Author: desk

  • বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সুজানগর উপজেলা প্রশাসন

    বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সুজানগর উপজেলা প্রশাসন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। আমন্ত্রিত অতিথি ছিলেন ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড.মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই । অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, রানীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ , উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি কামরুজ্জামান জুয়েল,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে রবিবার এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। আমন্ত্রিত অতিথি ছিলেন ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড.মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই । ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, রানীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ। এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    সুজানগরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেনন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে । এ উপলক্ষ্যে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এদিন সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, সুজানগর পৌরসভার পক্ষ থেকে মেয়র রেজাউল করিম রেজা সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন, থানা পুলিশের পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব এবং আরএমও ডাঃ সেলিম মোরশেদ, পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের পক্ষ থেকে সভাপতি সরদার রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার,পৌর ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি এস এম সোহাগ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করার পর পুলিশ সহ অন্যান্য বাহীনির সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্টিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই । অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ , উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি কামরুজ্জামান জুয়েল,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নড়াইলে ‘প্রেমের ফাঁদে’ ফেলে একাধিকবার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ রিপন সরকারের বিরুদ্ধে

    নড়াইলে ‘প্রেমের ফাঁদে’ ফেলে একাধিকবার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ রিপন সরকারের বিরুদ্ধে

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে প্রেমের ফাঁদে’ ফেলে একাধিকবার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ রিপন সরকারের বিরুদ্ধে।
    নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী কে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ‘নড়াইলের মেডিল্যাব মেডিকেল সার্ভিসেস’ এ প্যাথলজিস্ট হিসেবে কর্মরত রিপন সরকার (৩০) বিরুদ্ধে।

    একাধিকবার ধর্ষণে ৩ মাসের গর্ভবতী হয়ে পড়েছে ওই স্কুল ছাত্রী। নাবালিকা স্কুল ছাত্রী গর্ভবতী হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । ১০ম শ্রেণির ছাত্রী নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের বাটুল রায়ের মেয়ে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অভিযোগ রয়েছে একই গ্রামের প্রতিবেশি বখাটে যুবক রিপন সরকার তাকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করে। অসহায় হতদরিদ্র বাটুল বার বার তার মেয়ের উপর নির্যাতনের ঘটনা বখাটে রিপন সরকারের বাবা সুশান্ত সরকারকে জানিয়েছে। কিন্তু প্রভাবশালী সুশান্তর সরকার ও তার ভাই গোবিন্দ সরকার ছেলের বিচার করা তো দুরের কথা বাটুলকে কোন পাত্তাই দেয়নি।
    শুক্রবার (২৪ মার্চ) এ বিষয়ে একটি দল অনুসন্ধানে গেলে বেনাহাটি গ্রামের লোকজন জানায়, সুশান্ত সরকার ও গোবিন্দ সরকার খুবই দুষ্টু প্রকৃতির মানুষ। তাদের প্রত্যক্ষ মদদে রিপন বখাটে হয়েছে। অল্প বয়সে লেখাপড়া বাদ দিয়ে এলাকায় একাধিক নারী কেলেংকারি ঘটিয়েছে। অপকর্ম করে এলাকা থেকে বিতাড়িত হয়ে বেশ কিছু দিন এলাকার বাইরে ছিল। সামান্য কিছু প্যাথলজিক্যাল কাজ শিখে নড়াইল শহরের মেডিল্যাবে প্যাথলজিস্ট হিসেবে কাজ করে। বাকি সময়ে এলাকার সুন্দরী মেয়েদের পিছনে লেগেতাদরে উত্যক্ত ও সর্বনাশ করাই তার কাজ। আর কাজে তাকে তার পরিবার হতে প্রকাশ্যে সহযোগিতা করে। এসএসসি পরীক্ষার্থী প্রিয়ন্তী গর্ভবতী হয়ে অসুস্থ হয়ে পড়লে,বখাটে রিপন তাদের বাড়িতে গিয়ে বিয়ে করার প্রতিশ্রম্নতি দিয়ে নড়াইল মেডিল্যাব ডায়গনষ্টিক সেন্টারে নিয়ে আসে। এরপর তার বিভিন্ন রকম টেস্ট করে নিশ্চিত হয় সে ৩ মাসের গর্ভবতী। ওই মেডিল্যাবে বসে রিপন গর্ভের সন্তান নষ্ট করার জন্য প্রিয়ন্তীকে চাপ দেয়। প্রিয়ন্তী রাজী না হওয়ায় তার বড় ধরনের ক্ষতি করে দেয়ার হুমকি দেয়। এরপর ধুরন্ধর রিপন শারীরিক সুস্থতার ঔষধের কথা বলে প্রিয়ন্তীকে একটি ট্যাবলেট খেতে দেয়। ওই ট্যাবলেটটি তাৎক্ষনিক খাওয়ার জন্য চাপ সৃষ্টি করলে প্রিয়ন্তীর সন্দেহ হয়। সে ট্যাবলেট না খেয়ে কাছে রেখে অন্যদের দেখালে তারা জানায়,এটা সন্তান নষ্ট করা ট্যাবলেট। এ ঘটনার দু’দিন পর রিপন তার কাছে জানতে চায় সন্তান নষ্ট হয়েছে কি-না? সন্তান নষ্ট হয়নি শুনে তাকে অসম্মানসুচক কথা বলে ও মারধর করে। সন্তান নষ্ট না করলে তাকে বিয়ে করবে না বলে হুমকি দেয়। একই ভাবে রিপনের বাবা সুশান্ত সরকার ও কাকা গোবিন্দ সরকার বাড়ির উপর গিয়ে বাটুলকে ধমকিয়ে তার মেয়ের গর্বের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। এতে করে প্রিয়ন্তীর গর্ভবতী হওয়ার ঘটনাটি অত্র এলাকায় ছড়িয়ে পড়ে। জানাজানি হয় সর্বমহলে। মিডিয়া কর্মীরা ভিড় জমায় প্রিয়ন্তীদের বাড়িতে। স্থানীয় গ্রাম্য মাতবররা বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। রিপনের পরিবার থেকে কোন ভাবেই প্রিয়ন্তীকে মেনে নিতে রাজী নন। উল্টে তারা প্রিয়ন্তীর বিরূদ্ধে নানা বদনাম দিচ্ছেন। এ বিষয়ে প্রিয়ন্তীর নিকট জানতে চাইলে সে জানায় অনেক দিন ধরে রিপন তার পিছনে লেগেছে। বাড়ি এলাকায় সুযোগ না পেয়ে স্কুলে যাতায়াতের পথে তাকে বিরক্ত করতো। বিষয়টি গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলকে একাধিকবার জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি।

    বাড়িতে জানালে তার বাবা বিষয়টি নিয়ে অনেকবার কথা বলেছে রিপনের পরিবারের সাথে। কিন্তু রিপনের বাবা-মা ও কাকা এ বিষয়ে কোন পাত্তা দেয়নি। এরপর বিভিন্ন ভাবে ভয়ভীতি দিয়ে একাধিকবার ধর্ষণের ফলে প্রিয়ন্তী গর্ভবতী হয়ে পড়েছে। এতো বড় ঘটনার পরও রিপনের পরিবার এ ব্যাপারে একেবারে চুপ রয়েছে। প্রিয়ন্তীর বাবা,মা ও প্রতিবেশিরা কোন কথা বলতে গেলে তারা কর্নপাত করছেন না। একাধিকবার গ্রামে সালিশ হলেও স্ত্রীর মর্যাদা দিয়ে প্রিয়ন্তীকে ঘরে তুলছে না বখাটে রিপন। প্রিয়ন্তী আরোও জানায় প্রথম দিকে সে রাজী না থাকলেও দৈহিক সম্পর্কের কারনে সে রিপনকে ভালোবেসে ফেলেছে। রিপন যদি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে না নেয়,তা-হলে সে তার পাপী মুখ কাউকে দেখাবে না। প্রিয়ন্তীর বাবা বাটুল বলেন, প্রিয়ন্তীকে যদি তারা মেনে না নেয়, পরিবারের সবাই মিলে আত্নহত্যা ছাড়া আর কোন পথ নেই। এ ব্যাপারে রিপনের সাথে যোগযোগ করলে রিপন জানায় তাদের পরিবারের অভিভাবক তার কাকা গোবিন্দ সরকার। কাকা গোবিন্দ সরকারের কথার বাইরে গিয়ে তার কিছু করার নেই। প্রিয়ন্তীকে গর্ভবতী করার ব্যাপারে সে জানায়, কোন ধর্ষণের বিষয় না। ভালোবাসার মধ্য দিয়ে দীর্ঘদিন দৈহিক সম্পর্কের ফলে সে গর্ভবতী হয়েছে। রিপনের বাবা সুশান্ত সরকার বলেন,গ্রামের লোকজন সালিশ করে বলেছে ওই মেয়েকে ঘরে তুলে নিতে। কিন্তু মেয়েটি ভালো না। তার অনেক বদনাম। আরোও অনেক ছেলের সাথে তার খারাপ সম্পর্ক। তাছাড়া পরিবারের সবাই রাজি না। ছেলের কাকা রাজি না। এ কারনে তাকে মেনে নেয়া খুব সমস্যা হচ্ছে। রিপনের কাকা গোবিন্দ সরকার বলেন,ওই মেয়ে আগে বলবে তার গর্বের সন্তানের বাবা আসলে কে? তারপর তাকে আনা হবে। সে গর্ভবতী হয়েছে এটা সত্য। তবে তার গর্ভের সন্তানের বাবা রিপন না,অন্য কেউ। কারণ ওই মেয়ে ভালো না। আগে তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় বের করা হবে এবং ওই সন্তানকে তার বাবার কাছে দিয়ে তারপর প্রিয়ন্তীকে এ বাড়ির বউ হিসেবে মেনে নেয়া হবে।
    এ বিষয়ে নড়াইল মেডিল্যাব মেডিকেল সার্ভিসেস এ কর্মরত রিপন সরকার বলেন, একটা ঘটনা ঘটে গেছে। আমি ওই মেয়েকে বিয়ে করবো। আপনারা এই নিয়ে লেখা লেখি করেন না।

  • ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

    ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। রবিবার ( ২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করেছে।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার)রাজনৈতি সংগঠন জেলা আওয়ামীলীগ,জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব,ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।এছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য রর্যালীর আয়োজন করা হয়ে র‌্যালীটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের মুজিব চত্বরে শেষ হয়। পরে শহীদরে প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য রর্যালীর মাধ্যমে কর্মসুচি পালন করা হয়।দিনটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা এছাড়াও সন্ধ্যায় পুরাতন ডিসি কোর্টের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে শিশু  ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

    ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ শনিবার সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলু হোসেন উপজেলার কোল্লা গ্রামের মৃত হুরমত আলীর ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত।মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ র‌্যাব-৬ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • নওগাঁয় পাওয়া ৭ লক্ষ টাকা দেয়ার নাম করে ডেকে এনে আগুনে পুডিয়ে হত্যা

    নওগাঁয় পাওয়া ৭ লক্ষ টাকা দেয়ার নাম করে ডেকে এনে আগুনে পুডিয়ে হত্যা

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পাওনা ৭ লক্ষ টাকা দেয়ার নাম করে ডেকে এনে গায়ে আগুন লাগিয়ে দিয়ে হত্যার ঘটনায় মামলাপ দায়ের হওয়ার ৯ দিন অতিবাহিত হলেও মুল আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে হত্যার সুবিচার পাওয়া নিয়ে হত্যার শিকার ব্যক্তির পরিবারের মধ্যে হতাশা দেখা দিয়েছে । নওগাঁ সদর মডেল থানার পুলিশ বলছে আসামী গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
    মামলার বিবরণে জানা গেছে নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার মৃত বাহানুদ্দিন শেখ-এর পুত্র বুলবুল আহম্মেদ-এর চাচাতো ভাই হাবিবুর রহমান ওরফে হাবিব হোসেন দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের চকমুক্তার মন্ডলপাড়ায় স্বপরিবারে বসবাস করে আসছে। নানা কারনে প্রয়োজন দেখিয়ে উক্ত হাবিবুর রহমান ও তার স্ত্রী মোসলেমা খাতুন বুলবুল আহম্মেদের নিকট থেকে ৭ লক্ষ টাকা ধার নেয়। কিন্তু সে টাকা আর পরিশোধ করেনা। টাকা পরিশোধে নানা টালবাহানা করতে থাকে।
    অবশেষে টাকা দেয়ার নাম করে ভাবি মোসলেমা খাতুন ও ভাই হাবিবুর রহমান উক্ত বুলবুল আহম্মেদকে নওগাঁ ডেকে পাঠায়। টাকা নেয়ার জন্য বুলবুল আহম্মেদ নওগাঁয় হাবিবুর রহমানের বাসায় আসেন। রাতে পরিকল্পিতভাবে উক্ত মোসলেমা খাতুন, হাবিবুর রহমান আরও ৩/৪ জনকে সাথে বুলবুল আহম্মেদের হাত পা ও মুখ বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায় মুখের বাঁধন খুলে গেলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। ইতিমধ্যে তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়।
    অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঐ রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ১৪ মার্চ সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকায় রেফার্ট করা হয়। রংপুর থেকে ঢাকা নেয়ার পথে অবস্থার বেশী অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালেনেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত হারুন মিয়া স্বজনদের নিকট ঘটনার বিবরন দিয়ে গেছেন যার একটি ভিডিও ফুটেজ স্বজনদের কাছে রয়েছে।
    গত ১৬ মার্চ মৃত বুলবুল আহম্মেদের স্ত্রী মোছাঃ লিপি বেগম নওগাঁ সদর মডেল থানায় তার চাচাতো জা উক্ত মোসলেমা খাতুনকে ১ নম্বর ও মোসলেমার স্বামী হাবিবুর রহমান ওরফে হাবিব হোসেনকে ২ নম্বর আসামী উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়েরা করেন।
    প্রেক্ষিতে পুলিশ মামলার ২ নম্বর আসামী হাবিবুর রহমান ওরফে হাবিব হোসেনকে গ্রেফতার করেছে। কিন্তু ঘটনার ৯ দিন আতিবাহিত হয়ে গেলেও মুল আসামী মোসলেমা খাতুনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর ফলে নির্মমতার শিকার উক্ত হারুন মিয়ার পরিবারে হতাশা দেখা দিয়েছে বিচার পাওয়া নিয়ে নিয়ে।
    নওগাঁ সদর মডেল থানার অফিসাসূ ইনচার্জ মুহাঃ ফায়সাল বিন আহসান বলেছেন পুলিশ এর ব্যপারে তৎপর রয়েছে। মুল অঅসামীকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • নওগাঁ প্রেসক্লাবে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জমি দখল করে জোরপূর্বক পুকুর খননের চেষ্টা

    নওগাঁ প্রেসক্লাবে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জমি দখল করে জোরপূর্বক পুকুর খননের চেষ্টা

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরে এক ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখল করে পুকুর খনন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের কোমাইগাড়ি দেওয়ানপাড়া মহল্লায় পুকুর খননের এই প্রচেষ্টা চলছে। গতকাল রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তবোগী ঐ সম্পত্তির মালিক মোঃ আনোয়ার হোসেন এক লিখিত বক্তব্যে এই অভিযোগ করেছেন। কোমাইগাড়ি মৌজায় অবস্থিত উক্ত জমির খতিয়ান নম্বর ২১৯০, জে এল নম্বর ১২২, দাগ নম্বর ১০২৭ ও ১০২৯ ।
    সংবাদ সম্মেলনে উক্ত আনোয়ার হোসেন জানান দেওয়ান পাড়ায় তিনি তাঁর শ্বশুর আব্দুস সালামের নিকট থেকে ২০০৬ সালে ৮ শতক জমি ক্রয় করে ৬ শতকের উপর বাড়ি নির্মান করেন। অবশিষ্ট ২ শতক জমির উপর টয়লেটের হাউজ, একটি বড় জলপাই গাছ, একটি বড় রেন্ট্রি কড়াই গাছ, একটি আমগাছ, একটি বেল গাছ, দুইটি পেয়ারা গাছ, একটি মাল্টা গাছ এবং কিছু সুপারি গাছ রয়েছে। ঐ জমির পাশে একই গ্রামের মৃত মোশারফ দেওয়ানের পুত্র মোঃ মিজানুর রহমান মিজান, মনোয়ার হোসেন, মোঃ মিনহাজ হোসেন এবং মৃত মোহসীন দেওয়ানের পুত্র ফরহাদ হোসেন একটি পুকুর খনন করার উদ্যোগ নেয়। পুকুর খনন করতে তারা আনোয়ার হোসেনকে উক্ত দুই শতক জমি ছেড়ে দিতে বলে। আনোয়ার হোসেনকে উক্ত সম্পত্তির বিনিময়ে অংশিদার হিসেবে খাকতে অনুরোধ করে। কিন্তু তিনি রাজী না হওয়ায় গত ১৭ মার্চ ভেকু মেশিন দিয়ে জোরপূর্বক তার জমি খনন এবং গাছপালা কেটে ফেলতে শুরু করে। বাধা দিলে তারা আনোয়ার হোসেনকে এলোপাথারী মারপিট করে । এতে তিনি গুরুতর জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এ সময় তার স্ত্রী দেওয়ান সেলিনা ইয়াসমিন সদর থানায়১৭ মার্চ তারিখেই অবৈধ পুকুর খনন বন্ধসহ আইনগত সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। থানা এ ব্যপারে কোন পদক্ষেপ নিতে অপারগতা প্রকাশ করলে ১৯ মার্চ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। সেখানেও কোন প্রতিকার না পেয়ে ২১ মার্চ নওগাঁর ১ নম্বর আমলী আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ডিবি পুলিশকে মামলাটির তদন্তভার দেন। কয়েকদিন কাজ বন্ধ রাখার পর ২৬ মার্চ তারা পুনরায় পুকুর খনন কাজ শুরু করেছে।
    নিজস্ব জমি হওয়া সত্বেও উক্ত আনোয়ার হোসেন তাঁর সম্পত্তি রক্ষা করতে পারছেন না। এ ব্যপারে পুলিশ আইন সবার দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কিছুই করতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। তিনি তাঁর সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নওগাঁই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন

    নওগাঁই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম দশম শ্রেনীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ২লক্ষ ট্যাব বিতরন করা হবে তার অংশ হিসেবে নওগাঁতে এই ট্যাব বিতরন কার্যক্রম শুরু হলো।

    রবিবার সকাল ১০ টায় নওগাঁ স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি চলাকালে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

    জেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠনের নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন আবু হেনা মোঃ রায়হান উজ্জামান সরকার, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসানসহ জেলা পর্যায়ে সকল কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ অনুষ্ঠানে নওগাঁ শহরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানপ্রাপ্ত ছয় জন এবং পরিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রাপ্ত ছয় জনসহ মোট ১২ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হয়।

    জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান জানিয়েছেন নওগাঁ জেলায় ৫০০ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন হাজার ট্যাপ বিতরণ করা হবে।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।