Author: desk

  • রাজশাহীর পুঠিয়ার সাংবাদিকএইচ এম  শাহনেওয়াজের বাবার মৃত্যুতে  সাংবাদিক সমাজের শোক  

    রাজশাহীর পুঠিয়ার সাংবাদিকএইচ এম  শাহনেওয়াজের বাবার মৃত্যুতে  সাংবাদিক সমাজের শোক  

    পুঠিয়া প্রতিনিধিঃ

    রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় 

    আজকের পত্রিকার পুঠিয়া উপজেলা  প্রতিনিধি সাংবাদিক এইচ এম শাহ নেওয়াজের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  পুঠিয়া সাংবাদিক সমাজ 

    আজ বুধবার(২২ শে মার্চ)  ভোর ৫ টার সময়  সাংবাদিক এইচ এম শাহ নেওয়াজের পিতা ফেলাল উদ্দিন 

    ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া  ইন্না ইলাইহি রাজিউন)   প্রেরিতএক শোকবার্তায় 

    পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক কেএম রেজা সহসভাপতি সাজেদুর  রহমান,ও মেহেদী হাসান যুগ্ন সম্পাদক  তারেক, মাহামুদ নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, এসএম শামসুজ্জোহা, ,ইউনুস আহমেদ শিশির, সাংগঠনিক সম্পাদক  মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এস এম হাসানুল ইসলামি সেন্টু,কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ডলার,সদস্য এস এম আব্দুর রহমান, ও মাজেদুর রহমান মাজদার, মারসিফুল ইসলাম সুইট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাকরে শোক সমপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহমের পারিবারিক সুত্রে জানা গেছে, আজ বুধবার ভোর সাড়ে ৫ টার সময় নিজবাস ভবনে সাংবাদিকএইচ এম  শাহনেওয়াজের বাবা  ফেলাল উদ্দিন (৯০) ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া  ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৯০) বছর

    মৃত্যুকালে স্ত্রী সন্তান নাতি  নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন মৃত ফেলাল

     উদ্দিন। ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে ওজুর প্রস্ততির সময় হঠাৎ অসুস্থ হয়ে  নিজবাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। তার বাড়ি  পুঠিয়া পৌর সদরের কাঁঠাল বাড়িয়া ৮ নং ওয়ার্ডে।  মরহুমের জানাজার নামাজ বাদআসর  বিকেল ৫.৩০ মিনিটে নিজ বাভবনে অনুষ্ঠত হয়। পরে  কাঁঠালবাড়িয়া পারিবারিক গোরস্থানে  দাফন করা হয়।  # 

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী।।

  • তারাগঞ্জকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা

    তারাগঞ্জকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ৩য় ধাপে ৯৮ টি পরিবারকে ঘর উপহার দিয়ে তারাগঞ্জ উপজেলাকে তালিকা মতে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

    বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত (ক) শ্রেণীর ভূমিহীন-গৃহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে দুই শতক জমিতে দুকক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের দলিল হস্তান্তর করা হয় উপকারভোগীদের।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন ও বায়েজিদ বোস্তামি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন, উপকারভোগী, প্রমুখ।

  • আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ঘর প্রদান ও ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

    আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ঘর প্রদান ও ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

    রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি:

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের মধ্যে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাসহ দেশের ৭ জেলা ও ১ শত ৫৯ উপজেলায় ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা ও সারা বাংলাদেশে ৩৯,৩৬৫টি ঘর প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পরপরই জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী এর পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আক্কেলপুরকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলার ৩৫টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে স্বপ্নের ঘরের যাবতীয় দলিলাদি এবং চাবি হাতে তুলে দেন।

    এসব উপকারভোগীদের জন্য নির্মিত আবাসন স্থাপনায় রয়েছে মানসম্মত টয়লেট, জানালা, দু’কক্ষ বিশিষ্ট থাকার কক্ষ, রান্না ঘর, নিরাপদ পানির ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা আর সুন্দর বারান্দা। সবুজ শ্যামল পরিবেশে ঘরগুলো করা হয়েছে বসবাসের নিরাপদ ঠিকানা।

    এ লক্ষ্যে আক্কেলপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা আ”লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম ও পৌর আ” লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, উপজেলা প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও দৈনিক সূর্যোদয় পত্রিকার জেলা প্রতিনিধি মীর আতিকুজ্জামান মুনসহ আরও অনেকেই।

    ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাদের চোখে-মুখে খুশির ঝিলিক। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ভূমিহীন-গৃহহীন উপকার ভোগী রুকিন্দীপুর ইউনিয়নের পূর্বমাতাপুর গ্রামের বাদাম বিক্রেতা মোঃ আব্দুর রহিম হাটে বাজারে বাদাম বিক্রি করে এক সন্তানকে নিয়ে সরকারি খাস জমিতে কোনো মতে একটি বেড়ার ঘরে থাকতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর পেয়ে মোঃ আব্দুর রহিম তার অনুভূতি জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। স্বপ্নের বাড়ী পেয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন,“বেড়ার ঘর থেকে দালান ঘর পেয়েছি। আল্লাহ তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘজীবী করো। তার হাত দিয়ে আমার মতো আরো গরীব অসহায় মানুষের সেবা করার সুযোগ করে দাও।”

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ বলেন, “বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার এটিই সবচেয়ে বড় কর্মসূচি। এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন আক্কেলপুর উপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়সহ মোট ১শত ৮২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এসব ঘর প্রদান করা হয়েছে।”

  • মুন্সিগঞ্জে বেওয়ারীশ  দাফন করা লাশটি সনাক্ত  প্রকৌশলী ইমতিয়াজের

    মুন্সিগঞ্জে বেওয়ারীশ দাফন করা লাশটি সনাক্ত প্রকৌশলী ইমতিয়াজের

    কুমিল্লা প্রতিনিধি :তরিকুল ইসলাম তরুন,
    মুন্সিগঞ্জে বেওয়ারিশ হিসেবে দাফন করা লাশটি সনাক্ত হয়। নিখোঁজ প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়ার (৪৭)। মঙ্গলবার রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সটি কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে পৌছলে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় এলাকাবাসী
    প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার লাশ দেখতে ভীড় করেন। কফিনের ভেতর মৃত দেহ দেখে চিৎকার করতে থাকেন ছেলে-মেয়ে, স্ত্রী, ভাই-বোনসহ তাঁর স্বজনরা। স্বজনদের বুকফাটা কান্নায় চোখের পানি ধরে রাখতে পারেননি এলাকার নারী-পুরুষরা।

    বেওয়ারিশ হিসেবে দাফন করা প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়ার লাশ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জের কবরস্থান থেকে উওোলন করা হয়। মঙ্গলবার রাত ১০টায় পরমতলা ইদ্রিসিয়া ফাযিল মাদরাসা মাঠে জানাজা শেষে পুনরায় তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। বুধবার দুপুরে নিহতের ছোটবোন ঝর্ণা আক্তার ও ভাতিজা সাখাওয়াত ভূঁইয়া জানায়, আগেই দাফনের সব প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হয়েছিল।

    এর আগে মুন্সীগঞ্জে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়ার (৪৭) লাশ। গত ৭ মার্চ ঢাকার তেজগাঁও থানার ডমিসাইল এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। সে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও মা নিয়ে ওই এলাকায় থাকতেন। ইমতিয়াজ কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। গত ৮ মার্চ নিখোঁজের পর স্ত্রী ফাহমিদা আক্তার বাদী হয়ে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেন।

    এদিকে গত ৮ মার্চ সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মরিচের সেতু এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পরের দিন আইনি প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করে। এরপর গত ৯ মার্চ বেওয়ারিশ হিসেবে মুন্সীগঞ্জ পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তবে লাশটি নিখোঁজ প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়ার বলে দাবি করে তাঁর পরিবার।

    স্ত্রী ফাহমিদা আক্তার জানান, যারা আমার সন্তানদের মাথার ওপর থেকে ছায়া সরিয়ে দিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্বজন হারানোর ব্যথা বুঝেন, আমি আপনার কাছে হত্যাকারীদের বিচার চাই। যারা আমার স্বামীকে হত্যা করলো তাদের বিচার পেলে আমি একটু শান্তি পাবো। আমার সন্তানরা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হলো।

    সিরাজদিখান থানার (ওসি) একে এম মিজানুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। হত্যাকারীদের খুজেঁ বের করতে একাধিক টিম মাঠে কাজ করছে।

  • ত্রিশালে  প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেল ৩৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার

    ত্রিশালে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেল ৩৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি সহ পাকাঘর পেল আরও ৩৩জন ভূমিহীন ও গৃহহীন পরিবার । এর মধ্য দিয়ে ত্রিশাল উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।

    বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীনদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে লর মাধ্যমে ৩৯হাজার ৩৬৫টি ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সকাল ৯:০০ ঘটিকায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান । উক্ত অনুষ্ঠানে ত্রিশালকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী।

    এই উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক ফরিদ উদ্দিন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ফরিদ উদ্দিন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের যে ভাবে আশ্রয় দিলেন এটা ইতিহাসে বিরল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশে কোন পরিবার ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে তাঁর হাত ধরেই। সারা দেশের ন্যায় ত্রিশাল উপজেলা ভূমিহীন মুক্ত হলো। সেজন্য তিনি ত্রিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    এসনয় উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান তার সংক্ষিপ্ত বক্তব্যে- যগান্তকারী এই উপহার দিয়ে গরীব অসহায় মানুষের পাশে থাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের সহযোগীতা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করতে পারায়
    জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, সম্মানিত মেয়র, প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানদ্বয়, সকল ইউপি চেয়ারম্যানগণ, সংশ্লিষ্ট সাংবাদিক বন্ধুগন সহ সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুূদ ।

    এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক ক্রান্তি চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মাহমুদা খানম রুমা স্তানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এদিকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩৪জন ভূমি ও গৃহহীন ব্যক্তির হাতে জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেন। এ নিয়ে চার ধাপে উপজেলার মোট — জন ভূমি ও গৃহহীনকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেওয়া হলো। প্রতিটি ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হয়েছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা।

  • পানছড়িতে  যুব মহিলা লীগ কমিটি গঠন, সভাপতি কল্যাণী-সম্পাদক হালিমা

    পানছড়িতে যুব মহিলা লীগ কমিটি গঠন, সভাপতি কল্যাণী-সম্পাদক হালিমা

    মিঠুন সাহা,, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বাংলাদেশ যুব মহিলা লীগ পানছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৩ সম্পন্ন হয়েছে ।

    এতে কল্যাণী চাকমাকে সভাপতি ও হালিমা বেগমকে সাধারণ সম্পাদক,জিমিকা ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়।

    বুধবার (২২ মার্চ ) বিকাল ০৪ টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়।

    বাংলাদেশ যুব মহিলালীগ খাগড়াছড়ি শাখা সহ সভাপতি হেমা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,বাংলাদেশ যুব মহিলালীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও আয়োজিত কাউন্সিলের উদ্ভোধক বিউটি রানী ত্রিপুরা, সহ-সভাপতি অঞ্জলি ত্রিপুরা,শিপ্রা দাশ, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না চাকমা ও সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরীসহ প্রমুখ।

    এই সময় বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।এবং আগামী জাতীয় নির্বাচনে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় বিজয়ী করার জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।

  • তারাকান্দাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    তারাকান্দাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    ষ্টাফ রিপোর্টারঃ
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ভূমিহীনদের আবাসন নিশ্চিত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে পবিত্র ঈদ-উল-ফিতরের আগে গৃহহীনদের মাঝে আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেছেন।

    বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে এসব বাড়ি হস্তান্তর করেন।

    সেই ধারাবাহিকতায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলাসহ ৩টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারের কাছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো হস্তান্তর করেন। এদিন তারাকান্দা উপজেলায় ২১টি পরিবারের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং তারাকান্দা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করেন।

    বুধবার (২২শে মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সারাদেশে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৩৯ হাজার ৩৬৫টি পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের সরাসরি ভিডিও প্রদর্শন শুরু হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে তপ্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখ।

    এসময় অতিথিরা বিভিন্ন ইউনিয়নে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রাপ্ত পরিবারের হাতে খাস জমি হস্তান্তরের কবুলিয়াত দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

    অন্যান্যদের অন্যান্যদের মাঝে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ, সম্মানীত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কমর্কর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

    উল্ল্যেখ্য-৪র্থ পর্যায়ে তারাকান্দায় আশ্রয়ণ প্রকল্পে ২১ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হয়েছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা।

    পরে প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস তারাকান্দা উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল ফোয়ারা পরিদর্শন ও গাছের চারা রোপন করেন৷ এর আগে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এবং জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান তারাকান্দা উপজেলায় পৌছলে তাদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

  • ভূমিহীন-গৃহহীন পরিবার পেল জমি ও গৃহ, আটোয়ারীতে আলোচনা সভা

    ভূমিহীন-গৃহহীন পরিবার পেল জমি ও গৃহ, আটোয়ারীতে আলোচনা সভা

    নিতিশ চন্দ্র বর্মন,আটোয়ারী প্রতিনিধিঃ দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা এবং আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ৭ জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর এ কার্যক্রমকে ঘিরে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার সকল উপকার ভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    প্রফেসর মোঃ রমজান আলীর সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক বলেন, পুর্নবাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বদ্ধক প্রকল্প নেয়া হয়েছে। আটোয়ারীতে এসব পরিবারের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট ৪০১ জন নারী পুরুষকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন,অটোভ্যান, গবাদিপশু প্রদানসহ কাবিখা, কাবিটা প্রকল্পে সম্পৃক্ত করে তাদের জীবন মান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করছে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, কবুলিয়ত ও জমির নামজারী সম্পন্ন করা হয়েছে।

    উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে তুলে ধরে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সফল ও স্বার্থক করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ১৫৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ১৫৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদের অডিটোরিয়াম ২২শে মার্চ-২০২৩ ইং বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,এছাড়া বিভিন্ন অসহায় পরিবারের ভূমি হীন গৃহ হীন সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের ঘর পেয়ে ভূমি হীন ও গৃহ হীন সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে যান।এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও মঙ্গল কামনা করেন।

    এ অনুষ্ঠানে ভূমি হীন গৃহ হীন পরিবারের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঘরের চাবি ও দলিল তুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি,সাংবাদিক মোঃসিরাজুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলমানের ঈমানের দাবী

    রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলমানের ঈমানের দাবী

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক।

    পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের প্রাণকেন্দ্র নলছিটি পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার উদ্যোগে স্বাগত র‍্যালী অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মল্লিক এর নেতৃত্বে উপজেলার ঐতিহ্যবাহী চায়না মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টানে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় । দোয়া মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসেন জিহাদী

    বক্তারা তাদের বক্তবে বলেন রমজানে পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। এসময় দিনের বেলা হোটেল রেস্তারা বন্ধ রাখা এবং অশ্লীল বেহায়াপনা বন্ধ রাখা সহ রাতের তারাবির সময় লোডশেডিং জানি না হয় সে ব্যাপার তারা তাদের বক্তব্য দাবি জানান । স্বাগতম মিছিলে উপস্থিত ছিলেন
    ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার নেতৃবৃন্দ।