Author: desk

  • পঞ্চগড়ে  যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

    পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

    নিতিশ চন্দ্র বর্মন,আটোয়ারী প্রতিনিধি।
    পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অতঃপর উপজেলায় অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়।

    পরে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সাবেক সহঃ অধ্যাপক মোঃ রমজান আলী ও রুমী চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

    অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সহ আমন্ত্রীত অতিথিরা স্বাধীনতা দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহন করেন।

    এদিকে উপজেলা আাওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুুস্পস্তপক অর্পন করেন। পবিত্র মাহে রমজান চলমান থাকায় স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করে কর্মসূচির ইতি টানা হয়।

  • পটিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন

    পটিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন

    পটিয়া প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটিয়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে মুন্সেফবাজারস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম সমর্থিত নেতাকর্মীদের আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধাা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান।
    উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগ সাধানর সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইউসুছ মিয়া, বীরমুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, খরনা আ’লীগ সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ, পৌরসভা যুবলীগ সহ-সভাপতি মামুনুর রশিদ, এডভোকেট কামাল উদ্দিন, যুবলীগ নেতা শাহীন, তৌহিদুল আলম জুয়েল, হাসান শরীফ, খোরশেদ আলম, সাইফুদ্দিন ভোলা, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, আবু তৈয়ব, আমিন, ছাত্রলীগ নেতা সাকিব, নজরুল ইসলাম, রুবেল প্রমুখ। আলোচনা সভা পূর্বে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা।

  • মহান স্বাধীনতা দিবসে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উড়ছে না জাতীয় পতাকা! বিভিন্ন মহলের ক্ষোভ

    মহান স্বাধীনতা দিবসে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উড়ছে না জাতীয় পতাকা! বিভিন্ন মহলের ক্ষোভ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ওই দিন হতেই জাতীয় দিবস হিসেবে বাংলাদেশ যথাযথ মর্যাদায় উদযাপিত করা হয়।
    সরকারি প্রতিষ্ঠান সহ সকল বিভিন্ন প্রতিষ্ঠানে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে এ দিবসে কার্যক্রম সুচনা শুরু হলেও ব্যতিক্রম দেখা গেছে,মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদকে।
    সরেজমিনে দুপুরে গিয়ে দেখা যায় নবগ্রাম ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তলন করা হয়নি।
    এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মাঝে মধ্যেই নবগ্রাম ইউনিয়ন পরিষদ, সরকার ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করেন না।
    আজ ২৬ মার্চ মহা স্বাধীনতা ও জাতীয় দিবসেও জাতীয় পতাকা উত্তলন করেননি। আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়া দাবি করছি।
    এ ব্যপারে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, নবগ্রাম ইউনিয়ন পরিষদ যুব সমাজ দখল করেছে,ওই পরিষদ নিয়ে কোর্টে মামলা চলে এবং পরিষদটি পরিত্যক্ত করা হয়েছে।
    শশিকর যে ইউনিয়ন পরিষদ আছে,ওখানেই সমস্ত কার্যক্রম চলে।

  • দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের প্রতি সংবর্ধনা প্রদান

    দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের প্রতি সংবর্ধনা প্রদান

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের প্রতি সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর ইনস্টিটিউট ঐতিহ্যবাহি সামাজিক প্রতিষ্ঠান।

    জানা যায়,২৫ মার্চ-২০২৩ শনিবার দিনাজপুর ইনস্টিটিউটের হলরুমে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বলেন দিনাজপুর শহরের রাস্তা ঘাট গুলো বেহাল অবস্থা।দেখারও কেউ নেই বলারও কেউ নেই। যানজট, অবৈধ ভাবে রাস্তা দখল চলছে। এ থেকে দিনাজপুরবাসী পরিত্রাণ চায়। চেম্বারের বিজয়ী সদস্যদের পক্ষে সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন দিনাজপুর চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনের একটি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের যে কোনো সমস্যার সমাধানে এই কমিটি তাদের পাশে থাকবে। ব্যবসায়ীদের পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মকান্ডেও বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

    এ অনুষ্ঠানে সাধারন সম্পাদক আাব্দুল সামাদ যে সমস্যা গুলোর কথা বলেছেন আমরা নতুন কমিটির সদস্যরা দিনাজপুর ইনইস্টটিউটের সাথে পরামর্শ করে সমাধান করব। সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপাত মোসাদ্দেক হোসনে চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মোঃ জার্জিস আনম, পরিচালক সুজা-উর-রব চৌধুরী, মোঃ মোসাদ্দেক হোসনে, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাব কুমার সাহা (পানু), মোঃ আকতারুজ্জামান জুয়েল, শাহিদ রিয়াজ পিম, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, বাদশা ইমাম আরাফাত, মোঃ সানোয়ার হোসেন এবং মোঃ রুবেল ইসলাম ও শহিদুর রহমান পাটয়ারী মোহনকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

    সে সময় উক্ত অনুষ্ঠানে দিনাজপুর ইনইস্টটিউটের সহ-সভাপতি আ.ন.ম গোলাম রব্বানী,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, কোষাধাখ মোঃ আরিফুজ্জামান নাঈম, আভ্যন্তরিন হিসাব পরিক্ষক অশোক কুমার কুন্ডু, গ্রন্থ্যাগার সম্পাদক সাইফুল রহমান খান, নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান আকতারসহ ইনইস্টটিউটের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে দোয়া ও ইফতার মাহফিলে সকলে অংশ গ্রহন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল প্রমুখ।

  • পাইকগাছায় ২৫  মার্চ গণহত্যা দিবসে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবসে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে একটি শোক র‌্যালি শেষে উপজেলার কপিলমুনি বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন।
    পরে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস টির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সম্মানিত আলোচক ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও রবিউল ইসলাম। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর স ালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, আব্দুল আজিজ, আব্দুর রহমান মিস্ত্রী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ,
    এসআই মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক খালেকুজ্জামান ও রবীন্দ্রনাথ দে, চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, অবসরপ্রাপ্ত সহ অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সাংবাদিক আব্দুল আজিজ, গাজী আব্দুর রাজ্জাক রাজু।
    এছাড়া বিভিন্ন দপ্তর, কিশোর-কিশোরী ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন ও শ্রেণি-পেশার মানুষ।

    ইমদাদুল হক
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

  • পাইকগাছায় আমের বাম্পার ফলনের সম্ভাবনা

    পাইকগাছায় আমের বাম্পার ফলনের সম্ভাবনা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। অনুকুল আবহাওয়ায় পাইকগাছায় আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমের গুটিতে দুলছে আমচাষীর স্বপ্ন। আম গাছের মুকুলের ডগায় ডগায় দোল খাচ্ছে আমের গুটি। দিন দিন বড় হচ্ছে আমের গুটি। আশা-হতাশায় আমের গুটিতে দোল খাচ্ছে আম চাষীর স্বপ্ন। নানা জাতের আম, স্বাধ এবং রংবেরঙের আমের রং লেগেছে চাষীর মনে। সোনালী এই স্বপ্ন পূরণে চাষীরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। বৈশাখের তান্ডব,ঝড়বৃষ্টি ও শীলাবৃষ্টি আমের শত্রু। চাষীর মনে রয়েছে শঙ্কা। প্রকৃতির সাথে মিতালী করে চাষীরা সোনালী স্বপ্ন বুকে ধারণ করে বাগান পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। আমের বাম্পার ফলনের আশা করছেন চাষীরা।
    পাইকগাছা উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলায় ৫৮৫ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী ও পৌরসভা ছাড়া বাকি ইউয়িনগুলোতে ছড়ানো ছিটানো সীমিত আমের গাছ রয়েছে। এ বছর আম বাগান থেকে ৫ হাজার ৮ শত মেট্রিকটন আমের ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
    এলাকায় স্থানীয় জাতের পাশাপাশি আম রূপালী, হিম সাগর, গোপাল ভোগ, বোম্বাই লতা, মল্লিকা, ল্যাংড়া, ফজলি সহ বিভিন্ন জাতের আম বাগানের সংখ্যা বেশি। তবে এ এলাকার গদাইপুরের বোম্বাই লতার সুনাম ছড়িয়ে পড়েছে সারাদেশে। আমের মুকুল থেকে যে পরিমান গুটি ধরেছে তাতে প্রচুর ফলনও হয়েছে। গদাইপুর গ্রামের আম চাষী মোবারক ঢালী জানান, গাছে মুকুল আসার আগে বাগান পরিচর্যা শুরু করেছেন। মুকুল আসার পরে ও আগে ছয় বার ছত্রাক নাশক স্প্রে করেছেন।আমের ভালো ফলন পাবেন বলে তিনি আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, এ বছর অনুকূল আবহাওয়ায় আম গাছে প্রচুর পরিমাণ গুটি ধরেছে। প্রকৃতিক বিপর্যায়ের উপর কারও কোন হাত থাকে না। তবে বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে পাইকগাছার আম চাষীরা ভালো ফলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি মাদবরের পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

    আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি মাদবরের পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনগণের বন্ধু শফিকুল ইসলাম শফি মাদবরের পক্ষ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, বীর যুদ্ধহত মুক্তিযোদ্ধা ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
    ্আশুলিয়ার এই আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি মাদবর বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাই ও সকল বীর শহীদদের গভীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আসেন আমরা ঐক্যবদ্ধভাবে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারাবিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সাভার ও আশুলিয়াবাসীসহ দেশবাসী সবাইকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এই আওয়ামীলীগ নেতা।

  • আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান জনাব এস এম নজরুল ইসলাম ও দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র অর্থ সচিব হাজী কলিম উদ্দি এবং সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) পক্ষ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে দেশবাসী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।

  • পঞ্চগড়ে অন্তঃস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

    পঞ্চগড়ে অন্তঃস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় সদর উপজেলায় রুবিনা আক্তার রিংকি (১৮) নামে এক অন্তঃস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। তবে স্বামীর দাবি বিষপানে আত্মহত্যা করেছে তার স্ত্রী।
    নিহত পিংকি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া এলাকার আমিনুর রহমানের স্ত্রী এবং কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে।
    বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ ‘বিষপান করেছে’ দাবি করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্বামী আমিনুর। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
    এদিকে, খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করেন থানা পুলিশ। পরে ময়নাতদন্তের পর বিকেলে লাশ হস্তান্তর করলে রাতে দাফন করা হয়।
    জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে আমিনুর রহমানের সঙ্গে গত ৪ মাস আগে বিয়ে হয় রুবিনা আক্তার পিংকির। বিয়ের সময় দেড় লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু বিয়ের একমাস পার না হতেই আবারও যৌতুক দাবি করে বসে আমিনুর। এজন্য প্রায়সময় মারধর করা হতো। এ নিয়ে গত তিনমাসে কয়েকবার সালিস বৈঠকও হয়েছে।
    নিহত পিংকির বাবা রবিউল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধায় মেয়ে জামাই আমিনুর ফোনে জানান আমার মেয়ে বিষ খেয়েছে, তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। আমি হাসপাতালে গিয়ে শুনি মেয়ে বেঁচে নেই। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আমার মেয়ে বিষ খায়নি বলেছে ডাক্তার।’
    রবিউল বলেন, ‘আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। এখন বাঁচার জন্য বিষপানের অপবাদ দিচ্ছে। আমি এই হত্যার বিচার চাই।’ মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
    রুবিনা আক্তার রিংকির স্বামী আমিনুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জেড়ে কয়েকটি চর থাপ্পর দিয়েছিলাম। এজন্য অভিমানে বিষ পান করেছে রিংকি।’ তার স্ত্রী অন্তঃস্বত্তা ছিলেন জানান তিনি।
    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

  • মধুপুর প্রেসক্লাবে ৫’শ বই উপহার

    মধুপুর প্রেসক্লাবে ৫’শ বই উপহার

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের গ্রন্থাগারের জন্য পাঁচ শতাধিক বই হস্তান্তর করেছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেসবুক গ্রুপ’।

    শুক্রবার (২৪ মার্চ২৩)ইং সন্ধ্যায় প্রেসক্লাব রুমে ইফতার শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বই হস্তান্তর করা হয়। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও মধুপুর প্রেক্লাবের সাবেক সভাপতি বজলুর রশীদ খানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ের কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. উত্তম কুমার দাস।

    অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ইত্তেফাক পত্রিকার গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি সংবাদ’র মধুপুর সংবাদদাতা হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ,মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ প্রমূখ।

    হাফিজুর রহমান।।