Author: desk

  • কুড়িগ্রামে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

    কুড়িগ্রামে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

    জি এম রাঙ্গা।।

    ২৬ মার্চ রবিবার দুপুর ০২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ভুরুঙ্গামারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, ব্যাটালিয়নের পিসি মোঃ আব্দুর রশিদসহ অন্যান্য ব্যাটালিয়ন আনসার প্রশিক্ষকগণ। প্রশিক্ষণটি ০৭ মার্চ শুরু হয়। কুড়িগ্রাম জেলার সকল উপজেলা হতে বাছাই কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত ৫০ জন সদস্য উক্ত প্রশিক্ষণ গ্রহণ করেন।

  • মধুপুর-ধনবাড়ীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মধুপুর-ধনবাড়ীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    যথাযোগ্য মর্যাদায় রোববার(২৬ মার্চ২৩)ইং টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে উদযাপন করা হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

    দিবসটি উদযাপনে মধুপুর-ধনবাড়ী উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, সহ বিভিন্ন সামাজিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধুপুর উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্ধ্বনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর রানী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে সকালে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন। এসময় পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, থানার ওসি এইচ এম জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে উপজেলার প্রশাসন থেকে উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কে ফুলের শুভেচ্ছা ও তাদেও মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

    এদিকে, মহান স্বাধীনতা দিবস উদযাপনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ র‌্যালী ও আলোচনা সভা করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি।

    উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বিজয় র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

    পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, পৌর বিএনপি’র সভাপতি এসএম ছোবাহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

    র‌্যালীতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।।

  • ময়মনসিংহে কনজিউমার রাইটস (সিআরবি)’র আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

    ময়মনসিংহে কনজিউমার রাইটস (সিআরবি)’র আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ

    নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধব পৃথিবী গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে কনজিউমার রাইটস (সিআরবি) আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

    কাউন্সিলর অব কনজিউমার রাইটস বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা, কমিটি গঠন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৬ মার্চ ২০২৩) তারিখ ময়মনসিংহ নগরভবন সংলগ্ন ২নং কর্পোরেশন স্ট্রিট হল রুমে কাউন্সিলর অব কনজিউমার রাইটস বাংলাদেশ ময়মনসিংহ জেলার আহবায়ক তসলিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
    উক্ত সংগঠনের যুগ্ম আহবায়ক সংগঠক সাংবাদিক
    দীপক চন্দ্র দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় আহবায়ক গোলাম কিবরিয়া পলাশ। কনজিউমার রাইটস এর সদস্য সচিব সাংবাদিক মোস্তাক হাসান।
    এ সময় কনজিউমার রাইটস এর সদস্য এ এস এম সাদেকুল ইসলাম। আবদুল হাকীম, খায়রুল ইসলাম ছাড়াও সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক শারফুল ইসলাম, মোঃ সাদেকুল ইসলাম সাদেক সহ সচেতন মহলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    এসময় কনজিউমার রাইটস ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। সভাপতি তসলিম সরকার , সহ সভাপতি দ্বীপক চন্দ্র দে,
    সাধারণ সম্পাদক মোস্তাক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান,
    সাংগঠনিক সম্পাদক এ এস এম সাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ মিয়া,অর্থ সম্পাদক মোঃ আব্দুল হাকীম, দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক
    মোঃ ছাদেকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শারফুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন বাবলু,পরিবেশ বিষয়ক সম্পাদক অভিজিৎ সরকার, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মোছাঃ হেলেনা আক্তার
    নির্বাহী সদস্যঃ গোলাম কিবরিয়া পলাশ,
    উক্ত কমিটির পূর্নাঙ্গ তালিকা আগামী পরেনো দিনের মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
    বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

  • ত্রিশালে বইলর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

    ত্রিশালে বইলর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে র্মাচ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে রবিবার বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তরুণ রাজনীতিবিধ আওয়ামী লীগ নেতা খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর সভাপতিত্বে বইলর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    ইউপি সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় আলেচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ।

    ইউপি চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ সকলকে স্বাধীনতা দিবসের শুভচ্ছো জানিয়ে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি র্সবকালের র্সবশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন- ১৯৭১ সালরে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী আতর্কিতে নিরস্ত্র বাঙ্গালীর ওপর আক্রমণ চালালে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানকিভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে র্দীঘ নয় মাস সশস্ত্র মুক্তিযোদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদশে।

    এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা ধরে রাখতে হলে সমাজের প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে বলে সকলের প্রতি আহবান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সব অপশক্তিকে রুখে দিয়ে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এর অন্তর্গত বইলর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে সকলকে কাজ করার জন্য অনুরোধ জানান। এর আগে সকালে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।আলোচনা শেষে সকল বীর সৈনিকদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    এছাড়াওঅনুষ্ঠানে ইউপি সকল সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সমাজের গন্যমান্য ব্যক্তবর্গ, নারী প্রতিনিধি, মসজিদের ইমাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও গ্রামপুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পতেঙ্গা নবারুন ক্লাবের ৩য় বারের মত  ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ

    পতেঙ্গা নবারুন ক্লাবের ৩য় বারের মত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ড পতেঙ্গা নবারুন সংঘ ক্লাবের ৩য় বারের মত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    ২৫ মার্চ শনিবার রাতের সাড়ে ১১ টার দিকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করেন পতেঙ্গা নবারুন সংঘ।

    হাজ্বী মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে,
    উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজ্বী মোঃ হারুন কোম্পানি,সাবেক সভাপতি ও সমাজসেবক,পতেঙ্গা নবারুন সংঘ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজ্বী মোঃ ইমতিয়াজ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক ওক্রীড়া ব্যক্তিত্ব,মোঃ আলী হায়দার।মেম্বার
    এসময় আরো উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা কারি ইমরানুল হক শামীম,ধুমপাড়া বায়তুচ্ছালাম জামে মসজিদ।

    উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলার পরিচালনা করেন,নুরুল ইসলাম,পতেঙ্গা নবারুন সংঘ সাধারণ সম্পাদক। ফাইনাল খেলা পরিচালনা করেন,অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খোকন।সার্বিক সহযোগিতা করেন,জাহিদুল আলম বখতিয়ার সহ-সভাপতি। সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ। অর্থ সম্পাদক আনছারুল হক রনি।

    ব্যাডমিন্টন খেলায় উপস্থিত ছিলেন,অত্র টুর্নমেন্টের আহবায়ক ও ক্রীড়া সম্পাদক মঞ্জুর আলম,যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ, সহঃক্রীড়া সম্পাদক মোঃ সাঈদ, সিনিয়র সদস্য মোঃ মাহমুদুল হক,এছাড়া আরো উপস্থিত ছিলেন,ক্লাবের অফিস সম্পাদক,মোঃ বাপ্পি,ফেনী ক্যারিয়ারের সত্বধিকারি শহিদ কোম্পানি, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াব্যক্তিত্ব মোঃ নেছার সিদ্দিক ও প্রমুখ।

    উক্ত ব্যাডমিন্টন ফাইনাল খেলায় তিন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন,খুরশিদ /নেছার বনাম টিটু রুবেল,৩য় স্থানে,রেজাউল /রহিম,বনাম,ইসলাম ইউসুপ।ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন-হোন কায়সার/সানি,রিফাত,আরিফ,জুটি রানার্সআপ।

    ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্তার তুলে দেন।

  • স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউএনও’র পুস্পস্তবক অর্পন

    স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউএনও’র পুস্পস্তবক অর্পন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে শহীদদের স্মরণে উপজলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে দাদরা বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে ও তারাকান্দা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জালী অর্পন করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত

    ২৬ মার্চ সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    এরপর দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    এসময় বলেন, বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জাতির পিতাই একমাত্র নেতা যিঁনি স্বাধীনতা ঘোষণার অধিকার অর্জন করেছিলেন। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কখনোই স্বাধীন হতো না।
    তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল দিনগুলেতে যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের তৎপরতা আজো বিদ্যমান। তাদের অপতৎপরতা থেকে তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহবান জানান ইউএনও।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অংগ সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ

  • বানারীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    বানারীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    এস মিজানুল ঈসলাম, বিশেষ সংবাদাতা ॥ বানারীপাড়ায় স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সকাল ৮টায় বানারীপাড়া ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও প্রশাসন,থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব, বানারীপাড়া কলেজ, নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সুচনা করা হয়।
    এসময় স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের, থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার ও জিয়াউল হক মিন্টু, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক এমাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হক মিনু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার, সাধারণ সম্পাদক লিমা আক্তার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

    সকাল সাড়ে ৮টায় সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ওসি এস এম মাসুদ আলম চৌধুরী প্রমুখ।

    এ সময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় দেয়া হয়। অনুষ্ঠানের শেষে কুচকাওয়াজ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার (ক্রেষ্ট) বিতরণ করা হয়।

    সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফরুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক অ্যাাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ নেতৃৃবৃন্দ বক্তব্য রাখেন। #

  • মধুপুর-ধনবাড়ীতে মাই টিভি’র চেয়ারম্যান এর পিতা’র ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

    মধুপুর-ধনবাড়ীতে মাই টিভি’র চেয়ারম্যান এর পিতা’র ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

    টাঙ্গাইল প্রতিনিধি::
    টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে মরহুম আলতাফ হোসেন এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী” মাই টিভি’র মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন সাথী’র পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মাই টিভি’র প্রতিনিধি হাফিজুর রহমানের আয়োজনে গত ২৪ মার্চ ২৩ইং মধুপুর-ধনবাড়ী দুই উপজেলায় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল করা হয়।

    এসময় মাই টিভি’র প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমান,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বীরতারা ইউনিয়নের দলনেত্রী আমেনা খাতুন, বাংলাদেশ ডাক বিভাগের ইউডিএ কর্মচারী হাবিবুর রহমান,অবসরপ্রাপ্ত ইউডিএ কর্মচারী আবুল হোসেন, কমলাপুর জিআরপি থানার আনাসারের পিসি আমিনুল ইসলাম, জিটিজেট কর্মী নূরুল ইসলাম বাবুল ও বানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগ কর্মী শামীম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনের বিদেহী আত্তার মাগফেরাত কামনা করে মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন সাথী ও মাই টিভি পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।

    হাফিজুর রহমান।।

  • সখীপুরে মুক্তিযোদ্ধা যাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন

    সখীপুরে মুক্তিযোদ্ধা যাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    মু‌ক্তিযু‌দ্ধের স্মৃতি বিজ‌ড়িত টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হ‌য়ে‌ছে।

    এ উপলক্ষে রোববার বিকেলে উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ যাদুঘর’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

    ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মু‌ক্তি‌যোদ্ধা এম ও গ‌ণি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ হাবীব,প্রধান শিক্ষক তুলা মিয়া প্রমূখ।

    ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ে নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।।

  • নড়াইল সরকারি মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান

    নড়াইল সরকারি মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল সরকারি মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ।
    মুক্তির সুর বেজে উঠুক বাংলার স্বাধীন প্রাণে, আর গানে গানে এই প্রতিপাদ্যে নড়াইল সরকারি মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার বেলা ১১টায় সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এসএম রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আকবর আহম্মদ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক
    মুহাম্মদ নাজমুল হুসাইন রনি সহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্রীরা ।
    আলোচনা শেষে কলেজের ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ###