Author: desk

  • সুজানগরে জাতীয় গণহত্যা দিবস পালিত

    সুজানগরে জাতীয় গণহত্যা দিবস পালিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদার স ালনায় গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। অন্যদের মাঝে বক্তব্য দেন এন এ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল হাশেম ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ কানিস ফারজানা , থানার এসআই মনসুর রহমান, উপজেলা আ.লীগ নেতা শ্রী সুবোধ কুমার নটো, রাজা হাসান, সরদার আব্দুর রউফ, কুতুব উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে আলোচনা সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে ৭১-এর ২৫ মার্চ গণহত্যায় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • গণহত্যা দিবসে মোংলায় বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গণহত্যা দিবসে মোংলায় বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোংলা প্রতিনিধি
    গণহত্যা দিবসে মোংলার দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন স্থানীয় শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও স্থানীয় প্রশাসন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিটের নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল ইজারাদার, প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মকর্তা সহ রাজনৈতিক নেত্রিবৃন্দ। আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৩ মে দামেরখণ্ড এলাকার রজ্জব আলী ফকিরের নেতৃত্বে স্থানীয় রাজাকারদের সহায়তায় শতাধিক মানুষকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের সময় নারীদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালানো হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ নির্মাণের আহ্বান জানান।

  • এমপি ফারুকের হাতে অসংখ্য মানুষের  নিঃখরচায় চাকরি

    এমপি ফারুকের হাতে অসংখ্য মানুষের নিঃখরচায় চাকরি

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও সিআইপি মর্যাদাসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর হাতে অসংখ্য মানুষের নিঃখরচায় চাকরি হয়েছে। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক, সহকারী জজ, পুলিশের এসআই থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির নিঃখরচায় চাকরি হয়েছে। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে তিনি দিনবদলের যেই প্রতিশ্রুতি দিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যদিয়ে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গনে সুস্থধারা, সহবস্থান ও দিনবদলের রাজনীতি শুরু করেছেন।
    কিন্ত্ত রাজনৈতিক দুর্বুত্তায়ন ও লেজুড়বৃত্তি করতে না পেরে নিজ দলের একশ্রেণীর বগী (অ্যাকাম্যা) নেতা এমপির ওপর ক্ষুব্ধ হলেও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে পরম স্বস্তি বিরাজ করছে। রাজনৈতিক ক্ষমতার দাপট ও অপব্যবহার করতে না পেরে, এসব বগী নেতা বিভিন্ন কৌশলে, এমপি ফারুকের বিরোধীতা করতে গিয়ে, আওয়ামী লীগের বিরোধীতা করে তারা গণ-দুশমনে পরিণত হয়েছে।
    অপরদিকে এমপি ফারুকের অর্থলিপসা না থাকায় প্রায় ৫ কোটি টাকা মূল্যর ব্যক্তিগত সম্পত্তি সরকারি কলেজ নির্মাণের জন্য তিনি দান করেছেন।এখানো এমপির সম্মানি ভাতার টাকা দলের হতদরিদ্র নেতাকর্মীদের মধ্যে দিয়ে আসছেন। আবার বে-সরকারি পর্যায়ে
    চাকরি মেলা করে এলাকার হাজার হাজার বেকার জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এছাড়াও তানোরের আমশো-মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবলীগ কর্মী মাহাবুর রহমান ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবলীগ কর্মী মনোয়ার হোসেন মুংলাকে নিঃখরচায় চাকরি দিয়েছেন। তানোরের কলমা ইউপির ঘৃতকাঞ্চন গ্রামের মুনসুর আলীর পুত্র হাফিজুর রহমানকে পুলিশের সার্জেন্ট, পিপঁড়া-কালনা গ্রামের জসিম উদ্দিনের
    পুত্র আব্দুল মালেক পুলিশের এএসআই, চৌরখৈর গ্রামের মৃত জানবক্সের পুত্র নাইমুর রহমান পুলিশ কন্সটেবল, এনায়েতপুর গ্রামের শ্যামল সিং এর কন্যা শ্যামলী সিংকে পুলিশ কনেস্টবল, চৌরখৈর গ্রামের বয়ান উদ্দিনের পুত্র আইয়ুব আলীকে স্বাস্থ্য সহকারী, শংকরপুর গ্রামের তাজেমুদ্দিনের কন্যা তানজিলাকে পুলিশ কন্সটেবল,জালাল উদ্দিনকে স্বাস্থ্য সহকারী, গিয়াস মাষ্টারের পুত্র মিঠুকে স্বাস্থ্য সহকারী,বিল্লী গ্রামের পুর্ণিমা মাঝিকে পুলিশ কন্সটেবল, সাজ্জাদ আলীর পুত্র সোহেল রানাকে পুলিশ কন্সটেবল,এনায়েতপৃর গ্রামের আব্দুর রহমানের পুত্র তরিকুল
    ইসলামকে পুলিশের এএসপি, মালবান্ধা গ্রামের আজিজ মন্ডলের কন্যা রিক্তাকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,
    দেলোয়ার হোসেনকে জেলা জজ, ধানতৈড় গ্রামের আব্দুল্লাহকে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, কামেল মারডি মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চন্দনকৌঠা গ্রামের
    মেকরাইলের পুত্র সেলিমকে পুলিশের এসআই, গোল্লাপাড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র বুরজাহানকে পুলিশের এসআই, তানোর শীবতলা গ্রামের নিশিত দাসের পুত্র সম্রাট কুমার দাসকে সার কারখানায় ও আমশো তাতিয়ারপাড়া গ্রামের আলফাজের ভাই মাসুদ রানার পুলিশের সার্জেন্টে নিঃখরচা চাকরি হয়েছে। এমপি ফারুকের হাতে নিঃখরচায় নাম না জানা এরকম আরো অসংখ্য মানুষের চাকরি হয়েছে। এছাড়াও তানোর-গোদাগাড়ী উপজেলায় চাকরি মেলা ও বিটাকে প্রশিক্ষণ দিয়ে বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে
    (কোম্পানী) কয়েক হাজার বেকার যুবকের চাকরি হয়েছেন। সম্প্রতি পুলিশের কনেস্টবল (সদস্য) পদে
    নিঃখরচায় মাত্র ১০৩ টাকায় ৮ জনের চাকরি হয়েছে এরা হলেন তানোরের কলমা ইউপির চৌরখৈর গ্রামের তানিয়া
    খাতুন, তালন্দ ইউপির কালনা গ্রামের হালিমা খাতুন,মুন্ডুমালা পৌর এলাকার মৌ আকতার ও আবু আব্দুল হানিফ, সরনজাই ইউপির নবনবী গ্রামের জয়ন্ত
    সিং, পাঁচন্দর ইউপির কুন্দাইন গ্রামের শিহাব উদ্দীন,কৃষ্ণপুর গ্রামের মিজানুর রহমান এছাড়াও ফেন্সীতারা নামে একজন অপেক্ষমান রয়েছে।
    অথচ রাজশাহী জেলা আওয়ামী লীগের কতিপয় বিপদগামী নেতার মদদপুষ্ট ও বিতর্কিত চেনা মুখের একটি গোষ্ঠী প্রতিবছরের মতো এবারো ফের এমপি ফারুক চৌধুরীকে নিয়ে নির্বাচনের আগে প্রোপাগান্ডা শুরু করেছে। তাদের অভিযোগ এমপি ফারুক চৌধুরী নিয়োগ৷ বাণিজ্যে ও টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের চাকরি দিচ্ছেন যা ডাহা মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্যেপ্রণোদিত। কারণ বে-সরকারী স্কুল-কলেজ ও মাদরাসায় তিনি তো সরাসরি কাউকে চাকরি দেননি, দিতেও পারেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটি নিয়োগ দিয়েছেন। আর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতারা এমপির কাছে তদ্বির করেছেন, এমপি এসব নেতাকর্মীর তদ্বির সমর্থন করেছেন মাত্র। তাহলে এখানে এমপির কথা আসছে কোনো। এই দায় তো ওইসব নেতার যারা এদের চাকরির জন্য এমপির কাছে সুপারিশ ও তদ্বির করেছেন।
    তিনি জামায়াত-বিএনপির আশ্রয়-প্রশ্রয় দাতা এটা ডাহা মিথ্যা ও কুরুচিপুর্ণ কথা। কারণ এমপি ফরুকের নেতৃত্বেই রাজশাহী জামায়াত-বিএনপির আঁতুড়ঘর ভেঙ্গে আওয়ামী লীগের বসতঘরে পরিণত করা হয়েছে। দেশ স্বাধীনের পর তার রাজনৈতিক দূরদর্শী সম্পন্ন নেতৃত্বে তানোর ও গোদাগাড়ী উপজেলাসহ রাজশাহীতে আওয়ামী লীগের আজকের এই গণজোয়ার। তাছাড়া এমপি ফারুক চৌধূরী আওয়ামী লীগে আশার আগের ও পরের অবস্থান পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে তিনি আদর্শিক আওয়ামী লীগ না জামায়াত-বিএনপির প্রশ্রয়দাতা এটার জন্য কোনো রাজনীতি বিশেষজ্ঞ হবার প্রয়োজন নাই।৳

  • তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

    তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে।
    শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
    এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বশির আলম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ মোঃ আল-আমিন, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান প্রমুখ।
    এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা ২৫ মার্চে গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং এর অন্তর্নিহিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের ইফতারী সামগ্রী বিতরণ

    পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের ইফতারী সামগ্রী বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ পটিয়ায় মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের
    চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে
    অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ (শনিবার) বিকেলে
    উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে
    অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন
    ফাউন্ডেশনের উপদেষ্টা আওয়ামীলীগ নেতা কাজী মো: মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ
    সচিব নজরুল ইসলাম, মো. মারুফ। শোভনদন্ডী ইউনিয়নে ১২০ পরিবার ও একইদিন
    সকালে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে ২৭ পরিবারের মাঝে
    ইফতার সামগ্রী প্রদান করা হয়।
    ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন- মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ
    ফাউন্ডেশন করোনাকাল থেকে মানবকল্যানে কাজ করে চলেছে। এ সংগঠন গরীব,
    মেধাবী, অসুস্থ, অসহায় সম্বলহীনদের নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে
    থাকে। যে কারো ফোন পেলেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা তাৎক্ষনিক সাহায্য নিয়ে
    ছুটে যায় সাহায্য প্রার্থীর ঠিকানায়। প্রবাসী ডক্টর জুলকারনাইন চৌধুরী
    জীবন এই মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা।

  • ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায়  এবার স্কুলছাত্র নিহত

    ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় এবার স্কুলছাত্র নিহত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা এলাকায় ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামান তারিক (১৪) নামে ৯ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নিহতের চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। আহত শিক্ষক মাহবুবুর রহমানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তারিকুজ্জামান তারিক কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মনিরুজ্জামান মিন্টু বিশ^াসের ছেলে ও সুবর্ণসারা এম এ জে এল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে স্কুল শিক্ষক মাহবুবুর রহমান ও তার ভাইপো তারিকুজ্জামান তারিক মোটরসাইকেল যোগে বারোবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুবর্ণসারা শশ্মানঘাট এলাকায় পৌঁছালে ভাই ভাই ব্রিকসের মাটি বোঝাই ট্রাকটি তাদের চাপা দেয়। এ সময় তারিকুজ্জামান তারিকের মাথা পিষ্ট করে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলছাত্র তারিকের। এতে স্কুল শিক্ষক মাহবুবুর রহমানও গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় স্কুলছাত্র তারিকের মৃত্যু হয়েছে। এ সময় তার চাচা স্কুল শিক্ষক আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত আর্ন্তজাতিক স্বীকৃতি দাবী

    ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত আর্ন্তজাতিক স্বীকৃতি দাবী

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে গনহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তে আলোচনা সভায় আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ কর্মসুচির আয়োজন করে। জেলা প্রশাসক জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দিতে এবং গণহত্যাকে কঠোর ভাষায় নিন্দা করার আহবান জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • মহেশপুর বিজিবির অভিযান সীমান্তে অবৈধ অস্ত্র ও সোনার বারসহ দুইজন আটক

    মহেশপুর বিজিবির অভিযান সীমান্তে অবৈধ অস্ত্র ও সোনার বারসহ দুইজন আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও গুলিসহ আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে। অস্ত্রধারী আল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়হরিশপুর গ্রামের আবু তালেবের ছেলে। বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে দৌলতগঞ্জ আইসিপি সংলগ্ন চ্যাংখালী এলাকায় বিজিবি সদস্য অভিযান চালায়। এ সময় আল আমিন ওই রাস্তা দিয়ে জীবননগরের দিকে যাচ্ছিল। তাকে চ্যঅলেঞ্জ করছে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাসীর পর একটি ভারতীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। শনিবার তাকে জীবননগর থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিজিবির নতুনপাড়া এলাকায় থেকে বিজিবি সদস্যরা প্রায় ৬৪ লাখ টাকা মুল্যের ৭টি সোনার ফ্লাটবারসহ জুয়েল হোসেন নামে এক সোনা কারবারীকে আটক করেছে। জুয়েল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিন চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। শনিবার সকালে মহেশপুর বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানার দিকনির্দেশনা অনুযায়ী তাকে আটক করা হয়। এদিকে জীবননগর উপজেলার গয়াসপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৮ লাখ টাকা মুল্যের ৫৬টি ভারতীয় এনড্রয়েড ফোন ও ১৪৪টি এনড্রয়েড ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে। বিজিবির এই তিনটি পৃথক অভিযানের খবরটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকালে জানানো হয়।

  • হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    হাবিলাসদ্বিপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন হাবিলাসদ্বিপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, মাইনুদ্দিন চৌধুরী, আবীদ হোসেন, নুরুল আমিন, সাইফুল হাসান টিটু, রাজু দাস হিরু, ইমরান উদ্দিন বশির, মাস্টার রিটন নাথ, আব্দুল হান্নান লিটন, ফয়জুল কবির কুমার, মোহাম্মদ ফোরকান, আজগর আলী বাহাদুর, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, নাজিম উদ্দিন রনি, ইয়ার মোহাম্মদ বুলু , আহম্মদ নুর সাগর, নজরুল ইসলাম খান, আব্দুর রহিম, মহিউদ্দিন, রনধীর দে, কোরবান আলী, মোহাম্মদ ইউনুস, শেখ মনির, মোহাম্মদ তাজুল ইসলাম, ইনজামুল হক তুহিন, নজরুল, রুবেল, সাইফুর রহমান শুক্কুর সহ আরো অনেকেই।

  • কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুকাইয়া হোসেন পলির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুকাইয়া হোসেন পলির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুকাইয়া হোসেন পলি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রির ( MS, Obstetrics & Gynaecology) জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ডেপুটেশন এ যাচ্ছেন।
    ২৫মার্চ সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ডাক্তার রুকাইয়া হোসেন পলিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন।
    এ সময় অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।