Author: desk

  • স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

    স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

    জি এম রাঙ্গা।।

    ২৬ মার্চ রবিবার বিকাল ৩টায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৩ উপলক্ষে আনসার ভিডিপি সদর দপ্তরের নির্দেশনায় বাহিনীর বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন। সংবর্ধনাপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাগণ হলে অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ ফজলার রহমান। কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কুড়িগ্রাম জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। মুক্তিযোদ্ধাদের প্রথমে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয় অতঃপর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, ব্যাটালিয়নের পিসি মোঃ আব্দুর রশিদ, ব্যাটালিয়ন আনসারগণসহ অন্যান্য কর্মচারীগণ।

  • বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে কেন্দুয়ায় ৪১৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ

    বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে কেন্দুয়ায় ৪১৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    স্বাধীনতার মহান স্থপতি,বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৪ টি ইউনিয়নের ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ৪ হাজার ১শত ৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

    এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা,দোয়া মাহফিল,বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

    এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর্জা মোহাম্মদ সোহাগ
    বলেন, কেন্দুয়া উপজেলার মাসকা, বলাইশিমুল, নওপাড়া, আশুজিয়া ইউনিয়নে একযোগে ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণীর ৪১৫০ শিক্ষার্থীর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে সরকারের বরাদ্দকৃত স্লীপ ফান্ড হতে উন্নতমানের টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
    টিফিন বক্স পেয়ে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবক অনেক আনন্দিত হয়েছে। তারা বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছে যা দেখে নিজেও অনেক খুশি হয়েছি। শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ বলেছেন, এখন থেকে তারা প্রতিদিন বিদ্যালয়ে ছেলেমেয়েদের জন্য দুপুরের খাবার সাথে দিয়ে দিবেন।
    উপজেলা শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ও অভিভাবক উৎসাহিত হয়।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • বেক্সিমকোর শত কোটি টাকা আত্মসাৎ, আ.লীগ নেতা আটকঃ জমি নেই শুধু ভুয়া কাগজ রেজিস্ট্রি

    বেক্সিমকোর শত কোটি টাকা আত্মসাৎ, আ.লীগ নেতা আটকঃ জমি নেই শুধু ভুয়া কাগজ রেজিস্ট্রি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ে বেক্সিমকোর প্রায় শত কোটি টাকা আত্মসাৎ করার মামলায় আওয়ামী লীগ নেতা হারুন প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

    এজাহার ভুক্ত আসামি হারুন অর রশিদ প্রধান জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সাতমেড়া বাসামোড় এলাকার মৃত গফুর উদ্দীন প্রধানের ছেলে।

    জানা যায়, চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশ ও জনগণের কল্যাণে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের পরিচালক এবং বেক্সিমকো পাওয়ার লিমিটেড ও বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট শিল্পপতি ওসমান কায়সার চৌধুরীর নেতৃত্বে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুটি প্রজেক্টের মাধ্যমে ৩০ মেগাওয়াট এবং ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্দোগ নেয়া হয়। প্রাথমিক পর্যায়ে স্থানিয় আ.লীগ নেতা হারুনুর রশিদ হারুন প্রধানের মাধ্যমে ভূমি অধিগ্রহণ শুরু করেন। একপর্যায়ে প্রায় ৩ বছর অতিক্রম করলে বেক্সিমকোর পক্ষে ক্রয় কৃত জমি বুঝে চাইলে নানান টাল বাহানার মাধ্যমে ভুয়া দলিল দিয়ে কালক্ষেপণ করে জমি বুঝে দিতে অপারগতা হয়। এই দুটি প্রকল্পের জন্যে প্রায় শত কোটি টাকা আত্মসাৎ করে হারুন প্রধান ও তার সহযোগী দল বল নিয়ে আত্ম গোপনে চলে যায়। বেক্সিমকো লিমিটেড তাদের কোম্পানির সাথে প্রতারণার ও টাকা উদ্ধারে প্রাথমিক পর্যায়ে একটি প্রজেক্টের পক্ষে ঢাকায় ধানমন্ডি থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

    দুটি প্রজেক্টের মধ্যে প্রথম মামলায় একটি প্রজেক্টে বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেডের ৪৬ কোটি ৩৫ লক্ষ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করার মামলার দ্বিতীয় আসামী হারুন অর রশিদ প্রধান ওরফে হারুন প্রধানকে পঞ্চগড় থেকে আটক করেছে ডিবি পুলিশ।

    এর আগে, গত ২০২২ সালের ১৪ নভেম্বর ঢাকার ধানমন্ডি মডেল থানায় বাবর মিয়াকে (৬০) প্রধান ও হারুন অর রশিদ প্রধানকে (৫৫) দ্বিতীয় করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার আল মামুন। এরপর মামলার দ্বিতীয় আসামিসহ সকলেই আত্মগোপনে চলে যান। মামলার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলে পুলিশ নিয়মিত অভিযান পরিচলানা করে। এর মাঝে মামলার দ্বিতীয় আসামি হারুন প্রধানকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার ডিবি পুলিশ পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন থেকে আটক করে।

    একটি মামলার এজাহার সূত্রে জানা যায়, হারুন প্রধানসহ অপর অভিযুক্তরা ১১৫ একর ২৪ শতাংশ জমি বিভিন্ন ভুয়া ও জাল জালিয়াত দলিলের মাধ্যমে কোম্পানির নামে ক্রয়ের কথা বলে ওসমান কায়সার চৌধুরী এবং বিভিন্ন মানুষের নামে ১১৪টি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি এবং করতোয়া সোলার লিমিটেডের নামে ৩১টি ভুয়া সাব-কবলা দলিলের রেজিস্ট্রি দেখিয়ে ১৬ একর জমি কোম্পানিকে বুঝিয়ে দেয়। এবং প্রতারণামূলকভাবে তারা তাদের নামে বেনামে এবং তাদের বিভিন্ন কোম্পানি ও ফার্মের নামে বাদীর সংশ্লিষ্ট কোম্পানি থেকে ৪৬ কোটি ৩৫ লক্ষ ৮৯ হাজার টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে বলে জানা যায়। অপর আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে, ২য় প্রকল্পের জন্যে প্রায় ১ হাজার কোটি টাকার আর্থিক বিনিয়োগ বিদেশ থেকে হওয়ায় আন্তর্জাতিক আইনি জটিলতার জন্যে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সরাসরি ২য় প্রকল্পের নামে কোনো প্রকার মামলা করা সম্ভব হয়নি। তবে বিদেশি প্রকল্পের পক্ষে বেক্সিমকো আলাদা মামলার কথা ভাবছে। এবং সেই প্রকল্পের স্বার্থে স্থানীয় প্রতারক হারুন প্রধানসহ তার সহযোগী, দলবল ও ভুয়া দলিল তৈরি, রেজিস্ট্রি কাজে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মোট ১৯২টি মামলার প্রক্রিয়া চলছে। এর মধ্যে ব্যক্তিপর্যায়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার একটি মামলা করা হয়েছে। বাকি ১৯১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

    আরো জানা যায়, স্থানীয়দের পক্ষে ভয়-ভীতি, জবর দখল, ভুমি প্রতারণার অভিযোগে বেশ কয়েকটি মামলার উদ্দোগ নিয়েছে। এর মধ্যে স্থানীয়দের একটি মামলা দায়ের হয়েছে।

    এদিকে, হারুন প্রধানকে আটকের খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমাড়ি চৌরাস্তা এলাকাসহ বিভিন্ন এলাকায়। হারুন প্রধান নিজেকে ওসির ভাই ও আ.লীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন জনের পৈত্রিক ভূমি জবর দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তার এমন কাজে ছোট ভাই ওসি হাসিনুর প্রধান তাকে সবসময় সাহস জোগিয়ে আসতো বলে স্থানীয়দের অভিযোগ।

    তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তারুল হক মুকু বলেন, কোম্পানির জন্য জমি ক্রয় করে দেয়ার নামে দীর্ঘদিন যাবৎ বেক্সিমকো কোম্পানির টাকা আত্মসাৎ করে আসছিল হারুন প্রধান। এমনকি তার হাত থেকে স্থানীয়রাও রক্ষা পায়নি। তার আচার ব্যবহারের ও প্রতারণার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তার আটকের খবরে তাই স্থানীয়রা মিলে আমরা আনন্দে মিষ্টি মুখ করেছি। হারুন প্রধান নিজেকে আ.লীগ নেতা ও তার ছোট ভাই কোনো এক থানার ওসি পরিচয়ে, টাকা আত্মসাৎ, প্রতারণা ও স্থানীয়দের ভূমি জবর দখলে রেখেছে।

    অভিযোগ আছে ওই পরিবার নিজেদের আ.লীগ ও ওসির পরিবার হিসেবে এলাকায় নানান রকম অপরাধের সাথে জড়িয়ে আছে।

    হারুন প্রধান আটকের পর স্থানীয়রা তাদের দখলকৃত জমিগুলো ফিরে পেতে নিজ দখলে নিতে শুরু করে। ভুয়া কাগজ তৈরি স্থানীয় দলিল লেখক সাব রেজিস্টার এর দালাল চক্র দায় এরাতো পারে না পঞ্চগড় একটি দালাল চক্র আরো কয়েকটি কোম্পানির একই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন স্থানীয়িরা।

  • ময়মনসিংহে রওশনের পক্ষে স্বাধীনতা দিবসে  স্মৃতিসৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা

    ময়মনসিংহে রওশনের পক্ষে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা

    ষ্টাফ রিপোর্টারঃ

    ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একাত্তরের বীর সৈনিকদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করেছে ময়মবসিংহ জেলা,মহানগর,সদর উপজেলা জাতীয় পার্টি ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    ২৬শে মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি মহোদয়ের পক্ষে ময়মনসিংহের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা, মহানগর, সদর, জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

    পরে দুপুরে ময়মনসিংহ সুন্দর মহলে জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।

    মহানগর জাপার সদস্য সচিব বলেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন,পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন ২৬মার্চ ।অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই দিনটি আমাদের পাওয়া। বাঙালি প্রতিজ্ঞা এবং সংগ্রামের অঙ্গীকারে উদ্দীপ্ত হয় এদিনে। বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একই সঙ্গে গৌরব ও শোকের। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি।

    এসময় মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,লাল মিয়া লাল্টু,ইদ্রিস আলী,মমিনুল ইসলাম রুবেল,সাব্বির হোসেন বিল্লাল, শাহজাহান
    ,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুন, যুগ্ন আহবায়ক রমজান আলী, কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।

  • মহালছড়িতে যথাযথ মর্যাদায় ২৬মার্চ পালিত

    মহালছড়িতে যথাযথ মর্যাদায় ২৬মার্চ পালিত

    (রিপন ওঝা,মহালছড়ি)

    আজ ২৬মার্চ রোজ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    মহালছড়ি আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

    উক্ত আয়োজনে রমযানের দিন মাথায় রেখেই সংক্ষেপে সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ।

    মহালছড়ি বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

    উক্ত দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাব, মহালছড়ি থানা, মহালছড়ি উপজেলা বিএনপি, মহালছড়ি উপজেলায় জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন, সরকারি দপ্তর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুলে ফুলে ছেয়ে যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ।

    আজ সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল শিক্ষার্থীদের রচনায়, চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

    প্রসঙ্গত যে, স্বাধীন দেশের মহান স্থপতি, যারঁ তর্জনীতে বাংলাদেশ নামটি বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে, তিনিই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • দিনাজপুরের বোচাগঞ্জে চুরিকরা অন্তঃসত্তা  ও অসুস্থ্য ছাগলের মাংস বিক্রি করার অপরাধে ভ্রম্যমান আদালতে জেল ও অর্থদন্ড

    দিনাজপুরের বোচাগঞ্জে চুরিকরা অন্তঃসত্তা ও অসুস্থ্য ছাগলের মাংস বিক্রি করার অপরাধে ভ্রম্যমান আদালতে জেল ও অর্থদন্ড

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা চুরি করা ছাগলের মাংস বিক্রি করার অপরাধে সেতাবগঞ্জ বাজারের মাংসের দোকানে অসুস্থ্য ও চোরাই ছাগলের মাংস বিক্রি করা হচ্চে বলে এই অভিযোগ দীর্ঘদিনের হলেও এব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি।তবে ২৫ মার্চ সকাল ১০ টায় মাংস বিক্রেতা মোঃ জহিরুলের দোকানে ১টি ছাগল জবাই করতে গেলে জনৈক এক ব্যাক্তি ছাগলটি তার নিজের ছাগল বলে দাবী করেন।সে এক পর্যায়ে লোকটি জানায় তার ছাগলটি অন্তঃসত্বা।এরই মধ্যে ছাগলটি জবাই করা হলে দেখা যায় ছাগলের পেটে বাচ্চা আছে।এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল মাংস বাজারে অভিযান পরিচালনা করেন।এতে চোরাই ছাগলের মাংস বিক্রেতা মোঃ জহিরুল ইসলাম পালিয়ে যায়।সে সময় জহিরুলের শ্যালক মোঃ শুভ চোরাই ছাগলের মাংসসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা কারীদের হাতে আটক হলে এসময় আটক মোঃ শুভ কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রম্মমান আদালতে অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।পরে বোচাগঞ্জ থানা পুলিশের হাতে সপোর্দ করা হয়।এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

  • লালমনিরহাটে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

    লালমনিরহাটে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ০৮ নং মহিষখোচা ইউপির বারঘরিয়া হইতে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই সাহাদুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ ২৫ শে মার্চ ২০২৪ইং শনিবার আদিতমাাারী থানাধীন ০৮ নং মহিষখোচা ইউপির বারঘরিয়া মৌজাস্থ বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর হইতে আব্দুল মতিন (২৩),কে ১৯৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করেন এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে আরো ২ জন আসামী পালিয়ে যায়।

    গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ আব্দুল মতিন (২৩), পিতা-মোঃ আয়নাল হক, সাং-বাঁশদহ হরিণচড়া, থানা ও জেলা- লালমনিরহাট।গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলা নং-২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(গ)/৪১ রুজু করা হয়।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ০৮ নং মহিষখোচা ইউপির বারঘরিয়া মৌজাস্থ হতে বিশেষ অভিযান চালিয়ে ১৯৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।।

  • কালীগঞ্জের নির্বাহী কর্মকর্তা  জহির ইমাম

    কালীগঞ্জের নির্বাহী কর্মকর্তা জহির ইমাম

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, মানবিক হিসেবে আগে থেকেই পরিচিতি পেয়েছেন।

    কালীগঞ্জে যোগদানের পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি । তিনি এই উপজেলায় যোগদানের অল্প সময়ের মধ্যেই,তার গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাধারন মানুষের মনে স্থান করে নিয়েছেন। সাম্প্রতিক কালীগঞ্জ উপজেলায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন পরিবহন ব্যবসা বন্ধে বেশ কয়েকটি বালুর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি । এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ইউএনওর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ, সাধারণ জনগনের উপস্থিতিতে বিনষ্ট করে ফেলেন। যোগদানের পর উপজেলার ভোটমারী ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ টি,চলবলা ইউনিয়নে ১টি, চন্দ্রপুর ইউনিয়নে ১ টি, অবৈধ ড্রেজার মেশিন ও আনুমানিক ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করেন। উল্লেখ্য যে, এর আগেও তিনি বিভিন্ন যায়গায় গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, সাংবাদিক ও সাধারণ মানুষের তথ্য মতে কৃষি জমি রক্ষার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জনগন,কৃষক,দিনমজুর ও সাধারন মানুষের মাঝে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি খুবই ভালো চোঁখে দেখছেন এলাকার সাধারন জনগণ । কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এটি একটি নতুন চমক হিসাবেও দেখছেন উপজেলাবাসী। সাধারন জনগনের বক্তব্য এই যে,” এ রকম দক্ষ অফিসার এই উপজেলায় থাকলে এই উপজেলা আরও এগিয়ে যাবে ”

    এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, “কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান করে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি আরো বলেন কালীগঞ্জ উপজেলার সকল অফিসারদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি এবং জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।৷

    আরো জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, চাকরীতে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন।তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।তিনি কালীগঞ্জ উপজেলায় ১২ই জানুয়ারি ২০২৩ইং যোগদান করেন।

    হাসমত উল্লাহ।

  • চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    সারাদেশের ন্যায় চারঘাটেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়।

    দিবসের শুরুতেই চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

    এরপর চারঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন।

    এ ছাড়া চারঘাট পৌর মেয়র একরামুল হক এর নেতৃত্বে চারঘাট পৌর আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করেন।

    সকাল ৬:১৫ মিনিটে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    সকাল ৮:০০ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    এরপরে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

    কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ডা: রফিকুল আলম।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সরদহ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু ও জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা সহ স্থানীয় নেত্রীবৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • স্বাধীনতা দিবসে শিশুদের জাতীয় পতাকা অংকন।

    স্বাধীনতা দিবসে শিশুদের জাতীয় পতাকা অংকন।

    খাইরুল ইসলাম মুন্না।।
    ২৬ শে মার্চ সকাল ১০ ঘটিকায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেন উদ্দীপ্ত যুব সংগঠন এর উদ্যোগ এ বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের প্রত্যন্ত বেবাজ গ্রামের শিশুদের কে নিয়ে আয়োজন করা হয় জাতীয় পতাকা অংকন আয়োজন করা হয়।

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কোমল মতি শিশুদের মাঝে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের জন্য পতাকা অংকনের আয়োজন করা হয়। গ্রামীণ শিশুরা মনের আনন্দে পতাকা অংকনে অংশগ্রহণ করে। এ বিষয়ে নারী সংগঠক, উদ্দীপ্ত যুব সংগঠনের সভাপতি শান্তা ইসলাম আমাদের কে বলেন “শিশুদের কে স্বাধীনতা সম্পর্কে জানানোর জন্য পতাকা অংকনের আয়োজন করেছি আমরা।জাতীয় পতাকা অংকনের প্রতি আগ্রহ এক সময় শিশুমনে দেশপ্রেমের উদ্ভব ঘটাবে। যা দেশ ও জাতীর জন্য কল্যান বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি”।