Author: desk

  • জয়পুরহাটে ১০ টি পরিবারের অগ্নিকাণ্ড’মালামাল পুড়ে অঙ্গার

    জয়পুরহাটে ১০ টি পরিবারের অগ্নিকাণ্ড’মালামাল পুড়ে অঙ্গার

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের নতুন হাট শেখপাড়া এলাকায় দশটি (১০) পরিবারের বাড়ি ঘরসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    শনিবার (২৫ মার্চ) বেলা ১১ টার দিকে এদুর্ঘটনা ঘটেছে।

    জেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক শওকত আলী জোয়ারদার জানান, শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় আবু ছালামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আবু ছালাম (৫০) নামে এক ব্যাক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মুহুর্তে আশপাশের ১০টি ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

    ওসি আরও জানান এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণের কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক হতে পারে বলে দাবী ক্ষক্তিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতা বশত আাগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • আক্কেলপুরে গণহত্যা দিবস ও আলোচনা সভা

    আক্কেলপুরে গণহত্যা দিবস ও আলোচনা সভা

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    ২৫ ই মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৫ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদ আলী।
    সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নবীবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান কবিরাজ, প্যালেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, উপজেলা প্রকৌশলী মোঃ রকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মকবুল হোসেন, আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান, সমাজকর্মী আব্দুস সালাম মন্ডল প্রমুখ।

    গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন।

    আলোচনা সভায় বক্তরা তাদের বক্তব্যে ১৯৭১সালের ২৫ মার্চের ভয়াল বীভৎসময় রাতের কথা তুলে ধরে গণহত্যা, বাঙালিদের উপর নির্মম নির্যাতন, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন ও গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

  • দারুল ইরফান একাডেমীর দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দারুল ইরফান একাডেমীর দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম: চট্টগ্রাম চান্দগাও আবাসিক এলাকার দারুল ইরফান একাডেমীর দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    দারুল ইরফান একাডেমি, চাদগাঁও ক্যাম্পাসের হল রুমে আয়োজিত সংবর্ধনা ও দুআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী। এতে সভাপতিত্ব অত্র একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহ।

    এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাসিনা ইয়াসমিন, রেজিয়া বেগম, মাস্টার নুরুচ্ছালাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন। সংবর্ধনা ও মাহফিল শেষে পরীক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়।

  • বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম

    বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম

    বেতাগী বরগুনা প্রতিনিধি।।

    বরগুনার বেতাগীতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ টুটুল খান (৩৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।

    শুক্রবার ২৪ শে মার্চ রাত ৯ টায় পৌরসভার ২নং ওয়ার্ডের ব্যাকা পোল এলাকায় যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা টুটুল খান হাত-পা কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে আহত অবস্থায় এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
    গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার লিখন জানান, রোগীর ডান পা এর পোকের চিহ্ন আছে এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল এর ৯০ভাগ কেটে ফেলা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে কোপ এবং ফুলা জগম আছে।

    বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ারা হোসেন জানান, ঘটনা শুনে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। অবস্থা গুরুতর থাকায় তাকে বরিশাল প্রণয়ন করা হয়েছে। স্বজনরা এজাহার দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • বিনামূল্যে সুপেয় পানি পাচ্ছে পাইকগাছা পৌরবাসি

    বিনামূল্যে সুপেয় পানি পাচ্ছে পাইকগাছা পৌরবাসি

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    বিনামূল্যে পাইকগাছা পৌরসভার বাসিন্দাদের জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করেছেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর বাজার সংলগ্ন উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের পাশে এবং শিববাটিস্হ নিজ বাসভবনের পাশে দু’টি পানির প্লান্ট স্থাপন করেছেন। প্রতিদিন পৌরবাসি স্হানীয় সংসদ সদস্যের শিববাটিস্হ বাসভবনের সামনের পয়েন্ট থেকে সকাল ৯টা থেকে ১০টা এবং দলীয় কার্যালয়ের পয়েন্টে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘন্টা করে বিনামূল্যে নিরাপদ সুপেয় পানি সংগ্রহ করছেন। দু’টি প্লান্ট থেকে বিনামূল্যে প্রতিদিন পৌরবাসি কমপক্ষে দেড় হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সংগ্রহ করছেন। সুপেয় পানির তীব্র সংকটের মধ্যে জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করে নিরাপদ পানির এমন ব্যবস্থা করায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরবাসি।
    এবিষয়ে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা পৌরসভার বাসিন্দাদের জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি সরবরাহের জন্য পৌর বাজার সংলগ্ন উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের পাশে এবং শিববাটিস্হ বাসভবনের পাশে দু’টি পানির প্লান্ট চালু করা হয়েছে।দু’টি পানির প্লান্ট থেকে বিনামূল্যে প্রতিদিন পৌরবাসি কমপক্ষে দেড় হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সংগ্রহ করছেন।এখান থেকে নিরাপদ খাবার পানি সংগ্রহের মাধ্যমে পৌরবাসি তাদের সুপেয় পানির কষ্ট লাঘবে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্হতা কামনা করে পৌরবাসির নিকট দোয়া কামনা করেন।
    ২৩মার্চ বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে দু’টি পানির পয়েন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,পৌর কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, সাবেক যুবলীগ নেতা এম. এম আজিল হাকিম, আকরামুল ইসলাম, সাবেক পৌর ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ

    প্রেরকঃ
    ইমদাদুল হক
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
    মোবা- ০১৭৭৭৬৩৭৭৮০

  • পাবনা প্রতিশ্রুতির এসইপি প্রকল্পের আওতায় কনজুমার প্রোমোশনাল একটিভিটিস বাস্তবায়ন

    পাবনা প্রতিশ্রুতির এসইপি প্রকল্পের আওতায় কনজুমার প্রোমোশনাল একটিভিটিস বাস্তবায়ন

    এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উৎযাপিত হয়। বিশ্ব ব্যাংক এবং ”পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)” এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘‘পাবনা প্রতিশ্রুতি’’ কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রইজ প্রজেক্ট এর আওতায় পাবনা জেলায় টেকসই পেঁয়াজ উৎপাদনমূলক উপ-প্রকল্পের উদ্যোগে তিন দিন ব্যাপি উক্ত মেলায় পাবনা প্রতিশ্রুতি অংশগ্রহন করেন। উক্ত মেলার মাধ্যমে প্রকল্পের কনজুমার প্রোমশনাল এক্টিভিটিস যেমন-পেঁয়াজ প্যাকেটজাতকরন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের গ্রেডিং, পেঁয়াজের সংরক্ষন পদ্ধতি, পেঁয়াজের মার্কেটিং ইত্যাদি প্রচার করা হয়। মেলার স্টল এবং পেঁয়াজের গ্রেডিং মেশিন উদ্ভোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যন জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মর্জিনা খাতুনা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাফিউল ইসলাম। এর আগে এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও কর্মকর্তাগন অতিথিদেরকে পেঁয়াজের প্যাকেটজাত, পেঁয়াজের গ্রেডিং মেশিন, নিরাপদ পেঁয়াজ উৎপাদন, পেঁয়াজ সংরক্ষন, বাজারজাতকরন সম্পর্কে সম্যক ধারন প্রদান করেন। মেলায় অতিথিবৃন্দ সহ আগত দর্শনার্থী প্রোমশনাল এক্টিভিটিস এর ভুয়াসী প্রশংসা করেন। তারা এসইপি প্রকল্প ও পাবনা প্রতিশ্রুতি’র এই কার্যক্রম পাবনা জেলার প্রতিটি উপজেলায় বাস্তবায়নের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো: রাফিউল ইসলাম, মেলায় কনজুমার প্রোমশনাল এক্টিভিটিস এর জন্য ‘‘পাবনা প্রতিশ্রুতি’’ কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রইজ প্রজেক্ট কে সম্মাননা স্মারক প্রদান করেন। উল্লেখ্য,পাবনা প্রতিশ্রুতি কর্তৃক বাস্তবায়িত উক্ত প্রকল্পের মাধ্যমে পাবনায় গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজ চাষে আশার আলো দেখছেন চাষীরা। দেশের পেঁয়াজের ঘাটতি কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউট উদ্ভাবন করেছে উচ্চ ফলনশীল বারি পেঁয়াজ-৫, যা সারা বছর চাষীরা আবাদ করতে পারবে। এ জাতের পেঁয়াজ আবাদ করে সফল হয়েছে চাষী, তাই ভালো ফলনের পাশাপাশি অধিক লাভবান হওয়ার আশা চাষীদের। নতুন জাত হিসাবে চাষীদের মন কেরেছে এই জাতের পেঁয়াজ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তানোরে কাঁচা বাজারে আগুন

    তানোরে কাঁচা বাজারে আগুন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে রমজান মাসের প্রথম দিনে কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যর দামে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস। বাজার তদারকি না থাকায় কাঁচা বাজারে দামের কোনো নিয়ন্ত্রণ নাই।
    জানা গেছে, প্রতিবছর রমজান মাস এলেই বেড়ে যায় কাঁচা (সবজি) তরিতরকারি দাম। এবারো রমজানের প্রথম দিনেই সব ধরণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর প্রায় দ্বিগুন দাম বেড়েছে। গত ২৪ মার্চ শুক্রবার উপজেলার গোল্লাপাড়া বাজারে সরেজমিন দেখা গেছে, গত সপ্তাহের ২০ টাকা কেজির বেগুন ৬০ টাকা,২০ টাকা হালির কলা ৩৫ টাকা, ২৫ টাকা কেজির শসা (ক্ষিরা) ৬০ টাকা, ৬০ টাকা কেজির পটল ১০০ টাকা, ২৫ টাকা হালির লেবু ৫০ টাকা, ৯০ টাকা কেজির গুড় ১৩০ টাকা, ৫০ টাকা পিসের ডাব ৮০ টাকা।
    তবে গত বছরের মতো এবারো ছোলা ও বেশন আটার দাম স্থিতিশীল রয়েছে প্রতি কেজি ছোলা ৮৫ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বেড়েছে খেসারি ডালের দাম। গত সপ্তাহে খেসারি ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর ২০০ টাকা কেজির নিচে কোনো মাছ নাই। এদিকে রমজানের অজুহাতে হঠাৎ করে বাজারে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ মধ্যনিম্ন, নিম্নবিত্ত খেটে খাওয়া দিনমজুরদের রীতিমতো নাভিশ্বাস উঠেছে।
    এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন আগের বৃষ্টিতে সবজিখেতে সবজির উৎপাদন কমে যাওয়ায় সব ধরণের সবজির দাম বেড়ে গিয়েছে।অন্যদিকে বাড়তি দামের বোঝা বইতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গ্রামাঞ্চলের নিম্নআয়ের খেটে খাওয়া দিনমজুর মানুষদের। সবজি বিক্রেতারা বলেন, রমজানে সব ধরণের সবজির চাহিদা বাড়তি থাকায় বেগুন, শসার দাম একটু বেশি। তবে সরবরাহ বাড়লে দামও কমে যাবে। একাধিক ক্রেতা বলেন, রমজানের প্রথম দিনেই বেগুন, শসা ও খেজুরসহ সব ধরণের সবজি এবং মাছ মাংসেরও দাম বেড়ে গিয়েছে। বাড়তি দাম হলেও নিতে হবে, কারণ পেট আছে খেতে তো হবেই। এবিষয়ে তারা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।#

  • তানোরের কৃষকরা উৎপাদিত পণ্যর  নায্যমূল্য পাচ্ছেন না

    তানোরের কৃষকরা উৎপাদিত পণ্যর নায্যমূল্য পাচ্ছেন না

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে ক্রটিপূর্ণ বাজার ব্যবস্থা ও মধ্যস্বত্ত্বভোগী সিন্ডিকেট চক্রের কারণে বাম্পার ফলনের সুফল পাচ্ছেন না। আওয়ামী লীগ সরকারের দেয়া কৃষি ভুর্তুকিতে বিপুল উৎসাহ নিয়ে কৃষকেরা
    মাথার ঘাম পায়ে ফেলে নিজস্ব পুঁজি বিনিয়োগ করে প্রতিনিয়ত উৎপাদন
    বৃদ্ধি করছে। অথচ ক্রুটিপুর্ণ বাজার ব্যবস্থার কারণে উৎপাদিত পণ্যর নায্যেমূল্য পাচ্ছেন না কৃষক। ফড়িয়া মধ্যস্বত্ত্বভোগী সিন্ডিকেট চক্রের কারণে কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় কৃষকের চোখের সামনেই মাঠের মধ্যেই উৎপাদিত
    ফসল পানির দামে বিক্রি করতে হচ্ছে, নইলে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের হাড়ভাঙা পরিশ্রমে উৎপাদিত ফসলের এই বেহাল দশায় তাদের নির্বাক হয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না। ক্রটিপূর্ণ
    বাজার ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ শিল্পের
    অভাব এবং স্থানীয় কাঁচা বাজারের প্রতি সরকারের তেমন কোনো দৃষ্টি না থাকায়
    কৃষক তার উৎপাদিত পণ্যের নায্যেমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার নারায়নপুর গ্রামের কৃষক মইফুল ইসলাম ও রাব্বানী বলেন, প্রতিবছর হিমাগার মালিক ও ফড়িয়া সিন্ডিকেটের কারনে আলুচাষিরা নায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে। তারা সরকারিভাবে আলু কেনার দাবি করেছেন।
    স্থানীয় কৃষিবিদদের অভিমত, ফড়িয়া মধ্যস্বত্ত্বভোগী সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য কৃষকেরা জিম্মি বাজার ব্যবস্থায় উৎপাদকরা কোনো ভূমিকা রাখতে পারছেন না। সিংহভাগ সময় কৃষি পণ্যর বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগী ফড়িয়া সিন্ডিকেট চক্র। ফলে রোদে পুড়ে
    বৃষ্টিতে ভিঁজে মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল উৎপাদন করলেও তার
    নায্যমূল্যে পাচ্ছে না। পার্শ্ববর্তীসহ বিভিন্ন দেশে কৃষকের উৎপাদিত পণ্য বিক্রির জন্য নিদ্রিষ্ট পাইকারি বাজার থাকলেও আমাদের এখানে কোন পাইকারি বাজার নেই। আবার কৃষক কম দামে পণ্য বিক্রি করলেও তার সুফল পাচ্ছে না ভোক্তারা। মাঠ থেকে আড়ত পর্যন্ত কয়েক স্তরে হাত বদল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে পণ্যর দাম। সেই মধ্যস্বত্বভোগী ফড়িয়া চক্রের বেঁধে দেয়া দামেই ক্রেতাদের তা কিনে খেতে হচ্ছে।
    জানা গেছে, গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবছর আলুর বাম্পার
    ফলন হয়েছে। কিন্ত্ত মধ্যস্বত্বভোগী ফড়িয়া সিন্ডিকেট চক্রের কারসাজিতে বাজারে আলুর দাম আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে। গত বছর যেখানে জমিতে প্রতি কেজি আলুর দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা এবার ভরা মৌসুমে সেই আলুর দাম প্রতি কেজি ১০ থেকে ১১ টাকা। অথচ এক কেজি আলুর উৎপাদন খরচ গড়ে সাড়ে ১০ টাকা। এতে যে উৎসাহ নিয়ে কৃষক আলু চাষ করেছিল, বাম্পার ফলনের সঙ্গে দাম পড়ে যাওয়ায় তাদের উৎসাহ ও মূখের হাসি উবে গেছে। একই অবস্থা ছিল টমোটোর ক্ষেত্রে। প্রতি কেজি টমেটোর উৎপাদন খরচ হয়েছে প্রায় ১০ টাকা অথচ বাজারে বিক্রি হয়েছে ৫ থেকে ৮ টাকায়। নায্যেমুল্য না পাওয়ায় অনেকেই জমিতে সার ও গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন। একই অবস্থা হয়েছে বাঁধা কপির ক্ষেত্রেও দাম না পেয়ে কৃষকরা ক্ষেতের ফসল গবাদিপশু
    দিয়ে খাইয়ে দিয়েছে।ফলে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্যর
    নায্যমূল্য না পেয়ে চরম হতাশ। এলাকার কৃষকেরা উপজেলায় কৃষি বাজার, কৃষি পক্রিয়াজাতকরণসহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকারের কাছে অনুরাধ জানিয়েছেন। এবিষয়ে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন,
    অপ্রিয় হলেও সত্য কৃষি প্রধান এই এলাকার কৃষকরা অধিকাংশ সময়
    তাদের উৎপাদিত কৃষি পণ্যর নায্যমূল্যে থেকে বঞ্চিত হয়। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে,আগামীতে সুষ্ঠু বাজার ও সংরক্ষণ ব্যবস্থা তৈরী
    হলে কৃষকদের এই অসুবিধা আর থাকবে না। তিনি আরো বলেন, কেউ কৃষিপণ্য পক্রিয়াজাতকরণ বা কৃষিভিত্তিক
    শিল্পকারখানা গড়ে তুলতে চাইলে উপজেলা পরিষদের পক্ষ থেকে
    সার্বিক সহযোগীতা করা হবে। #

  • নড়াইলে এসপি সাদিরা খাতুনের সভাপতিত্বে উগ্রবাদ প্রতিরোধে এক সেমিনার অনুষ্ঠিত

    নড়াইলে এসপি সাদিরা খাতুনের সভাপতিত্বে উগ্রবাদ প্রতিরোধে এক সেমিনার অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশ সুপার সাদিরা খাতুনের সভাপতিত্বে উগ্রবাদ প্রতিরোধে এক সেমিনার অনুষ্ঠিত। নড়াইলে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশিল সমাজের
    ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩মার্চ) জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে কাউন্টার
    টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ঢাকা মেট্রোপোলিটন পুলিশের
    আয়োজনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ
    কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।
    সেমিনারে পুলিশ সুপার সাদিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
    জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
    সেমিনারে উগ্রবাদ বিষয়ক বিভিন্ন ধারনা, কারণ, উগ্রবাদে জড়িত হওয়ার
    প্রক্রিয়া ও নির্দেশক এবং উগ্রবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য দেন
    অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এএসপি খন্দকার রবিউল আরাফাত,
    মুক্তিযোদ্ধা কমান্ডার শরীফ হুমায়ুন কবীর, নড়াইল সরকারি মহিলা কলেজের
    অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম, লোহাগড়া পৌরসভার মেয়র মশিউর রহমান, মহিলা
    বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমী মজুমদার, পুলিশের ডিআই ওয়ান মীর
    শরীফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারণ সম্পাদক শরফুল আলম
    লিটু, শিক্ষার্থী সালাউদ্দিন, উর্মিতা, লাবণ্য প্রমুখ।
    এ সময় বীর মুক্তিযোদ্ধা,সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,
    স্কুল ও কলেজের শিক্ষক,শিক্ষার্থী, সুশিল সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ
    উপস্থিত ছিলেন। ###

  • তানোরে পথচারীদের মাঝে সুজনের  ইফতার বিতরণ

    তানোরে পথচারীদের মাঝে সুজনের ইফতার বিতরণ

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরের গোল্লাপাড়া বাজারে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। জানা গেছে, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজনের মা রত্নগর্ভা প্রয়াত হোসনে আরা বেগমের (৫৫) আত্মার মাগফেরাত কামনায় স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে পথচারীদের মাঝে এসব ইফতার বিতরণ করেন সুজন। এবিষয়ে আলহাজ্ব আবুল বাসার
    সুজন বলেন, প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত পথচারীদের ইফতার বিতরণ করা হবে ইনশাল্লাহ। তিনি তার প্রয়াত মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।