Author: desk

  • রামপালে মহান স্বাধীনতা দিবস পালন

    রামপালে মহান স্বাধীনতা দিবস পালন

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। রবিবার ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও শ্রীফলতলা স্কাউট দল। পরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা শেখ সুলতানা আহমেদ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, রামপাল সরকারি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশ, শেখ সাদী প্রমুখ। এ সময় উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, ছাত্রলীগ, প্রেসক্লাব রামপাল, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট দল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মুক্তি যোদ্ধা শেখ সুলতান আহমদ বলেন স্বাধীনতার ৫২ বছরে এসেও আমরা হতাশ। আজও আমরা শুনতে পাই, কানাডা’র বেগম পাড়ায় বাড়ি করেছে শত শত দুর্নীতিবাজ। কার দেশের লক্ষ কোটি টাকা পাচার করছে ? তাদের কেন ধরা হচ্ছে না ? তাদের কেন চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যাবস্থা নেওয়া হচ্ছে না ? আমরা তো এজন্য যুদ্ধ করিনি ? রামপাল উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার দাবী বাংলাদেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে তাদের চিহ্নিত করা হোক। রাজাকার আলবদরদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক। আমাদের প্রজন্ম যাতে তাদের ঘৃণা করতে পারি, চিনতে পারি।#

  • কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

    কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটিয়া কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ রহিম, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম চেয়ারম্যান, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক বদি উল আলম তুষার, সহ সভাপতি মোহাম্মদ ইকবাল, পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি জাহাঙ্গীর আলম বেলাল,বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক যথাক্রমে হাজী রফিক আহমদ, হাজী শাহাজান মেম্বার,মোহাম্মদ আলী, আবদুল কাদের,জসিম উদ্দিন, নাজিম উদ্দিন খোকন,আবদুল গফুর, মোহাম্মদ জালাল,
    পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন রনি, পটিয়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুক্কুর,কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবদুল করিম,মোহাম্মদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন,নাছির মাহমুদ,পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান,
    পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভপাতি মোঃ রমিজ উদ্দীন,সহ সম্পাদক মেহেদী হাসান রাব্বী,সহ সম্পাদক অভি দে
    কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দীন,সহ সভাপতি আব্দুল কাদের শুভ,সাকিব,সায়েম,শহীদুল,জয়নাল,আরিফ,আরমান, ইফতি প্রমূখ।

  • কুমিল্লায় তৃনমুল পর্যায়ের ১৩ গুণী সাংবাদিকদের সংবর্ধনা

    কুমিল্লায় তৃনমুল পর্যায়ের ১৩ গুণী সাংবাদিকদের সংবর্ধনা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যােগে গতকাল ২৫ শে মার্চ নগরীর মনোহর পুর একটি পার্টি সেন্টারে রাজকিয় আয়োজনে বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি সাংবাদিক ইয়াসমিন রিমার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সন্ঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক সমিতির ইফতার পাটি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে

    প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আবদুল মঈন।

    কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৩ উপজেলার ১৩জন গুণী সাংবাদিককে আপনজন সন্মাননা প্রদান করা হয়েছে।

    এদিকে, আলোচনা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার জেলা শাখার ২০২৩-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল।

    সংগঠনের সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের আয়োজন সহযাত্রী কুমিল্লার সান মেডিক্যাল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আব্দুল লতিফ।

    সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা প্রেস ক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূর উর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক আলী আকবর মাছুম, দৈনিক ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সহসভাপতি ওমর ফারুকী তাপস এবং সকলকে শুভেচ্ছা জানান যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

    সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন- দেবিদ্বার উপজেলার এ বি এম আতিকুর রহমান বাশার। লাকসাম উপজেলার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। দাউদকান্দি উপজেলার হাবিবুর রহমান হাবিব। হোমনা উপজেলা থেকে এটিএম মোর্শেদুল ইসলাম শাজু। নাঙ্গলকোট উপজেলার মজিবুর রহমান মোল্লা। মুরাদনগর উপজেলার শাহ আলম জাহাঙ্গীর। ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে সৈয়দ আহাম্মদ লাভলু। বুড়িচং উপজেলার মোসলেহ উদ্দিন। চৌদ্দগ্রাম উপজেলার এম এ কুদ্দুস। চান্দিনা উপজেলার রিপন আহমেদ ভূঁইয়া। বরুড়া উপজেলা থেকে মোহাম্মদ মাসুদ মজুমদার, মেঘনা উপজেলার মাহমুদুল হাসান বিপ্লব সিকদার এবং তিতাস উপজেলার নাজমুল করিম ফারুক।
    অনুষ্ঠানে ১৩ গুণী সাংবাদিক নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ।

    প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলেন, সাংবাদিক সমিতি তৃণমূলের ১৩ জন গুণী সাংবাদিককে সম্মাননা জানিয়ে একটি মহৎ কাজ করেছে। এতে করে তৃণমূলে সততার সঙ্গে সাংবাদিকতা করা মানুষের সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম,সাংবাদিক আবদুর রহমান,সাংবাদিক সাদিক মামুন,সাংবাদিক হুমায়ুন কবির রনি,,সাংবাদিক আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন আকাইদ,সাংবাদিক বাহার রায়হান, সমিতির নির্বাহী সদস্য সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
    বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেণ। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসান মোঃ ইকবাল আহম্মেদ,
    উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাইজিদ ইসলাম উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান উপস্থিত ছিলেন।

  • নলডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস পালন এবং মুক্তিযোদ্ধা/ জয়িতাগনকে বরণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

    নলডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস পালন এবং মুক্তিযোদ্ধা/ জয়িতাগনকে বরণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

    অদ্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় সকাল হতে বিকেল পাঁচটা পর্যন্ত যথাযথ মর্যাদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন, বর্ণাড্য রেলি উপজেলা হতে মুক্তিযোদ্ধা কম্পেক্স হয়ে পার্টি অফিস হয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় পাঠে গিয়ে শেষ হয়।
    সেখানে অইন শৃংখলা বাহিনী ও উপজেলা সকল স্কুল/কলেজের ছাত্ররা কুচকাওয়াজএ অংশ নেন কুচকাওয়াজ শেষে বেলুন ফেষ্টুনি ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দেন।
    বিভিন্ন ক্রিরা প্রতিযোগিতা উনষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
    বিকেল চার ঘটিকায় মুক্তিযোদ্ধা কম্পেক্স এর শুভ উদ্বোধন করেন।
    সকল মুক্তিযোদ্ধা/বিরাঙ্গনা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গণকে ফুলের শুভচ্ছা জানান। আলোচনা শেষে উপস্হিতি সকলের মাঝে উন্নত মানের ইফতার পার্সেল দেওয়া হয়।
    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজিনা আক্তার উপজেলা নিবাহী কমকর্তা, নলডাঙ্গা, নাটোর, শিরিন আক্তার প্যানেল চেয়ারম্যান-১, আবুল কালাম অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা নাটোর, আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপ-জেলা নাটোর, আব্দুস শুকুর সভাপতি আওয়ামীলীগ নলডাঙ্গা নাটোর, মুসাফিকুর রহমান মুকু সাধারণ সম্পাদক উপজেলা নলডাঙ্গা নাটোর, নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক, নাটোর, থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিক নলডাঙ্গা নাটোর, স্কাউট সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

  • “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩” উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন

    “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩” উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন

    অদ্য রবিবার (২৬ মার্চ/২০২৩) “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে সকাল ০৮ঃ০০ ঘটিকায়, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী ও জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়। এরপর সকল বীর মুক্তিযোদ্ধাগনকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। অত:পর অতিথিগন বেলুন এবং পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে জেলা পুলিশ নীলফামারী দল, আনসার ও ভিডিপি দল, জেলা কারারক্ষী দল, বিএনসিসি দল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দলের সমন্বয়ে একটি সুশৃংখল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক নীলফামারী ও পুলিশ সুপার নীলফামারী মহোদয়।

    এরপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় এবং বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ শতরূপা ঘোষ,সভানেত্রী, লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা নীলফামারী; জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী,সভানেত্রী,
    পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নীলফামারী; জনাব ডা. মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা; বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা জনাব এ.কে.এম. আমিনুল ইসলাম, সাবেক উপ-সচিব; বীর মুক্তিযোদ্ধা জনাব কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী; জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; জনাব শাহিদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান, নীলফামারী উপজেলা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শহীদ গোলাম কিবরিয়া; জনাব মোঃ আবুজার রহমান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী সদর উপজেলা শাখা; জনাব মসফিকুল ইসলাম রিন্টু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী পৌর শাখা; জনাব ওয়াদুদ রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী সদর উপজেলা শাখা; বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ।

  • মালদ্বীপ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

    মালদ্বীপ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ প্রতিনিধি ঃ-যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ কর্তৃক ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করা হয়, সকালে দিবস উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
    অতঃপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনানো হয়। বানী সমূহ পাঠ করেন যথাক্রমে চন্দন কুমার সাহা, তৃতীয় সচিব, মিজ শিরিন ফারজানা, প্রশাসনিক কর্মকর্তা,মোহাম্মদ ময়নাল হোসেন, কনস্যুলার সহকারী ও মোহাম্মদ আল মামুন পাঠান, কল্যাণ সহকারী। মহান স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

    উল্লেখ্য বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি আলহাজ্ব সোহেল রানা এবং বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ দুলাল হোসেন বক্তব্য প্রদান করেন।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন । জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি স্বাধীনতার সপক্ষে তৎকালীন প্রবাসীদের জনমত গঠনের বিষয় স্মরণ করেন। মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সবশেষে তিনি দেশের উন্নয়নে ও ২০৪১ সালে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসি বাংলাদেশী ব্যক্তিবর্গ ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • আগৈলঝাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    আগৈলঝাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রোববার প্রত্যুষে ৫১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সরকারী সহীদ আব্দুর রব সেরনিযাবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শণ, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থণা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন, ওসি(তদন্ত)মাজহারুল ইসলাম ও সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া। অন্যদিকে স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল আটটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত ও সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগদান করেন।

  • জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দুদিন ব্যাপী কর্মসূচী উদযাপন করছে স্থানীয় জেলা প্রশাসন। রবিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।

    দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮ টায় ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, জেলখানা ও বিএনসিসি দল শুধুমাত্র মার্চপাস্টে অংশগ্রহন করে।

    পবিত্র রমজান মাসের কারনে সরকারের নির্দেনায় এবার কোন শিক্ষা প্রতিষ্ঠান মার্চপাস্ট ও কুচকাওয়াজে অংশগ্রহন করেনি। এখানে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহনে বিমূর্ত ধারণার শৈল্পিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমিতে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র/প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

    সবশেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে এম মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকরি কর্মকর্তারা অংশগ্রহন করেন।

  • স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের

    স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
    শ্রদ্ধা নিবেদন শেষে পটিয়া আওয়ামী লীগ সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ হাশেম চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেলের সসঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহামুদুল হক মাদু, আবদুর রাজ্জাক, এস এম ফারুক, দেবাশীষ দে বাবু, জুয়েল বড়ুয়া, ডাঃ সাইফুদ্দীন খালেদ, জাহাঙ্গীর আলম বেলাল, শাহজাহান বাহাদুর,কফিল উদ্দিন রাজু, শিহাব উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক নয়ন শর্মা, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ফখরুল, শুভ দে, নূর কাশেম, গাজী মোঃ আনিসুর রহমান, প্রচার সম্পাদক মঞ্জুর মোরশেদ,উপ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক সাইদুল হাসান রুবেল, অর্থ সম্পাদক জাফর বাবুল, উপ সম্পাদক উজ্জ্বল দেব, আইন সম্পাদক এড. অনিক দে, উপ সম্পাদক ইকবাল পারভেজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেবিট দে, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মহিউদ্দীন চৌধুরী, উপ তথ্য ও গবেষণা সম্পাদক বিজন দে মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক গৌতম দে পলাশ, মহিলা সম্পাদিকা রিংকি দেব, সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ খোরশেদ আলম, মোঃ ইকবাল, সাইফুল ইসলাম প্রমুখ।