মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
দারিদ্র্য পীরিত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার্থীদের দৈনন্দিন ক্যালোরি চাহিদা পুরণের নিমিত্তে সরকার স্কুল মিড-ডে মিল্ক কর্মসূচি গ্রহণ করেছে। গত একনেক সভায় চলতি বছর পাইলটিং প্রোগ্রাম এর মাধ্যমে দেশের ৫০টি স্কুলে মিড-ডে মিল্ক চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলা উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত কালীগঞ্জ শ্রীমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই পাইলটিং প্রোগ্রামের আওতায় আসে।
সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে অবস্থিত কালীগঞ্জ শ্রীমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোনাক্কা আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাজ্জাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আফজালুল হক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ বায়েজিদ খন্দকার, পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার, ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাঃ সম্পাদক নাছিরুল হক সরকার, শ্রীমন্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, এলাকার সুধীবৃন্দ ও প্রাণিসম্পদ অফিসের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায় বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে পাইলটিং প্রোগ্রামের আওতায় চলতি মাস থেকে সপ্তাহে ৩ দিন অর্থাৎ বৎসরে ১৬০ দিন এই বিদ্যালয়ের ২০৮ জন শিক্ষার্থীকে ২০০ মিলিলিটার ইউএইচটি ( আল্ট্রা হাই টেম্পারেচার) পদ্ধতিতে প্রস্তুতকৃত দুধের প্যাকেট সরবরাহ করা হবে। যাতে করে শিশু শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা থাকে। এছাড়াও এতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াবে এবং ঝরে পড়ার হার কমবে।
Author: desk
-

ডিমলায় স্কুল মিড-ডে মিল্ক কর্মসূচির উদ্বোধন
-

রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির তৃণমূলকে শক্তিশালী করতে হবে : ময়মনসিংহে জাপা নেতা সেলিম
আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহের উন্নয়নের কারিগর বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে (জাপা) তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ও বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।বুধবার (২২মার্চ) ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।
আব্দুল আউয়াল সেলিম বলেন, ময়মনসিংহের মহিয়সী নারী বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করতে জাপার তৃণমূলকে অধিকতর সুসংগঠিত করে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল শক্তিশালী হলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে,বেগম রওশন এরশাদের হাত শক্তিশালী হবে।
সবাইকে নিয়েই রাজনীতি করব আমরা। দেশের স্বার্থে রাজনীতির মাঠেই থাকব সারা জীবন। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বেগম রওশন এরশাদ যতদিন বেঁচে আছেন তিনিই আমাদের নেতা।
সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেন হারুন বলেন, ময়মনসিংহ সদর সম্মিলিত প্রচেষ্টায় সম্মেলনের মাধ্যমে কয়েকটি ইউনিয়ন কমিটি গঠন করেছে। অসমাপ্ত ইউনিয়ন কমিটিগুলো গঠনে সম্মেলনের প্রস্তুতি চলছে। তিলে তিলে গড়ে ওঠা সদর এখন অধিকতর শক্তিশালী। পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে সদর উপজেলা জাতীয় পার্টি সব সময় মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে।
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বলেন, জাপা সব ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করবে। ময়মনসিংহ জেলা,সদর,মহানগর শক্তিশালী হলে সারাদেশের রওশন এরশাদ এমপির নেতৃত্বে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম আরো বলেন- জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গরীব মেহনতী মানুষের জন্যই রাজনীতি করেন, তাই রওশন এরশাদ এমপির নেতৃত্বে দল শক্তিশালী করতে পল্লীবন্ধুর আদর্শ মেনে গ্রামবাংলার মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে- গ্রামের মানুষের কল্যাণের জন্যই এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
সিরতা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আজিজুুল ইসলাম মেম্বার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মালেক আফসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার ও সদস্য সচিব আবজাল হোসেন হারুন যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, আব্দুর রহমান, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম,কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার,জাতীয় যুব সংহতির আহবায়ক জালাল উদ্দিন প্রমুখ।
-

আশি বছর বয়সী রায়লা খাতুনের আইডি কার্ডের ভুল তথ্যে আটকে গেলো বয়স্ক ভাতা
আজিুজুল ইসলাম: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মৃত বিশে মন্ডলের ৮০ বছর বয়সী স্ত্রী রায়লা খাতুনের জাতীয় পরিচয় পত্রে ভুল তথ্যের কারনে আটকে গেলো বয়স্ক ভাতা। দেয়া হয়নি বিধবা ভাতার কার্ডও। তিনি আশি বছর বয়সেও বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কোনো কার্ড পাননি। ৬ বছর আগে তার স্বামী বিশে মন্ডল নব্বুই বছর বয়সে মারা যান। তারও কোনো বয়স্ক ভাতার কার্ড ছিলো না।
মোছাঃ রায়লা খাতুনের বর্তমান ৭ টি সন্তান রয়ছে, তার বড়ো ছেলের বয়স প্রায় ৬০ বছর। তবুও তিনি বয়স্ক ভাতার কার্ড পাননি। ৬ বছর আগে তার স্বামী মারা গেলেও বিধবার কার্ডও পাননি তিনি। রায়লা খাতুনের জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৭৭ উল্লেখ থাকায় বয়স্ক ভাতার কার্ড প্রদানে জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের সচিব আবু জাফর।
রায়লা খাতুনের পুত্রবধু, বারিছোন বিবি জানান, মেম্বর সহ অনেককে জানানো হয়েছে ভাতার কার্ড করে দেয়ার জন্য। কিন্তু তাদের কথায় কেউ কর্নপাত করেননি। তিনি বলেন কমলা মেম্বর একবার কাগজপত্র ও ছবি নিয়ে গিয়েছিলো তবে আইডি কার্ডে বয়স কম থাকার কারনে তারা কার্ড করে দেননি।
কায়বা ইউনিয়ন পরিষদের সচিব আবু জাফর বলেন ঘটনা বড়ই দুঃখজনক। তবে যতটুকু জানি, তার আইডি কার্ডে বয়স্ক ভাতা পাওয়ার বয়স ৬২ বছর হয়নি। তিনি বলেন, বিধবাভাতার বরাদ্দ আসলে আগামীতে তাকে দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, রায়লা খাতুন যদি বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কার্ড না পেয়ে থাকেন, তবে উপজেলা বরাবর আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী কার্ড প্রদানের ব্যাবস্থা করা হবে। -

কালকিনিতে ‘স্বপ্ন সুপার সপ’ উদ্বোধন
রতন দে, মাদারীপুর প্রতিনিধি
‘কষ্টের টাকায় আপনার শ্রেষ্ঠ বাজার’ এ শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে দেশের বৃহত্তম শুনামধন্য মার্কেট “স্বপ্ন সুপার সপ” উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি-ভূরঘাটা সড়কের উপজেলা পশু হাসপাতালের পাসে বাঁশতলা নামকস্থানে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহ সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বোপারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান আব্দুল হাই প্রমুখ।
ব্যবসায়ি মহিউদ্দিন বাবু বলেন, এখানে সকল শ্রেনী পেশার লোকজনের জন্য রয়েছে স্বল্পমূল্যে সকল প্রকার বাজার করার সুযোগ সুবিধা। তাই সবাই আসুন প্রতিদিন স্বপ্ন সুপার সপে বাজার করে আপনার সংসারের ব্যয় কমিয়ে ফেলুন। -

মহালছড়ি বাজার তদারকিতে পুলিশ
রিপন ওঝা, মহালছড়ি।
সারাদেশের ন্যায় মহালছড়িতেও আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করেছে মহালছড়ি থানা পুলিশ।
উপজেলার বাজারের প্রায় দোকান ও আশপাশের পণ্যেদ্রব্য সামগ্রীর দোকানগুলোতে সতর্কতামূলক এ-মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টা থেকে ১২.০০ঘটিকা পর্যন্ত সকল প্রকার পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও সচেতনতায় মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খানের পরামর্শে উপ-পরিদর্শক মোঃ কে আর আশরাফুজ্জামান এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম কাজ করেছে।
এ সময় প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিং সহ সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্যদ্রব্য বিক্রি না করা এবং পণ্যদ্রব্য সামগ্রীর দৈনিক মূল্য তালিকা টাঙ্গানোর পাশাপাশি কেহ যেন পণ্যদ্রব্যের মূল্য নিয়ে কোনো প্রকার গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ব্যবসায়ী ও সর্বসাধারণদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান পরামর্শে ইউনিয়নে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশ কর্তৃক ইউনিয়ন বাজারগুলোতে মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে।
বাজার তদারিক করার বিশেষ মুহুর্তে উপ-পরিদর্শক মোঃ কে আর আশরাফুজ্জামান পুলিশ টিমকে নিয়ে প্রতিটি নিত্যেপ্রয়োজনীয় মুদি দোকানীদেরসহ অন্য দোকানীদের বোঝানোর চেষ্টা করে বলেন নিত্যেপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য তালিকা টাঙ্গানোসহ গুদামজাতকরণের বিষয়ে সতর্কতা না থাকলে ভ্রাম্যমান আদালতে আইনানুগ ব্যবস্থা জরিমানার আওতায় আনা হবে।
-

পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়ায় মানবিক সংগঠন নজির
আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ
থেকে ৫শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মার্চ
(বৃহস্পতিবার) বিকেলে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজীপাড়া এলাকার
দরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবক আহমদ নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন
নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মো. মোরশেদ, ফাউন্ডেশনের
অর্থ সচিব নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আবদুল খালেক, আবদুল করিম, মো.
ইয়াকুব, মীর মাসুদ প্রমুখ। -

রাজারহাট উপজেলা ছাত্রলীগ সম্মেলন অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ :২৩-০৩-২০২৩ ইং।দীর্ঘ ২০ বছর পরে শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শাখার বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২মার্চ বুধবার বিকালে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মাঠে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ সভাপতি মো:রাজু আহমেদ।
উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুমন রায়ের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামান।সাবেক
উপজেলা ছাত্রলীগ সদস্য রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্র লীগ সাবেক সভাপতি রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান,কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ সাবেক সভাপতি সাবেক উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার,রাজারহাট উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শেখ মজিবর রহমান, রাজারহাট উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,রবীন্দ্রনাথ কর্মকারসহ আরোও অনেকে।
বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ বলেন,
আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগ কমিটি প্রকাশ করা হবে।
# -

ঝালকাঠিতে ধানক্ষেতে দেওয়া ইদুর মারার বৈদ্যুতিক ফাদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে দেওয়া ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরএলাকার শীতলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিকাঠী এলাকার বাসিন্দা রিপন খানের ছেলে জাহিদুল খান(১২) পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরতে গেলে কোন কারণে সে ঘেরের পাশে অবস্থিত ধানক্ষেতে পরে যায়। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম অভি জানান,নিহত জাহিদুল খানের সাথে আরও কয়েকটি ছেলে ছিল তারা জাহিদকে বিদ্যুৎ এর তারে জরিয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানা পুলিশ কে খবর দেয়। নিহত জাহিদুল খান নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করতো বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষুব্দ জনতা জরো হয়ে ধানক্ষেতের মালিক সুমন হোসেনের বসত ঘরে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে নলছিটি অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, ধানক্ষেতে দেওয়া বিদ্যুৎ এর তারে জরিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরন করা হবে। নিহতের অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
-

সবাইকে আসন্ন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সাইফুর রহমান সাইফুল
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১ বছর পর আবারও এসে গেল পবিত্র মাহে রমজান ২০২৩। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সকল মুসলমান মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে থাকেন। বাংলাদেশ চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে ২০২৩ সালের প্রথম রোজা অনুষ্ঠিত হবে ২৪ শে মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার। তাই মাহে রমজানকে সামনে রেখে সকল মুসলমান ভাই বোন কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আরবি শাবান মাসের পরের মাস রমজান।
“আলহামদুলিল্লাহ্, আসান্ন রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। মহান আল্লাহর কাছ থেকে করুনা ভিক্ষার মাস। আল্লাহর কাছে ক্ষমা ও নেয়ামত কামনা করার মাস, অতীতের সমস্ত গুনাহ মাফ চাওয়ার মাস। আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহর কাছে প্রার্থনা কবুল করার উপযুক্ত সময় হলো পবিত্র মাহে রমজান । এ মাসে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। কবর বাসীদের অনেক জনকে নাযাত দান করেন।
রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা রয়েছে। যার নাম রাইয়ান। শুধুমাত্র যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন এবং এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন কেবলমাত্র ঐ সকল মুমিন বান্দাদের মহান আল্লাহ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। কাজেই মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেয়ামতের মাস। এই মাসে রয়েছে শবে কদরের মত গুরুত্বপূর্ণ রজনী। ২০ রমজানের পরে প্রত্যেক বেজোড় রাতে এই রজনীকে তালাশের জন্য মহানবীর পক্ষ হতে নির্দেশনা রয়েছে। কারন ভাল আমলের মাধ্যমে পাল্লাকে ভারী করার অত্যন্ত সহজ একটি ব্যবস্থা রয়েছে মহানবীর উম্মতের জন্য এই রজনীতে। এই রাতের এবাদতকে হাজার বছরের ইবাদতের ফজিলতের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আমরা আসন্ন রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় গুলোর সঠিক ব্যবহার করে নিজেদের প্রকৃত মুসলমান ও মহান আল্লাহর প্রিয় মুমিন বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।পবিত্র রমজানের উছিলায় প্রত্যেক মরহুম মুসলমান নর-নারীকে তাদের জিন্দেগীর জানা অজানা গুনা ক্ষমা করে মহান আল্লাহ যেন রমজানের উছিলায় নাজাত দান করেন আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। সাথে সাথে আরো প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদের পবিত্র এই রমজানের সবগুলো রোজা পালনের সক্ষমতা দান করেন এবং আমাদের জিন্দেগীর জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। আমাদের প্রত্যেক মুসলমানকে হারাম হালাল বুঝে চলার তৌফিক দানের মাধ্যমে মহান আল্লাহতালা তার দরবারে মুমিন বান্দা হিসেবে কবুল করেন। আরো দোয়া রইল “আল্লাহ” আপনাদের জীবনে সুখ, শান্তি সহ ইসলামী শরিয়াহ মোতাবেক আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন আ-মিন। সবাইকে পবিত্র রমজানুল মোবারক এর শুভেচ্ছা।
শুভেচ্ছান্তেঃ সাংবাদিক মোঃ সাইফুর রহমান সাইফুল। -

দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১ বছর পর আবারও এসে গেল পবিত্র মাহে রমজান ২০২৩। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সকল মুসলমান মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে থাকেন। বাংলাদেশ চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে ২০২৩ সালের প্রথম রোজা অনুষ্ঠিত হবে ২৪ শে মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার। তাই মাহে রমজানকে সামনে রেখে সকল মুসলমান ভাই বোন কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আরবি শাবান মাসের পরের মাস রমজান।
“আলহামদুলিল্লাহ্,রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। মহান আল্লাহর কাছ থেকে করুনা ভিক্ষার মাস। আল্লাহর কাছে ক্ষমা ও নেয়ামত কামনা করার মাস, অতীতের সমস্ত গুনাহ মাফ চাওয়ার মাস। আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহর কাছে প্রার্থনা কবুল করার উপযুক্ত সময় হলো পবিত্র মাহে রমজান । এ মাসে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। কবর বাসীদের অনেক জনকে নাযাত দান করেন।
রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা রয়েছে। যার নাম রাইয়ান। শুধুমাত্র যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন এবং এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন কেবলমাত্র ঐ সকল মুমিন বান্দাদের মহান আল্লাহ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। কাজেই মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেয়ামতের মাস। এই মাসে রয়েছে শবে কদরের মত গুরুত্বপূর্ণ রজনী। ২০ রমজানের পরে প্রত্যেক বেজোড় রাতে এই রজনীকে তালাশের জন্য মহানবীর পক্ষ হতে নির্দেশনা রয়েছে। কারন ভাল আমলের মাধ্যমে পাল্লাকে ভারী করার অত্যন্ত সহজ একটি ব্যবস্থা রয়েছে মহানবীর উম্মতের জন্য এই রজনীতে। এই রাতের এবাদতকে হাজার বছরের ইবাদতের ফজিলতের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আমরা আসন্ন রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় গুলোর সঠিক ব্যবহার করে নিজেদের প্রকৃত মুসলমান ও মহান আল্লাহর প্রিয় মুমিন বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।পবিত্র রমজানের উছিলায় প্রত্যেক মরহুম মুসলমান নর-নারীকে তাদের জিন্দেগীর জানা অজানা গুনা ক্ষমা করে মহান আল্লাহ যেন রমজানের উছিলায় নাজাত দান করেন আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। সাথে সাথে আরো প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদের পবিত্র এই রমজানের সবগুলো রোজা পালনের সক্ষমতা দান করেন এবং আমাদের জিন্দেগীর জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। আমাদের প্রত্যেক মুসলমানকে হারাম হালাল বুঝে চলার তৌফিক দানের মাধ্যমে মহান আল্লাহতালা তার দরবারে মুমিন বান্দা হিসেবে কবুল করেন। আরো দোয়া রইল “আল্লাহ” আপনাদের জীবনে সুখ, শান্তি সহ ইসলামী শরিয়াহ মোতাবেক আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন আ-মিন। সবাইকে পবিত্র রমজানুল মোবারক এর শুভেচ্ছা,সকলে আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তেঃ
সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র সদস্য ও ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য।