Author: desk

  • চট্টগ্রামে তথ্য সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক শফিকুল ইসলাম

    চট্টগ্রামে তথ্য সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক শফিকুল ইসলাম

    শহিদুল ইসলাম,
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসী হামলায় দৈনিক যায়যায় কাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আহত হয়েছেন।

    শনিবার (২৫শে এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া থানাধীন বগারবিল শান্তিনগর এলাকায় সোহেল আহমদ প্রকাশ সেলুর অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সিএমপি’র বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিকের উপর হামলার এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

    সাংবাদিক মো. শফিকুল ইসলাম বলেন,আমি ঘটনার সময় সহকর্মী ফিরোজ উদ্দিনসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শীর্ষ সন্ত্রাসী খ্যাত বাকলিয়া থানাধীন বগারবিল শান্তি নগর এলাকার সোহেল আহমেদ প্রকাশ সেলুর বিরুদ্ধে কিছুদিন পূর্বে একাধিক জাতীয় দৈনিক, স্থানীয় এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের জের ধরেই তথ্য সংগ্রহকালে সোহেল আহমেদ প্রকাশ সেলুর অফিসে ‘তুই শফিক না’ ‘এখানে কেন আসছিস’ ‘এই এলাকাটা আমার’ ‘তোর কত বড় সাহস আমার এলাকায় তথ্য সংগ্রহ করতে আসছিস’ এই বলে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারেকখলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মো. জুবাইর ছিল। হামলায় মুখ ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারে এবং নগদ টাকা তারা ছিনিয়ে নিয়েছে।

    এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুর ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো. শফিকুল ইসলামের উপর হামলার ঘটনার দায়ী জুবাইরসহ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

  • নলছিটিতে যথাযথ মর্যাদায়  স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    নলছিটিতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। সকাল ৯.৩০মিনিটে নলছিটি চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আ’লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব মাজহারুল ইসলাম।

    উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান,ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ,জেলা পরিষদ সদস্য (সাবেক)বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি (সাবেক)কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আ’লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক জর্নাধন দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক, আওয়ামী লীগ,যুবলীগ নেতৃবৃন্দ ।

    এর আগে সকাল ৭.৩০ মিনিটে উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অবস্থিত বধ্যভূমি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ,যুবলীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে অনুষ্ঠিত সভায় বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে হাসাপাতাল ও ইয়াতিম খানায় উন্নত খাবার পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের জন্য বিশেষ প্রার্থনা।

  • আগৈলঝাড়ার ইউএনও সাখাওয়াত হোসেন কোটি টাকার খাস জমি উদ্ধার করলেন

    আগৈলঝাড়ার ইউএনও সাখাওয়াত হোসেন কোটি টাকার খাস জমি উদ্ধার করলেন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় প্রায় কোটি টাকার খাস জমি উদ্ধার করে গৃহহীনদের ঘর নির্মান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। স্বাধীনতার পর থেকে স্থানীয় প্রভাবশালী ৫৮ শতাংশ জমি দখল করে আসছিলেন।তবে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হেসেন গৃহহীনদের জায়গা খোঁজ করলে বেদখল হওয়া জায়গার খবর নেয়। সম্প্রতী ২৫ জুলাই ২০২২ তিনি গৈলা ইউনিয়নের টেমার মৌজার বিএস ১১ নাম্বার দাগের ১ নং খাস খতিয়ানের ৫৮ শতাংশ নাল জমি অবৈধ প্রভাশালী দখলদারদের কাছ থেকে উদ্ধার করেন। জায়গাটি স্থানীয় প্রভাবশালী মুহিদ ইসলাম বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিল। খাস খতিয়ানের এই জায়গাটির বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা। মূল্যমান এই জমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হেসেন সরকারের পক্ষে দখল নিয়ে ৪র্থ ধাপে গৃহহীনদের ঘর নির্মান করার জন্য প্রথমে মাটি ভরাট করে প্লাসাইটিং নির্মান করে জমিটি গৃহ নির্মানের জন্য তৈরি করে গৃহহীনদের ঘর নির্মান করছেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান উপজেলায় প্রথম ধাপে ৩৬টি,দ্বিতীয় ধাপে ১৫টি,তৃতীয় ধাপে ৯৬টি,এবং চতুর্থ ধাপে ৭৫টি করে মোট ২২২টি গৃহহীনদের ঘর নির্মান করা হচ্ছে।চতুর্থ ধাপের ৭৫টি ঘরের মধ্যে সরকারি খাস জমি বেদখল হওয়া প্রায় এক কোটি টাকার ৫৮ শতাংশ জমি দখল করে ২৬টি গৃহহীনদের ঘর নির্মান করা হচ্ছে।তবে দখলকৃত সরকারি খাস জমি উদ্ধারে বেগ পেতে হয়েছে বেশকিছু ক্ষেত্রে।উদ্ধারের পরেও ঘর নির্মানে সময় এসেছে বাধা।তবে উপজেলা নিবাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সহযোগিতায় এই জায়গা দখল মুক্ত করে গৃহহীনদের ঘর নির্মানের কাজ চলছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান চতুর্থ ধাপের ঘর নির্মানের জন্য জায়গা খোজ করলে সরকারি বেদখল হওয়া ৫৮ শতাংশ জায়গা উদ্ধার করে গৃহহীনদের ঘর নির্মানের উপযোগী করে ২৬টি ঘর নির্মানের কাজ চলছে।তিনি আরও বলেন,আগৈলঝাড়া উপজেলায় কোথাও খাস জমি বেদখল হয়ে থাকলে উদ্ধার করা হবে বলে জানান।

  • ডাসারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    ডাসারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    আয়োজনে ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন,বাংলাদেশ পুলিশ,আনসারওভিডিপি এর সমম্বয়ে কুজকাওয়াজ ও ফিরে দেখা ৭১ এর পটভূমি নিয়ে বিশেষ ডিসপে,কুচকাওয়াজ,সালাম গ্রহন ও উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাত এবং উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া চৌধুরী , ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,জলিল তালুকদার,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
    অন্যদিকে ডাসার উপজেলা আ.লীগের নেতৃত্বে এ দিবসটি যথাযথ পালন করেন।
    দলীয় নেতাকর্মিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, আনন্দ র‌্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন সহ বিভিন্ন কর্মসুচি পালন করেন।
    এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,যুগ্ন আহবায়ক মতিন হাওলাদার,এ্যাডঃ বিদ্যুৎ কান্তি বাড়ৈ, ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

  • ডাসার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি সৈয়দ লাহিদ সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদ

    ডাসার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি সৈয়দ লাহিদ সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদ

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    আজ শনিবার বিকেলে ডাসার উপজেলা প্রেসক্লাব কার্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    ২০২৩-২৪ সনের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
    ২য় বারের মত সভাপতি নির্বাচিত হন দৈনিক “সময়ের আলো”পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ আশরাফুল আলম লাহিদ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক “প্রতিদিনের সংবাদ” পত্রিকার কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ।
    সহসভাপতি মোঃ মিলন বেপারী,যুগ্ম সম্পাদক সঞ্চয় সরকার, কাজী মাহফুজুল হাসান(রিজবী), সাংগঠনিক সম্পাদক রতন-দে,কাজী নাফিস ফুয়াদ, দপ্তর সম্পাদক ভুইয়া সাদ্দাম, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন রুবেল, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হোসেন, আন্তঃ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,ধর্ম বিষায়ক সম্পাদক সাব্বির হোসেন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ পাভেল মাহমুদ, ক্রিড়া সম্পাদক আসাদুজ্জামান,
    কার্যকরী সদস্য বিজন নাগ,সিরাজুল ইসলাম ও মোসাঃশিলা বেগম।

    এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি গোলাম মোওলা আকন্দ। মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান বাদল সাধারন সম্পাদক এস এম আরাফাত হাসান,চ্যানেল ২৪ এর স্টাফ রিপোটার সাগর হোসেন তামিম, সময় টেলিভিশনের স্টাফ রিপোটার সঞ্চয় কর্মকার অভিজিৎ,মাই টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ সরদার, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি অজয় কুন্ডু,বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান,সারা বেলা পত্রিকার জেলা প্রতিনিধি এমদাদুল হক,গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মামুন,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন,কালকিনি রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ এম মিলন,সাধারন সম্পাদক নাসির উদ্দিন ফকির লিটন,ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, সাধারন সম্পাদক ম,ম, হারুন,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বি এম হানিফ, মাই টিভির কালকিনি উপজেলা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন, ডাসার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোঃ শাওন,সদস্য শাকিবসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

    এ সময় বক্তারা ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল সদস্যবৃন্দেরও ডাসার উপজেলা প্রেসক্লাবের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

  • স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু সৈনিক লীগের ময়মনসিংহে শ্রদ্ধা নিবেদন

    স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু সৈনিক লীগের ময়মনসিংহে শ্রদ্ধা নিবেদন

    স্টাফ রিপোর্টারঃ

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ সকাল ১০ ঘটিকায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    রবিবার ২৬ মার্চ সকালে বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খান সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা সাধারন সম্পাদক সুলতান মাহমুদ এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনসহ ময়মনসিংহ স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এসময় জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম শামীম, গোলাম ফারুক, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার কাইয়ুম, সোলেমান মিয়া মহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমেদ খান, মহিলা বিযয়ক সম্পাদক শামীমা সুলতানা রুবি, একেএম গোলাম সারোয়ার স্বপন সরকার, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, মুক্তি, ফারজানা আক্তার শিউলী, আসিয়া, ফারজানা মিল্কি, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
    এছাড়াও জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

  • ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি’র পক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ । পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, ধামইরহাট থানা, উপজেলা প্রেস ক্লাব, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি- বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৮ টায় সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন ও সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুর রহমান বিদ্যুৎ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, সঞ্চালক সাবুবুর রহমান, প্যানেল মেয়র মেহেদী হাসানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সমময় সংক্ষিপ্ত আকারে ডিসপ্লে প্রদর্শণ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

    স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

    আজ রোববার (২৬ মার্চ) ১২ টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অপরদিকে, এ দিবস উপলক্ষে স্বাধীনতা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পন করে প্রথমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠন, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন, সরকারি দপ্তর, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ছেয়ে যায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদি।

    পরে রোববার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ছাত্রলীগ, যুবলীগ, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে জাতীয় দিবসের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

    এছাড়া, সকাল সাড়ে ৯টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০ টায় কামাল ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। #

  • গৌরনদীতে এক কেজি গাঁজা সহ তিনজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

    গৌরনদীতে এক কেজি গাঁজা সহ তিনজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে এক কেজি গাঁজা সহ তিনজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ,
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান
    গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন সংগিও পুলিশ নিয়ে অভিযান চালিয়ে
    গৌরনদীর মাগুরা কুনিয়াকান্দি থেকে মৃত সত্তার হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার, আজাদ মাতুব্বরের ছেলে মেহেদী মাতুব্বর, ইব্রাহিম মাতুব্বরের ছেলে ফরহাদ মাতুব্বর দয়কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। ২৫ মার্চ রাতে এস আই মোঃ কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে মামলা নং- ২৪, তাং ২৫/ ০৩ /২০২৩, আসামীদেরকে ২৬ মার্চ রবিবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • ত্রিশালে ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

    ত্রিশালে ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় শহীদ দিবস উদযাপন উপলক্ষে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সংগীত বিষয়ক প্রতিযোগিতা, দেশাত্ববোধক/মুক্তিযুদ্ধ বিষয়ক গান ও নৃত্য প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক পত্রপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৬ মার্চ) সকালে প্রধান শিক্ষক রঞ্জন কুমার তরফদার এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বাংলার বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শিক্ষকমন্ডলীরা। পরে বেলা ১১টায় ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের হল রুম প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক চিত্রাঙ্কন করে।এছাড়াও বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

    জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আন্তর্জাতিকভাবে এই গণহত্যা দিবস পালনে জাতীয় সংসদে গৃহীত সর্বসম্মত প্রস্তাবকে সমর্থন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দিনব্যাপী আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিসংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেয়

    প্রধান শিক্ষক রঞ্জন কুমার তরফদার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মৌলভী আশরাফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতানুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রেজাউল ফেরদৌস সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।