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরমান আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান আলম।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল- মাদ্রাসা প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল- মাদ্রাসার ও কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
    সভাপতি রায়হান আলম তার নিজস্ব তহবিল হতে। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকর,কলম,জ্যামিতি বক্স, হার্ড বোর্ড,পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও ছাত্রছাত্রীদের পরিক্ষা কেন্দ্রে যাওয়া-আসার জন্য নগদ অর্থ প্রদান করেন।
    সভায় স্কুলের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মোকারম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, দাতা সদস্য নজরুল ইসলাম, সমাজ বিজ্ঞান শিক্ষক আব্দুল হান্নান, সাবেক শিক্ষক শাজাহান প্রমুখ। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তাদের বিদায়ী বক্তব্য প্রদান করেন।
    আলোচনা সভা শেষে, বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • সরকারিকরণের দাবিতে ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ঘোষণা

    সরকারিকরণের দাবিতে ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ঘোষণা

    নিজস্ব প্রতিবেদকঃ সরকারিকরণের দাবিতে আগামী ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। সরকারিকরণের দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির নেতারা।

    সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করে এ ঘোষণা দেন বিটিএ নেতারা। মহাসমাবেশে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ, একইসঙ্গে ঈদের আগেই শিক্ষকদের বেতনের শতভাগ উৎসবভাতা, বাড়িভাড়া দেয়া ও পেনশন সুবিধা চালুর দাবি জানিয়েছে বিটিএ।

    মহাসমাবেশে আসন্ন ঈদুল ফিতরের আগে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ করে শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া এবং ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে আগামী ১১ জুন থেকে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন বিটিএর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।

    সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহাম্মদ আবু বকর সিদ্দিক, রঞ্জিত কুমার সাহা, এসএম শাহাদাৎ হোসেন, দাস আশীয়, মাসুম হাসান, ফরিদুল আলম জাহাঙ্গীর, মীর আশরাফ হোসেন, সহ-সভাপতি আবুল কাশেম, আহসানুল হক মুকুল, আলী আসগর হাওলাদার, বেগম নূরুন্নাহার, গোলাম রব্বানী, আতিয়ার রহমান প্রামানিক, মো. ইকবাল হোসেনসহ অনেকে।

    সমাবেশে শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই অ্যাকাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে বৈষম্য। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে দেয়া হয়। তাছাড়া উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

    তারা আরো বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনাচিকৎসায় মৃত্যুবরণ করেন। তাছাড়া কয়েক বছর ধরে কোনো ধরনের সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কাটা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। দেশ ও জনগণের স্বার্থে দ্রুত জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, শিক্ষায় বিনিয়োগে ইউনেস্কো আইএলওর সুপারিশগুলো বাস্তবায়নসহ সবার জন্য শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ প্রয়োজন।

    রাজশাহী থেকে আসা রাজশাহী জেলা শাখার সভাপতি, চয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এন. রিদওয়ান ফেরদৌস বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসাভাতা প্রদান, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেলের অনুরুপ বেতন স্কেল নির্ধারণ করার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আসা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান বলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে অবসর সুবিধাবোর্ডে ও কল্যাণ ট্যাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুকারার জোর দাবী জানান।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক সমিতির একাংশের সাধারণ সম্পাদক ও নামশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করে সকল বৈষম্য দূরকরা সম্ভাব। এ মহৎ কাজটি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানাচ্ছি।

    সমাবেশে আসা নোয়াখালী বেগমগঞ্জ বাবপুর জিরতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজম খান বলেন, ২৯ বছর ধরে শিক্ষকতা করছি। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, শিক্ষা জাতীয়করণ করা হোক। এতে আমাদের বেতন বাড়বে, অভিভাবকদের খরচ কমবে, শিক্ষার্থীরাও অল্প বেতনে পড়তে পারবে।

    ফরিদপুর বড়দিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিউলী বেগম বলেন, আমাদের এমপিওভুক্তি থেকে জাতীয়করণ করে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • বাস দুর্ঘটনা, আইনজীবী  নিহত  আশঙ্কাজনক ৬ জন বরিশালে প্রেরণ

    বাস দুর্ঘটনা, আইনজীবী নিহত আশঙ্কাজনক ৬ জন বরিশালে প্রেরণ

    অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা)থেকেঃ ঢাকা পাথরঘাটা সড়ক পথের ইমা পরিবহন নামক একটি বাস ২০ মার্চ সোমবার রাত আড়াইটার দিকে মঠবাড়িয়ার মিঠাখালী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরের খাদে পরে যায়।
    এঘটনায় ঘটনাস্থলেই ১আইনজীবী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত পাথরঘাটার কাপড়ের ব্যবসায়ী নূরআলম(৪৫) ও লেপতোষকের দোকানদার মিজান(৪০) এবং মঠবাড়িয়ার আরিফ হোসেন (৪০), হেলেনা বেগম (৫০), সাব্বির হোসেন (১৪), শামিম মিয়া (২৪) আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    নিহত ওই আইনজীবীর নাম অবিনাশ মিত্র। তিনি মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভূপেন্দ্রনাথ মিত্রের ছেলে।

    খোজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে আসা ইমা পরিবহনের ওই বাসটি। বাসের A-1আসনের যাত্রী পাথরঘাটার রেজাউল ও পাশাপাশি আসনের আর এক যাত্রী নান্নু মিয়া জানান, বাসটি সায়েদাবাদ থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসার আগে বিকেল ৪টার দিকে গাজীপুর থেকে একই চালক চালিয়ে সায়েদাবাদ আসে। দীর্ঘসময় বাসটি একই চালক দ্বারা চালানোর কারনে রাতে পিরোজপুরের ভান্ডারিয়া অতিক্রম করার পরে চালক অনেকটা অসুস্থ হন এবং বাসটি বেপরোয়া গতিতে চালানোর সময় যাত্রীরা জোড় আপত্তি জানায়। এসময় যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে বাসচালক ফের গাড়িটি বেপরোয়া গতিতে চালাতে থাকে। এরপরে রাত আড়াইটার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাইরের খাদে পরে যায়। এঘটনায় যাত্রী নান্নু ও মারাত্মক আহত হয়েছেন।

    ইমা পরিবহন (ঢাকা-মেট্রো-১২-১৩২৯) নামে বাসটি রবিবার রাত ৯ টা ২০ মিনিটের দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫জন যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং পথিমধ্যের স্টেশন মঠবাড়িয়ার মাত্র এক কিলোমিটার দূরে এই দূর্ঘটনার শিকার হয়।

    নিহত ওই আইনজীবী অবিনাশ মিত্র মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভূপেন্দ্রনাথ মিত্রের ছেলে। সে মঠবাড়িয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা কমিউিনিস্ট পার্টির নেতা ছিলেন। তিনি ঢাকায় ছেলের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার রাতে বাসযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। অপর নিহত ব্যক্তির নাম জানা যায়নি তবে বাসের যাত্রী রেজাউল জানিয়েছেন,দুজন যাত্রী মারা গেছে।

    প্রত্যক্ষদর্শী পাথরঘাটার বাসযাত্রী রেজাউল জানান, রবিবার দিবাগত রাত ৯ টা দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ওই বাসটি ছেড়ে পাথরঘাটা ভায়া মঠবাড়িয়ার উদ্দেশ্য আসছিলো। রাতে আড়াইটার দিকে মঠবাড়িয়া শহরের উত্তর মিঠাখালী নাম স্থানে পৌঁছলে হঠাৎ করে গাড়িটি সড়কের বামপাশে ছিটকে খাদে পড়ে যায়। এসময় ২৫ যাত্রী গুরুতর আহত হন।

    গ্রামবাসি আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুয়েত প্রবাসি হাসপাতালে ভার্তি করেন। এর মধ্যে গুরুতর আহত আইনজীবী অবিনাশ মিত্র মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

    মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাসটিকে আটক করেছেন বলে জানা গেছে।

  • রাঙ্গাবালীতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে

    রাঙ্গাবালীতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে

    রফিকুল ইসলাম :
    স্বাধীনতার মাস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে সোমবার সকাল থেকে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প শুরু হয়।
    ক্যাম্পের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিব। এসময় ইউনিক ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক সিকদার জোবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নী অধ্যক্ষ ফাতিমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন।
    মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন প্রসূতি, স্ত্রী ও রোগ বিশেষজ্ঞ ডা.নাঈমা কবির, অর্থোপিডিক্স বিশেষজ্ঞ ডা.আবু রাফায়েল মো.রাফী, মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার জান্নাতুল ফেরদৌস শান্তা, মা ও শিশু বিশেষজ্ঞ ডা.জান্নাতুল নাইম।