Author: desk

  • আর্টলিট সেরা বই পুরস্কার পেয়েছেন মাহবুব নাহিদ

    আর্টলিট সেরা বই পুরস্কার পেয়েছেন মাহবুব নাহিদ

    খাইরুল ইসলাম মুন্না।।
    ‘আর্টলিট সেরা বই পুরস্কার-২০২৩’ পেয়েছেন তরুণ কথাসাহিত্যিক মাহবুব নাহিদ। ‘প্রেম যমুনার মাতাল হাওয়া’ উপন্যাস লেখার জন্য তিনি এ পুরস্কার অর্জন করেছেন।

    বুধবার (২২ মার্চ) বেলা ১২টায় রাজধানীর কাঠালবাগানের বর্নালী স্টুডিওতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন।

    অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহবুব নাহিদ বলেন, ‘পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আপাতদৃষ্টিতে পুরস্কারের চেয়ে বড় স্বীকৃতি আর কী হতে পারে। তাই কর্তৃপক…

    মাহবুব নাহিদ কৃষিতে অনার্স, মাস্টার্স, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। কীর্তনখোলা পাড়ের জেলা বরিশালে বেড়ে উঠেছেন তিনি। ছোটোবেলা থেকেই চঞ্চল আর ডানপিটে ছিলেন। পড়াশোনার চেয়ে সৃজনশীল কাজগুলোই তার মাথায় ঘুরপাক খেতো বেশি। ষষ্ঠ শ্রেণিতে থাকতে আবৃত্তি করে অবাক করে দিয়েছিলেন বরিশালের শহীদ মিনারের সবাইকে। দশম শ্রেনিতে থাকতেই তার রচনা, পরিচালনায় হয়েছে মঞ্চ নাটক।

  • ধামইরহাটে প্রধানমন্ত্রীর উপহার নতুন পাকা বাড়ী পেল ভুমিহীন পরিবার

    ধামইরহাটে প্রধানমন্ত্রীর উপহার নতুন পাকা বাড়ী পেল ভুমিহীন পরিবার

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিতে ২২ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৬টি ইউনিয়নের ১৪০টি পরিবারের দম্পতিদের হাতে নতুন বাড়ীর দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এরই মাধ্যমে ধামইরহাট উপজেলায় ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, বিএমডিএর’র সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেঞ্চে  ভুমি ও গৃহহীনদের ঘর বিতরণ

    বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেঞ্চে ভুমি ও গৃহহীনদের ঘর বিতরণ

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদাতা: বুধবার ২২ মার্চ বেলা সারে ১০ টায় বানারীপাড়া উপজেলার( পৌরসভা ) উত্তরপার আশ্রয়ন-০২ প্রকল্পের ভূমি ও গৃহহীনদের মাঝে কনফারেঞ্চে ঘর প্রদান করেন।

    বানারীপাড়া পৌরসভার উত্তরপার আশ্রয়ন প্রকল্পের উন্মুক্ত মাঠে স্থাপিত অস্থায়ি ভেনুতে এ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীর কনফারেঞ্চ
    অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী আয়োজন করেন। অনুষ্ঠানে সার্বিক ত্বত্তাবধানে স্থানীয় এমপি মোঃ শাহে আলম, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডিআইজি মোঃ আকতারুজ্জামান সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ।
    অনুষ্ঠানে দু’জন উপকারভোগী মনোয়ায়া বেগম (সুন্দরী) ও মোঃ হুমায়ুন কবির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, উপকারভোগীর জানান তাদের ঘর এবং জমি ছিলনা, এখন তারা একটি ঠিকানা পেয়েছে। এ জন্য তারা খুব খুশি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। প্রধানমন্ত্রীকে বানারীপাড়া আসার জন্য আমন্ত্রণ জানায়।
    কনফারেঞ্চ অনুস্ঠানে ৫ জন উপকারভোগিকে ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়।
    বানারীপাড়ায় ঘরহীন ও ভূমিহীন ৮৭জন উপকারভোগিকে কবুলিয়ত দলিল এবং ঘরের চাবি দেয়া হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঙ্কজ দেবনাথ এমপি, সংরক্ষিত আসনের এমপি রবিনা বেগম, সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আনিসুর রহমান, একে ফাইয়াজুল হক রাজু, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক, সম্পাদক মাওলাদ হোসেন সানা, কৃষকলীগ সভাপতি মঈন আব্দুল্লাহ সহ বিভিন্ন উপজেলার নেতা কর্মী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

  • জয়পুরহাটের ক্ষেতলালে মহিলা সমবায় সমিতির যাত্রা শুরু

    জয়পুরহাটের ক্ষেতলালে মহিলা সমবায় সমিতির যাত্রা শুরু

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মহিলাদের আয়বৃদ্ধিমুলক কাজে সম্পৃক্ত করতে গুড নেইবারস বড়াইল মহিলা সমবায় সমিতি লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা কার্যক্রম শুরু করেছে।

    বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কেটে এবং বেলুন উড়িয়ে সমবায় সমতির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।

    এ উপলক্ষে বড়াইল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুড নেইবারস লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মোঃ মাইনুদ্দিন, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র ম্যানেজার প্রাঞ্জলী মৃত্র,জিন্দারপুর গুড নেইবারস সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাছিমা বিবি।

    উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ক্ষেতলাল উপজেলা পরিষদের মোস্তাকিম মন্ডল তার বক্তব্যে বলেন, গুড নেইবারস একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বড়াইল ইউনিয়নের মহিলাদের আয় বৃদ্ধিমুলক কার্যক্রমে সম্পৃক্ত করছে এটি সত্যিই আমাদের জন্য প্রশংসনীয়।

    নিরেন দাস,জয়পুরহাট।

  • সিরাজগঞ্জের  আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের ৭ সদস্য আটকসহ চুরির হওয়া টাকা উদ্ধার করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জের আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের ৭ সদস্য আটকসহ চুরির হওয়া টাকা উদ্ধার করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। বিপ্লব শেখ নামে একজন কাপড় ব্যবসায়ীর সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন, ভূঁইয়াগাঁতী বাজারে একটি কাপড়ের দোকান আছে। উক্ত কাপড়ের দোকানদার গত ২০/০৩/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ১০.০৫ ঘটিকার সময় ভূঁইয়াগাঁতী বাজার হইতে কাপড় ক্রয়ের জন্য একটি যাত্রীবাহী বাস যোগে টাঙ্গাইল জেলার করটিয়া বাজারের উদ্দেশ্যে নগদ ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা নিয়ে রওনা করেন। উক্ত কাপড় ব্যবসায়ীকে প্রতারক ও চোর চক্রের সদস্যরা অনুসরণ করে একই যাত্রীবাহী বাসে ওঠে। বাসটি ২০/০৩/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ১০.১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ঝাউল ওভার ব্রিজের উপর পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতারক ও চোর দলের একজন সদস্য পিছন থেকে কাপড় ব্যবসায়ীর শরীরের উপর বমি করে দেয়। সাথে সাথেই প্রতারক ও চোর দলের আরো ৫/৬ জন ব্যক্তি ভিকটিমের নিকটে এসে শরীর হতে বমি পরিস্কার করার ছলে ভিকটিমের পকেটে থাকা ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা নিয়ে গাড়ী থেকে নেমে পালিয়ে য়ায়।

    ৩। পরবর্তীতে ভিকটিম বমি পরিস্কার করার জন্য বাস থেকে ঝাউল ওভার ব্রিজের উপর নামার পর বুঝতে পারে তাদের পকেটে থাকা নগদ ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা প্রতারক ও চোর দলের সদস্যরা নিয়ে পালিয়েছে। কিছুক্ষণ পর ভিকটিম একটি মটর সাইকেল যোগে কড্ডার মোড়ে গিয়ে প্রতারক ও চোর চক্রের সদস্যদের খুজতে থাকে। হটাৎ প্রতারক ও চোর চক্রের একজন সদস্যকে চিনতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে। কিছু সময় পর উক্ত স্থানে র‌্যাব-১২ এর একটি টহল গাড়ি দেখে ভিকটিম গাড়ির কাছে যায় ও ঘটনাটি খুলে বলে।

    ৪। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন, পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাবের আধুনিক তথ্য প্রযুক্তি ও ধৃত ১ নং আসামীর দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২১/০৩/২০২৩ খ্রিঃ দিনভর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেছে। এছাড়াও তাদের সাথে থাকা ০৮টি মোবাইল ফোন এবং চুরি হওয়া ২৪,০০০/-(চব্বিশ হাজার) জব্দ করা হয়।

    ৫। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ সুজন(৩৬), পিতা-মৃত নূর ইসলাম শেখ, সাং-মিরপুর-১২, কালাপানি বস্তি, মিরপুর, ঢাকা, ২। মোঃ সোহেল রাসেল (৩৫), পিতা-মৃত মোসাব্বির, সাং-মগরমপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর, ৩। মোঃ শফিউজ্জামান(৪২), পিতা-মোঃ আসাদুজ্জামান,সাং-সাত বাড়ীয়া বাজার, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, ৪। মোঃ শাহাদত মোল্লা (২৫), পিতা-মোঃ সোহেল মোল্লা,সাং-কলাতিয়া আর্টিবাজার, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, বর্তমান ঠিকানাঃ ঢাকা, মিরপুর-১, গুদারাঘাট, শাহীন তালুকদারের ভাড়া বাসা, মিরপুর, ঢাকা, ৫। মোঃ আতাউর রহমান (৩৯), পিতা- মোঃ বজলুর রহমান, সাং-চক নারায়নপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী, ৬। মোঃ একরামুল হক (৩৮), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, সাং-চকনারায়নপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী, ৭। মোঃ শামীম আহম্মেদ(২৮), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-গাঁওপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী।

    ৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা ও চোরাই কার্যক্রম চালিয়ে আসছিলো।

    ৭। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

    নোটঃ প্রেস সংক্রান্ত সকল তথ্যের জন্য যোগাযোগ- ০১৭৭৭-৭১১২৪৩

    এ ধরণের প্রতারক ও চোর গ্রেফতার অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ এরশাদুর রহমান

    সিনিয়র সহকারি পুলিশ সুপার

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৫

  • আরও ২০১ পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই  অপেক্ষা শুধু উদ্বোধনের

    আরও ২০১ পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই অপেক্ষা শুধু উদ্বোধনের

    অমল তালুকদার, পাথরঘাটা(বরগুনা)থেকেঃ আজ
    বুধবার (২২ মার্চ) আরও ২০১ জন দরিদ্র ভূমিহীনের হাতে চাবি তুলে দেয়ার মধ্যদিয়ে হস্তান্তর করা হবে আশ্রয়ন প্রকল্পের জমিসহ পাকাঘর উপহারের প্রকৃিয়ার আর একটি ধাপ। এর আগে পাথরঘাটায় ৩১১ জনকে প্রধানমন্ত্রীর উপহার এই জমিসহ পাকাঘর উপহার দেয়া হয়। এখনো ৩৩০টি ঘরের কাজ চলমান রয়েছে বলে জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

    আগে থেকেই নির্ধারিত ২২মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত স্বপ্নের নীড় রঙীন ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে উজ্জীবিত উপকূলীয় উপজেলা পাথরঘাটার গৃহহীন, ভূমিহীন পরিবারের সদস্যরা।

    উদ্বোধনের সঙ্গে সঙ্গেই পাথরঘাটায় ২০১ জনের হাতে চাবি তুলে দেয়া হবে। এই ধাপে উপজেলার হোগলাপাশা, পূর্ব হাতেমপুর কাজী বাড়ি, মাছের খাল, মুন্সীরহাট,বাদুরতলার ২০১ পরিবারকে স্থায়ী পুনর্বাসন করা হবে। এর আগেও একই উপায়ে ৩১১ পরিবারকে ঘর দেয়া হয়। এছাড়াও ৩৩০টি ঘরের কাজ চলমান রয়েছে ।

    বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা মেনে যথাযথ ভাবে ঘরগুলোর নির্মান কাজ সম্পন্ন করেছি। এখন শুধু বাকি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন । এরপর ২০১ জনের হাতে জমি ও বাড়ির সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হবে।

    মিঃ সুফল চন্দ্র আরও বলেন, এর আগের ধাপে ৩১১ জনকে পুনর্বাসন করা হয়েছে। বাকি ৩৩০টি ঘরের কাজ এগিয়ে চলছে। দ্রুত কাজ সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা করছি । এপর্যায়ে কাজ শেষ‌ হলে প্রকল্প-২ এর আওতায় পাথরঘাটায় ৮৪২ ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে।

    এদিকে ঘর ও জমির মালিকদের সঙ্গে কথা বলে জানাগেছে, তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতি কর্মের জন্য চির কৃতজ্ঞ।

    বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন,শুধু দক্ষিণ উপকূলীয় জনপদের অভাবী মানুষের কল্যাণেই কেবল নয়; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এমন একটি প্রকল্প হাতে নিয়েছেন।

  • ক্ষেতলাল উপজেলাকে ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

    ক্ষেতলাল উপজেলাকে ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার ( ২২ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে ৪র্থ পর্যায়ে উপজেলার ৩০ টি পরিবারের হাতে জমির মালিকানা দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।
    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আজাহার আলী। প্রমুখ।
    এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুবিধাভোগী পরিবার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও তয় পর্যায়ে ৩৯টি ও ৪র্থ পর্যায়ে ৩০ টি সহ উপজেলার মোট ৬৯ টি পরিবারের মাঝে জমিসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়। এ সব বাড়িতে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একযোগে হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে এসব জেলা ও উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
    পরে একই অনুষ্ঠানে উপজেলায় ১ম ধাপে নির্মিত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের ৮টি পাকা বাড়ির চাবি ৮ জন বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, প্রমূখ।

  • রামপালে ভূমিহীন – গৃহহীনরা পেল আপন ঠিকানা

    রামপালে ভূমিহীন – গৃহহীনরা পেল আপন ঠিকানা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে ভূমিহীন-গৃহহীন ২০ পরিবার পেল আপন ঠিকানা। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হয়ে ভার্চ্যুয়ালী এসব ঘর হস্তান্তর করেছেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সারাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর প্রদান করা হয়েছে। সারাদেশে ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রামপালে ২০ টি পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, পল্লী বিদ্যুতের সাব জোনাল কর্মকর্তা নওশের আলী, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, ওসি তদন্ত রাধেশ্যাম, পিআইও মো. মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, তপন কুমার গোলদার, তালুকদার সাবির আহমেদ, মুন্সি বোরহান উদ্দিন, সহকারী প্রোগ্রামার রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা, সি,সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। #
    উল্লেখ্য, এ উপজেলায় প্রথম পর্যায়ে ১০ টি, দ্বিতীয় পর্যায়ে ৪০ টি, তৃতীয় পর্যায়ে ১০৫ টি ও চতুর্থ পর্যায়ে ২০ টি ঘর প্রকৃত হতদরিদ্র ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বাকি আরো ১০০ টি ঘরের কাজ চলমান রয়েছে।#

  • নলছিটি গার্লস স্কুল’র মাধ্যমিক পরীক্ষার্থিদের বিদায় অনুষ্ঠান

    নলছিটি গার্লস স্কুল’র মাধ্যমিক পরীক্ষার্থিদের বিদায় অনুষ্ঠান

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
    ২২ মার্চ বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রধান মোহম্মদ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ নলছিটি উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ডাক্তার ইউসুফ আলী তালুকদার, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদাউস, পরীক্ষার্থিদের মধ্যে উম্মে রুবাইয়াত জিনান, ইসরাত তাসনীম, জান্নাতি আক্তার, অনুরাধা দাস তিথি, জান্নাতুল ফিজা, সিফাতী আক্তার, তানজিলা আক্তার ,প্রিয়ন্তি কুন্ড। মানপত্র পাঠ করে বিপাশা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস।
    অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়।

  • মালদ্বীপে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু”র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া সভা।

    মালদ্বীপে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু”র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া সভা।

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- (১৭ মার্চ) বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মালদ্বীপ আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার( ২১ মার্চ) ২০২৩ রাজধানীর গ্রান্ড ভিউ রেষ্টুরেন্টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব দুলাল মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসেল আহমেদ সাগর মালদ্বীপ যুবলীগের সভাপতি।

    উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালদ্বীপ যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন সুমন। এরপর মালদ্বীপ আওয়ামী লীগের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান এবং সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসেন।

    আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন যুবলীগের সহ-সভাপতি মোঃ ওয়াসিম আকরাম , মোঃ মীর হোসেন,মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামিম আহমেদ, মোঃ আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, মোঃ কবির হোসেন।

    উল্লেখ্য প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব দুলাল মাতব্বর গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শিশুদের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম যেমন শিশুমৃত্যু হার হ্রাস, প্রাথমিক শিক্ষা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, খেলার মাঠ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে আজকের শিশুদের যোগ্য করে গড়ে তোলার জন্য সবাইকে তিনি আহ্বান জানান। বিশেষ অতিথি মোঃ দুলাল হোসেন বলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগ কে একসাথে এগিয়ে কথা এবং মালদ্বীপ আওয়ামী যুবলীগ একসাথে কাজ করার আহবান জানান।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি কেক কাটেন, উপস্থিত আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।