Author: desk

  • তারাকান্দায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‌্যালি

    তারাকান্দায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‌্যালি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে তারাকান্দা উপজেলা।
    ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই স্লোগানকে সামনে রেখে ২২ মার্চ ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সংবাদ সম্মেলন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ র‌্যালি করেছে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন।

    তারাকান্দা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে এমন আনন্দে উল্ল্যাসে ভাসছে তারাকান্দার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে
    আনন্দ র‌্যালি করেছে উপজেলা প্রশাসন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।

    ইউএনও মিজাবে রহমত বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তারাকান্দা উপজেলায় প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ৪০ টি ও তৃতীয় পর্যায়ে ৪০টি গৃহ ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মধ্যে চতুর্থ পর্যায়ের আরও ২১টি গৃহ হস্তান্তর করবেন। এর মাধ্যমে তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ র‌্যালি করা হয়েছে ২১ মার্চ। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক,
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমুখ। র‌্যালিতে অংশগ্রহণ করে বক্তারা সকলেই সমগ্র দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনা মূল্যে জমি ও ঘর দেয়ার মতো বিশ্ব ইতিহাসের নজিরবিহীন মানবতা মূলক প্রকল্প বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর পেয়ে বিয়ের স্বপ্ন দেখছেন সত্তরর্ধ্ব ধনবাড়ীর হামেদ উদ্দিন

    প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর পেয়ে বিয়ের স্বপ্ন দেখছেন সত্তরর্ধ্ব ধনবাড়ীর হামেদ উদ্দিন

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    ভূমিহীন পরিচয়টি খুব কষ্ট দিত সত্তরর্ধ্ব আবদুল হামেদ উদ্দিনকে। তিনি দিনমজুরি ও ছনের ঘর ঝাড়– তৈরী করে বিক্রি করেন। অভাবের সংসারে দিন এনে দিন খেতে চলে যায়। জমি কিনে বাড়ি করার মতো আর্থিক সামর্থ্যও ছিল না। জীবনের প্রায় অর্ধেকের বেশী সময়ই ধরে থাকছেন অন্যের আশ্রয়ে। সেই হামেদ এর দুঃখ ঘুচতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তিনি একটি আধা পাঁকা ঘর সহ দুই শতাংশ জমির মালিক হয়েছেন তিনি। তবে, শত কষ্টের মাঝে খুশির খবরও দিয়েছেন তিনি কারণ, নিজের ঘর জমি না থাকায় নিজের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তবে তিনি এখন প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে এখন সে আবারো সুখে দুখে পাশে থাকার মত একজন জীবন সঙ্গী খুঁজছেন। বিয়ে করার স্বপ্ন দেখছেন বলেও তিনি জানান।

    সরেজমিনে গিয়ে কথা হলে এমন করেই জীবনের কষ্টের কথা বলতেছিলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের বাসিন্ধা হামেদ উদ্দিনের সাথে। এমন জীবনের গল্প রয়েছে আশ্রয়ণ প্রকল্পের অনেক বাসিন্ধাদের।

    ধনবাড়ী উপজেলায় ঘর সহ ২ শতাংশ করে জমি পেয়েছেন ২৬৪ জন ভূমিহীন পরিবার। এর মধ্যে যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের এই আশ্রয়ণ প্রকল্পে জমি ও ঘর পেয়েছে ১৬টি পরিবার।

    মঙ্গলবার(২১ মার্চ২৩)ইং সকালে সেখানে গিয়ে আরও অনেকের অজানা গল্পগুলো জানা গেল। যেমন,জীবনে কোন দিন ভাবিনি পাঁকা দালান ঘর নিজের নামে জমি করতে পারমু। তবে স্বপ্ন ছিলো জমি সহ পাঁকা দালানের মালিক হয়ে স্বামী সন্তান নিয়ে দু-বেলা দু মুঠো খাবার খেয়ে শান্তিতে ঘুমানোর ঠিকানা। কিন্তু সেই স্বপ্ন এখন বাস্তব করে ২শতাংশ জমি সহ ১ পাঁকা বাড়ী দিয়েছে প্রধানমন্ত্রী শেখের বেটি হাসিনা। প্রাণ খুইল্যা দোয়া করি শেখ হাসিনার জন্য তারে আমরা আবারো সবাই ভোট দিমু নৌকায় আবারো যেন আল্লাহ তালা সরকার বানায়। শেখ হাসিনার আমলে অনেক সুখে শান্তিতে আছি। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্ধাদের জন্য সরকার আধা পাঁকা ঘর সহ ২ শতাংশ জমি দিয়েছেন নিজের নামে। তাঁর ঘরে ঢুকে দেখা গেল, একটি রুমের দরজা নতুন পর্দা দিয়ে সাজানো, সাথে একটি স্টিলের বাক্স, ও রুমের ভিতরে গ্যাসের চুলায় রান্না হচ্ছে। নতুন ঘর পাওয়ায় খুশিতে তিনি স্টিলের বাক্সের সাথে মিল রেখে একই রংঙের টেবিলের উপরের পর্দা বসিয়েছেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন জানান, উপজেলায় ঘর সহ ২ শতাংশ করে জমি পেয়েছেন ২৬৪ জন ভূমিহীন পরিবার। এর মধ্যে যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের এই আশ্রয়ণ প্রকল্পে জমি ও ঘর পেয়েছে ১৬টি পরিবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা করা হয় । সেই সাথে প্রত্যেক উপকার ভোগীদের ঘরে বিদুৎ লাইন সংযোগ করে দেওয়া হয়েছে। দুটি ব্লকে দুটি বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন করে দেওয়া হয়েছে। এবং কী বুববার(২২ মার্চ২৩)ইং উপজেলার আরো ১০ টি পরিবারের মাঝে জমি সহ ঘরের দলিল হস্তান্তর করা হবে। এই হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইি জমি যাতে ফাঁকা না থাকে । সে লক্ষ্যে সারাদেশের আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে ধনবাড়ী উপজেলায় ভূমিহীন পরিবারদের কে ঘর সহ জমির ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সকল ঘর পেতে কোন প্রকার অনিয়ম দুর্নীতি হয় নাই। সার্বক্ষণিক উপজেলা প্রশাসন থেকে আমরা খোঁজ খবর রাখছি। কিছুদিন পূর্বে আমাদের টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার স্যার এই আশ্রয়ণের বাসিন্ধাদের মাঝে এসেছিলেন। তিনিও সার্বক্ষণিক এই আশ্রণ প্রকল্পের বাসিন্ধাদের খোঁজ খবর রাখছেন।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা জানান, আমাদের ধনবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র মাধ্যমে সেগুলো বাস্তবায়ন হচ্ছে। আমরা কৃষিমন্ত্রীর নেতৃত্বে সঠিকভাবে আশ্রয়ন প্রকল্পের ঘর সহ জমি অধিগ্রন ও সরকারের সকল কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছি।

    ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসলাম হোসাইন বলেন, সরকারের দেয়া পাঁকা বাড়ী ও জমি পেয়ে খুশি এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্ধারা। এখানে বিদুৎ, বিশুদ্ধ পানি, ও স্যানিটেশন সহ উপজেলা কৃষি অফিস থেকে পারিবারিক পুষ্টি বাগান ও হর্টি কালচার সেন্টার থেকে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি সরকারী সকল ধরণের সহযোগীতা করা হচ্ছে।

    এই আআশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এসব পরিবার ছিন্নমূল জীবন থেকে বেরিয়ে আসতে পারবে এমন টাই প্রত্যাশা সকলের।

  • সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ও পাট আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এবারে উপজেলার সাত হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ জনপ্রতি ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে এবং তিন হাজার দুইশত জন কৃষকের মাঝে পাট বীজ জনপ্রতি ১ কেজি করে বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সিরাজগঞ্জের সদরে ও রায়গঞ্জে পৃথক অভিযানে ১০৩ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জের সদরে ও রায়গঞ্জে পৃথক অভিযানে ১০৩ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি।

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় গত ২০ মার্চ ২০২৩ তারিখ বিকাল ৪:৫০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল টুকু সাহেবের চট মিল এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬(ছিয়ানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আলামিন শেখ(২২) পিতা- মৃত আলহাজ শেখ, সাং-শিলানদাহ (পূর্বপাড়া) থানা ও জেলা সিরাজগঞ্জ।

    ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় গত ২০ মার্চ ২০২৩ তারিখ রাত ৮:২০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটের উত্তর পশ্চিম কোনে তিন রাস্তার মাথায় জাম গাচের নিচে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭(সাত) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আরিফুল ইসলাম(৩২) পিতা-আলহাজ সালাম আকন্দ, সাং- সিংঘের সিমলা, থানা-চান্দাইকোনা, জেলা- বগুড়া।

    ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ এরশাদুর রহমান

    সিনিয়র সহকারি পুলিশ সুপার

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৫

  • সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস এর পিতার ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

    সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস এর পিতার ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

    গোমস্তাপুর থেকে ফিরে এসে,মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।।
    প্রতিনিধিঃ ৪৪-চাঁপাইনবাবগঞ্জের-২ আসনের গোমস্তাপুরে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস এর পিতা মরহুম খালেক বিশ্বাস এর ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

    রহনপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে
    আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার পারিবারিক গোরস্থানে কবর জিয়ারত করা হয়।
    পরে রহনপুর ডাকবাংলো চত্বরে কোরআনখানি ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ।

    দোয়া খায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, ১আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল আহমেদ শিমুল, ২আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন,
    গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান এসিন আলী, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,
    জেলা পরিষদের সদস্য হুসনেয়ারা পাখি,
    শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিউলি বেগম।
    এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ে ভুক্তি প্রধান-২০২৩ নির্বাচনে খগেন্দ্র নাথ রায়ের বিজয় আনন্দে আত্মহারা ভক্ত গন

    ঠাকুরগাঁওয়ে ভুক্তি প্রধান-২০২৩ নির্বাচনে খগেন্দ্র নাথ রায়ের বিজয় আনন্দে আত্মহারা ভক্ত গন

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ নং জাবরহাট ইউনিয়নের মাটিয়ানী গ্রামে অবস্থিত আনন্দ প্রচার সংঘ,বাংলাদেআনন্দ উত্তরা মার্গী আশ্রমে ২১শে মার্চ-২০২৩ মঙ্গলবার আনন্দ উত্তরা আশ্রমের হীরালাল ভবনের কক্ষে প্রতীক ব্যালটে নির্বাচন কমিশনের আওতায় ভোট অনুষ্ঠিত হয়।

    উক্ত ভোট কেন্দ্রে আনন মার্গী মোট ৩২৭ জন ভোটার ছিলেন।ভোট শেষে গণনার ফলাফলে গোলাপ ফুল প্রতীকের খগেন্দ্র নাথ রায় ২০৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
    অনুপানন্দ রায় আম প্রতীক ১১ ভোট এবং মধুসূদন রায় বীনা প্রতীক ১০ ভোট পেয়ে পরাজিত হন।

    ভোটের ফলাফল ঘোষণার সময় বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির,উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক,পীরগঞ্জ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শর্ম্মা,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,এবং ভুক্তি প্রধান বিজয়ী প্রার্থী খগেন্দ্র নাথ রায় প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন।

    সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি,সাংবাদিক বিষ্ণু পদ রায়,সাংবাদিক সিরাজুল ইসলাম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ভোটারবৃন্দ,প্রমুখ উপস্থিত ছিলেন।
    শান্তি ও শৃঙ্খলার মধ্য সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত ও ফলাফল ঘোষণা হয়।

    ভোটের ফলাফল ঘোষণা শেষে বিজয়ী প্রার্থী ভুক্তি প্রধান খগেন্দ্র নাথ রায় বলেন,আমার পিতা স্বর্গ্বীয় হিরালাল রায় যে মহৎ উদ্দেশ্য এই প্রতিষ্ঠানে জমি দান করেছেন আমি তাঁর পবিত্র আদর্শ স্বরণ করে মার্গীর সকল ভক্তদের নিয়ে কার্জ পরিচালনা করবো।

  • সরকার গনতন্ত্রের নামে বিষাক্ত ক্যামিকেল ছড়াচ্ছে জাতির মাঝে-ঠাকুরগাঁওয়ে কামরুজ্জামান রতন

    সরকার গনতন্ত্রের নামে বিষাক্ত ক্যামিকেল ছড়াচ্ছে জাতির মাঝে-ঠাকুরগাঁওয়ে কামরুজ্জামান রতন

    ঠাকুরগাঁও প্রতিনিধি॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, সরকার আজ দেশের গণতন্ত্র নিয়ে জনগণের সাথে মিথ্যাচার করছে। গণতন্ত্রের নামে সরকার যে বিষাক্ত ক্যামিকেল ছড়াচ্ছে তা দেশের সব কিছু নষ্ট করছে, দেশের ভবিষ্যতকে নষ্ট করছে।

    মঙ্গলবার ২১ মার্চ দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদল ও ঠাকুরগাঁও পৌর যুব দলের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    রতন বলেন,আমাদের এ বাংলাদেশে মানুষকে ভোটের জন্য, অধিকার আদায়ের জন্য রাস্তায় গুলি খেয়ে মরতে হয় । এর থেকে জঘন্য পরিবেশ আর কোন গণতান্ত্রিক রাষ্ট্রের নামে হতে পারে না। বর্তমান সরকার গণতন্ত্রের নামে আলোকিত এ রাষ্ট্রটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে।

    পার্লামেন্টকে সার্কাসের সাথে তুলনা করে তিনি বলেন, বর্তমানে আমাদের সার্কাস মার্কা পালামেন্ট চলছে আর এখানে সব সার্কাস মার্কা মন্ত্রী নেতারা রয়েছে। যেখানে দেশের মানুষের মৌলিক চাহিদা গুলিই আজকে খর্ব হচ্ছে, সাধারন মানুষের বেঁচে থাকার রসদ হারিয়ে যাচ্ছে। সেখানে এসব কিছুই আর পার্লামেন্টে আলোচনা হয়না। এখানে শুধুই সরকারে মিথ্যে উন্নয়নের কথাই আওড়ানো হয়।

    তিনি আরো বলেন, আমরা মুক্তিকামী বাঙ্গালি। ৭১ এর স¦াধীনতা যুদ্ধে যেমন আমরা মুক্তির জন্যে মরিয়া ছিলাম এবং আমরা আমাদের মুক্তি ও স্বাধীনতা ছিনিয়ে এনেছি , আবারো তাই ঘটতে চলেছে। মুক্তি পাগল বাঙ্গালিকে কখনই দমায় রাখা যাবেনা। কারন শ^াসকগোষ্ঠী আহাম্মকেরা জানেনা যে জাতি মুক্তি পাগল তাদের বেশিদিন আটকে রাখা যায়না। সময় হয়েছে বাঙ্গালির জেগে ওঠার।

    পৌর যুবদলের আহবায়ক আহমদ উল্লাহ বাবুর সভাপতিত্বে যুবদলের দ্বি বার্ষিক এ সম্মেলনে আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাঈদ সোহরাব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সচীব ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নূর, সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • বেতাগীতে আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৫২ পরিবার

    বেতাগীতে আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৫২ পরিবার

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ৫২টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর বুজিয়ে দিতে সকল প্রস্তিত সম্পন্ন হয়েছে। এতে উপকারভোগীদের মধ্য আনন্দ বিরাজ করছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ পর্যায়ে সারাদেশের ঘরের সাথে এ উপজেলার ৫২টি ঘরও উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন’র তত্ত্বাবধানে এসব ঘরগুলো নির্মাণ করা হয়েছে। চতুর্থ পর্যায়ে যে ৫২টি ঘর হস্তান্তর করা হবে তার মধ্যে বেতাগী সদর ইউনিয়নে ২৭টি এবং বুড়ামজুমদার ইউনিয়নে ২৫টি ঘর রয়েছে।
    মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মো. সুহ্রদ সালেহীন এক প্রেস ব্রিফিং এ জানান, বেতাগী উপজেলায় ১ম পর্যায়ে ১২টি, ২য় পর্যায়ে ১৯৯টি, ৩য় পর্যায়ে ৫০টিসহ মোট ২৬১টি গৃহনির্মাণ করা হয়। ইতোমধ্যেই এসব ঘর ১৮৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের কাছে বুজিয়ে দেয়া হয়েছে। ভূমিহীন পরিবারের কাছে বুজিয়ে দেয় ২৬১টি ঘরের মধ্যে বিবিচিনি ইউনিয়নে ১৭টি, বেতাগী সদর ইউনিয়নে ৫৪ টি, হোসনাবাদ ইউনিয়নে ৩১টি, মোকামিয়া ইউনিয়নে ৫২টি, বুড়ামজুমদার ইউনিয়নে ৪৬টি, কাজিরাবাদ ইউনিয়নে ৪২টি এবং সরিষামুড়ি ইউনিয়নে ১৯টি। সব মিলিয়ে এ উপজেলায় ৩১৩টি ঘর নির্মাণ করা হলো।
    উপকারভোগীরা জানান, তাদের ঘরবাড়ি কিছুই ছিল না। প্রধানমন্ত্রী তাদের উন্নত মানের পাকাঘর ও জমি দিয়েছেন। ঘর ও জমি পেয়ে তারা অনেক খুশি। প্রধানমন্ত্রীর জন্য সবসময় তারা দোয়া করবেন।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম জানান, নির্মাণাধীন বাসগৃহে থাকবে ২টি বেডরুম ১টি রান্না ঘর, একটি বারান্দা ও একটি ট্যালেট। এছাড়া দশটি পরিবারের জন্য রয়েছে একটি টিউবওয়েল।
    উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় কোন লোক গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিতায় বেতাগী উপজেলায় ৪র্থ পর্যায় ৫২ টি পরিবারের মাঝে ঘর ও জমি দলিল রেজিস্ট্রি করে দেয়া হয়েছে। এর আগে ২৬১পরিবারকে মুজিব বর্ষের জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
    উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান জানান, মুজির বর্ষের এ ঘরগুলো পেলে গৃহহীন পরিবারগুলো উন্নত পরিবেশে বসবাস করতে পারবেন। তারা খুজে পাবে মাথা খোজার ঠাই।
    বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করে মুজিব বর্ষের উপহার হিসেবে এ ঘরগুলো দিয়েছেন। আগামীতে প্রধানমন্ত্রীকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।

  • গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। গোদাগাড়ীর কৃষকেরা সোনার মানুষ

    গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। গোদাগাড়ীর কৃষকেরা সোনার মানুষ

    মোঃ হায়দার আলী, রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকদের মাঝে আউশের প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলা শহিদ মিনার চত্তরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কৃষি প্রণোদনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেযর আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস,

    বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার মরিযম আহম্মেদ।

    প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি বলেন, কৃষিতে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছেন, সার, বীজ প্রনাদোনা দিচ্ছেন, দেশ স্বাধীন হওয়ার পর খাদ্য উৎপাদন হত এখন দেশে সাড়ে ৩ কোটি মেঃটন খাদ্য উৎপাদন হয়। স্মার্ট বাংলাদেশ করতে হলে কৃষকদের আগে স্মার্ট হতে হবে, দেশের উন্নয়ন মানে কৃষকের ভাগ্যের উন্নয়ন। আমি এমপি হওয়ার পর থেকে ১২ কোটি টাকার বিনামূল্যে সার, বীজসহ প্রণোদনা দিয়েছেন, এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য। এ ধরনের সুযোগ সুবিধা অতীতে কোন সরকার দেন নি। বাড়ীর আশেপাশে কোন জঙ্গল থাকবে না, জঙ্গল পরিস্কার একটি ফলের গাছ, মিষ্টি কুমড়া, লাউ, শষা গাছ লাগাবেন। সাজনা গাছ লাগাবেন নিজে খেয়ে কিছু বিক্রি দিবেন, আর্থিকভাবে লাভবান হবেন। কৃষকগণ উৎপাদিত পুন্যের নায্যমূল্য পাচ্ছেন। কৃষকগণ সুখে আছেন।
    কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ ধান ৭ হাজার ৬ শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও পাট ৫ শ জনকে ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ময়মনসিংহে হোটেলে তরুণী হত্যা ও গণধর্ষণের পৃথক ঘটনায় গ্রেফতার তিন ॥ আদালতে স্বিকারোক্তি

    ময়মনসিংহে হোটেলে তরুণী হত্যা ও গণধর্ষণের পৃথক ঘটনায় গ্রেফতার তিন ॥ আদালতে স্বিকারোক্তি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ নগরীর নিরালা রেষ্ট হাউজে তরুনী হত্যা ও ধোবাউড়ায় কিশোরী ধর্ষণশেষে হত্যাকান্ডের পৃথক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ময়মনসিংহ পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্বিকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃতরা হলো, রাকিবুল ইসলাম রাকিব ও ইউসুফ। এছাড়া অপরজন অপ্রাপ্ত বয়স হওয়ায় পুলিশ তার নাম ঠিকানা প্রকাশ করেনি। পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
    পুলিশ সুপার বলেন, ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেষ্ট হাউজ নামক একটি আবাসিক হোটেলে গত ইং ১৮ মার্চ অজ্ঞাতনামা এক তরুনীর লাশ উদ্ধার করে কোতোয়লী পুলিশ। এ ঘটনায় পুলিশ জানতে পায়, গত ১৪ মার্চ মধ্যরাতে নিরালা রেষ্ট হাউজে তরুন তরুনী স্বামী-স্ত্রী পরিচয়ে চারদিনের জন্য রুম ভাড়া নেয়। ১৮ মার্চ দুপুরে রেষ্ট হাউজের রুম তালাবদ্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। হোটেল কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় ঐ রুমের তালা অপসারন করে বাথরুম থেকে তরুনীর গলাকাটা লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, হোটেলের সিসি ক্যামেরা পর্যালোচনায় দ্রুততম সময়ে তরুনীর সঙ্গীয় অভিযুক্তকে সনাক্ত করে পুলিশ। কোতোয়ালী পুলিশ ১৯ মার্চ তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে। তার বাড়ি গজারিয়ার চরচাষি গ্রামে। গ্রেফতাকৃত রাকিবের বরাত দিয়ে পুলিশ সুপার আরো বলেন, জিজ্ঞাসাবাদে রাকিব জানায়, গত ১৪ মার্চ সন্ধ্যায় মিরপুর শেওড়াাপাড়া এলাকা থেকে ঐ তরুনীকে সঙ্গ দেওয়ার জন্য ৫হাজার টাকায় ভাড়া করে ময়মনসিংহে নিয়ে আসে। যথারীতি নিরালা রেষ্ট হাউজে রাত্রীযাপন করে তরুনীকে বিদায়ের সময় টাকা কম দেওয়াতে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ঐ তরুনী উক্ত ছেলেকে চর-থাপ্পড় দেয়। ছেলেটি বিকাশে ক্যাশ আউট কথা বলে বাইরে গিয়ে নগরীর স্বদেশী বাজার এলাকার একটি দোকান থেকে ১ শত টাকা মূল্যে ১টি চাকু কিনে আবারো হোটেলে যায় এবং তরুনীকে বাথরুমে নিয়ে চাকু দিয়ে গলায়, দুই হাতের কব্জিতে রক্তাক্ত জখম করে হত্যা করে রুমে তালাবদ্ধ করে পালিয়ে যায়। রাকিবকে আদালতে পাঠানো হলে সে তরুনীকে গলা কেটে হত্যা করেছে মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। সে আরো জানায় লেখাপড়ার পাশাপাশি সমাজ সেবা কার্যালয়ে আউট সোর্সিং এর কাজ করতো। নিহত তরুণীর পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় সনাক্তের চেষ্টা করছে।
    অপরদিকে ধোবাউড়ার কলসিন্দুর গ্রামে এগারো বছর বয়সের শিশু নুসরাত জাহান মীমকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে দুই ধর্ষক ও হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইউসুফ এবং অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। পুলিশ সুপার জানান, ধোবাউড়ার কলসিন্ধুর গ্রামের খোকন মিয়ার মেয়ে নুসরাত জাহান মীম (১১) গত ১৮ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খোজাখুজি করাকালে রাত সাড়ে আটটার দিকে পার্শ্ববর্তী নেতাই নদীতে নুসরাত জাহান মীমের লাশ ভাসমান অবস্থায় পায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের গোপনাঙ্গসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ পায়। এ ঘটনায় নিহতের পিতা খোকন মিয়া ধোবাউড়া থানায় মামলা নং-১১, তারিখ-২০/০৩/২০২৩ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ পেনাল কোড ২০১ দায়ের করে। নিহত নুসরাত জাহান মীম সোহাগীপাড়া নুরানী মাদ্রসার ৩ শ্রেণীর ছাত্রী ছিল। এ জঘন্যতম, ঘৃণ্য ও নৃশংস হত্যাকান্ডের রহস্য দ্রুততম সময়ে উদ্ধার এবং ধর্ষক ও খুনীচক্রকে গ্রেফতারে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ মাঠে নামে। ডিবি পুলিশের টানা অভিযানে ধর্ষক মোঃ ইউসুফ আলী (২০) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশুকে ধোবাউড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারকৃতরা কলসিন্ধুরসহ আশেপাশের এলাকার স্কুল কলেজ পড়–য়া ছাত্রীদের ইভটিজিং করে থাকে বলে জনশ্রুতি রয়েছে। ইউসুফ জিজ্ঞাসাবাদে জানায়, যৌন কামবাসনা চরিতার্থ করার জন্য ইউসুফ (২০) ও আটককৃত শিশু পরিকল্পিতভাবে ১৮মার্চ সন্ধ্যায় নুসরাত জাহান মীমের বাড়ির পার্শ্ববর্তী স্থানে অন্ধকারে উৎপেতে থাকে। মীম বাড়ি থেকে বের হলে ইউসুফ এবং ঐ শিশুটি তাকে মুখ চেপেধরে জোরপূর্বক পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণশেষে নুসরাত জাহান মীমকে শ্বাসরোধে হত্যা করে নেতাই নদীতে লাশ ভাসিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা আদালতে স্বিকারোক্তি প্রদান করেছে।