Author: desk

  • গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত

    গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয়বাংলা পুকুর বধ্যভূমির শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    আজ শনিবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিডি এলজি আজাহারুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ৭১ এর ২৫ শে মার্চ গণহত্যায় বীর শহীদরে আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতাপালনসহ দোয়া ও মোনাজাত করা হয়।

    এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিডি এলজি আজাহারুল ইসলাম, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

  • গোপালগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহুতি

    গোপালগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহুতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে টেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নী খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহুতি দিয়েছে।

    আজ শনিবার (২৫ মার্চ) সকালে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার বেলতলা রেলক্রসিং এ ঘটনা ঘটে।

    কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত মুন্নী খানম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে এবং মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

    ওসি মো :ফিরোজ আলম তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটি পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোন বাড়ীতে যাচ্ছিল। এসময় বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    তবে, স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। মেয়েটির ফোনের ডায়াল কলে এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে। #

  • মাসব্যাপি শুরু হয়েছে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম

    মাসব্যাপি শুরু হয়েছে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম

    অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) থেকে:
    পবিত্র মাহে রমজান উপলক্ষে উপকূলীয় উপজেলা বরগুনা পাথরঘাটায় মাসব্যাপি শুরু হয়েছে বিনামুল্যে কুরআন শিক্ষা কার্যক্রম।

    শুক্রবার (২৪ মার্চ) প্রথম রোজার দিন ফজরের নামাজের পর এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ কার্যক্রমের ফলে বিশেষ করে পাথরঘাটার প্রান্তিক জনপদে কুরআন শিক্ষা বঞ্চিত দুস্থ, অসহায় পরিবারের সন্তান কুরআন শিক্ষা অর্জন করতে পারবে।

    আমেরিকান ভিত্তিক ‘সাদাকাহ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহায়তায় পাথরঘাটা সাবরেজিষ্ট্রি জামে মসজিদ ও তালুকদার বাড়ি ছালেহিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম শুর হয়। এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা সাবরেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম ও বরগুনা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আ.জলিল খান, পাথরঘাটা পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মো. লুৎফুর রহমান, প্রধান শিক্ষক হাফেজ মো.আল- আমিন, স্বেচ্ছাসেবী সংগঠনের ‘সাদাকাহ’ পক্ষে সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

    শফিকুল ইসলাম খোকন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই প্রতিষ্ঠানে মাস ব্যাপি বিনামুল্যে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়। পাশাপাশি মাস ব্যাপি শিক্ষার্থীদের ইফতার প্রদান করা হবে। তিনি আরও বলেন, এর আগেও সাদাকাহর পক্ষ থেকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। তাদের জাকাতের টাকা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, দুস্থ, এতিম, মাদ্রাসা, মসজিদে অনুদান দিয়ে দিয়ে আসছে।

    মাওলানা লূৎফুর রহমান বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছি। মাসব্যাপি বিনামুল্যে পবিত্র কুরআন শিক্ষা কার্যক্রম এবং ইফতারের আয়োজন করা হয়েছে এ জন্য আমরা আল­াহর প্রতি শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি যারা এ কার্যক্রম হাতে নিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।

    পাথরঘাটা, বরগুনা।

  • সুনামগঞ্জ পৌর শহরে সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের পায়তারারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সুনামগঞ্জ পৌর শহরে সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের পায়তারারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি:
    সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছন নগর এলাকায় নিরীহ সংখ্যালঘু ৪ পরিবারের জায়গা জোর পূর্বক দখলের পায়তারারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সুনামগঞ্জ পৌরবিপনী ২য় তলায় ভোক্তভোগী হিন্দু সম্প্রাদায়ের ৪ পরিবারের আয়োজনে সুনামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভোক্তভোগী পরিবারের সদস্য উকিল বিশ্বাস ও অজিৎ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ভোক্তভোগী পরিবারের সদস্য রুপনা বিশ্বাস, কল্পনা বিশ্বাস, ববিতা বিশ্বাস, নবম শ্রেনীর ছাত্রী অপি বিশ্বাসসহ আর অনেকে। তারা বলেন সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছন নগর (সুলতানপুর) এলাকায় সংগ্রামের আগ মূহুর্ত থেকে তাদের পৈত্রিক রেকডীও জায়গার উপর পরিবার নিয়ে বসবাস করে আসছেন । যার ২৬২ খতিয়ানের ৯ন ং দাগে ১২ শতাংশ এবং একই খতিয়ানের ১০ নং দাগে ১১শতাংশ মোট ২৩ শতাংশ বাড়ী ও ডোবা রকম ভূমি তারমধ্যে ১০ নং দাগের ১১ শতাংশ থেকে পার্শ্ববর্তী বাসিন্দা মতিন মিয়া গংদের কাছে ৫ শতাংশ জায়গা বিক্রয় করা হয়। অবশিষ্ট ১৮ শতাংশ জায়গার উপর ভোক্তভোগী ৪ হিন্দু পরিবার বসবাস করে আসছেন দীর্ঘদিন যাবৎ । তাদের পাশ্ববর্তী নুর মিয়া গংরা এবং মতিন মিয়া গংদের মধ্যে এই ৪হিন্দু পরিবার বসবাস করেন । কয়েক বছর যাবৎ নুর মিয়া গং ও মতিন মিয়া গংরা মিলে তাদের জায়গা জোর পূর্বক ভাবে দখল করে নেওয়ার পায়তারা করছে এবং কিছুদিন পর পর এই ৪ পরিবারের লোকজনদের উপর হামলা করে। এখন বেশ কয়েকদিন যাবৎ জোর পূর্বক ভাবে তাদের জায়গার উপর বাশেঁর খুটি দিয়ে আরের বেড়া দিয়ে নুর মিয়া ও মতিন মিয়া গংরা মিলে তাদের জায়গা দখল করে নেওয়ার পায়তারা করে মাটি বরাট করে চলেছে । এ ঘটনায় এলাকায় অনেক বার বিচার প্রার্থী হলেও নুর মিয়া গংদের আত্মীয় স্বজন বেশি হওয়া কোন বিচার না পেয়ে অবশেষে থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে নুর মিয়া গংদের নিষেধ করে আসেন। যাতে জোরপূর্বক ভাবে তাদের জায়গা দখল করার চেষ্টা না করে। কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ না থাকায় সপ্তাহ খানেক ধরে নুরমিয়া ও মতিন মিয়া গংরা মিলে তাদের জায়গা জোর পূর্বক দখল করে নেওয়ার জন্য মাটি বরাটের কাজ শুরু করেছে। এবং মামলা মোকাদ্দমা করলে বা কোথাও বিচার প্রার্থী হলে প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলেছে। অবশেষে কোন বিচার না পেয়ে ন্যায় বিচারের জন্য সাংবাদিকদের সহযোগিতা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবী জানান ভোক্তভোগী পরিবারের সদস্যরা।##

  • মালদ্বীপে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত বাংলাদেশ দূতাবাসে

    মালদ্বীপে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত বাংলাদেশ দূতাবাসে

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গনহত্যা দিবস ২০২৩ পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
    পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে মিজ শিরিন ফারজানা ও চন্দন কুমার সাহা।

    প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গনহত্যায় নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান। অতঃপর গনহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ২৫ মার্চ ১৯৭১ সালে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

    অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীবৃন্দ অংশগ্রহণ করেন।

  • “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩” উপলক্ষে শহীদদের প্রতি  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার নীলফামারী

    “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩” উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার নীলফামারী

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ-
    অদ্য শনিবার (২৫ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ) সকাল ০৯.৩০ ঘটিকায় নীলফামারী সরকারী কলেজ ক্যাম্পাসে অবস্থিত বধ্যভূমিতে “গণহত্যা দিবস-২০২৩” উপলক্ষে জেলা পুলিশ নীলফামার পক্ষ হতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।

    এসময় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী সহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

  • ব্রেন টিউমারে আক্রান্ত দশম শ্রেণীর ছাত্র শরীফ’কে বাঁচতে মা-বাবার আকুতি : সকলের সহযোগিতা কামনা

    ব্রেন টিউমারে আক্রান্ত দশম শ্রেণীর ছাত্র শরীফ’কে বাঁচতে মা-বাবার আকুতি : সকলের সহযোগিতা কামনা

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    শরীফের বাবা শহীদুল ইসলাম একজন চা কিক্রেতা, মা গৃহিণী। পরিবারে রয়েছে দুই মেয়ে। ছেলে বলতে একমাত্র শরীফ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
    ছেলে লেখাপড়া করে মানুষের মত মানুষ হবে এই স্বপ্ন ছিল মা-বাবার। কিন্তু ছেলে তো ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিছানার পড়ে রয়েছে। তার সেবায় রয়েছে পড়াশোনা না জানা মমতাময়ী মা।

    তাহলে কি শরীফের মা-বাবার স্বপ্ন অধরা থেকে যাবে। শরীফ কি আর কোন দিন স্কুলে তার সহপাঠীদের সাথে খেলা ধূলায় অংশগ্রহন করতে পারবেনা।

    বলছি নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার দিগদাইর গ্রামের চা বিক্রেতা শহীদুল ইসলামের এক মাত্র ছেলে শরীফ মিয়ার কথা। শরীফ মিয়া কেন্দুয়া পৌরসভার সায়মা শাহজাহান একাডেমির ছাত্র।

    শরীফের বাবা শহীদুল ইসলাম বলেন, প্রথমে শরীফের একটি চোখে সমস্যা দেখা দেয়। পরে তাকে কিশোরগঞ্জ চোখের চিকিৎসা করাতে নিয়ে গেলে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন আধ্যাপক ড: মো: আমিনুল হক আকন্দ কর্তৃক চোখসহ মাথায় বিভিন্ন পরীক্ষায় উঠে আসে শরীফের ব্রেন টিউমারের চিত্র।
    পরে গত (২৭ ফ্রেবুয়ারি) শরীফকে ময়মনসিংহ নিয়ে গিয়ে ব্রেন ও স্পাইন বিশেষজ্ঞ ড: মো: হারুন -অর-রশিদের নির্দেশনায় উন্নত পরীক্ষার নীরিক্ষার মাধ্যমে ব্রেন টিউমারের বিষয়টিই ধরা পড়ে।
    পরে (১ মার্চ) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
    শরীফের বাবা শহীদুল ইসলাম আরো বলেন,
    ডাক্তার বলেছেন শরীফের ব্রেন টিউমার, চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন।
    আমরা গরীব অসহায় মানুষ এত টাকা কোথায় পাব। তাই একমাত্র ছেলেকে বাঁচাতে সরকারের সহযোগিতা কামনা করছি।

    এদিকে শরীফের মা রুজিনা আক্তার বলেন, শরীফ বাঁচতে চায়। তার ইচ্ছা ছিল এসএসসি পাশ করে ভালো একটি কলেজে ভর্তি হওয়া। কিন্তু ছেলের মাথায় ব্রেন টিউমার দেখা দেয়ায় লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।
    এই চিকিৎসায় অনেক টাকা লাগে। ছেলের বাবা চা বিক্রি করে যে টাকা আয় করেন, তা দিয়ে সংসার চালানো কঠিন। তার উপর ছেলের চিকিৎসা সব মিলিয়ে আমরা চরম হতাশাগ্রস্ত।

    শরীফের মা রুজিনা আক্তার কাঁদতে কাঁদতে তিনি সমাজের বিত্তবান দানশীল মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। তিনি আরো বলেন, সবাই সহযোগিতা করলে উন্নত চিকিৎসাসেবার মাধ্যমে বেঁচে উঠবে শরীফ। আবার লেখাপড়া করতে পারবে।

    শরীফের চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবান দানশীল মানুষের সহযোগিতা চেয়ে বাবা শহীদুল ইসলামে বিকাশ নং ০১৯৩৪০৪৮১৭২ দিয়েছেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার -১১

    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার -১১

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর দিকনির্দেশনায় প্রতিদিন নিয়মিত অপরাধ নির্মূলে অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পবিত্র রমজানে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৪ মার্চ ২০২৩) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

    এরই মাঝে এসআই রুবেল, ১নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মামুন মিয়া, এসআই শারমিন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে নারী ও শিশু মামলার আসামী আতিকুর রহমান সাকিব, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ কামাল মিয়া, এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টধার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী লোকমান আলী, এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সজল মিয়াকে গ্রেফতার করে।

    এছাড়া এসআই কামরুল হাসান, রিফাত আল আফসানী, অসীম কুমার দাস, এএসআই মাহমুদুল হাসান, ফারহাদ, প্রত্যেকে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো ৬ জনকে গ্রেফতার করে। এর মাঝে সাজা গ্রেফতারী পরোয়ানায় ২ জন। তারা হলো,
    মোঃ হুমায়ুন কবির মোঃ জিয়াউর রহমান ও মোঃ শফিকুল ইসলাম ওরফে মানিক।

    এ ছাড়াও পরোয়ানাভুক্তরা হলো, মতিউর রহমান, মোঃ শামছুল হক ও মোঃ আলমগীর হোসেন। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। আজ শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    শনিবার (২৫শে মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মোঃ মামুন হাসান প্রেরিত এক
    অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন,পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ।অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই দিনটি আমাদের পাওয়া। বাঙালি প্রতিজ্ঞা এবং সংগ্রামের অঙ্গীকারে উদ্দীপ্ত হয় এদিনে। বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একই সঙ্গে গৌরব ও শোকের।

    হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে প্রতিটি বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা।

    তিনি আরও বলেন রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। এখনও সেই লক্ষ্য পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।

    বিরোধীদলীয় নেতা বলেন বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত,অসাম্প্রদায়িক, শোষণ ও নিষ্পেষণমুক্ত সামাজিক ন্যায়বিচারভিত্তিক দেশ গড়তে আমাদের আরও কাজ করে যেতে হবে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে মহান স্বাধীনতা দিবসের চেতনায় সুখী,সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

  • তারাকান্দায় পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র মোবাইল কোর্ট

    তারাকান্দায় পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র মোবাইল কোর্ট

    স্টাফ রিপোর্টারঃ তারাকান্দায় পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    ২৫শে মার্চ শনিবার বিকেলে উপজেলার তারাকান্দা বাজারে মোবাইল কোর্টে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়িদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নেতৃত্বাধীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্যানিটারি ইন্সপেক্টর সহ থানার পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান- বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ,ময়মনসিংহ স্যারের নির্দেশনায় ও তত্ত্বাবধানে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ ফোর্স, তারাকান্দা থানা এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে রমজানে যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে হয়রানি করা না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। বাজার নিয়ন্ত্রনে পর্যায়ক্রমে প্রতিটি বাজারে রমজানে বাজার মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।