কে এম শহিদুল্লাহ,
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ইজারা বিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলণ বন্ধ করে দেওয়ায় এবার সিন্ডিকেটের রোশানলে পড়েছেন সদর থানার ওসি ও দাড়গা। গত ৪ বছর যাবৎ ইজারা বিহীন অবস্থা রয়েছে ভারত বাংলাদেশ সিমান্তবর্তী এলাকায় বিশ্বম্ভরপুর থানা ও সদর থানা এরিয়াজুড়ে অবস্থিত ডলুরা বালু ও পাথর মহাল। যেখানে বালু পাথর উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করে চলে হাজারো শ্রমিকের পরিবার। কিন্তু মামলার জঠিলতার কারনে কয়েক বছর ধরে এই বালু মহালটি হাইকোর্ট এর নিষেধাজ্ঞা থাকার কারনে বার বার প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা করা হলেও এসব নিষেধাজ্ঞা মানছে না নদীর পাড়ে থাকা শ্রমিকেরা। তারা প্রতি নিয়ত পুলিশের চোখ ফাকিঁ দিয়ে রাতের আধাঁরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে নদীর পাড়ে বোঝাই দিয়ে রাখে এবং পুলিশের চোখ ফাকিঁ দিয়ে নৌকা যুগে নৌপথে বাহির হওয়ার পথে পুলিশের নজরে পড়লে পুলিশ ঐ সমস্ত নৌকা আটক করে আইনের আওতায় এনে মামলা দায়ের করেন অথবা নিলামে জড়িমানা করেন। যার কারনে ঐ সমস্ত বালু ও পাথর উত্তোলণের সিন্ডিকেটের সদস্যরা পড়েন মামলা অথবা জড়িমানার ফান্দে। আর এসমস্ত অবৈধ বালু পাথর উত্তোলণের একাদিক ধারা বাহিক সংবাদ পেপার পত্রিকায় প্রকাশ হলে পুলিশ প্রশাসনের উদ্যোগে সদর থানা কর্তৃক কঠুর নিরাপত্তার জন্য ধোপাজান চলতি নদীর খালের মুখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে চেকপোষ্ট বসানো হয় । যাতে কোন ভাবেই রাতের আধাঁরে অবৈধ বালু ও পাথরের নৌকা বেড় হতে না পারে। এতে করে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলণকারীরা পড়েন মহাবিপাকে। আর এসমস্ত অবৈধ পাথর উত্তোলনের খবর পেয়ে পুলিশ প্রশাসন, নৌ পুলিশ,জেলা প্রশাসনের কর্মকর্তারা নৌকা ধরে মামলা দেওয়ায় সিন্ডিকেটের মধ্যে দিধাদন্ধ সৃষ্ঠি হয়ে তিনটি গ্রুপিং তৈরী হয়। সিন্ডিকেটের সদস্যরা ব্যবসা করার জন্য ইচ্ছে করে অবৈধ ভাবে শ্রমিকদের দিয়ে পাথর উত্তোলণ করে নিজেরাই নদীর পারে স্টক করে উপজেলা নির্বাহী অফিসারদের খবর দিয়ে নিলামে কিনে নেন এবং নিলামের নামে নৌকাযুগে নিলামের মাল নৌপথে বাহির করার অনুমতি পত্র সংগ্রহ করে নেন। ধোপাজান নদীর খালের মুখে পুলিশের চেকপোষ্টএ ঐ কাগজের ফটোকপি দেখিয়ে পুলিশকে বোকা বানিয়ে নিলামের মাল বলে বাহির করে চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। শত চেষ্টা করেও সদর থানা ওসিকে ম্যানেজ করতে না পারায় একই সিন্ডিকের সদস্যারা বুঝে গেছে ঐ ওসি থাকলে তারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করতে পারবে না। তাই বিকল্প রাস্তা হিসেবে সিন্ডিকেটের মধ্যে সিন্ডকেট তৈরী করে সুনামগঞ্জ সদর থানা ওসি ও এক দাড়গার বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে অন্য এলাকার ভাড়াঠিয়া লোক এনে অভিযোগ দায়ের করে পুলিশের ভাবমূর্তি বিনষ্ট করে চলেছে। এবং সেই অভিযোগের কপি সাংবাদিকদের হাতে দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করানোর পায়তারায় সাংবাদিকদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত। এমনটি বাস্তবে দেখা যায় একটি অভিযোগের কাগজে ও সিন্ডিকেটের দৌড় যাপে। জানাযায় গত ২৩ শে মার্চ সুনামগঞ্জপৌর শহরের হাছন নগরের কলেজ রোর্ডের বাসিন্দা মেডিকেলে আউটসোর্সিং এ কর্মরত এক সদর হাসপাতালের ওয়ার্ড বয়কে দিয়ে সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও এসআই শরীফের নাম জড়িয়ে কয়েকজন চিহ্নিত বালু ও পাথর ব্যবসায়ীর নামের সাথে পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ বিভিন্ন সেক্টরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং সাংবাদিকদের দিয়ে সামাজিক যোগাযগের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করানো হচ্ছে। অভিযোগের বিষয়ে সত্য জানতে অনুসন্ধাঁনে বেড়িয়ে আসে অন্য চিত্র। খোজঁ নিয়ে দেখা যায় অভিযোগকারী ও সাক্ষীরা কোন বালু ব্যবসায়ী নয় তাদের ভাড়া করে এনে একই সিন্ডিকেটের বন্ধুবান্ধব মিলে সদর থানা ওসি ও এসআই শরীফের মান সম্মান ক্ষুণ্য করতে এবং তাদের বিতারিত করার কৌশল অবলম্বন করতে নাটক তৈরি করছে। যাতে উর্ধ্বতন কতৃর্পক্ষকে ভুল বুঝিয়ে ।অন্য কোথাও বদলি করতে পাড়লে ধোপাজান নদীর পাড় কেটে বালু ও পাথর অবৈধ ভাবে উত্তোলণ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সহজ হবে। এ বিষয়ে অভিযোগকারী সদর হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয় মিজানুণ হক ডনের মোবাইল ফোনে বার বার রিং হলেও তিনি মোবাইল ফোন রিসভি করেন নি। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা জানেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক যে পাথর নিলাম হয়েছিল সেই পাথর নৌপথে বেড় হয়েছে আমাদের পুলিশকে নিলামের কাগজ দেখিয়ে। এখানে পুলিশের কোন দোষের কিছু নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পত্র দিয়ে নিলামের পাথর বাহির হলে কেউ যদি বলে পুলিশ নৌকা ছেড়ে দিচ্ছে সেটা ভুল। আপনারা সাংবাদিক খোজঁ নিয়ে দেখুন যদি কোন পুলিশ অপরাধ করে তাদের বিরুদ্ধে তথ্য বিত্তিক নিউজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Author: desk
-

অবৈধ ভাবে বালু পাথর উত্তোলণ বন্ধ করে দেওয়ায় সিন্ডিকেটের রোশানলে সদর থানা ওসি
-

মেয়র মাসুম ভূঁইয়ার ব্যক্তিগত পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার তাঁর ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার দুই শতাধিক মসজিদের চার শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মেয়রের বাসভবন প্রাঙ্গণে ‘জনতার ঘরে’ এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, টুমচর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ হারুন আল-মাদানি, লক্ষ্মীপুর দারুলউলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
আলোচনা শেষে দেশের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
মেয়র মাসুম ভূঁইয়া বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে সামাজিকভাবে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা। এছাড়া আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণীর গুজব রটানোকারিরা গ্রাম-গঞ্জে আওয়ামী লীগ সরকারের দুর্নাম রটাচ্ছে। সেদিকে ইমাম-মুয়াজ্জিনরা মসজিদে সাধারণ মুসল্লীদের গুজব থেকে সর্তক করতে বলছেন। এবং ইসলামের সঠিক ব্যাখা দিতে বলছেন।
ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের দেশের একটি চক্র আছে তারা রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাপোড়া করছে। সেদিকে সাধারণ মানুষকে সর্তক করতে হবে।
-

রাজাপুরের কানুদাসকাঠী গ্রামে বিআরটিসি’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা
ভান্ডারিয় (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরে ভান্ডারিয়া সীমান্ত এলাকা বরিশাল-পাথরঘাটা রুটের রাজাপুরের কানুদাসকাঠী গ্রামে বিআরটিসি’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হয়ে দুইজন নিহত হয়েছে।শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে এ দূর্ঘটনায় বাসের সুপার ভাইজার ও এক যাত্রী মারা গেছে। নিহত সুপার ভাইজারের নাম মেহেদী হাসান (৪০) বরিশালের জিয়া সড়কের আব্দুর রশিদ মৃধার ছেলে এবং নিহত অন্য যাত্রী পারভেজ একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তার বাড়িও বরিশালে। এ ঘটনায় বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখান থেকে গুরুতর আহত বাসের চালক বরিশালের আব্দুর রজ্জাক মোল্লার ছেলে আবু মোল্লা (৪০), বামনা উপজেলার জিয়াউল হক (৪৫) ও স্ত্রী সাথী বেগম (৩৩), বরিশালের রুপাতলী এলাকার আঃ সছত্তার হাওলাদারের ছেলে মন্টু হাওলাদার (৫৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্য আহত ঝালকাঠী জেলার কুদরত আলীর ছেলে এ্যাডভোকেট শহিদুল ইসলাম, ভান্ডারিয়ার রুহুল আমীন (৪০), আমুয়ার মজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৫৫), পাথরঘাটা কার্তিক চন্দ্রের ছেলে আমল দেবনাথ (৫০), শাসমুল হকের ছেলে মোঃ কবির মোল্লা (৩৫), কাকচিরা মুক্তার জোমাদ্দারের স্ত্রী ইমু বেগম, পাথরঘাটার অমল দেবনাথের স্ত্রী রীতা দেবনাথ, পটুয়াখালীর মনিরুল ইসলামারে স্ত্রী তানজিলা বেগম (৩১) কে ভান্ডারিয়া স্বাস্থ্য ককপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
বাসের যাত্রীরা জানান, সকাল ৮ টার দিকে বরিশাল থেকে বিআরটিসি’র বাসটি যাত্রী নিয়ে বরগুনার পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি কিছুদূর আসার পরই বাসের চালক সবুর মোল্লা ও সুপারভাইজার মেহেদী হাসান এর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরপরই চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল।
দূর্ঘটনার ৫ মিনিট আগেও বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল বলে জানান বাসের যাত্রী মোঃ জামাল শরীফ।
এরপরই বাসটি উপজেলার কানুদাসকাঠী গ্রামে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে খুঁটিটি উপরে পরে। এরপর বাসটি সেখানে থাকা একটি চম্পল গাছে আঘাত করলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। তবে এতে কোন পথচারী হতাহত হয়নি।
বাসের বেপরোয়া গতিতে যাত্রীরা খুবই শঙ্কিত ছিল বলে জানান বাসের আরেক যাত্রী রোজী জামাল।
খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান ভান্ডারিয়া ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুস সোবাহান।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, দূর্ঘটনায় দুই জন মারা গেছে।
-

পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জয়পুুরহাট জেলা পুলিশ সুপার-মোহাম্মদ নূরে আলম
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
প্রতি ১ বছর পর আবারও এসে গেল পবিত্র মাহে রমজান ২০২৩। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সকল মুসলমান মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে থাকেন। বাংলাদেশ চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে ২০২৩ সালের প্রথম রোজা অনুষ্ঠিত হবে ২৪ শে মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার। তাই মাহে রমজানকে সামনে রেখে জয়পুুরহাট জেলাবাসীসহ সকল মুসলমান ভাই বোন কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আরবি শাবান মাসের পরের মাস রমজান।
“আলহামদুলিল্লাহ্, আসান্ন রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। মহান আল্লাহর কাছ থেকে করুনা ভিক্ষার মাস। আল্লাহর কাছে ক্ষমা ও নেয়ামত কামনা করার মাস, অতীতের সমস্ত গুনাহ মাফ চাওয়ার মাস। আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহর কাছে প্রার্থনা কবুল করার উপযুক্ত সময় হলো পবিত্র মাহে রমজান । এ মাসে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। কবর বাসীদের অনেক জনকে নাযাত দান করেন।রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা রয়েছে। যার নাম রাইয়ান। শুধুমাত্র যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন এবং এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন কেবলমাত্র ঐ সকল মুমিন বান্দাদের মহান আল্লাহ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন।
কাজেই মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেয়ামতের মাস। এই মাসে রয়েছে শবে কদরের মত গুরুত্বপূর্ণ রজনী। ২০ রমজানের পরে প্রত্যেক বেজোড় রাতে এই রজনীকে তালাশের জন্য মহানবীর পক্ষ হতে নির্দেশনা রয়েছে। কারন ভাল আমলের মাধ্যমে পাল্লাকে ভারী করার অত্যন্ত সহজ একটি ব্যবস্থা রয়েছে মহানবীর উম্মতের জন্য এই রজনীতে। এই রাতের এবাদতকে হাজার বছরের ইবাদতের ফজিলতের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আমরা আসন্ন রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় গুলোর সঠিক ব্যবহার করে নিজেদের প্রকৃত মুসলমান ও মহান আল্লাহর প্রিয় মুমিন বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
পবিত্র রমজানের উছিলায় প্রত্যেক মরহুম মুসলমান নর-নারীকে তাদের জিন্দেগীর জানা অজানা গুনা ক্ষমা করে মহান আল্লাহ যেন রমজানের উছিলায় নাজাত দান করেন আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। সাথে সাথে আরো প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদের পবিত্র এই রমজানের সবগুলো রোজা পালনের সক্ষমতা দান করেন এবং আমাদের জিন্দেগীর জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। আমাদের প্রত্যেক মুসলমানকে হারাম হালাল বুঝে চলার তৌফিক দানের মাধ্যমে মহান আল্লাহতালা তার দরবারে মুমিন বান্দা হিসেবে কবুল করেন। আরো দোয়া রইল “আল্লাহ” আপনাদের জীবনে সুখ, শান্তি সহ ইসলামী শরিয়াহ মোতাবেক আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন আ-মিন। সবাইকে পবিত্র রমজানুল মোবারক এর শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে:- মোহাম্মদ নূরে আলম
পুলিশ সুপার
জয়পুুরহাট জেলা পুলিশ -

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৫ মাদক সেবনকারী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবন করার অপরাধের দায়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর আকুয়া চুকাইতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাধীন ৩নং ফাঁড়ি পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, আদালতের নির্দেশে পরোয়ানাভুক্তদের আওতায় আনাসহ মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ৩নং ফাঁড়ি পুলিশের একটি আকুয়া চকাইতলা এলাকা থেকে মাদক সেবনের অপরাধের দায়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন আকুয়া চুকাইতলা পশ্চিমপাড়া এলাকার এছাক হোসেন এর পুত্র মোঃ সায়েম হাসান (২১), কামাল হোসেন এর পুত্র মোঃ জুবায়ের (২১),সেলিমের পুত্র নাঈম (২২), শহীদ মিয়ার মোঃ রাতুল (২২), সুজন মিয়ার পুত্র মো: দীপু (২০), পিতা-মোঃ সুজন মিয়া। পরবর্তীতে আসামীদেরকেকে মোবাইল কোর্ট আদালতে প্রত্যেককে ১৫ (পনের) দিন করে সাজা প্রদান করে আসামিদের জেলখানায় প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন-মাদক বন্ধে কোতোয়ালি মডেল থানার পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক,দেশের শত্রু, উন্নয়নের অন্তরায়। তাই দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো এগিয়ে নিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।আমরা জনগণের সহযোগিতায় যেভাবে জঙ্গি দমন করেছি, ঠিক সেভাবে দেশ থেকে মাদক নির্মূল করব। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আনা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই সাধারণ মানুষকেও এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। কারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হলে এর সুফল প্রত্যেক নাগরিক পাবেন।
-

পটুয়াখালীতে কালামের বন্ধুত্ব তীক্ষ্ণ দৃষ্টি খ্যাত হিংস্র বাজপাখির সঙ্গে
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
কলাপাড়ার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে বাজপাখির সঙ্গে বন্ধুত্ব করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কালাম পাহলান (৪০) নামের এক জেলে।তীক্ষ্ণ দৃষ্টি খ্যাত হিংস্র শিকারী বাজপাখির সঙ্গে বন্ধুত্ব দেখে যতটা অবাক তার চেয়ে বেশি খুশি স্থানীয়রা।
জানাগেছে, প্রায় দুই বছর আগে তিনি পার্শ্ববর্তী খালে মাছ শিকারে গিয়ে খালের পাড়ে অসুস্থ অবস্থায় বাজপাখিতে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়ি এনে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেন। মজার বিষয় এসময় অন্য একটি বাজপাখি গাছের ডালে বসা ছিলো অসুস্থ বাজপাখির সঙ্গে ঐ বাজপাখিটিও কালামের বাড়িতে চলে আসে। অসুস্থ বাজপাখিটির শরীরে অনেক জ্বর এবং পাখায় আঘাতপ্রাপ্ত ছিলো। দুটি খাঁচায় আটকে রেখে প্রায় ১৫ দিনের চিকিৎসা সেবা দেয়ার পর পাখিটা সুস্থ হয়ে উঠলে পাখি দুটিকে খাঁচা থেকে মুক্ত করে দেন কিন্তুু সুস্থ হওয়া বাজপাখিটি তাকে ছেড়ে যায়নি। থাকছে তার বাড়ির খালপাড়ের একটি রেন্ট্রি গাছে। দীর্ঘদিন বন্ধুত্বের বাজপাখিটির নাম দিয়েছেন ডায়মন। বর্তমানে ডায়মন বলে ডাকলেই পাখিটি তার কাছে চলে আসে হাত এবং শরীরের উপরে বসেই খুনসুটি করে খাবার খেয়ে ফের গাছের মগডালে গিয়ে বসে। বাজপাখি এবং কালামের বন্ধুত্ব এক বিরল দৃষ্টান্ত বলে দাবি এলাকাবাসীর।
বিপিনপুর গ্রামের ইসমাইল মুন্সী (৬২) জানান, আমরা সচারাচর দেখেছি ময়না, টিয়া, শালিক পাখি মানুষ পোষ মানিয়েছে।কিন্তু বাজপাখির সঙ্গে মানুষের ভালোবাসা এই প্রথম দেখলাম এটা অবিশ্বাস্য হলেও বর্তমানে বাস্তব ঘটনার দৃষ্টান্ত রেখেছে কালাম।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুধু বাজপাখিই নয় ভালোবাসা দিয়ে জয় করা যায় আরও বড় হিংস্র প্রাণীর মন। কালাম পাহলান খুবই ভালো কাজ করেছেন। প্রানীটি হিংস্র দেখেও তিনি না মেরে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলেন প্রতিটি মানুষের প্রতি কালামের মতো বিরল দৃষ্টান্ত স্থাপন করার অনুরোধ জানাচ্ছি। তবে যে কোন প্রাণী জোর পূর্বক খাচায় বন্দী রেখে পোষ না মানানোর অনুরোধ জানাচ্ছি এটা প্রাণী সংরক্ষণ আইনে অপরাধ।
-

কথিত সাংবাদিক ও মাদককারবারী সুব্রত’র চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
ফটিকছড়িতে মাদককারবারীদের মূল হোতা সুব্রত’র হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসি। সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আজকের সুর্যদয় নামের একটি অখ্যাত পত্রিকার কথিত সাংবাদিক পরিচয়ে সুব্রত স্থানীয় গ্রামবাসিকে নানাভাবে হয়রানি করে আসছে। চট্টগ্রাম শহর থেকে একাধিক মামলার আসামী হয়ে সুব্রত দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল গ্রামে আস্তানা গড়ে তোলে। সেখানে স্থানীয় ইয়াবা ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে নিরীহ গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করে আসছে। এলাকার যুব সমাজ থেকে বৃদ্ধ যারাই মাদক ব্যবসার প্রতিবাদ করে তাদেরকে প্রশাসনের লোক দিয়ে কৌশলে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়। এলাকায় বসবাসকারীদের কাছ থেকে নানাভাবে অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হলে মাদক কারবারীদের দিয়ে এসব অপকর্ম করে আসছে সুব্রত।
শুধু সাধারণ মানুষই নয় স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসনের লোকজনও তার এই অপকর্ম থেকে রেহাই পাচ্ছেনা। মতের বনিবনা না হলে প্রশাসনের লোকদের বিরুদ্ধেও তার অখ্যাত পত্রিকায় সংবাদ ছাপিয়ে দেয়ার ভয় দেখানো হয়। সম্প্রতি ৮ হাজার ৬০০ শত পিস বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ বিজিবির হাতে আটক হয়ে জেল হাজতে যেতে হয় এই কথিত চাঁদাবাজ সাংবাদিক সুব্রতকে। তার আটকের সংবাদটি সেইসময় দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট পত্রিকায় সংবাদটি প্রকাশ করা হয়েছিলো। কিন্তু আইনের ফাঁকে জেল থেকে ছাড়া পেয়ে আবারো এলাকার লোকজনকে নানাভাবে হয়রানিসহ হুমকি ধমকি দিয়ে আসছে। বর্তমানে তার এমন কর্মকাণ্ডে রীতিমত আতংকে দিন কাটছে স্থানীয় এলাকাবাসীর। বক্তারা অবিলম্বে মাদক কারবারীদের হোতা কথিত সাংবাদিক সুব্রতকে আইনের আওতায় এনে এলাকাটিকে মাদকমুক্ত করার জোর দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন, আ”লীগ নেতা মোসলেম উদ্দিন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা মো. মাসুম, বাবুসহ আরও অনেকেই।
-

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৩ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে বিচারক মন্ডলী সহ অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতা রত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। -

পাইকগাছার গদাইপুর ইউপি’র দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের লেখাপড়ার প্রতি আরও স্পৃহা বাড়ানোর লক্ষ্যে তাদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২১-২০২২ অর্থবছরে এডিপি’র (অর্থায়নে)প্রকল্পের আওতায় মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সহকারী ইঞ্জিঃ আআব্দুল্লাহ আল মামুন, কফিল উদ্দীন, উন্মে হাবিবা সোহানা,শেখ ফজলুর রহমান, শেখর রায়, মাহমুদ আলম, মেহেদী হাসান নান্টু সহ অত্র এলাকার শিক্ষক, অভিভাবক ও ছাত্রীবৃন্দ। -

পাইকগাছায় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় ২০২১-২২ অর্থবছরে এডিপি’র (অর্থায়নে) প্রকল্পের আওতায় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক ভাবে সাবলম্বী করার প্রায়াসে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩২ জন নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
এসময়ে প্যানেল উপজেলা চেয়ারম্যান ও ফোরামের সভাপতি লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, ফোরামের সদস্য সচিব ও ইউপি সদস্য মেরি রাণী সরকার, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য এস্নেয়ারা খাতুন, সিএ কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।ইমদাদুল হক
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।