Author: desk

  • ময়মনসিংহ সদরের সিরতায় কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করলেন চেয়ারম্যান সাঈদ

    ময়মনসিংহ সদরের সিরতায় কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করলেন চেয়ারম্যান সাঈদ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন তিনি।

    এসময় বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে যদি কারো পাটবীজ দরকার হয় তাহলে তাকে
    সিরতা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে অনুরোধ
    ইউনিয়নের কৃষকদের প্রতি আহ্বান জানান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

  • নওগাঁয় সাড়ে চারশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

    নওগাঁয় সাড়ে চারশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

    নওগাঁ প্রতিনিধি: নওগায় সাড়ে চারশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগা কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল সাড়ে দশটায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা।

    জার্মান ভিত্তিক দাতা সংস্থা মুসলিম হেলফেন-এর অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রানীর সহযোগিতায় সোস্যাল এইড রমজান মাস উপলক্ষে এই সাড়ে চারশো দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরন করে।

    নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগিদের হাতে খাদ্যসামগ্রী বিতরন করেন।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কাযেস উদ্দিন, সোস্যাল এইড-এর প্রজেক্ট কো-অডিনেটর মো: আবির হোসাইন, ডকুমেন্টেশন এন্ড কমিউনেশন অফিসার বায়েজিদ আহমেদ, রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং এটিএন বাংলা প্রতিনিধি এ এস এম রাযহান আলম উপস্থিত ছিলেন।

    প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • ময়মনসিংহে পুলিশের কড়া নিরাপত্তায় ব্রহ্মপুত্রের ঘাটে আগত পুণ্যাথীদের অষ্টমী স্নানোৎসব

    ময়মনসিংহে পুলিশের কড়া নিরাপত্তায় ব্রহ্মপুত্রের ঘাটে আগত পুণ্যাথীদের অষ্টমী স্নানোৎসব

    ষ্টাফ রিপোর্টারঃ
    অষ্টমীর স্নান উপলক্ষে ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ঘাটে আগত পুণ্যাথীদের জন্য দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্রের ঘাট এলাকার প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বসানো হয় সিসি ক্যামেরা আর বৃদ্ধি করা হয় পুলিশী নিরাপত্তা । এ ছাড়াও তীর্থ স্থানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ তার মেধায় পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছেন। ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ঘাটে স্নান করতে আগত পুণ্যাথীদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহীনীর সদস্যরা।

    বুধবার ভোর রাত থেকে শুরু হয় হিন্দু ধর্মালম্বীদের স্নানোৎসব।পুণ্যার্থীদের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠে ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ নগরীর কয়েক কিলোমিটার এলাকা। লক্ষাদিক ভক্তগন উক্ত পুণ্য স্নানে অংশ গ্রহন করেন।

    বুধবার ভোর রাত থেকে শুরু হওয়া তিথি শেষ হবে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত স্নানোৎসব সুষ্ঠু ও নিরাপদ করতে সেখানে পুরো তিন কিলোমিটার এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে।

    বুধবার হিন্দু ধর্মালম্বীদের স্নানোৎসব পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ,
    ময়মনসিংহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ বিকাশ রায়, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, ময়মনসিংহ জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জুয়েল রায় চৌধুরী, মহানগর ঐক্য পরিষদের অর্থ সম্পাদক সরোজ সাহা, জেলা ঐক্য পরিষদের যুব বিষয়ক সম্পাদক লিটন দাস, মহানগর ঐক্য পরিষদের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সনৎ সাহা সহ পুলিশের সর্বস্তরের কর্মকর্তারা।

    কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান,এ বছরের স্নান উদযাপন উৎসব সুন্দর করতে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তার দুপাশে কোনও ভিক্ষুক, মেলা স্টল,সংঘবদ্ধ যুবক, নদী পথে বাল্কহেড, রাস্তায় ট্রাফিক, গাড়ি চলাচল বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বন্ধ থাকলে পুণ্যার্থীদের জন্য স্নান সহজ হবে। দুর্ঘটনা এড়াতে মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস, পুলিশ, সেচ্ছাসেবকসহ গুরুত্বপুর্ন কয়েকটি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এর সঙ্গে বেশ কয়েকটি পয়েন্টে পুলিশের ছয়টি ওয়াচ টাওয়ার রয়েছে।

  • সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নামে দায়ের করা মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। নলছিটি সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার(২৯মার্চ) বিকেলে স্থানীয় প্রেসক্লাব সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
    মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগের দলীয় পদ নিয়ে দুটি গ্রæপ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয়গ্রæপের মধ্যে কয়েক দফা মারামারি হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। মো. আশিকুর রহমান নামে এক যুবক গত ২৮মার্চ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়।
    মানববন্ধনে উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক এনায়েত করিম, আবদুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মিলন কান্তি দাস,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মনু, এইচ এম সিজার, ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক কেএম সবুজ,এমএ হাসান,মোস্তাফিজুর রহমান রিপন,তপন দাস,মশিউর রহমান,খালিদ হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
    সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, আমাকে সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। মারামারি সম্পর্কে আমি কিছু জানিও না। একটি পক্ষ আমাকে হয়রানি করার জন্য এ মামলা দিয়েছে।
    এ ব্যাপারে মামলার বাদী মো. আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

  • মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে  বিরোধীদলীয় নেতার শোক

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

    প্রেস বিজ্ঞপ্তি
    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    নূরে আলম সিদ্দিকী আজ বুধবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার (২৯শে মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো:মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

    বিরোধীদলীয় নেতা আরও বলেন,স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

    বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • আন্দোলনের স্ফুলিঙ্গ ক্ষনজন্মা পুরুষ নূরে আলম সিদ্দিকীর চীর বিদায়

    আন্দোলনের স্ফুলিঙ্গ ক্ষনজন্মা পুরুষ নূরে আলম সিদ্দিকীর চীর বিদায়

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নূরে আলম সিদ্দিকী। একটি চলমান ইতিহাসের নাম। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হিসেবে আন্দোলনের এক স্ফুলিঙ্গ। অনলবর্ষি বক্তা। চার খলিফার এক খলিফা হিসেবে পরিচিত। স্বাধীনতা সংগ্রামসহ দেশের ইতিহাস খ্যাত সব আন্দোলনে সক্রিয় অংশ গ্রহন। তরুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সাফল্যের পরতে পরতে জড়িয়ে আছে যার নাম। তিনি হলেন নূরে আলম সিদ্দিকী। হ্যা, ঝিনাইদহের এই ক্ষনজন্মা পুরুষ আর নেই। বলা যায় একটি নক্ষত্রের পতন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহŸায়ক ও বৃহত্তর যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গতকাল বুধবার ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় হেলিকপ্টার যোগে তার মরদেহ ঝিনাইদহে আনা হয়। রাখা হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। তাকে শেষবার একনজর দেখার জন্য রাজনৈতিক কর্মী, সহকর্মী, সহপাঠিসহ নানা শ্রেণী পেশার সেখানে ভীড় করেন। মুহুর্তের মধ্যে ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের মাঠ পরিপুর্ন হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদাণ করা হয়। এর আগে তার রাজনৈতিক জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড আজিজুর রহমান, পিপি এ্যাড ইসমাইল হোসেন ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা। জানাযা শেষে আবারো হেলিকপ্টারে তার মরদেহ ঢাকার গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে সাভারে নিজের করা মসজিদের পাশে দাফন করা হয়। নূরে আলম সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের ‘চার খলিফার একজন’ হিসেবে উল্লেখ করা হয়। মুজিব বাহিনীর অন্যতম কর্ণধার ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহে জন্মগ্রহন করেন। তার পিতার নাম নরুন্নবী সিদ্দিকী। তার বড় ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি বর্তমান ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য। তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার (২৯ মার্চ) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, নূরে আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে আইয়ুব বিরোধী আন্দোলন, ছয়-দফা আন্দোলন এবং ‘৭০-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

    ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আল আমিন নামে এক ইজিবাইক চালকের। বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের আলামিন হোসেন ইজিবাইক নিয়ে আরাপপুরে যায়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুদ্দুস অটোর সামনে ইজিবাইক ঘোরাতে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আলামিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • বরগুনার তালতলীতে অস্বচ্ছল পরিবারের মধ্যে আর্থিক অনুদান চেক বিতরন

    বরগুনার তালতলীতে অস্বচ্ছল পরিবারের মধ্যে আর্থিক অনুদান চেক বিতরন

    বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের আওতায় বিশেষ ভাবে ক্ষমতা সম্পন্ন পরিবারের সদস্যদের মধ্যে সহায়ক উপকরণ এবং আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের মধ্যে আয়বর্ধক কর্মসূচির বাস্তবায়ন লক্ষ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। সহযোগিতায় শেয়ার ট্রাস্ট ও ষ্টার্ট ফান্ড, কারিগরি সহযোগিতায়- জাগোনারী,বাস্তবায়নে-রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা ,সিবিডিবি,ঈশানা নারী ফাউন্ডেশন, উল্লেখিত প্রকল্পের আওতায় ৯৬ ছিয়ানব্বই জন অস্বচ্ছল পরিবারের মধ্যে আয় বর্ধক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৯ নয়লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে এবং বিশেষভাবে সক্ষমতা পরিবারের সদস্যদের মধ্যে ১২ বারটি হুইল চেয়ার ৮ আটটি কেরেস এবং ১ একটি কানে শোনার মেশিন।উক্ত প্রকল্পের আওতায় তালতলী উপজেলাতে ৩ তিনটি ইউনিয়নের ৬ ছয়টি মাটির রাস্তায় সংঙ্কার,৩ তিনটি কাঠের পুল,৩ তিনটি গভীর নলকূপ,১৮ আঠারটি উন্নত মানের ল‍্যাট্রিন স্থাপন করা হয়েছে।উপজেলার সৈকত সম্মেলন কক্ষে ২৮ শে মার্চ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবি -উল-কবির জোমাদ্দার,নিশান বাড়ীয়া ইউপি চেয়ারম্যান ড.কামরুজ্জামান বাচ্চু,পচাঁকোড়ালিয়া চেয়ারম্যান আব্দুল রাজাক হাওলাদার,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মি:মংচিন থান,সিবিডিবি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ,ঈশানা নারী ফাউন্ডেশন (পিও)বশির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগোনারী ও সুন্দরবন কোয়ালিশন টেকনিক্যাল অফিসার মি:শ‍্যামল পাল।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি।

  • নড়াইলে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

    নড়াইলে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত ১৩০টি মামলা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    এছাড়া অভিযানকালে ১৮১টি যানবাহন আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন।
    ট্রাফিক সূত্রে আরও জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১১ থেকে ২৭ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।
    এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৬৭টি ও কাগজপত্রবিহীন ৩৮টি মোটরসাইকেল এবং অবৈধ ৭২টি যানবাহনসহ ৪টি ট্রাক আটক করা হয়। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট ব্যতীত মোটরসাইকেল ড্রাইভিং, বেপোরোয়া গাড়ি চালানো এবং রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়িসহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
    নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • নড়াইলে দুই দিনব্যাপী প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে: এসপি সাদিরা খাতুন

    নড়াইলে দুই দিনব্যাপী প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে: এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
    নড়াইলে প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে: এসপি সাদিরা খাতুন।
    স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (২৯ মার্চ বুধবার) পুলিশ লাইনসে্ অনুষ্ঠিত (দুই) দিন মেয়াদি “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management)” প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। যে কোন উদ্ভুত পরিস্থিতিতে নড়াইল জেলার জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রচলিত বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে মাঠ পর্যায়ে কর্মরত কনস্টেবল হতে এসআই (সঃ/নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
    পুলিশ সুপার বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, ভিশন ২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
    এ সময় তিনি সকলকে নিজ নিজ দক্ষতা বৃদ্ধি করে দেশের মানুষকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের আহ্বান জানান। দুই দিনব্যাপী এই কোর্সে মামলা তদন্ত, আলামত সংগ্রহ, আগ্নেয়াস্ত্র ব্যবহার, দাঙ্গা দমন, পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা কৌশলসহ পুলিশিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।