Author: desk

  • বানারীপাড়ায় উদ্বোধনের ৬ বছরে ও  চালু হয়নি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

    বানারীপাড়ায় উদ্বোধনের ৬ বছরে ও চালু হয়নি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাাড়ায় উদ্বোধনের ৬ বছরেও ১০ শয্যা বিশিষ্ট লবণসাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হয়নি। ২০১৩ সালে বরিশাল-২ আসনের তৎকালীণ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি’র উদ্যোগে বঙ্গবন্ধুর চাচাতো বোন হালিমা সরোয়ার, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিলন মুন্সীর দানকৃত প্রায় এক একর সম্পত্তিতে উপজেলার লবণসাড়া গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। ডক্টর’স ও নার্স কোয়ার্টারসহ দুটি বহুতল ভবন নির্মাণ কাজ শেষ হওযার পরে ২০১৭ সালের ১৮ মে বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এ মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের ৬ বছরেও এ হাসাপাতালে জনবল নিয়োগসহ কোন কার্যক্রম শুরু করা হয়নি।

    এ বিষয়ে হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.ইফতেখার মাহমুদ বলেন, তিনি এ ব্যপারে তার অবস্থান থেকে প্রচেষ্টা চলাবেন।
    বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। এরই অংশ হিসেবে বানারীপাড়ায় লবনসাড়া গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছিলো। তিনি এ হাসপাতালটি চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান।

    এ ব্যপারে বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা আফসানা আরেফিন বলেন, চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল পদায়ন না হওয়ায় জনগুরুত্বপূর্ণ এ মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছেনা। তবে চালু করার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জাানান।#

  • পাইকগাছায় মহিলা ইউপি সদস্যের দায়ের করা মামলায় আলোচিত জিয়া নায়েব গ্রেপ্তার

    পাইকগাছায় মহিলা ইউপি সদস্যের দায়ের করা মামলায় আলোচিত জিয়া নায়েব গ্রেপ্তার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় কপিলমুনি’র মহিলা ইউপি সদস্যের দায়ের করা মামলায় জিয়াউদ্দীন নায়েব (৪৫) কে পুলিশ গ্রেপ্তার করেছেন। থানা পুলিশের এসআই অমিত কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মোড় থেকে তাকে গ্রেপ্তার করেন। সে উপজেলার গদাইপুর ইউপি’র ঘোষাল গ্রামের মৃতঃ আঃ রউফ নায়েবের ছেলে। থানার মামলা সুত্রের বর্ননা দিয়ে কপিলমুনি ইউপি’র ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা জানান, মোঃ জিয়াউদ্দীন নায়েব আমার পুর্ব পরিচিত। পরিচয় সুত্রে গত বছরের ৩ মার্চ জিয়া আমার নির্বাচনী এলাকার ৩ জন গরীব লোককে সরকারী ঘর দেওযার নাম করে আমার কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু দীর্ঘদিন সে কথা কাজের মিল রাখেননি। তার কথা বার্তায় সন্ধেহ হলে এক পর্যায়ে গরীব মানুষের টাকা ফেরৎ চাইলে সে তখন সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে আরোও লক্ষাধিক টাকা দাবি করে উল্টো হুমকি দেয়। ইউপি সদস্য রাজিয়া আভিযোগ করেন শেষ পর্যন্ত মিমাংশার চেষ্টা ব্যর্থ হলে জিয়া নাবেয়ের বিরুদ্ধে ৪০৬/৪২০/৩৮৫/৩৮৬ ধারায় মামলা করেছি,যার নং-৩০, তাং-১৭ মার্চ-২৩। জিয়াউদ্দীন নায়েবের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,মহিলা ইউপি সদস্যের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

    ইমদাদুল হক
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

  • জাতীয় পর্যায়ে ট্রিপল জাম্পে সাফল্য অর্জন করায় তমাকে সংবর্ধনা প্রদান

    জাতীয় পর্যায়ে ট্রিপল জাম্পে সাফল্য অর্জন করায় তমাকে সংবর্ধনা প্রদান

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    জাতিয় পর্যায়ে ট্রিপল জাম্পে সাফল্য অর্জন করায় তমাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সে খুনলা জেলার পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।সোমবার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাঙস্কৃতিক অনুষ্ঠোনের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তারিন জামান তমাকে সংবর্ধনা ক্রেন্ট প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, এস অই মোশারফ হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিে কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজ্ঞলি রানি শীল,গদাইপুর ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি নির্মাল অধিকারী প্রমুখ।
    জাতিয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০২৩ এ তারিন জামান তমা দারুন সাফল্য অর্জন করেছে। ১৩ মার্চ ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতিয় পর্যায়ে খুলনা বিভাগ থেকে এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে ৩য় হয়েছে। এ্যাথলেটিকস এ সে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবকসহ এলাকাবাসী দারুন ভাবে উৎসাহিত হয়েছে।

  • সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯৭ তম মুত্যুবার্ষিকী পালিত

    সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯৭ তম মুত্যুবার্ষিকী পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯৭তম মুত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০ মার্চ সোমবার সকালে নতুন বাজারস্থ কার্যালয়ে সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।স্মরণ সভায় উপস্থিত ছিলেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেস্টা পরিবারের সদস্য কাজী জামানউল্লাহ, সদস্য মতিউর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, মোড়ল কওসার আলী, রোজি সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, ঐশী আক্তার লিমা, শহিনুর রহমান, গৌতম ভদ্র প্রমুখ।
    কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আতাউল হক আসামের জরিপ বিভাগে চাকরি করতে করতেন এবং পরবর্তীতে খুলনার ফৌজদারি আদালতের মোক্তার নিযুক্ত হন।
    ১৯০০ সালে কাজী ইমদাদুল হক কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। ১৯১৪ সালে তিনি বিটি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০৪ সালে কাজী ইমদাদুল হক কলকাতা মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এর দুই বছর পর ১৯০৬ সালে আসামের শিলং বিভাগে শিক্ষাবিভাগের উচ্চমান সহকারী হিসেবে যোগ দেন। ১৯০৭ সালে তিনি ঢাকা মাদ্রাসার শিক্ষক হন। ১৯১১ সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ভূগোলের অধ্যাপক হন। এরপর ১৯১৪ সালে ঢাকা বিভাগে মুসলিম শিক্ষা সহকারী স্কুল পরিদর্শক হিসেবে যোগ দেন। ১৯১৭ সালে তাকে কলকাতা ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ১৯২১ সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত ঢাকা বোর্ডের সুপারিন্টেনডেন্ট হন। আমৃত্যু তিনি এই পদে বহাল ছিলেন।
    শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তির স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ১৯১৯ সালে খান সাহেব উপাধিতে ভূষিত করেন ও ১৯২৬ সালে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে। খ্যাতিমান সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন।

  • বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ শে মার্চ) সকালে যশোরের অভয়নগরের নওয়াপাড়ার বিখ্যাত আকিজ দরবার হলে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় মাস্টার আমিনুর রহমান ও রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন, বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু, সহ সম্পাদক সুব্রত শর্মা, মো. রমজান আলী, রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সামিউল আলম, আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, কেন্দ্রীয় কমিটিসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
    অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় কয়েকজন সাংবাদিককে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে তিনদিন ব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ মেলায় সরকারি ও বেসরকারি ২৪টির অধিক প্রতিষ্ঠানের স্টলে আধুনিক কৃষি ও প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও পণ্য প্রদর্শন করা হয়েছে। এর আগে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ নেয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

    প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

    এম এ আলিম রিপন ঃ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় আগামী ২২ মার্চ বুধবার চতুর্থ পর্যায়ে সারাদেশের ন্যায় পাবনার সুজানগর উপজেলায়ও মোট ৯৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিস্তারিত তথ্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনায় সুজানগর উপজেলার ভায়না গ্রামে ১৬টি, কাদোয়া গ্রামে ২৪টি,মানিকহাটে ০৭টি,সাতবাড়ীয়ায় ০৩টি এবং আহম্মদপুর ইউনিয়নে ৪৩টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ে নতুন করে সর্বমোট ৯৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। এতে প্রতিটি ঘরে নির্মাণ ব্যয় ধরা হয় ২ লাখ ৮৪ হাজার চারশত টাকা। যাদের জমি ও বাড়ি কোনো কিছুই নেই তাদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতাংশ সরকারের এক নম্বর খাস খতিয়ানভূক্ত সম্পত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত ডিজাইন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নান্দনিক এসব সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করে উপজেলা প্রশাসন। নতুন এ সব বসতবাড়িতে থাকছে দুইটি শয়নকক্ষ,একটি টয়লেট,রান্নাঘর ও একটি বারান্দা। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য স্থানীয় ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে।আর এই প্রকল্পের অধীনে ভূমিহীন-গৃহহীন বিধাব, অসহায়, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে এই ঘরগুলো দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে তুলে ধরে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সফল ও স্বার্থক করতে সংবাদ সম্মেলনে অংশীজনসহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান, পৌর মেয়র রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে সুজানগর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে সুজানগর উপজেলায় ২০ টি,২য় পর্যায়ে ১২ টি এবং ৩য় পর্যায়ে ৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • আমলায় মোয়াদোত্তীর্ণ ও অবৈধ্য ভারতীয় ঔষধ রাখায় ৩ ফর্মেসীর জরিমানা

    আমলায় মোয়াদোত্তীর্ণ ও অবৈধ্য ভারতীয় ঔষধ রাখায় ৩ ফর্মেসীর জরিমানা

    কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের ৩ টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ,ফিজিসিয়ান স্যাম্পল ও ভারতীয় ঔষধ রাখায় জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
    সোমবার দুপুরে উপজেলার আমলা বাজারের বিভিন্ন ফার্মেসীতে এ ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ,ফিজিসিয়ান স্যাম্পল ও ভারতীয় ঔষধ রাখার অপরাধে জোসনা ফার্মেসীর ৫০ হাজার,মোল্লা ড্রাগ হাউজে ৫০ হাজার ও সেলিম ফার্মেসীকে ১০ হাজার টাকা ঔষধ আইন ১৯৪০ সালের বিভিন্ন ধারায় জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হারুন আর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে.এম মুহসীনিন মাহবুব ।

  • ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাৎসরিক বনভোজন,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ মার্চ) দুপুর ১ টার সময় ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা,বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ,১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা, সাংবাদিক শাহজাহান কবির শাজু।

    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • ময়মনসিংহে ব্যাংক কর্মর্কতা ও ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

    ময়মনসিংহে ব্যাংক কর্মর্কতা ও ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

    স্টাফ রিপোর্টার : রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপল‌ক্ষে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মর্কতা ও ব্যবসায়ী নেতা‌দের সা‌থে মতবি‌নিময় করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ । সোমবার (২০শে মার্চ) দুপুরে কোতোয়ালি ম‌ডেল থানা কনফারেন্স হলে এ আ‌য়োজন করা হয়। এ‌তে অংশ নেয় শহ‌রের কোতোয়ালি মডেল থানা আওতাধীণ সকল ব্যাংক কর্মকর্তা প্র‌তি‌নি‌ধিগণ, দোকান মা‌লিক স‌মি‌তি, স্বর্ণ ব্যবসায়ীরা।

    থানা অফিসার ইনচার্জ ( ও‌সি ) শাহ কামাল আকন্দ এর এর সভাপ‌তি‌ত্বে এসময় বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন, ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী সহ ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

    সভায় রমজান মাসে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের নিরাপত্তাসহ সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন ওসি শাহ কামাল আকন্দ।

    এসময় তিনি তার বক্তব্যে-রমযান মাসকে উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্ধি করে মানুষকে হয়রানী না করে নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যমুল‍্যের দাম যাচাই এবং দোকানে মুল‍্যচার্ট প্রকাশ‍্যস্থানে ঝুলিয়ে রাখার দিক-নির্দেশনা দেন ব্যবসায়ীদের। এসময় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) আরো বলেন- সারা বছরে নিত্য পণ্যের তেমন একটা দাম না থাকলেও রমজান মাস আসলে দাম বেড়ে যায়। একটি অসাধু সিন্ডিকেট-চক্র আছে যারা এই সময়ের জন্য অপেক্ষায় থাকে। এরা দেশের শত্রু, ধর্মের শত্রু ও জাতির শত্রু। আমি মনে করি আমরা সারা বছর ব্যবসা যাই করি না কেনো এই রমজান মাস পবিত্রতার মাস, সিয়াম সাধনার মাস। আমরা এ রমজান মাসে ব্যবসা করব কম। রমজান মাসে রোজাদার ব্যক্তিরা সহি শুদ্ধভাবে, শান্তি পূর্ণভাবে নিত্যপূর্ণ দ্রব্যমূল্য কিনে মনের আনন্দে সেহরি করতে পারে, ইফতার করতে পারে। আপনারা ব্যবসায়ী যারা আছেন তারা এই বিষয়টি মনে রাখার চেষ্টা করবেন। যদি দ্রব্যমূল্যের দাম বেশি রাখা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    মাহে রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যাংকে মানুষের সমাগম বাড়বে। সেক্ষেত্রে ব্যাংকের নিরাপত্তা এবং মানুষ যাতে টাকা তুলে নিরাপদে বাসায় ফিরতে পারে মূলত সে বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সথে সভা করেন ওসি শাহ কামাল আকন্দ। সভায় সভায় আসন্ন রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক সমূহের নিরাপত্তা বিষয়ে দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করা হয়।