Author: desk

  • মোংলায় আওয়ামী লীগের গণহত্যা দিবস পালন

    মোংলায় আওয়ামী লীগের গণহত্যা দিবস পালন

    মোংলা প্রতিনিধিঃ
    মোংলায় ২৫মার্চ কালো রাত ও গণহত্যা দিবস পালন করেছেন আওয়ামী লীগ। শনিবার রাত সাড়ে ১০টায় ১মিনিটের ব্লাকআউট কর্মসূচী পালনসহ রাতেই স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গণহত্যা দিবসের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শাহজাহান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিস ইমন, ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল আমিন হোসেন, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লিলা, পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমিন আক্তার, যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক নিপা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই ১মিনিটের ব্লাকআউট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণসহ শ্রদ্ধা জানানো হয়।

  • কেশবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কেশবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    ২৫মার্চ সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নিবার্হী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, সাংবাদিক সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমতারা খাতুন প্রমুখ।

  • কেশবপুরে গণহত্যা দিবস উপলক্ষে  স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

    কেশবপুরে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২৫মার্চ দুপুরে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায় এর সঞ্চালনায়।

    প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, আব্দুল মজিদ, কৃষ্ণপদ মন্ডল প্রমূখ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

  • তারাকান্দায় পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র মোবাইল কোর্ট

    তারাকান্দায় পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র মোবাইল কোর্ট

    স্টাফ রিপোর্টারঃ তারাকান্দায় পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    ২৫শে মার্চ শনিবার বিকেলে উপজেলার তারাকান্দা বাজারে মোবাইল কোর্টে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়িদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নেতৃত্বাধীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্যানিটারি ইন্সপেক্টর সহ থানার পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান- বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ,ময়মনসিংহ স্যারের নির্দেশনায় ও তত্ত্বাবধানে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ ফোর্স, তারাকান্দা থানা এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে রমজানে যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে হয়রানি করা না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। বাজার নিয়ন্ত্রনে পর্যায়ক্রমে প্রতিটি বাজারে রমজানে বাজার মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • রাজারহাটে জাতীয় গণহত্যা দিবস পালিত

    রাজারহাটে জাতীয় গণহত্যা দিবস পালিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ:২৫-০৩-২০২৩ইং।
    আজ ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা! দিবস রাজারহাটে পালিত হয়েছে। জাতীয় দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ হলরুমে গণহত্যায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারো ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মিজানুর রহমান, উপজেলা কৃষি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ মাহফুজার রহমান,রাজারহাট প্রেসক্লাব সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুলকরিম,
    মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,সমবায় কর্মকর্তা মো:শাহ আলম সরকার,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনসহ আরও অনেকে।আলোচনা শেষে গণহত্যায় শহিদের আত্মার শান্তি কামনা দোয়া অনুষ্ঠিত হয়।

  • বেতাগীতে গণহত্যা দিবস পালিত

    বেতাগীতে গণহত্যা দিবস পালিত

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা

    গণহত্যা দিবস উপলক্ষে বরগুনার বেতাগীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান।

    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লা, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার,বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার প্রমুখ।

    এসময় বক্তারা, গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উপর গুরুত্বারোপ  করেন। সেই সাথে গণহত্যাকে কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করেন।

  • নাচোলে গণহত্যা দিবস পালিত

    নাচোলে গণহত্যা দিবস পালিত

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে।
    আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মিথিলা দাস, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, কৃষি অফিসার বুলবুল আহম্মেদ।
    এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
    বক্তারা ২৫মার্চ রাতে যারা শহীদ হয়েছেন ও মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

  • বোচাগঞ্জের নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ অসহায়  জনগণের জন্য কাজ যাচ্ছেন

    বোচাগঞ্জের নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ অসহায় জনগণের জন্য কাজ যাচ্ছেন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    বৃহত্তর দিনাজপুরের জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ ২ বারের সফল নির্বাচিত চেয়ারম্যান সৎ নির্ভীক উদার মনোভাব নিয়ে সততার মধ্যে অসহায় নিপীড়িত জনগণের পাশে থেকে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

    সরেজমিনে দেখা যায়,দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত উত্তর পশ্চিমে বোচাগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত নাফানগর ইউনিয়ন।এ ইউনিয়নে ২০১৬ সাল হতে আজো নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সকল স্তরের মানুষের সাথে সংযোগ রেখে গ্রামের অবহেলিত অসহায় নিপীড়িত জনগণের পাশে থেকে জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ।

    খোঁজ নিয়ে দেখা যায়,টানা ২ বারের সফল চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ একজন সৎ যোগ্য নিঃস্বার্থ বান লোক,যে কোন বিপদে কোন লোক তার কাছে ছুটে গেলে সে বিভিন্ন ভাবে সাহায্য সহায়তা প্রদান করে।শাহনেওয়াজ পারভেজ প্রসঙ্গে নাফা নগর ইউনিয়নের কিছু লোকের সাথে কথা হলে তিনারা সাংবাদিক কে জানান আমরা এমন এক মহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়েছি যার প্রশংসা করে শেষ করা যায়না।শাহনেওয়াজ পারভেজ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান থাকায় আমরা যে কোন সাহায্য সহায়তা বা কোন কাজে গেলে তিনি তা বিনামূল্যে করে থাকেন।তিনি শুধু চেয়ারম্যান নয় তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক উদার রাজনৈতিক গণমানুষের নেতা আমরা সব সময় তার মঙ্গল কামনা করি।

    সরেজমিনে দেখা যায়,ইউনিয়ন পরিষদের উন্নয়নে রয়েছে,রাস্তা ঘাট,ব্রিজ কাল ভাট।অসহায় নিপীড়িত জনগণের মাঝে বিনামূল্যে সকল প্রকার সেবা।

    এ নিয়ে নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ এর সাথে সাংবাদিকের কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি দীর্ঘ ২০১৬ সাল হতে আজো অসহায় নিপীড়িত জনগণের পাশে থেকে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।আমি যতদিন চেয়ারম্যান থাকবো অসহায় নিপীড়িত অবহেলিত জনগণের পাশে থেকে উন্নয়নের জন্য কাজ করে যাবো।

  • চট্রগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ফুটপাত দখল মুক্ত করল ডবলমুরিং থানা পুলিশ

    চট্রগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ফুটপাত দখল মুক্ত করল ডবলমুরিং থানা পুলিশ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    নগরীর ডবলমুরিং থানাধীন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। সড়ক ও ফুটপাতের উপর বসানো কয়েকশ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

    নগরীর বাণিজ্যিক এলাকা খ্যাত আগ্রাবাদ, এক্সেস রোড, শেখ মুজিব রোড, চৌমুহনী ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।

    ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে দোকানসহ স্থাপনা বসানোর কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি নানা দুর্ঘটনা ঘটে।

    এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন দৈনিক যায়যায় কালকে বলেন, বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা হিসেবে সারাদেশে বেশ পরিচিত। জনসাধারণের চলার সুবিধার্থে এ এলাকাটি ফুটপাত মুক্ত করা খুব জরুরী হয়ে পড়েছে। কারণ, প্রতিনিয়ত কোন না কোন দুর্ঘটনার শিকার হচ্ছে এ রাস্তা ব্যবহারকারী সাধারণ জনগণ। তাই, জনগণের স্বার্থ বিবেচনা করে, এই গুরুত্বপূর্ণ এলাকা থেকে ফুটপাত মুক্ত করার লক্ষ্যে ডবলমুরিং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    পুলিশ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ফের প্রভাবশালীদের ছত্রছায়ায় নতুন করে স্থাপনা বসানো হয় বলে অভিযোগ রয়েছে।

  • রমজান উপলক্ষে চাল ব্যবসায়ীর স্বস্তির অফার

    রমজান উপলক্ষে চাল ব্যবসায়ীর স্বস্তির অফার

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    রমজান উপলক্ষে মুনাফাবিহীন চাল বিক্রি করার অফার দিয়েছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মুত্বাকিম ট্রেডার্সের মালিক ব্যবসায়ী শাহাদাত ফকির। উপজেলার স্টিমারঘাট সংলগ্ন অবস্থিত মুত্বাকিম ট্রেডার্সে সারা রমজান জুড়ে এ অফার চালু থাকবে।

    এ বিষয়ে আলাপকালে তিনি জানান, ব্যবসাতো সারা বছরই করি,রমজান মাস হলো রহমতের মাস এই মাসে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে অন্য রকম ভালো লাগা কাজ করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মাসে পাইকারি দামে অর্থ্যাৎ কোন মুনাফা ছাড়াই চাল বিক্রি করবো। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এই সময়ে সাধারন মানুষের পাশে দাড়ানো উচিত।

    ক্রেতা গিয়াসউদ্দিন বলেন, এই সময়ে এক টাকাও অনেক মূল্যবান। তার কারনে যদি আমার একশ টাকাও বেঁচে যায় তা দিয়ে আমি এক কেজি ছোলাবুট কিনতে পারবো। যা আমার অনেক উপকারে আসবে। আমি ব্যবসায়ী শাহাদাত ফকির ভাইকে সাধুবাদ জানাই। তার এই মহৎকাজ একটা উদাহরণ হয়ে থাকবে। তার দেখাদেখি অন্যদেরও উচিত বিনা লাভে না হলেও সীমিত লাভে পন্য বিক্রি করা। তাতে নিম্নশ্রেণীর খেটে খাওয়া মানুষ একটু স্বস্তি পাবে।

    ব্যবসায়ী শাহাদাত ফকির আরও জানান,প্রতি রমজানেই আমি এই উদ্যোগ নিয়ে থাকি। বিগত রমজানে সাধারণ ক্রেতাদের বেশ সাড়া পেয়েছি। সেই সময়ে প্রায় ১ হাজার বস্তা চাল মুনাফা ছাড়া বিক্রি করেছি। আশাকরি এবারের রমজানেও বেশ ভালো বিক্রি হবে। এনিয়ে চার রমজান আমার এই কার্যক্রম চলমান আছে। যদিও এই উদ্যোগের কারনে স্থানীয় অনেক চাল ব্যবসায়ী আমার উপর নাখোশ হয়ে থাকেন তবে আমি তাদের আহবান করবো আপনারাও রমজান উপলক্ষে এই মহৎ কাজে শরিক হন।

    চাল ব্যবসা ছাড়াও শাহাদাৎ ফকির বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জরিত আছেন। করোনা কালীন সময়ে শাবাব ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় মৃত মানুষদের দাফনকাজ করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তার মায়ের (সামসুন্নেহার ফাউন্ডেশন) নামে একটি ফাউন্ডেশন রয়েছে যেখান থেকে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা সরবরাহ করা হয়।

    এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, এটা নিশ্চয়ই একটি মানবিক কাজ আমি তাকে সাধুবাদ জানাই।