Author: desk

  • পাথরঘাটার ডালক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

    পাথরঘাটার ডালক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি :
    বরগুনার পাথরঘাটায় বিলের মধ্যের মুগডাল ক্ষেত থেকে হাবিবুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।

    রোববার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুটাবাছা এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। হাবিবুর রহমান একই এলাকার আলী আকবর কালুর ছেলে এবং তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রী।

    হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ধলু বলেন, প্রতিদিনের মতো ইফতারের আগে বাড়ি থেকে মহল্লার মসজিদে যায় ইফতার করতে যান তার বাবা। ইফতার করে মাগরিবের নামাজও পড়েন। তারাবিহ নামাজের পর বাড়ি ফেরার কথা। কিন্তু সে আর বাড়ি ফিরেনি। পরে পার্শ্ববর্তী আমার বাড়ি থেকে পূর্ব দিকে বিলের মধ্যের একটি পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    তিনি আরও বলেন, আমার বাবার কাছে কয়েকজন টাকা পেতো। কয়েকদিন ধরে তারা বাবার কাছে টাকা চায়। এর মধ্যে এক ব্যক্তি টাকার জন্য বেশি চাপ দেয়, না দিলে আমার ইজিবাইক নেয়ার হুমকি দেয়। আমাদের ধারনা এই কষ্টে আত্মহত্যা করতে পারে অথবা পাওনাদাররা মেরে ফেলতে পারে।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ কি।

    অমল তালুকদার।।

  • প্রতিটি কেন্দ্রে কেন্দ্র কমিটি গড়তে হবে-ফারুক খান এমপি

    প্রতিটি কেন্দ্রে কেন্দ্র কমিটি গড়তে হবে-ফারুক খান এমপি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুডু নেয়ার আহবাজ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, এখন থেকেই প্রতিটি কেন্দ্রে স্থানীয় নেতাদের নিয়ে কেন্দ্র কমিটি করে শতভাগ ভোট পাওয়ার প্রত্যাশায় নিরলসভাবে কাজ করে যেতে হবে। সবাইকে মনে রাখতে হবে আগামী নির্বাচন প্রতিদন্দিতামুলক হবে। এজন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদেরকে একত্রিত হয়ে সকল ভেদাবেদ ভুলে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

    আজ সোমবার (২৭ মার্চ) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফারুক খান আরো বলেন, গত ১৫ ধরে বাংলাদেশ আওয়ামী লীগ জনগনের সেবা করার দায়িত্বে আছে। এজন্য জনগনের সবরকমের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সর্বত্র বিদ্যুতায়িত হয়েছে, সারা বাংলাদেশে মেগা মেগা প্রকল্প হয়েছে, আরও হচ্ছে। এসব দেখে বিএনপি’র গাত্রদাহ হচ্ছে। এই সময় দেশের উন্নয়ন অব্যহত রাখতে হবে।

    তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে রাস্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। আগামী প্রজম্মের জন্য সুন্দর একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং শেখ হাসিনার পরিকল্পিত বিশ্বের ৩২ তম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে রুপান্তর হবে।

    মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনাসভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল।

  • গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

    গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী শ্রাবনী আক্তারকে (১৯) মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাসান বেপারীর (২৩) বিরুদ্ধে।

    এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ী হেনা বেগম (৪৮) ও বড় জা মিতা আক্তারকে (২০) আটক করেছে। এ ঘটনার পর ঘাতক স্বামী হাসান বেপারী পলাতক রয়েছে।

    আজ সোমবার (২৭ মার্চ) ভোরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিযনের সৈর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত শ্রাবনী আক্তার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিযনের সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে।

    সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শওকত হোসেন জানান, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবনী আক্তারের সাথে একই গ্রামের তারা বেপারীর ছেলে হাসান বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক বছর পূর্বে এই প্রেমের সম্পর্ক এক পর্যায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়।

    বিয়ের পর থেকে স্বামী হাসানের বেকারত্ব ও নেশা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী শ্রাবনীর সাথে কলহ চলে আসছিল। এর জেরে আজ সোমবার ভোরে স্বামী হাসান বেপারী স্ত্রী শ্রাবনীকে মারধর করে। পরে স্ত্রী শ্রাবনীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে শ্রাবনীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে টেকেরহাট প্রাইভেট হাসপাতালে আনার পথে শ্রাবনী মারা যায় ।

    তিনি আরো জানান, মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ী ও বড় জাকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • অবৈধ পথে আসছে ভারতীয় আলু

    অবৈধ পথে আসছে ভারতীয় আলু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়ঃ
    পঞ্চগড়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে আসছে ভারতীয় আলু দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এসব আলু চোরাই পথে আমদানি হওয়ায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ন্যায্য দাম থেকে বঞ্চিত হবার আশংকায় স্থানীয় আলু চাষীরা।

    পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকায় কয়েকদিন ধরেই জমে ওঠেছে ভারতীয় আলুর কারবার। স্থানীয় চোরাকারবারিদের মাধ্যমে এসব আলু কিনছেন বহিরাগত ব্যবসায়ীরা।

    রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিচ্ছিন্নভাবে বিপুল সংখ্যক আলুর বস্তা সাজানো রয়েছে ট্রাকে লোড করার অপেক্ষায়। আবার কারো আলু লোড হচ্ছে ট্রাকে। অন্যদিকে, ভারতীয়দের জমি থেকে বস্তাভর্তি আলু বিভিন্নভাবে দেশের সীমানায় আনছেন স্থানীয় শ্রমিকরা। সেখান থেকে ভ্যান বা পিকআপে ভরে নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট স্থানে। কেউ কেউ ভারতীয় বস্তা বদলে এসব আলু ভরছেন অন্য বস্তায়। সব প্রস্তুতি শেষে তোলা হবে ট্রাকে।

    জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া, মমিনপাড়া, তিনঘড়িয়া পাড়া এবং বাঙ্গালপাড়া- এই চারটি গ্রাম ভারতের সীমান্ত ঘেষা। এই চার গ্রামের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ভারতের কয়েকটি গ্রামের। ওই গ্রামগুলোর অবস্থান ভারতে হলেও তারকাটার বেড়া তাদের প্রতিবেশি গ্রামগুলো থেকে আলাদা করতে পারেনি। এই সুযোগ কাজে লাগিয়ে উভয় পাশের স্থানীয় কিছু অসাধু ব্যক্তি জায়গাটি বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহার করছে। সেই ধারাবাহিকতায় এবার তারকাটার এ পারের ভারতীয় গ্রামগুলোতে চাষ হওয়া আলু প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বাংলাদেশে।

    স্থানীয়রা জানান, ভারতে আলুর দাম কম হওয়ায় এমনটা করছেন তারা। মাত্র ৩ টাকা কেজিতে কেনা এসব আলু ১১ থেকে ১৩ টাকা দরে পাইকারী কিনছেন বহিরাগত ব্যবসায়ীরা। মুজুরি, পরিবহণ খরচ আর বিভিন্নখানে ম্যানেজ করতে গিয়ে খুব বেশি লাভ টিকেনা এমন দাবি তাদের। এসব আলুর বিষয়ে কথা বলতে গেলে কেউ কেউ ভারতীয় বলে স্বীকার করলেও অনেকেই এড়িয়ে যান। দাবি করেন সীমান্ত এলাকার বাংলাদেশীদের চাষের আলু এসব।

    স্থানীয় কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী বলেন, অবৈধ পথে আসা আলু কম রেটে কেনা হচ্ছে। সে মতে বিক্রিও হবে কম দামে। এতে দেশের আলুর চাহিদা অনেকটাই কমে আসবে এবং ন্যায্য দাম থেকে বঞ্চিত হবে চাষীরা। এসব আলু বৈধ পথে আসলে সরকারও রাজস্ব পেত।

    এদিকে, বিষয়টি নজরে আনলে অভিযান চালান বিজিবি। জব্দ করেন মাত্র ৬৬ বস্তা আলু। বিপুল পরিমাণ আলু আসলেও জব্দের পরিমাণ এত কম।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, সীমান্তে অবৈধ ব্যবসা চলছে। বিষয়টি জানাজানি হলে দায়সারা দায়িত্ব দেখাতে কিছু আলু জব্দ করেন তারা। এই ৬৬ বস্তা আলু জব্দ করে?

    বিজিবি ঘাগড়া ক্যাম্পের সিপাহী কাজল মজুমদার বলেন, আমরা অভিযান চালিয়েছি। যাচাই বাছাই করে যেগুলো মালিকবিহীন এবং কোন কাগজপত্র নেই এমন ৬৬ বস্তা জব্দ করেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, এখানে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সিন্ডিকেট করা খুবই কঠিন। উভয়দেশের জমিতেই আলু চাষ হচ্ছে। কোনটা ভারতের সেটা বুঝা কঠিন।

  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

    জানা যায়,গত রবিবার (২৬ মার্চ) রাত সোয়া ১টায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর কেরিয়ালি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী ও একই ইউনিয়নের হরিপুর হিন্দুপাড়া গ্রামের মৃত মহেন্দ্র পালের ছেলে শ্রী রাজ্যপাল।

    তবে বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাত সোয়া ১ টায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই আব্দুস সোবহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

    পরে আটককৃত আসামীদের রবিবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়।

  • পটিয়ায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা  নিবেদন করেছেন  মেম্বার কল্যাণ এসােসিয়েশন

    পটিয়ায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মেম্বার কল্যাণ এসােসিয়েশন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    মহান স্বাধীনতা দিবসে পটিয়া উপজেলা স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসােসিয়েশন পটিয়ার নেতৃবৃন্দুরা। এসময় উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি। মেম্বার কল্যাণ এসােসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব আবুল হাশেম চৌধুরী, পটিয়া উপজেলার আহবায়ক শাহ আলম মেম্বার, সদস্য সচিব পুরস্কৃত সমাজকর্মী শওকত আকবর মেম্বার,জসিম উদ্দিন , নাছিমা আকতার, পটিয়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুল কবির, আবু তালেব আলমদার, নিজাম, টটু নাথ, কহিনুর,সাইফুউদ্দিন চৌধুরী, রুজি আকতার, হাসান, নাছির, তৈয়বাআরা বেগম, শম্ভু,ফেরদৌস বেগম, আইয়ুব, হাছনারা বেগম, শেপালী রদ্র, রনধীর ঘােষ, উজ্জল বডুয়া, রুমা আকতার, মাহবুব আলম প্রমুখ।

  • কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জন বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের এই দিন এসেছিল বলেই বাংলাদেশের মানুষ পেয়েছে জাতীয় পতাকা, বুকভরে গাওয়ার মতো জাতীয় সংগীত, পেয়েছে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। পেয়েছে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার আত্মশক্তি।

    ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ। জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

    সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলায় দিবসটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপিত হয়।
    সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ, রিপোর্টার্স ক্লাব কালীগঞ্জ সহ বিভিন্ন সংগঠন তুষভান্ডার শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ১ মিনিট নিরবতা পালন ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

    হাসমত উল্লাহ।।

  • আশুলিয়ায় ছিনতাই হওয়া ১৩টন রড উদ্ধার,থানায় মামলা-এ ঘটনায় জড়িতরা পলাতক

    আশুলিয়ায় ছিনতাই হওয়া ১৩টন রড উদ্ধার,থানায় মামলা-এ ঘটনায় জড়িতরা পলাতক

    নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ক্রাইম জোন এলাকার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে ছিনতাই হওয়া ১৩টন রড উদ্ধার-থানায় মামলা- এ ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে।

    মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজি, খুন, ধর্ষণ, সরকারি তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকার কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে।

    মঙ্গলবার (২১ মার্চ ২০২৩ইং) ১৩ টন রড ছিনতাইয়ের ঘটনা ফাঁস হয়, এ ব্যাপারে আশুলিয়া থানার (এসআই) ভজন কুমার বলেন, ছিনতাই হওয়া ১৩টন রড পুরোপুরি উদ্ধার হয়নি, এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা হয়েছে, কিছু রড উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদেরকে আটকের চেষ্টা অব্যাহত আছে, তিনি আরো বলেন, অপরাধী সে যেই হোক না কেন তাদেরকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

    পুলিশ ও র‍্যাব জানায়, আশুলিয়ার ভাদাইলে চাঁদাবাজি ও রড ছিনতাইয়ের ঘটনার সাথে বগুড়ার মানিক, কুষ্টিয়ার শফিক হাজী, ভাদাইল পাবনারটেক এলাকার ফরহাদ, জামগড়ার এনামুলসহ একটি চক্র বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়াও ভাদাইলে মদ খাওয়ানোর ঘটনায় জামগড়া উত্তর মীরবাড়ীর নেট ব্যবসায়ী তাজিবুল মীর (৩০) নিহত হয়েছেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে, শামীম নামের একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে, এ মামলার ১নং আসামী সুমন মীর হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

    উক্ত ব্যাপারে কুষ্টিয়ার শফিক হাজীর কাছে জানতে তার নাম্বারে যোগাযোগ করা হলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। অন্যদিকে বগুড়ার মানিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এনামুল আমাকে ডেকে নিয়েছিলো, তাই আমি সেখানে গিয়েছিলাম, তিনি আরও বলেন, এ ব্যাপারে আমি যতটুকু জানি বলবো সমস্যা নাই।

  • নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি সাদিরা খাতুন

    নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও শহিদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ। ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
    নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণপূর্বক বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
    অতঃপর তিনি বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ ও সালাম গ্রহণ করেন। এছাড়াও জেলা পুলিশের সকল ইউনিট একযোগে দিবসটি পালন করে। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

    ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ, প্রয়োজনীয় আসবাবপত্র ও গবাদিপশু ভস্মীভূত হয়েছে।

    রবিবার (২৬মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের শিববাড়ি সংলগ্ন কাসেম আালীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে কাসেম আালীর বাড়ির এজটি ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্বিস কে অবগত করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছার আগেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তিনটি ঘর। আগুনে গরু ছাগল রক্ষা পায়নি।এতে ঘরের আসবাব পত্র আরও গরু-ছাগল পুড়ে মারা যায়। বসত ঘরে জলন্ত মশার কয়েল থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।

    ক্ষতিগ্রস্ত কাশেম আলী বলেন, তারা এখানে অল্প একটু জমিতে বাস করেন। আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছে।

    এব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি জানান, দিনমজুর অসহায় পরিবারটি শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সরকারি অনুদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ও আমার নিজস্ব তহবিল থেকে সর্বাত্মক সহযোগীতা করবো। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী পবিত্র উমরাহ পালনে সৌদীতে অবস্থান করছেন। তবে উনাকেও অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের এই প্রবীণ রাজনীতিবিধ।