Author: desk

  • কালীগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  বানীনগর বিনোদন শিশু নিকেতনে

    কালীগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বানীনগর বিনোদন শিশু নিকেতনে

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানীনগর বিনোদন শিশু নিকেতনের উদ্যোগে ও কাকিনা ষ্টেশন ব্যবসায়ী সংগঠনের সার্বিক সহযোগিতায় বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

    গত (২২ মার্চ)২০২৩ ইং শিশু নিকেতন চত্বরে
    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বানীনগর বিনোদন শিশু নিকেতনের উদ্যোগে ও কাকিনা ষ্টেশন ব্যবসায়ী সংগঠনের সার্বিক সহযোগিতায় বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    বানীনগর বিনোদন শিশু নিকেতন পরিচালনা কমিটির সভাপতি সহিদার রহমানের সভাপতিত্বে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, শিশুদের খেলাধুলার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি তুষভান্ডার ইউ পি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, বিশেষ অতিথি, রিপোটার্স ক্লাব কালীগঞ্জ এর সভাপতি ও বানীনগর বিনোদন শিশু নিকেতন পরিচালনা কমিটির সহ সভাপতি মোকলেছুর রহমান টুকু, শিশু নিকেতনের অধ্যক্ষ তরিকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সাবির্কভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক সাহানুর রহমান, ফারুক চৌকিদার,সজল তালুকদার। এ সময় বানীনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক শিক্ষিকা বৃন্দ,অভিভাবক বৃন্দ সহ বহু সংখ্যক সুধী উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • নাচোলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

    নাচোলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
    আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে
    বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

    এছাড়াও উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে নবীদের বরণ ও এসএসসিদের
    বিদায় সংবর্ধনায় প্রদান করেন অতিথি বৃন্দ।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কর্মশালা ও সংবেদনশীল সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কর্মশালা ও সংবেদনশীল সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র চন্দ্র রায়।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৩শে মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা সভা কক্ষে হলিষ্টিক এপ্রোচ টু ট্যাকল চাইল্ড লেবার ইউথ ইমফেসিস অন ওরষ্ট ফর্মস অফ চাইল্ড লেবার ডেভলভড,এপ্লাইড এন্ড প্রুফড সাকসেসফুল ইন সিলেক্টেড রিজিওন অফ বাংলাদেশ “(সিএলএমএস)প্রকল্প)”ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ইএসডিও এবং সহযোগিতায় ইন্টার ন্যাশনাল অর্গানাইজেশন এর উদ্যোগে ঝরে পড়া স্কুল শিক্ষার্থী ও শিশু শ্রম নির্মূল প্রতিরোধ করতে সভর আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক,৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়,৩নং খনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ,ভাইস চেয়ারম্যান ভারতি রানী,বাহামনি মর্মু,সুচিত্রা হাসদা,ইএসডি প্রকল্প বাস্তবায়ন ম্যানেজার প্রদীপ চন্দ্র শীল,প্রমুখ।

    এ আলোচনায় শিশু শ্রম নির্মুল করতে শিশুদের স্কুলে পড়াশোনা করতে সহায়তা ও ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের উপকার ভোগীদের কথা তুলে ধরা,আদিবাসীদের শ্মশান ঘাট করে দেওয়ার কথা,এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীকান্ত রায় হিন্দুদের শ্মশান ঘাটের সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন।

    এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,৭নং হাজীপুর ইউপির চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন,৫ নং সৈয়দ পুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই,২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃগোলাম মোস্তফা, সুবিধা ভোগী আদিবাসী সম্প্রদায়ের লোক জন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

  • গৃহহীন ও ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে শেখ হাসিনা অমর হয়ে থাকবেন-মনোরঞ্জন শীল গোপাল এমপি

    গৃহহীন ও ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে শেখ হাসিনা অমর হয়ে থাকবেন-মনোরঞ্জন শীল গোপাল এমপি

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অঙ্গিকার, দেশের কোন মানুষ ভুমিহীন-গৃহহীন থাকবে না এই লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলাকে সম্পূর্ণ গৃহহীন-ভুমিহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    বুধবার (২২ মার্চ ২০২৩) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন কার্যক্রম ঘোষনা করেন তিনি। এসময় সারাদেশে ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে সম্পূর্ণ ভুমিহীন-গৃহহীন ম্ক্তু ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পরপর দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগী ১২০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর-জমির দলিল ও চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।
    প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল বলেন, গৃহহীন ও ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন। কারণ বাংলাদেশের মানুষের স্থায়ী ঠিকানা করে দেওয়ার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর। যার বাস্তব রূপ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এছাড়া আজকের এই দিনটি আমার নির্বাচনি এলাকা কাহারোল উপজেলার জন্য স্মরনীয় এবং ঐতিহাসিক। কারণ মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে বাসস্থান। আজ পূর্ণাঙ্গভাবে সেই বাসস্থান প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় কাহারোল উপজেলাকেও গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষনা করলেন। আজ থেকে এই উপজেলায় কেউ ভুমিহীন থাকলো না।
    অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিতত্বে বিশেষ অতিথির বক্তব্য ররাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম.সেবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

  • বেতাগীতে এক বছরের শিশু হৃদরোগে আক্রান্ত চিকিৎসায় হতদরিদ্র বাবার সাহায্যের আবেদন

    বেতাগীতে এক বছরের শিশু হৃদরোগে আক্রান্ত চিকিৎসায় হতদরিদ্র বাবার সাহায্যের আবেদন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

    বরগুনার বেতাগীতে এক বছর এক মাসের শিশু হৃদরোগে আক্রান্ত। চিকিৎসক জানিয়েছে আব্দুল্লাহ আল আরমানের চিকিৎসার জন্য প্রায় (৫) পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। স্থানিয় সংসদ সদস্য, জন প্রতিনিধি ও বিত্তবানদের কাছ দোয়া ও আর্থীক সাহায্যের আবেদন যানিয়েছেন আরমানের বাবা মো. আল-আমিন হোসেনে।

    জানা গেছে, উপজেলার বুড়ামজুমদার ইউনিয়রে ৯নং ওয়ার্ডের রাজমীস্ত্রী মো. আল-আমিনের একমাত্র ছেলে শিশু আরমান গত ৩ মার্চ ২০২৩ তারিখ জ্বরে আক্রান্ত হলে মা মোসা. মিম আক্তার তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শের-ই-বাংলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত ডা. অধ্যাপক এ.বি.এম আব্দুস সালাম জানান শিশুটি হৃদ রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রায় (৫) পাঁচ লক্ষ টাকা দরকার। তাই হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে শিশু আরমানের চিকিৎসার জন্য স্থানিয় সংসদ সদস্য, জন প্রতিনিধি ও বিত্তবানদের কাছ দোয়া ও আর্থীক সাহায্যের আবেদন।

    স্থানিয় ইউপি সদস্য বাদল চক্রবর্তি বলেন, এর আগেও রাজমীস্ত্রী আল-আমিনের একটি সন্তান চিকিৎসার অভাবে মারা যায়, অসচ্ছল পরিবারের এ শিশুটির চিকিৎসার জন্য সকল হৃদয়বান মানুষকে এগিয়ে আসার অনুরোধ যানাচ্ছি।

    সাহায্য পাঠানর ঠিকানা, ইসলামি ব্যাংক মিরপুর শাখার হিসাব নম্বর- ১৪৮২৮, নগদ হিসাব নম্বর- ০১৭৯৩৬৫৭৪৮৩।

  • কুমিল্লায় খেলাফত মজলিস মহানগরীর উদ্যাগ্যে মাহে রমজান কে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত

    কুমিল্লায় খেলাফত মজলিস মহানগরীর উদ্যাগ্যে মাহে রমজান কে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা মহানগরীর কান্দির পাড় পূর্বালী চত্বর এলাকা থেকে গতকাল বুধবার বিকালে পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে মিছিল বের করে খেলাফত মজলিস মহানগর শাখা।এতে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল, মিছিল টি বের হয়ে রমজান কে স্বাগত জানিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্বালী চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে শেষ হয়।এসময় সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল বলেন রমজান মাসের রোজা আল্লাহ তালার ফরজ বিধান প্রাপ্তবয়োস্কো সকল মুসলিম ভাইদের রোজা পালন করতে হবে। পৃথিবীর অন্যান্যদেশের মত আমাদের দেশেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রকাশ্যে কোন মুসলিম দিনের বেলা খেতে পারবেনা, খাদ্যে হোটেল ইফতার ছাড়া খোলা যাবেনা,প্রশাসনকে ব্যাবস্থা নিতে হবে। অন্যথায় খেলাফত মজলিসের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হবে।এছাড়াও বক্তব্য রাখেন মহানগর শাখার সাঃসম্পাদক মাওলানা আমির হামজা, মাওলানা আঃসালাম শরাফতী,মাওলানা শাহাদাত হোসেন শাহীন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস, সহ সম্পাদক মাওলানা আবুল কাসেম,ইসলামী ছাত্র মজলিসের কুমিল্লা মহানগর শাখার সাঃসম্পাদক মোঃ ইকরামুল হক সহ অন্যান্য ইসলামি নেতৃবৃন্দ।

  • গোপালগঞ্জের মুকসুদপুরে বাওড়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

    গোপালগঞ্জের মুকসুদপুরে বাওড়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মুকসুদপুর বাওড়ের ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খননের প্রতিবাদে ও খনন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

    ক্ষতিগ্রস্থ ৮টি গ্রামের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

    আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মকুসুদপুর বাওরে সমানে পুরতান মুকসুদপুর-কালীনগর সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে কয়েকশ ক্ষতিগ্রস্থ জমির মালিকেরা। এ মানববন্ধনে মুকসুদপুর বাওড় পাড়ের প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুরী, কাওয়ালদিয়া, পশারগাতি ও কুলাকোন গ্রামবাসী অংশ নেন।

    মানববন্ধন চলাকালে মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান, মো: বাচ্চু শেখ, মো: দেলোয়ার হোসেন, তপন সাহাসহ অনেকে বক্তব্য রাখেন।

    মানববন্ধনে চলাকালে মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান বলেন, মুকসুদপুর বাওড়ে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। এসব জমিতে ফসল ফলিয়ে আমাদের সারা বছরের আয় রোজগার হয়। কিন্তু কিছু ভূমিদস্যু নিজেদের স্বার্থে অবৈধভাবে খাল খননের নামে জমি নষ্ট করছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হওয়ায় খাল খনন বন্ধের দাবী জানান। #

  • রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ কলকাতা থেকে আগত অতিথিরা

    রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ কলকাতা থেকে আগত অতিথিরা

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা, সবুজায়ন, পরিকল্পিত নগরায়ন, রাতের আলোকায়ন ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভারতের কলকাতা থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংবাদিকেরা। দুই দিনের সফরে এসে রাজশাহীকে দেখে রাজশাহী নগরী ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ভূয়সী প্রশংসা করেছেন তারা। রাজশাহীকে সৌন্দর্যের প্রতীক বলে অখ্যায়িত করেছেন তারা।

    বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস বলেন, আমরা দুইদিন ধরে রাজশাহীতে আছি। বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। রাজশাহীর সব কিছুতে একটা পরিকল্পিত উন্নয়নের ছাপ দেখতে পেয়েছি। বিশেষ করে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়নে মুগ্ধ হয়েছি। দিনের রাজশাহী আর রাতের রাজশাহী আলাদা,দিনে পরিচ্ছন্ন ও রাতে আলোকউজ্জ্বল। বাংলাদেশের অন্য শহরও আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে অন্য শহরে তুলনায় রাজশাহী এগিয়ে আছে।

    কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, রাজশাহীর সৌন্দর্য দেখে মুগ্ধ ও আতিথিয়েতায় আপ্লুত। রাজশাহীর নগরপিতা যেভাবে শহরকে সাজিয়েন, দেখেই বোঝা যাচ্ছে সব কিছুই পরিকল্পিত। দুই দেশের মানুষের সুস্থ সম্পর্ক বহমান থাকবে। আমাদের মধ্যে যোগাযোগ আরো নিবিড় হবে।

    রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন এন্ড ভিডিওগ্রাফি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শ্রী দেবজ্যোতি চন্দ বলেন, রাজশাহী সত্যিকার অর্থেই গ্রিন সিটি ও ক্লিন সিটি। এটি বাংলাদেশের এডুকেশন হাব। রাজশাহীর টাউন প্ল্যানিং, প্রশস্ত রাস্তা ও সবুজায়ন প্রক্রিয়াকে দেখে মুগ্ধ হয়েছি।

    তিনি আরো বলেন, ভারত-বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন কাজ করছে। উভয় দেশে ব্যবসা-বানিজ্য অনেক বাড়বে। সেক্ষেত্রে রাজশাহী গুরুত্বপূর্ণ শহর ভুমিকা পালন করবে। ভারত-বাংলাদেশ ও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পিপল টু পিপল কন্টাক্ট, সিভিস সোসাইটি টু সিভিস সোসাইটি আদান-প্রদান আমাদের এই যাত্রা আরো সুদৃঢ় হবে।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. সান্তুন চট্রোপাধ্যায় বলেন, বাংলাদেশের রাজশাহী শহরের কথা শুনেছিলাম। আমরা এসে দেখে মুগ্ধ হয়েছি। এতো সুন্দর ও পরিপাটি একটি শহর। বাংলাদেশের অন্য শহরের তুলনায় রাজশাহী এগিয়ে আছে বলে আমার কাছে মনে হয়েছে।

    বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সদস্য বিদ্যুৎ মজুমদার বলেন, বাংলাদেশে এতো সুন্দর ও পরিচ্ছন্ন একটি শহর আছে, রাজশাহীতে না আসলে জানতে পারতাম না। সত্যিকার অর্থেই রাজশাহী সোন্দর্যের শহর।

    উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আমন্ত্রণে দুই দিনের সফরে সোমবার (২০ মার্চ) রাজশাহীতে আসেন কলকাতার অতিথিরা। সোমবার বরেন্দ্র জাদুঘর, পদ্মাপাড়, টি-বাধ ও রাতে আলোকায়ন ঘুরে দেখেন তারা। মঙ্গলবার ( ২১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহেরপুরের ঐতিহাসিক দুর্গামন্দির, নাটোর রাজবাড়ি ও পুঠিয়া রাজবাড়ী পরিদর্শন করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • গোপালগঞ্জে ডাব চুরির অভিযোগে শিশুকে বেঁধে নির্যাতন

    গোপালগঞ্জে ডাব চুরির অভিযোগে শিশুকে বেঁধে নির্যাতন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব চুরির অভিযোগে ইয়ামিন শেখ নামে দশ বছরের এক শিশুকে দু’হাত পিছনে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। হাত বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মাঝে চলছে সমালোচনার ঝড়।

    গত মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজারে এ ঘটনা ঘটে।

    নিয্যাতনের শিকার শিশু ইয়ামিন কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামের তোতা শেখের ছেলে। সে ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

    নির্যাতনের শিকার শিশুর মা পক্ষাগ্রস্থ রোগী সেলিনা বেগম জানান, ইয়ামিন সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। দুপুরে টিফিনের সময় ইয়ামিনকে শ্যামবাজার গ্রামের হেমায়েত শেখের ছোট ভাই ইউসুফ শেখ ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গেঞ্জির কলার ধরে টেঁনে ভ্যানে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ডাব চুরির অভিযোগ তুলে হেমায়েত শেখ ইয়ামিনের দু’হাত রশি দিয়ে বেঁধে মারধর করে।

    পরে তাকে বাজারে এনে চান্দিনার সঙ্গে দু’হাত বেঁধে রাখে। এক পর্যায়ে হেমায়েত শেখ লোকের মাধ্যমে ইয়ামিনের বাবার কাছে খবর পাঠায় তার ছেলেকে বাজারে বেঁধে রাখা হয়েছে। ছাড়িয়ে না আনলে থানায় পাঠিয়ে দেয়া হবে। তিনি তার ছেলের নির্যাতনের সঠিক বিচার দাবি করেন তিনি।

    রাতইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রবিউল ইসলাম ডাব চুরির অভিযোগ হাত বেঁধে রাখার কথা স্বীকার করে বলেন, ‘শিশু ইয়ামিনকে হেমায়েত শেখের জিম্মা থেকে আমি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে দিয়ে আসি।’

    এ বিষয়ে হেমায়েত শেখ বলেন, ‘আমার গাছের দুটি ডাব চুরি করায় আমার ভাই ইউসুফ শেখ ওকে ধরে বাড়িতে নিয়ে এসেছিল। আমি ওর অভিভাবকের কাছে বুঝে দেওয়ার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য মাছ বাজারে এনে দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছিলাম। পরে রবিউল মেম্বার এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে।’

    কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘এ ধরণের কোন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ #

  • নলডাঙ্গায় ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নলডাঙ্গায় ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    এ,কে,এম,খোরশেদ আলম,
    নাটোর জেলা প্রতিনিধি।

    নাটোরের নলডাঙ্গায় দুর্লভপুর হাওলাদারপাড়া থেকে মুন্জু মোল্লা ও মুনাক্কা নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
    বিষয়টি নিশ্চিত করেছে
    নলডাঙ্গা থানর অফিসার ইনচার্জ আবুল কালাম তিনি বলেন
    নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ২১.০৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন দুর্লভপুর হাওয়ালদারপাড়া গ্রামস্থ মুঞ্জ মোল্লা (৫০), পিতা- জয়েন মোল্লা এর বসতবাড়ীর দক্ষিন দুয়ারী পশ্চিম পার্শ্বের শয়ন ঘরের ভিতর হইতে ০৩ (তিন) পিচ গোলাপী রংয়রে ইয়াবা ট্যাবলটে ও ০.১০ (শূন্য দশমকি এক শূন্য) গ্রাম হেরোইন সহ আসামী মুঞ্জ মোল্লা (৫০), পিতা- জয়েন মোল্লা, সাং-র্দুলভপুর (হাওয়ালদারপাড়া), থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর এবং মুনাক্কা (৪০), পিতা-মৃত মসলেম উদ্দিন খা, সাং-বীরকুৎসা, থানা- বাগমারা, জেলা-রাজশাহী’দ্বয়কে গ্রেফতার করা হয়। আসামী’দ্বয়ের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১১, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ৮ (ক)/১০(ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্যে যে, ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদক মামলা ও আসামীর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা রয়েছে।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি।