Author: desk

  • ময়মনসিংহ সদরে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পেলেন আরো ১১৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার

    ময়মনসিংহ সদরে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পেলেন আরো ১১৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলায় চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন ১১৪ পরিবার ঠাই পেলেন প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরে। সঙ্গে পেয়েছে যাবতীয় নামজারি খতিয়ানসহ দলিল। বুধবার ২২শে মার্চ সাকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান।

    উপজেলা নির্বাহী অফিসার বলেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২;প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা টাঙ্কফোর্স কমিটি ও যৌথ সভার মাধ্যমে এ পর্যন্ত মোট ৮০০টি পরিবারকে ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীণ পরিবার হিসেবে চিহ্নিত করা হয়। তন্মধ্যে ১ম পর্যায়ে ২৫০টি,২য় পর্যায়ে ৭৫টি,৩য় পর্যায়ে (১ম ধাপ) ৬৫টি,এবং ৩য় পর্যায়ের (২য় ধাপ) ৫৫টি,গৃহনির্মাণের মাধ্যমে এই পর্যন্ত ৪৪৫টি ক’ শ্রেণির ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। ২২শে মার্চ বুধবার সারাদেশের ন্যায় ক’শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সদর উপজেলায় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ১১৪ টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হয়েছে। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হয়েছে। চলতি বছরের জুন মাস নাগাদ উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণার প্রয়াস চলমান রয়েছে। ঐসব ঘর নির্মাণ কাজ চলছে। নির্মাণ সমাপ্ত হলে উপকারভোগীদের মাঝে নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।

    ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ শ্লোগানে আশ্রয়ণ প্রকল্প-২ এর অনুকুলে জমি নেই, ঘর নেই এমন বিধবা, বয়স্ক, দুস্থ এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর দেয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শতাংশ জমির দলিলসহ এই ঘরগুলো উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে হস্তাহন্তর করেছেন। একই দিনে সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে উপহারের ঘর দেয়া হয়েছে। সারাদেশের ন্যায় ময়মনসিংহ সদরেও ১১৪ জনকে ঘরের চাবি,জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হয়েছে।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের জমি ও গৃহ প্রদান ইতিহাসে প্রথম ও সর্ববৃহৎ উদ্যোগ। রাষ্ট্রের পশ্চাৎপদ জনগোষ্ঠীকে মূলধারায় তুলে আনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাসগৃহ নির্মাণ করে জমির চিরস্থায়ী মালিকানা দেয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের প্রমাণ।

    এ সময় সদর উপজেলার সহ-কারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • পানছড়িতে ভূমিহীন ও গৃহহীন ১২৭ পরিবার  পেল জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর

    পানছড়িতে ভূমিহীন ও গৃহহীন ১২৭ পরিবার পেল জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    মুজিববর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে এবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১২৭ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

    বুধবার (২২ মার্চ) সকাল ১০টার সময় গণ ভবন প্রান্ত থেকে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্ভোধন পরবর্তী আলোচনা সভা শেষে ভূমিহীন ও গৃহহীন ১২৭ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

    সারাদেশব্যাপী অনুষ্ঠিতব্য গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পানছড়ি উপজেলায় বরাদ্দ পাওয়া ৪র্থ পর্যায়ে ১২৭টি ঘরের উদ্বোধন এবং সনদ বিতরন করেন উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ।

    এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা,,বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপকারভোগীগণ,সাংবাদিক সহ প্রমুখ।

    আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানান।

  • ত্রিশালে জনস্বার্থে  রাস্তা নির্মাণ  করলেন ইউপি চেয়ারম্যান,পিআইও’র পরিদর্শন

    ত্রিশালে জনস্বার্থে রাস্তা নির্মাণ করলেন ইউপি চেয়ারম্যান,পিআইও’র পরিদর্শন

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে জনদুর্ভোগ নিরসনে কাবিখা প্রকল্পের আওতায়
    জনস্বার্থে দুর্গাপুর শ‌ওকতের বাড়ী হইতে দুর্গাপুর রুহুল মেকারের বাড়ী হ‌ইয়া পোড়াবাড়ী ত্রিশাল মেইন রোড পর্যন্ত ইউনিয়নের দুর্গাপুর একমাত্র চলাচলের অনুপযোগী ও দীর্ঘদিনের বেহাল দশার রাস্তাটির সংস্কার করে দিলেন উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুল কদ্দুস মন্ডল। রাস্তাটি হওয়াতে ইউনিয়নের দুর্গাপুর গ্রাম হতে পোড়াবাড়ি বাজার ও ত্রিশাল শহরে যাতায়াতে দুর্গাপুর গ্রামবাসীর সমস্যার নিরসন হলো বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন যাবৎ এই একটি রাস্তার জন্য দুর্ভোগ থাকায় এর আগে যারা চেয়ারম্যান মেম্বার ছিলেন গ্রামবাসী তাদের কাছে ঘুরলেও কেউ এগিয়ে আসেনি।অবশেষে মানবিক চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল তাদের এই সমস্যা সমাধান করলেন। চলাচল অনুপযোগী নাজুক এই রাস্তাটি দিয়ে শত শত মানুষের চলাফেরার ভোগান্তি হচ্ছিল। তিনি রাস্তাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রায় ২০লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটি সংস্কার করে দেন।

    স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল একজন ভালো মানুষ বলেই রাস্তাটি দেখে উদ্যোগ নিয়ে সংস্কার করে দিয়েছেন- তার প্রতি আমরা কৃতজ্ঞ। অনেকে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

    স্থানীয় একজন জানান-দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন দুর্গাপুর থেকে পোড়াবাড়ী বাজারে যাতায়াত করতে হয়। পোড়াবাড়ী মেইন রোড হতে দুর্গাপুর গ্রাম পর্যন্ত রাস্তায় কাদাা ও ভাংচুর,চলাচলের অনুপযোগী থাকার কারণে খুব র্দুভোগ পোহাতে হতো, রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি দুর্গাপুর গ্রামবাসীর পক্ষে থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডলকে ধন্যবাদ জানাই।

    ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন,
    দুর্গাপুর শ‌ওকতের বাড়ী হইতে দুর্গাপুর রুহুল মেকারের বাড়ী হ‌ইয়া পোড়াবাড়ী ত্রিশাল মেইন রোড পর্যন্ত
    রাস্তাটি বেহাল দশা হয়েছিল মানুষ চলাফেরা করতে পারছিল না,মানুষ ঘর থেকে বেড় হয়ে হাট-বাজারেও যেতে পারেনা,তাই আমি বেকু দিয়ে মাটি কেটে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেই।

    এদিকে ২১শে মার্চ মঙ্গলবার রাস্তাটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি উক্ত রাস্তার উন্নয়ন কাজ সহ ইউনিয়নের আরো বেশ কয়েকটি প্রকল্পের স্বচ্ছতা যাচাই বাছাইযে পরিদর্শন করেন। পরে বিকালে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ইউনিয়নের উন্নয়নে স্বচ্ছতার সহিত কাজ করার আহবান জানান। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময়ে ইউনিয়নের সকল মেম্বারদের পরিষদে দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডলের প্রশংসা করে বলেন সকল মেম্বার কে একসাথে কোন ইউনিয়নে সাধারণত পাওয়া যায়না, যা মঠবাড়ী ইউনিয়নে পেয়েছি। তিনি বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইউনিয়নের উন্নয়ন আগামী দিনে আরো এগিয়ে নিতে সুবিধা হবে। এসময় তিনি মঠবাড়ীর উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ । তার বক্তব্যে মঠবাড়ী ইউনিয়নে সর্বাধিক উন্নয়ন কর্মকাণ্ড বরাদ্দ দেওয়ারও আশ্বাস প্রদান করেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রিশাল উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দীন,অফিস সহকারী আব্দুল কাইয়ুম, কার্য সহকারী ইলিয়াস উদ্দীনসহ সকল ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

  • তানোরের আকচা স্কুলে বিদায় ও নবীন বরণ

    তানোরের আকচা স্কুলে বিদায় ও নবীন বরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের আকচা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২১ মার্চ মঙ্গলবার বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকের ও প্রধান শিক্ষক আসলাম উদ্দিন মিঞার সঞ্চালনায় বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার এবং বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু,স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ। এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সাংসদের পক্ষ থেকে অনুপ্রেরণা পুরুস্কার দেয়া হয়। অপরদিকে একইদিন বিল্লী বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এদিন অধ্যক্ষ জামিলুর রহমানের সঞ্চালনায় বিল্লী স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও সভাপতি উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
    এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সাংসদের পক্ষ থেকে অনুপ্রেরণা পুরুস্কার দেয়া হয়। এদিকে একইদিন কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এদিন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুব্রত কুমারের সঞ্চালয় বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ। এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সাংসদের পক্ষ থেকে অনুপ্রেরণা পুরুস্কার দেয়া হয়।

  • পাইকগাছায় প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ এর জন্মদিন পালিত

    পাইকগাছায় প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ এর জন্মদিন পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হুসইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জাপা’র সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ¯িত ছিলেন, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক সামছুল হুদা খোকন, পৌর জাপা’র সভাপতি গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, যুব সংহতি নেতা মাসুদুর রহমান, আব্দুর রহিম, আবু সাঈদ, ইবাদুল ইসলাম, মীর আব্দুল গণি, জামাল হোসেন, খায়রুল আলম, জিএম বাবলা ও সুমন।

  • পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে। ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে কবিতা রুখবেই গুজব এবং অসঙ্গতি এই শ্লোগানে মঙ্গলবার সকাল ১১টায় নতুন বাজারস্থ সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কার্যালয়ে কবিতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক ও কবি লুৎফর রহমান। বক্তব্য রাখেন, কবি রোজি সিদ্দিকী, ঐশী আক্তার লিমা, হাসনা খাতুন সুমাইয়া, রাবেয়া আক্তার মলি, গৌতম ভদ্র প্রমুখ। মানুষ যতদিন স্বপ্ন দেখবে,ততদিন বেচে থাকবে কবিতা- এই বিশ্বাসে
    কবিতা পাঠের মধ্য দিয়ে বিশ্ব কবিতা দিবসের অনুষ্ঠান শেষ হয়।

    ইমদাদুল হক
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

  • পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ৩ দিন ব্যাপি ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মদ তুহিন এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, ইসলামী ব্যাংকের ব্যব¯াপক রুহুল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কুন্ড, আবুল কালাম আজাদ, ডল্টন রায়, দেবদাশ রায়, স্বরাজ উদ্দীন, মফিজুর রহমান, ইয়াছিন আলী খান, এনামুল হক ও আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১০টি স্টল স্থান পায়।

  • প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে পাইকগাছার আরো ৫২ পরিবার

    প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে পাইকগাছার আরো ৫২ পরিবার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। ।
    ৪র্থ পর্যায়ে। পাইকগাছার আরো ৫২টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার ৫২টি উপকার ভোগী পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তাÍর করা হবে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত প্রেস কনফারেন্স অনুষ্ঠানে সাংবাদিকদের এমন তথ্য দেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। তিনি বলেন, সর্বশেষ টাস্ক¯ ফোর্স কমিটি কর্তৃক প্রনীত তালিকা অনুযায়ী অত্র উপজেলায় মোট ৮৫৫টি ভূমিহীন পরিবার রয়েছে। যাদের মধ্য প্রথম পর্যায় ২২০টি, ২য় পর্যায় ৩শ টি এবং ৩য় পর্যায় ৯৭টি এবং ৪র্থ পর্যায় ৫২টি পরিবারকে পুনর্বাসন করা হবে। আগামী জুন মাসের দিক অত্র উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হতে পারে বলে সাংবাদিকদের জানান। অনুষ্ঠানে উপ¯িত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মদ সহ কপিলমুনি এবং পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

  • পাইকগাছায় আর্ন্তজাতিক বন দিবস পালিত

    পাইকগাছায় আর্ন্তজাতিক বন দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আর্ন্তজাতিক বন দিবস পালিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে আর্ন্তজাতিক বন দিবস উপলক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক ও কবি লুৎফর রহমান। বক্তব্য রাখেন, কবি রোজি সিদ্দিকী, ঐশী আক্তার লিমা,হাসনা খাতুন সুমাইয়া, ব্যবসায়ী গৌতম ভদ্র, শাহিনুর রহমান,পরিবেশকর্মি কার্তিক মণ্ডল, কওসার আলী, অভিজিৎ রায় প্রমুখ।

  • সুজানগরে দর্শনার্থীদের নজর কাড়ছে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

    সুজানগরে দর্শনার্থীদের নজর কাড়ছে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

    এম এ আলিম রিপন ঃ দর্শনার্থীদের নজর কাড়ছে সুজানগরের স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। মেলায় রাখা নৌকায় বিভিন্ন কৃষি পণ্য, বিভিন্ন বীজ দিয়ে তৈরি মানচিত্রসহ ফসল উৎপাদনের দৃশ্য সব বয়সী মানুষকে আকষ্ট করছে। এদিকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় উপচে পড়া ভিড় হচ্ছে। স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা এ মেলায় উপস্থিত হয়ে নিজেদেরকে ভবিষ্যতে এ ধরণের কৃষি পণ্য উৎপাদনে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানায়। মেলায় পেঁপে,লেবু,কলা সহ শতাধিক কৃষি পণ্য আনা হয়েছে। স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দেখে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা আক্তার বলেন, মেলা দেখে তার খুব ভাল লেগেছে। এন এ কলেজের শিক্ষার্থী আব্দুস সবুর বলেন,ভবিষ্যতে সে এ ধরণের কৃষি পণ্য উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করার কথা জানায়। ভবানীপুর গ্রাম থেকে মেলা দেখতে আসা আসমা খাতুন নামে এক গৃহবধু বলেন, মেলা থেকে বাড়িতে ফিরে বাড়ির আঙিনায় কৃষি পণ্য উৎপাদনে কাজ শুরু করবেন তিনি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা চলবে বুধবার(২২ মার্চ) পর্যন্ত। মেলায় যেসব সফল কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী রাখা হয়েছে। যাতে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হন এসব চাষাবাদে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, স্মার্র্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। এবং মেলায় দর্শকদের আকৃষ্ট করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে সোমবার পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।