Author: desk

  • ধর্মপাশায়  যুবলীগ নেতা এরশাদ আকন্দের বিরুদ্ধে  মসজিদের নামে  ৫০ হাজার  টাকা আত্মসাতের অভিযোগ

    ধর্মপাশায় যুবলীগ নেতা এরশাদ আকন্দের বিরুদ্ধে মসজিদের নামে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

    শান্ত তালুকদার।।
    ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও গাছতলা বাজার বনিক সমিতির সভাপতি এরশাদ আকন্দের বিরুদ্ধে জিংলীগড়া মসজিদ সংস্কারের নামে বরাদ্দকৃত টিআর প্রকল্পের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকসহ মুসলিম জনতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

    ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ টাকা) বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলিগড়া জামে মসজিদ ঘর সংস্কারের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
    পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি তা মসজিদ কমিটির কোন মুসল্লীর সেই টাকার কথা জানা নেই।
    এরশাদ আকন্দ গোপনে ভুয়া ভাউচার দেখিয়া বরাদ্দের ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে,জিংলীগড়া গ্রামের বাসিন্দা একলেমুর রেজা ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অথচ মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হাসিম কারি । তিনিসহ মসজিদ কমিটির সদস্যরা সম্প্রতি বিষয়টি জানতে পারেন এবং এ নিয়ে মুসলিম জনতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাইকুরাটি জিংলিগড়া
    মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাসিম কারি বলেন মসজিদের নামে বরাদ্দের কথা আমার জানা নেই । কয়েক দিন আগে লোকমুখে বিষয়টি শুনলাম। টাকা আত্মসাতের ঘটনা লজ্জাজনক। প্রয়োজনবোধে এমপি সাবকে অবহিত করা হবে।
    অভিযোগের ব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও গাছতলা বাজার বনিক সমিতির সভাপতি এরশাদ আকন্দ বলেন, টাকা উত্তোলন করা হয়েছে। এ টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হবে। আমি বর্তমান কমিটিকে জানিয়েছি,বলেছি যখন কাজ করবেন তখনি আমি টাকা দিব। আমি নিজে বিভিন্ন মসজিদে দান করি, মাত্র ৫০ হাজার টাকা আত্মসাত আমি করিনি। আমাকে হেও করারা জন্য কিছু অসৎ লোক রটিয়ে বেড়াচ্ছে।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস বলেন, ‘আমি শিগগিরই তদন্তের জন্য জিংলিগড়া গ্রামে যাব। ঘটনাটি বেশ আগের। তাই কাগজপত্র ঘেঁটে তথ্য বের করতে হবে।’
    উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সকরর বলেন, এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকরে প্রয়োজনিয় ব্যবস্তা গ্রহন করা হবে।

  • বরিশালে ‘বাংলাদেশের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৫ বছরে পদার্পন

    বরিশালে ‘বাংলাদেশের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৫ বছরে পদার্পন

    বি এম মনির হোসেনঃ-

    ‘স্বাধীনতাই আমাদের শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পন করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো। এ উপলক্ষে বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) নগরীর ইউরো কনভেনশন হলে বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।
    গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এমকে রানা, ঢাকা পোষ্টের বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান ইঞ্জিনিয়ার জিহাদ রানা, বিজয় টেলিভিশনের বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে যেমন একটি মানুষের জীবন আলোকিত হয়ে যায় তেমনি মিথ্যা লেখনির মাধ্যমে একটি মানুষের জীবন অন্ধকারেও পৌঁছে যায় তাই সকলের উচিত সততা ও নিষ্ঠার সাথে কাজ করা। এসময় দৈনিক হিরন্ময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিম যুবরাজ, দৈনিক বরিশাল সময়ের বার্তা সম্পাদক আমিনুল হক রশিদ, দৈনিক আজকের বার্তার যুগ্ম বার্তা সম্পাদক ফিরোজ গাজী, দৈনিক দক্ষিণাঞ্চলের বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিএম মনির হোসেন, প্রথম সকালের যুগ্ম বার্তা সম্পাদক হাফিজ স্বাধীন, দৈনিক সত্য সংবাদের বার্তা সম্পাদক এমআর শুভ, আলোকিত বরিশালের সহ-ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, সাংবাদিক এন আমিন রাসেল, বিডি ক্রাইম ২৪ ডট কমের চাঁন আকন, দৈনিক গণবার্তার বরিশাল ব্যুরো শাহ পরান সুজন, সত্য সংবাদের স্টাফ রিপোর্টার রূপন কর অজিত, কলমের কন্ঠের প্রধান প্রতিবেদক ইমরান হোসেন, রিপোর্টার রিপন রানা, আলম বুক এজেন্সির পরিচালক আনন্দ সিকদার, গ্লোবাল টিভির ক্যামেরাপার্সন অপূর্ব বাড়ৈ, বিজয় টিভির ক্যামেরাপার্সন লিটন ভূঁইয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। শেষে বাংলাদেশের আলোর ১৫ বছরে পদার্পন উপলক্ষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন গণমাধ্যমকর্মীরা।

  • বিপুল পরিমান ফেনসিডিলসহ ১জন ও ওয়ান শুটারগানসহ ২ জন র‍্যাবের হাতে গ্রেফতার

    বিপুল পরিমান ফেনসিডিলসহ ১জন ও ওয়ান শুটারগানসহ ২ জন র‍্যাবের হাতে গ্রেফতার

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    রাজশাহী: রাজশাহী নগরীতে ৪টি ওয়ান শুটারগানসহ ২জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।
    সোমবার বার (২০ মার্চ) দিনগত রাত পৌনে ৯টায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর রেলক্রসিং থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। জব্দ করা হয় ১টি মোটরসাইকেল ও নগদ-৮হাজার টাকা।

    গ্রেফতারকৃতরা হলো: নাটোর জেলার লালপুর থানার হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দারের ছেলে মোঃ রেজাউল করিম (৩৮) ও একই থানার শেরপাড়া গ্রামের মৃত.আবুল কাশেমের ছেলে আবু রায়হান অরফে তোঁতা।

    অপর এক অভিযানে সোমবার রাত সাড়ে ৩ টায় রাজশাহীর চারঘাটে ৩৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ জসীম উদ্দিন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
    গ্রেফতার মাদক কারবারি জসীম উদ্দিন চারঘাট থানাধীন টাঙ্গনপূর্বপাড়া গ্রামের মৃত আজিজুল সরদারের ছেলে।

    মঙ্গলবার (২১ মার্চ) সকালে র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, বেলপুকুর রেলেগেটে এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ ওয়ান শুটারগান অস্ত্র সহ ২জন অস্ত্র ব্যবসায়ী ও এবং চারঘাট থানাধীন টাঙ্গনপূর্বপাড়া এলাকা থেকে ৩৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ এক মাদক কারবরিকে গ্রেফতার করা হয়েছে।

    এছাড়াও নগরীর মতিহার থানাধিন ডাসমারী এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মাদকের গড ফাদার পালাকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-৫। সে ডাসমারী স্কুল মোড় এলাকার মৃত: মুক্তার আলীর ছেলে। মঙ্গলাবার সকালে তাকে মতিহার থানায় সোপর্দ করেছে র‍্যাব।

    মতিহার থানার এসআই মোস্তফা জানায় পেশাদার মাদক কারবরি পালা। তার বিরুদ্ধে মতিহার থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

    র‍্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানা, অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে বেলপুকুর থানায়, পৃথক পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এড়াও পেশাদার মাদক কারবরি পাল কে মাদক মামলার ওয়ারেন্টে গ্রেফতার করে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

    পরবর্তীতে মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

  • শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : এডভোকেট মোয়াজ্জেম

    শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : এডভোকেট মোয়াজ্জেম

    ষ্টাফ রিপোর্টার-
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট চালু হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। তাতে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী হবে। তিনি বলেন, আমাদের যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হচ্ছে। মাদক হতে যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিপাত যাবে।

    মঙ্গলবার (২১মার্চ) বিকালে ত্রিশাল উপজেলার
    কালীর বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে, নিউ লাইফ স্পোর্টিং ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ম্যাচটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ ইকবাল হোসেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের, সাবেক সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সাবেক, সভাপতি প্রদীপ ভৌমিক,কাঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আসলাম উদ্দীন সরকার,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শাহজাহান মাষ্টার,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও কাঠাল ইউনিয়ন আওয়ামী লীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হোসেন রকি, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামসহ কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের চলমান উন্নয়ন চিত্র ভোটারদের কাছে কাছে তুলে ধরতে হবে।

    খেলা শেষে বিজয়ীদের হাতে টফি তুলে দেন প্রধান অতিথি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য অতিথিগণ।

  • ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ কোতোয়ালি মডেল থানা,শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ

    ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ কোতোয়ালি মডেল থানা,শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ময়মনসিংহ জেলা পুলিশের আওতাধীন কোতোয়ালি মডেল থানা পুলিশ কৃতিত্ব অর্জন করেছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের মঙ্গলবার সাড়ে দশটার সময় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়
    জানুয়ারী/২০২৩ মাসে অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ থানা হিসেবে “ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা” ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দের হতে পুরুস্কার তুলে দেন মাননীয় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। রেঞ্জের শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসাবে থানার অফিসারদের পক্ষে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর হাত থেকে শ্রেষ্ঠত্বের পদক বুঝে নেন ওসি শাহ কামাল আকন্দ।

    অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি
    দেবদাস ভট্টাচার্য্য বিপিএম (বার) সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহব্বান জানান।

    মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় ময়মনসিংহ জেলা পুলিশের আওতাধীন কোতোয়ালি মডেল থানা পুলিশকে রেঞ্জের শ্রেষ্ঠ থানা ঘোষণা দেন।
    অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ এনামুল কবির ,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম ,পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন- আমি থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করার চেষ্টা করেছি। থানায় কর্মরত অফিসারগণের পরিশ্রমের ফসল এই পদক। কাজের স্বীকৃতি স্বরুপ আমার থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    কোতোয়ালি মডেল থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।

    সাধারণ মানুষের জন্য কোতোয়ালি মডেল থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।

  • আশুলিয়ায় ছিনতাই হওয়া ১৩টন রড উদ্ধার,থানায় মামলা-এ ঘটনায় জড়িতরা পলাতক

    আশুলিয়ায় ছিনতাই হওয়া ১৩টন রড উদ্ধার,থানায় মামলা-এ ঘটনায় জড়িতরা পলাতক

    হেলাল শেখ।
    নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ক্রাইম জোন এলাকার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে ছিনতাই হওয়া ১৩টন রড উদ্ধার-থানায় মামলা- এ ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে।

    মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজি, খুন, ধর্ষণ, সরকারি তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকার কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে।

    মঙ্গলবার (২১ মার্চ ২০২৩ইং) ১৩ টন রড ছিনতাইয়ের ঘটনা ফাঁস হয়, এ ব্যাপারে আশুলিয়া থানার (এসআই) ভজন কুমার বলেন, ছিনতাই হওয়া ১৩টন রড পুরোপুরি উদ্ধার হয়নি, এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা হয়েছে, কিছু রড উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদেরকে আটকের চেষ্টা অব্যাহত আছে, তিনি আরো বলেন, অপরাধী সে যেই হোক না কেন তাদেরকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

    পুলিশ ও র‍্যাব জানায়, আশুলিয়ার ভাদাইলে চাঁদাবাজি ও রড ছিনতাইয়ের ঘটনার সাথে বগুড়ার মানিক, কুষ্টিয়ার শফিক হাজী, ভাদাইল পাবনারটেক এলাকার ফরহাদ, জামগড়ার এনামুলসহ একটি চক্র বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়াও ভাদাইলে মদ খাওয়ানোর ঘটনায় জামগড়া উত্তর মীরবাড়ীর নেট ব্যবসায়ী তাজিবুল মীর (৩০) নিহত হয়েছেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে, শামীম নামের একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে, এ মামলার ১নং আসামী সুমন মীর হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

    উক্ত ব্যাপারে কুষ্টিয়ার শফিক হাজীর কাছে জানতে তার নাম্বারে যোগাযোগ করা হলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। অন্যদিকে বগুড়ার মানিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এনামুল আমাকে ডেকে নিয়েছিলো, তাই আমি সেখানে গিয়েছিলাম, তিনি আরও বলেন, এ ব্যাপারে আমি যতটুকু জানি বলবো সমস্যা নাই।

  • পলাশতলী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    পলাশতলী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ

    ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম সায়ফুল ইসলাম কাজল।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জিয়া উল হক (শাহিন), বক্তব্য রাখেন পলাশতলী বাজার শিশু কিশোর একাডেমীর অধ্যক্ষ সুরুজ্জামান, জোরবাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসা সহকারী সুপার মাওলানা রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুর রশিদ, ম্যানেজিং কমিটি সসদস্য আবু মুসা প্রমুখ। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিদায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন, নাহিদ সুলতানা মোনা, মাহমুদুল হাসান রুকন। অনুষ্ঠান সঞ্চলানয় করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান ও দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক নাজিম উদ্দিন।

    প্রধান অতিথি বক্তব্য বলেন: তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এতো সুন্দর একটি আয়োজন করার জন্য তোমাদের কে ধন্যবাদ জানাই ।

  • নাগরপুরের দুই সাংবাদিক পেলেন বিশেষ সম্মাননা স্বারক

    নাগরপুরের দুই সাংবাদিক পেলেন বিশেষ সম্মাননা স্বারক

    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। সোমবার (২০ শে মার্চ) দিনব্যাপী যশোরের অভয়নগরের নওয়াপাড়ার আকিজ দরবার হলে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা মাস্টার আমিনুর রহমান ও রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন, বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু, সহ সম্পাদক সুব্রত শর্মা, মো. রমজান আলী, রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সামিউল আলম, আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, কেন্দ্রীয় কমিটিসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
    অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় কেন্দ্রীয় কমিটির সহকারি সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডা. এম এ মান্নান সহ কয়েকজন সাংবাদিককে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • তানোরে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি  বিতরণ

    তানোরে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে ২০২২-২৩ অর্থবছরে
    প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) কর্মসুচির আওতায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
    জানা গেছে,২০ মার্চ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এবং তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। এদিন উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ২৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

  • তানোরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

    তানোরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি ম
    মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে (আউশ প্রণোদনা) বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, ২০ মার্চ সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ। এদিন উপজেলার বিভিন্ন এলাকার ৪ হাজার ক্ষুদ্র প্রান্তিককের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ ও ৫ কেজি উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।