Author: desk

  • টাকা ফেরতের আশায় দিন গুনছেন- চাকুরী প্রত্যাশীরা

    টাকা ফেরতের আশায় দিন গুনছেন- চাকুরী প্রত্যাশীরা

    ঠাকুরগাঁও প্রতিনিধি:হামার টাকাও নাই চাকুরীও নাই,হামার মতো গরীবের চাকরী নাই।এভাবে কথা গুলো বলেছেন, ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শাহানাজ পারভীন নামে এক প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশী।তিনি আরো এ স্কুলে যে বেশি টাকা দিতে পেরেছে তার চাকরী হয়েছে, আর টাকার বিনিময়ে প্রশ্নপত্র আগেই ফাঁস হয়েছে। হামার টাকা নাই, চাকরীও নাই। এভাবেই যদি চলে, তাহলে হামার মতো গরীব মানুষ কোনদিন চাকুরী পাবে না।আর এসব কথা উঠেছে পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল বিরুদ্ধে।এ বিষযে আরো চাকুরী প্রত্যাশীরা,জানান,কম্পিউটার ল্যাব অপারেটর পদে আবেদনকারি সুমি আক্তারের স্বামী মো: সোহাগ জানান, বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথামতো চেয়ারম্যানকে ৮ লাখ টাকা ও প্রধান শিক্ষককে ৪ লাখ টাকা দিয়েছি। চুক্তি মোতাবেক পরীক্ষার আগের দিন প্রশ্নপত্রও দেয় প্রধান শিক্ষক, আমার স্ত্রী পরীক্ষাও ভালো দেয়(যেহেতু প্রশ্নপত্র আগেই পেয়ে গেছে), কিন্তু রেজাল্টে দেখা যায় আমার স্ত্রীর নাম নেই। পরে জানতে পারি আমার স্ত্রীর পদে ১৯ লাখ টাকা নিয়ে নিয়োগ দেন তারা। আমি এ নিয়োগ বাতিলসহ পুণ:রায় নিয়োগ পরীক্ষার দাবি জানাই। তা নাহলে আমরা নিয়োগ বঞ্চিতরা মানববন্ধনসহ কঠোর কর্মসুচি পালন করবো।তিনি আরও জানান, নিয়োগ বঞ্চিত ৯ জনের নিকট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় চেয়ারম্যান ও প্রধান শিক্ষক।খাদেমুল ইসলাম নামে এক ভূক্তভোগি জানান, তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এই বিদ্যালয়ে নৈশ প্রহরীর কাজ করে। সেই সুবাদে সেও এই চাকুরীর আশায় দরখাস্ত করে। পরে ওই পদে চাকুরীর জন্য চেয়ারম্যান ৫ লাখ ও প্রধান শিক্ষক ৩ লাখ টাকা চায়। কষ্ট করে টাকাও জোগাড় করে জমা দেয় তার পরিবার, কিন্তু তার চাকুরী হয়নি।বাবুল হক নামে আরেক ব্যক্তি জানান, নৈশ প্রহরী পদে তার ছোট ভাই সোহেল রানার চাকুরীর জন্য হালের গরু বিক্রি করে, জমি বন্ধক দিয়ে ও সুদের উপর টাকা নিয়ে বিদ্যালয়ের সভাপতি ও চেয়ারম্যানের চাহিদা মতো ১২ লাখ ও হেডমাষ্টারকে ২ লাখ টাকা প্রদান করলেও তার ছোট ভাইয়ের চাকুরী হয়নি। তিনি এ অন্যায়-অবিচারের ন্যায় বিচার দাবি করে প্রদানকৃত টাকা ফেরতের দাবি জানান।ভূক্তভোগিদের অভিযোগ, সভাপতি ও প্রধান শিক্ষক ৬টি পদের বিপরীতে ১৫ থেকে ২০ জনের নিকট হতে জনপ্রতি ১৫-২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ দেয় ৬জনকে। এদিকে চাকুরী প্রত্যাশীরা নিয়োগ না পেয়ে দিশেহারা হয়ে টাকা ফেরতের আশায় দিন গুনছেন।জানা যায়,গত ১৬ ফেব্রুয়ারী সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী ও আয়া সহ ৬ টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ঠাকুরগাঁওয়ের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয়রা চাকুরীর আশায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ শুরু করেন। এমনকি চাকুরীর আশায় তারা একেকজন বাড়ীর পোষা গরু, বোরো রোপন অবস্থায় জমি বিক্রিসহ ধার-মাহাজন করে ১৫ থেকে ২০ লক্ষ জোগাড় করে পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও প্রধান শিক্ষক কফিল উদ্দিনের কাছে জমা দেন।নিয়ম মোতাবেক ঠাবুরগাঁও সরকারি মহিলা কলেজে নিয়োগ পরীক্ষাও হয়। যারা চাকুরীর জন্য টাকা জমা দেন, তাদের পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্রও দিয়ে দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু প্রশ্নপত্র পেয়েও চাকুরী পাননি অনেকে। তাদের অভিযোগ সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজেশ করে যারা বেশি টাকা দিয়েছে তাদের নিয়োগ দিয়েছেন।তবে টাকা-পয়সা লেন-দেন এর বিষয়টি সম্পুর্ণরুপে অস্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কফিল উদ্দিন। তিনি বলেন, টাকা যদি কেউ দিয়ে থাকে, তাহলে কিভাবে দিলো, কেমন করে দিলো, কার মাধ্যমে দিলো এসবের সঠিক প্রমাণাদি দিতে হবে। যদি দিতে পারে তবে তিনি তখন বিষয়টি দেখবেন, তার আগে নয়।তিনি বলেন, যদি বিদ্যালয়ের সভাপতি টাকা নিয়ে থাকেন তবে এর জবাবদিহি সভাপতি দিবেন। বিদ্যালয়ে প্রশ্নপত্র হাতে লিখে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে প্রথমে বলেন নিয়োগ বোর্ড জানেন, পরে তিনি স্বীকার করেন প্রশ্নপত্র হাতে লিখে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে প্রার্থীদের প্রদান করা হয়েছিলো কি না-এ বিষয়ে জানতে চাইলে তিনি এর সদূত্তর দিতে পারেন নি।এদিকে এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সভাপতি ও চিলারং ইউপি চেয়ারম্যান মো: ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনিও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথার সঙ্গে তাল মিলিয়ে বলেন, কে কিভাবে কি কারণে টাকা দিয়েছে তার যথোপযুক্ত প্রমাণাদি দিলে তিনি অবশ্যই টাকা ফেরত দিবেন।এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান জানান, যদি নিয়োগে অনিয়ম ধরা পড়ে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি মাদবর

    সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি মাদবর

    হেলাল শেখঃ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনগণের বন্ধু শফিকুল ইসলাম শফি মাদবর।
    আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি মাদবর বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আসেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করি। তিনি আরো বলেন, “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার সারাটি জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। ঈদের দিন সবাই পরিবারকে নিয়ে সময় দিন, সকল দুঃখ, ব্যথা, বেদনা, হিংসা, বিবাদ ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন, আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ময়না

    আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ময়না

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সাংসদ প্রতিনিধি এবং কলমা ইউপির দুই বারের সফল সাবেক চেয়ারম্যান ও নেতৃত্ব তৈরীর কারিগর
    জননন্দিত রাজনৈতিক নেতা লুৎফর হায়দার রশিদ ময়না। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে দিয়েছেন সফল নেতৃত্ব, দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিতপ্রাণ, সেরা সংগঠক, কর্মী-জনবান্ধব, আদর্শিক, পরীক্ষিত ও লড়াকু সৈনিক হিসেবে ধীরে ধীরে
    গণমানুষের আস্থার প্রতিক ও নেতায় পরিণত হয়ে উঠছেন।
    জানা গেছে, স্থানীয় সাংসদ এবং সাবেক সফল শিল্প প্রতিমন্ত্রী ও তিন বারের সাংসদ গণমানুষের নেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর পরবর্তী নেতৃত্ব হিসেবে
    তৃণমূলে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন ময়না।
    রাজশাহী-১ আসনের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনীতিতে এমপি ফারুক চৌধূরীর কোনো বিকল্প নাই কেউ সেটা কল্পনাও করেন না। কিন্ত্ত
    তার অবর্তমান বা পরবর্তী নেতৃত্ব হিসেবে যদি কেউ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা ময়না ব্যতিত আর কারো পক্ষে সম্ভব নয়
    তৃণমূল ময়নাকেই এমপি ফারুক চৌধূরীর পরবর্তী নেতৃত্ব হিসেবে বিবেচনা করছে। ময়না তার কাজের মাধ্যমে একাধিকবার তার প্রমাণ দিয়েছেন।
    জানা গেছে, রাজশাহীর সাধারণ মানুষের কাছে এখানো ব্যাপক জনপ্রিয় রয়েছেন এমপি ফারুক চৌধূরী। তবে তার দিকনির্দেশনা ও ছায়ায় তার হাতে ধীরে ধীরে গড়ে উঠা রাজনৈতিক নেতা ময়নাও নেতৃত্বের গুনে সাধারণ মানুষের কাছে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। দেশের
    প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে তিনি গা ভাসিয়ে দেননি। তিনি তৃণমুল নেতা ও কমী-
    সমথর্কদের সঙ্গে থেকে এখনও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। এই সংগ্রাম রাজনীতিতে গুণগত পরিবর্তন সূচনার
    সংগ্রাম। তিনি উপজেলা আওয়ামী যুবলীগসহ সব সংগঠনকেই অর্থ নয় মেধার কাছে জিম্মি রাখতে চান তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের
    উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ করে নিরলস ভাবে কাজ করে চলেছেন।ময়না বলেন, রাজশাহীর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনসহ দলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন এবং এখনো রয়েছেন। তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ হয়ে আজ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দেখতে পাচ্ছি এখনও তৃণমুল নেতাকর্মীদের কথা বলার তেমন
    কোনো জায়গা নেই। সাধারণ নেতাকর্মীরা বড় নেতাদের কাছে পৌচ্ছাতে পারেন না। সুবিধাভোগীদের ভিড়ে তাদের দাবির কথা, সুখ-দুঃখের কথা বলার সুযোগ পান না। আমি এসব অবহেলিত নেতাকর্মীদের সঙ্গে থেকেছি এখনও আছি। আমি এসব মানুষদের সঙ্গে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এগিয়ে যেতে চাই। ময়না দলের একজন আদর্শিক ও পরীক্ষিত নেতা। যিনি কখানো কোনো লোভ-লালসার মোহে আদর্শচ্যুত বা মুল ধারার বাইরে যাননি। তিনি এখানো ইউনিয়ন,
    উপজেলা বা জেলা যেখানেই তিনি যান সেখানেই সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশে যান। তিনি তাদেরই প্রতিনিধি হিসাবে শোনেন সুখ-দুঃখ ও বঞ্চনার কথা। তার মতে তৃণমুল নেতাকর্মীরাই
    আওয়ামী লীগের প্রাণ। তারা সুবিধা পেতে দৌড়ে যান না। বাংলাদেশ আওয়ামী লীগের ভরসাও তারাই। কিন্ত্ত তাদের সংগঠিত করার মত নেতৃত্বের এতোদিন যে অভাব ছিল
    এখন তিনি সেটা দুর করতে চান।
    জানা যায়, মুক্তিযদ্ধের চেতনাপুষ্ট পারিবারিক আবহে বেড়ে উঠেছেন ময়না। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের
    রাজনীতিতে যুক্ত হন। রাজনীতিতে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার একটি নাম ময়না তিনি সব সময় সকল অপশক্তির
    বিরুদ্ধে সক্রিয় থেকেছেন। তিনি দু’বার বিপুল ভোটের ব্যবধানে কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একবার
    উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ইতমধ্যে ময়না তার নেতৃত্বের গুণে গণমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের
    কাছে সমানভাবে জনপ্রিয়। এসব সংগঠনের নেতাকর্মীরা এখনো তকেই তাদের প্রতিনিধি মনে করেন ও তাদের যে কোন সমস্যায় ছুটে আসেন তাঁর কাছেই।
    সমস্যার সমাধান পাওয়া না পাওয়া বড় কথা নয়, কিন্ত্ত ময়না মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। ময়না বলেন,
    তিনি সব সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন এখনও আছেন। তিনি বলেন, আমি ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে
    দীর্ঘসময় রাজনীতিতে দলীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছি এখনো দিয়ে যাচ্ছি, তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ তারা কোনো লোভ-লালসায় দল,নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানী করে না। এ প্রসঙ্গে তানোরের বাধাঁইড় ইউপি আওয়ামী লীগের লীগের সাধারণ
    সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান
    বলেন, ময়না ভাই সব সময় দলের
    নেতাকর্মীদের পাশে ছিলেন এখনো আছেন এবং মুলস্রোতের সঙ্গে থেকে দলীয় স্বার্থকে প্রধান্য দিয়ে রাজনীতি করেন। তিনি বলেন, ময়না ভাই একজন আদর্শিক ও পরীক্ষিত নেতা দলের যে কোন প্রয়োজনে তিনি সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন এখানো আছেন। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী মহোদয়ের পরবর্তী নেতৃত্ব হিসেবে আমরা তৃণমূলের
    নেতাকর্মীরা ময়না ভাইকেই বিবেচনা করছি, এমনকি পরবর্তী নেতৃত্ব হিসেবে ময়না ভাই পচ্ছন্দের শীর্ষে রয়েছে। #

  • নড়াইলে বাড়ি থেকে স্কুলের কথা বলে বেরিয়ে নিখোঁজ, সন্ধান মেলেনি দুই ছাত্রীর থানায় জিডি

    নড়াইলে বাড়ি থেকে স্কুলের কথা বলে বেরিয়ে নিখোঁজ, সন্ধান মেলেনি দুই ছাত্রীর থানায় জিডি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে বাড়ি থেকে স্কুলের কথা বলে বেরিয়ে নিখোঁজ, সন্ধান মেলেনি দুই ছাত্রীর থানায় জিডি। নড়াইলের নাড়াগাতী থানার কামশিয়া এলাকার মুসলিমা খানম (১৫) ও তিজা খানম (১৬) স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বাড়িতে না ফেরায় দুই দিন পর তাদের পরিবার নাড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর ৪০ দিন পার হলেও এখনো তাদের খোঁজ পায়নি পুলিশ। জিডিতে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিমা ও তিজা স্থানীয় বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিল তারা, আর ফেরেনি। পরিবারের সন্দেহ, স্থানীয় কোনো পাচারকারী চক্র তাদের পার্শ্ববর্তী দেশে পাচার করে দিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারির ঘটনা। মেয়ে নিখোঁজ হওয়া নিয়ে মুসলিমার বাবা মস্তাফিজুর রহমান বলেন, তাঁদের পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কোথাও তার সন্ধান পাননি। তাঁর মেয়ে কোনো পাচারকারী চক্রের হাতেও পড়তে পারে। মুসলিমার সঙ্গে তিজার খুবই ঘনিষ্ঠতা ছিল। মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চান তিনি।
    দুই ছাত্রীর নিখোঁজ প্রসঙ্গে নাড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও তাদের খোঁজ পেতে কাজ করছে। নিখোঁজ তিজার একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেখানে মা ও পরিবার নিয়ে কিছু কথা আছে। পুলিশ সব বিষয় মাথায় রেখে তদন্ত করছে।

  • তানিশা রহমান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  বড় হয়ে সে চিকিৎসক হতে চায়

    তানিশা রহমান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে বড় হয়ে সে চিকিৎসক হতে চায়

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ তানিশা রহমান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।দক্ষিণ পাড়া পুলিশ লাইন রোড গাইবান্ধা নিবাসী বান্দরবানের স্বনামধন্য বিদ্যালয়ে অধ্যায়নরত তার বাবা প্রকৌশলী ফজলুর রহমান তুষার বাংলাভিশন টেলিভিশন চ্যানেলের সাবেক চিফ ব্রডকাস্ট ইন্জিনিয়ার বর্তমানে বন বিভাগে কর্মরত।তানিশার দাদী দিল আফরোজা বেগম সাবেক প্রাণীসম্পদ বিভাগে কর্মীরত ছিলেন দাদা মৃত্যু আবু বকর সিদ্দিক টিসিবির সাবেক কর্মকর্তা বড়আব্বু বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন,ফুফু বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী দিল রুবা সিদ্দিকা সাথী ছোট চাচু বাংলা লিং এর রংপুর বিভাগের উচ্চতর কর্মকর্তা সে সকলের দোয়া প্রার্থী।

  • কোতোয়ালি থানা পরিদর্শনে বুক কর্ণার,মটরসাইকেল শেড উদ্বোধন  করলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা

    কোতোয়ালি থানা পরিদর্শনে বুক কর্ণার,মটরসাইকেল শেড উদ্বোধন করলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পরিদর্শন, সর্বসাধারণের জন্য বুক কর্ণার, মোটরসাইকেল শেড উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুল ইসলাম ফকির সহ অন্যান্য কর্মকর্তাগণ সাথে ছিলেন।
    থানায় আসা সেবা প্রত্যাসীরা বসে থেকে যাতে অলস সময় পার করে বিরক্তিবোধ না হয় সেই লক্ষ্যে সেবা প্রত্যাশীদের জন্য কোতোয়ালি মডেল থানায় বুক কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়া থানার অফিসার ফোর্স সহ আগত জনসাধারণ যাতে নিরাপদে তাদের মোটরসাইকেল রাখতে পারে সেই লক্ষ্যে মোটরসাইকেল শেড নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার থানা পরিদর্শনের পাশাপাশি বুক কর্ণার ও মোটর সাইকেল শেড উদ্বোধন করেন পুলিশ সুপার। এখন থেকে থানায় বসে অলস সময় পার করতে হবে না সেবা প্রত্যাশীদের। এখন থেকে থানায় বসে বই পড়ে সময় পার করতে পারবেন থানায় আসা সকল সেবা প্রত্যাশীরা। কোতোয়ালী মডেল থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে থানা ভবনে”বুক কর্ণার” উদ্বোধনের মাধ্যমে সৃষ্টিশীলতায় পরিচয় দিয়েছেন কোতোয়ালী থানা পুলিশ।
    জেলায় ও ময়মনসিংহ রেঞ্জে বার বার শ্রেষ্ঠ এবং দায়িত্বশীল মানবিক ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালি মডেল থানায় দীর্ঘ সময় চাকুরীকালীন সময়ে দেখতে পান থানায় সেবা নিতে সেবা গ্রহিতারা বসে বসে অলস সময় পার করছেন।
    খোজ খবর নিয়ে জানা গেছে, কোতোয়ালি মডেল থানার অফিসারগণ তাদের দায়িত্ব পালনে থানার বাইরে বেশির সময় ব্যস্ত থাকেন। এই ফাঁকে অনেক সেবা গ্রহিতা তাদের নির্ধারিত পুলিশ কর্মকর্তার জন্য অপেক্ষায় অলস সময় পার করেন। দুরদুরান্ত থেকে আসা সেবা গ্রহিতারাও কর্তা ব্যক্তির সাথে সাক্ষাৎ করে মামলা সংক্রান্ত বিষয়ে কিছু না বলে ফেরত যেতে রাজি নয়। এই সময়ে তারা অলস বসে থাকেন।
    চৌকস দায়িত্বশীল কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি গুরুত্ব অনুদাবন করে বুক কর্ণার স্থাপন করে অলস সময় পার করা মানুষদের কিছুটা হলেও প্রশান্তি দিতে চেষ্টা করেন। এই লক্ষে তিনি ব্যক্তিগত উদ্যোগে কোতোয়ালি মডেল থানায় বুক কর্ণার স্থাপন করে আবারো নজির সৃষ্টি করলেন।

    কোতোয়ালি মডেল থানার “বুক কর্ণারে” রয়েছে যতীন সরকার, হুমায়ুন আহমেদ, আবুল মনসুর আহমদ, অদ্বৈত মল্ল বর্মন, শেখ মুজিবুর রহমান, জয়িতা শিল্পীদের মতো প্রখাত লেখক ও উপন্যাসিকদের বইসমূহ। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ নানা ধরনের মূল্যবান সব বই।

    এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন থানায় উপস্থিত সেবা প্রত‍্যাশীদের অনেকেই। তাছাড়া বই আত্মশুদ্ধি ও চেতনার উন্মেষ ঘটায় বিধায় শুধু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নয়, পাড়ায় মহল্লায় এহেন সময়োপযোগী ও ব্যতিক্রমী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান সচেতন মহলের লোকজন। কথায় আছে , যার একটি পাঠাগার আছে, তিনি একটি সুন্দর পৃথিবীর মালিক। সেই প্রত্যাশা পুরণ করতে ব্যাতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

  • ময়মনসিংহে জেলা ও সদর উপজেলা  যুবলীগের ইফতার বিতরণ

    ময়মনসিংহে জেলা ও সদর উপজেলা যুবলীগের ইফতার বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে জেলা ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে রমজানের প্রথম দিন থেকেই রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

    ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে ইফতার বিতরণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে ।

    মঙ্গলবার (২৮শে মার্চ ) বিকেলে সাড়ে ৪টায়
    নগরীর টাউন হল প্রাঙ্গণে রমজানের ৫ম দিনে প্রায় ৫শতাধিক রোজাদাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

    ইফতার বিতরণকালে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন, ‘মুসলমানদের আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। রমজান আমাদের আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা যেন এ রমজানে বেশি বেশি করে ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা, তওবা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং নিজের আত্মশুদ্ধি করতে পারি আল্লাহ তায়ালা আমাদের সেই তাওফিক দান করুণ।

    তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং তার কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে একইভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার একটাই নির্দেশনা তোমরা মানুষের সেবা করো, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সন্তুষ্টি অর্জন করো।

    সেই লক্ষেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা যুবলীগ অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।’

    তিনি আরো বলেন, ‘যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই মানবসেবামূলক কর্মসূচি সবাইকে অনুপ্রাণিত করবে। ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা যুবলীগ সব সময় রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে। যুবলীগ হচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড।’
    ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি । এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান এবং বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে সহযোগীতার আহবান জানান । এ সময় সদর উপজেলা যুবলীগের আহবায়ক রাশেদুজ্জামান রুমান,মন্জুরুল কাদির মন্জু, অধ্যাপক জাকির হোসেন, কাজল,মামুন,সম্পদ সহ যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • অবৈধভাবে পাথর পরিবহনের সময় বলগেটসহ তিন জনকে আটক করেছে নৌ পুলিশ

    অবৈধভাবে পাথর পরিবহনের সময় বলগেটসহ তিন জনকে আটক করেছে নৌ পুলিশ

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ ধোপাজান চলতি নদীর পূর্বপাড় সংলগ্ন নদীর পাড় কেটে পাথর আহরণ করে অবৈধভাবে পাথর ভর্তি বলগেট পরিবহনের সময় একটি স্টিল বডি নৌকাসহ তিন জনকে আটক করে নৌ পুলিশের টহলদল। মঙ্গলবার ভোরে সুরমা নদীর ইনাতনগর এলাকা থেকে নেকৈা সহ তিন জনকে আটক করা হয়। নৌ পুলিশ ও অভিযোগ সুত্র জানায়, মহামান্য হাইকোটের রায়ের প্রেক্ষিতে ধোপাজান চলতি নদীর বালি ও পাথর মহালের ইজারা কার্যক্রম বন্ধ থাকলেও গভীর রাতে নদীর পাড়কেটে বালি ও পাথর উত্তোলন করে পরিবেশের মারাত্মক ক্ষতিকারক বিপর্য ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত একটি সংঘবদ্ধ চক্র। এসমস্থ কার্যকলাপের সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের টুকেরবাজার ফাঁড়ি ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে পাথর ভর্তি একটি স্টিল বডি নৌকাসহ তিনজনকে আটক করে নৌ-পুলিশ।
    আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান (৩৪) সামছু মিয়ার পুত্র সাদির মিয়া (২২) আব্দুল আওয়ালের পুত্র আজিজুল ইসলাম(২৬)কে আটক করে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ ছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরকেট গ্রামের ইদু মিয়ার পুত্র ফারুক মিয়া(৩২)”র” নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩জনকে আসামী করা হয়েছে। এসময় টুকের বাজার নৌ পুলিশ ফাড়ির এসআই পরিমল চন্দ্র মল্লিক এর নেতৃত্বে কনস্টেবল ছাদেকুর রহমান, আশিক শেখ উপস্থিত ছিলেন। আটককৃত পাথরের বাজার মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা। টুকের বাজার নৌ- পুলিশ ফাড়ির এএসআই ফরিদ আহমদ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
    এ ব্যাপারে সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌ পুলিশ ফাড়ির সদস্যরা নৌকাসহ আসামীদের আটক করে সদর থানায় আসামীদের হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পরিমল চন্দ্র মল্লিক জানান, নৌ পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াসমিনের নির্দেশনায় অবৈধ পাথর ভর্তি বলগেট আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। নদী ও পরিবেশ রক্ষা করতে নৌ-পুলিশের অভিযান অব্যহত থাকবে।##

  • চট্রগ্রামে পুলিশ সদস্যদের জন্য এভারকেয়ারের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    চট্রগ্রামে পুলিশ সদস্যদের জন্য এভারকেয়ারের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম এভারকেয়ার হসপিটাল। মঙ্গলবার (২৮ মার্চ) দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বক্তব্যে তিনি রমজানে রোজা রাখার স্বাস্থ্যগত উপকারিতা এবং রোজা রেখে দীর্ঘ সময় পেশাগত দায়িত্ব পালন করেও কীভাবে সুস্থ থাকা যায় —সেই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে সিএমপির হোম গ্রাউন্ডে এই ধরনের আয়োজন করার জন্য এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

    উক্ত অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এভারকেয়ার হাসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিনিধিবৃন্দগনসহ আরও অনেকেই।

  • ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানায় বুক কর্ণার উদ্ভোধন করলেন পুলিশ মাছুম আহমেদ ভূঞা

    ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানায় বুক কর্ণার উদ্ভোধন করলেন পুলিশ মাছুম আহমেদ ভূঞা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়ার লক্ষে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। মঙ্গলবার (২৮শে মার্চ) দুপুরে কোতোয়ালী মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) শাহিনুর ইসলাম ফকির ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ।

    পরিদর্শনের শুরুতেই কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি সুসজ্জিত দল পুলিশ সুপার কে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করেন । পরে জেলা পুলিশ সুপার কোতোয়ালী থানার বিভিন্ন নথি যাচাই বাছাই করেন এবং মটর সাইকেল সেড ও বুক কর্ণার উদ্ভোধন করেন। বুক কর্ণারের মাধ্যমে সেবা নিয়ে আসা সাধারণ মানুষেরা ও পুলিশ সদস্যরা বই নিয়ে পড়তে পারবেন।

    জানা যায়,পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়াসহ সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ দেন। পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা

    এসময় পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহতসহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের নির্দেশ দেন তিনি। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান, কোতোয়ালী মডেল থানার তদন্ত ফারুক হোসেন, পুলিশ ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী, ২নং ফাড়ি ইনচার্জ সুমন, ৩নং ফাড়ি ইনচার্জ সামদানি,১নং ফাড়ি ইনচার্জ আনোয়ার হোসেন, এস আই নিরুপম নাগ, এস আই শাহ মিনহাজ উদ্দিন, এস আই জহিরুল ইসলাম, এসআই তাইজুল ইসলাম প্রমুখ।