মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কোলাগাঁও এলাকায় অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো: মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ইউছুপ খাঁন, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, কোলাগাঁও ইউনিয়নের গাউছিয়া কমিটির সভাপতি আলী আবছার, মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম, এম মনির নজির, আবদুর লতিফ, আবদুর রাজ্জাক ইমতিয়াজ সায়েম। আলোচনা সভা শেষে কোলাগাঁও ইউনিয়নের অসহায় দুইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Author: desk
-

নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে পটিয়ায় ইফতার সামগ্রী বিতরণ
-

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
এস আল-আমিন খাঁন পটুয়াখালী।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের সুনামধন্য মল্লিকা রেস্তোরাঁ পার্টি সেন্টারে ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মুসলিম উম্মাহর সফলতা কামনায় দেশ ও জাতির কল্যানে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালীর বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব আবদুল কাদের।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা বিএনপির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক আরিফুর রহমান। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা উপজেলা শিক্ষা, এলজিইডি, সড়ক জনপথ, গণপূর্ত, ভোক্তা অধিকার, সমাজসেবা, জেলা আনছার, জেলা কারাগার, জেলা আাইনজীবি সহ সরকারি বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, গন্যামান্য ব্যক্তিবর্গ এবং জেলা উপজেলার রাজনৈতিক নেতাকর্মী সদস্যবৃন্দ প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ন-সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক এম,কে রানা, কোষাদক্ষ মহিব্বুল্লাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক বাদল হোসেন, ক্রীড়া সম্পাদক এম নাজিম উদ্দীন, হেলাল উদ্দিন রিপন, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী এস আল-আমিন খাঁন, কার্যনির্বাহী আব্দুল আলিম খাঁন সহ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ৬৫ জন সদস্য এবং উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার ক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
-

ময়মনসিংহের সিরতায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন-দিনভর চেয়ারম্যানের তদারকি
আরিফ রববানী ময়মনসিংহ।।
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেছেন ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাঈদ। বুধবার (২৯মার্চ) সিরতা ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়নের গরীব অসহায় মানুষের মাঝে ৩টা স্পটে ৪৭০ টাকা প্যাকেজে মোট ১হাজার আটশত সাতচল্লিশ জনের কাছে টিসিবি পণ্য বিক্রির এই। কার্যক্রমের উদ্বোধন করেন তিনি । শুধু উদ্বোধনই নয় দিনভর ৩টি স্পষ্টে তদারকি করে সঠিক মত পণ্যগুলো ভুক্তভোগীদের কাছে বিক্রি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।এসময় চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, ‘রমজান মাসের আগেই এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দিয়েছে গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার। ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় দেশেও এর প্রভাব পড়েছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- মাহে রমজান উপলক্ষে স্বল্পমুল্যে নির্ধারিত ৪৭০ টাকার প্যাকেজে ভিতরে রয়েছে, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মুশুরি ডাল ও এক কেজি ছোলা বুট।
-

পানছড়িতে গাঁজাসহ আটক- ১
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলায় ১ কেজি গাঁজাসহ একজনকে হাতেনাতে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটকৃত ব্যক্তির নাম জীবন্ত ত্রিপুরা (১৯), পিতা- লালনময় ত্রিপুরা, মাতা- উর্মিলা ত্রিপুরা, সাং- কানুনগোপাড়া, ০৪নং ওয়ার্ড, ০৩নং পানছড়ি , থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৪ টার দিকে এস আই (নিঃ)অনিক ও সৈয়দ ছানাউল্লাহ্সহ চারজন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন কানুনগো পাড়া সাকিনস্থ পাকা রাস্তার উপর হতে ধৃত আসামীর নিকট হইতে ০১ (এক) কেজি গাঁজা পাওয়া যায়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
-

ময়মনসিংহের সিরতায় কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করলেন চেয়ারম্যান সাঈদ
আরিফ রববানী ময়মনসিংহ।।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন তিনি।এসময় বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে যদি কারো পাটবীজ দরকার হয় তাহলে তাকে
সিরতা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে অনুরোধ
ইউনিয়নের কৃষকদের প্রতি আহ্বান জানান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। -

তারাকান্দায় সড়কের পিচঢালাই কাজে অনিয়ম ঠেকাতে ইউএনও’র পরিদর্শন
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গ্রামীণ সড়কে কাজের অনিয়ম প্রতিরোধ করতে দ উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করছেন। বুধবার ২৯শে মার্চ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এলজিইডির আওতাধীন নির্মাণাধীন বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী হতে বারইপুখুরিয়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শণ করে
সড়কের কাজের মানের বিষয়ে এলাকার জনগণ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন।এসময় তিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে সতর্ক করে বলেন কার্পেটিং কাজে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে কিংবা নিম্নমানের বিটুমিন, পাথর ব্যবহৃত হলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।
বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী হতে বারইপুখুরিয়া পর্যন্ত ১ কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণকালে অল্প সময়ের ব্যবধানে পিচঢালাই রাস্তা কার্পেটের মত উঠে যাওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশের পর সাধারন মানুষের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশেক্রমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয়রা জানান, সম্প্রতি সড়কের কাচা রাস্তা পাকাকরণের নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায়, কাচা রাস্তা পাকাকরণকালে দু’দিনের মাথায় পিচ ঢালাই রাস্তা কার্পেটের মত উঠে যাওয়ার ফলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে ইউএনও মিজাবে রহমত এর হস্তক্ষেপে উপজেলা প্রকৌশলীর তদারকিতে ঠিকাদার ভালভাবে রাস্তার কাজটি সম্পন্ন করার আহবান জানান ইউএনও। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
-

টঙ্গীবাড়ী সাব রেজিস্ট্রার অফিসে প্রশিক্ষণ কর্মশালা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী সাব রেজিস্ট্রার অফিসে নিয়োজিত স্হায়ী কর্মচারী, নকল নবিস ও দলিল লেখক গনের দক্ষতা বৃদ্ধি ও শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরনের লক্ষে এক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ, বুধবার সাব রেজিস্ট্রার কার্যালয়ে দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় টঙ্গীবাড়ী উপজেলার সাব রেজিস্ট্রার স্বপন কুমার দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রার শেখ মহম্মদ হাবিবুল্লাহ (রাজা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাদিখান উপজেলার সাব রেজিস্ট্রার রমজান আলী খান।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অত্র অফিসের সকল কর্মচারী, দলিল লেখকগন সকলকেই নিয়মতান্ত্রিক ভাবে সরকারি আইন মেনেই কাজ করতে হবে মানুষ কে সেবা দিতে হবে কাজ আর সেবা দুটোই করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেন দেওয়ান, সাধারন সম্পাদক সোলায়মান সাগর সহ সকল দলিল লেখক, সাবরেজিস্টার অফিসের সকল কর্মচারী এবং নকল নবিস বৃন্দ।
-

সিরাজদিখানে বাসন্তী পুজা ও মহা অষ্টমির স্নান অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তি পুঁজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মহা অষ্টমির স্নান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের বসন্তে এ পুঁজাটি পালন করা হয়ে থাকে। তাই বাসন্তি পূঁজা নামে এ পুঁজার নাম করণ করা হয়। মূলত এ পুঁজাটি দেবী দূর্গার দূর্গা পুঁজা হিসেবে হিন্দু ধর্মালম্বীরা পূর্বে পালন করে আসছিলেন। প্রতি বসন্তে শারদীয় দূর্গোৎসবের অংশ হিসেবে পালন করায় এটিকে বাসন্তি পুঁজা বলা হয়। সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির আয়োজনে গতকাল বুধবার সকাল থেকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে ৫ দিন ব্যপী বাসন্তি পুঁজা উদযাপনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ উপলক্ষে পুঁজার প্রথম দিনে ইছামতী নদীতে মহা অষ্টমির স্নানে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বীরা।
-

মহালছড়িতে চেঙ্গী ব্রীজ পর্যন্ত বেহাল দশা মেরামতের দাবি
(রিপন ওঝা, মহালছড়ি)
মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওতাধীন এলাকা কেন্দ্রীয় কবরস্থান হতে চেঙ্গীব্রীজ পর্যন্ত দীর্ঘদিন খানাখন্দে যানবাহন চলাচলে ভারসাম্য হারিয়ে ফেলছে। চেঙ্গী ব্রীজ পর্যন্ত বেহাল দশা এমন সড়কের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ ও পথচারীগণ।
দীর্ঘ সময় ধরে মহালছড়ি সদরের কেন্দ্রীয় কবরস্থান হতে চেঙ্গীব্রীজ পর্যন্ত সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাঙ্গামাটির সওজ এর আঞ্চলিক সড়ক। বড় বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা।।
কেন্দ্রীয় কবরস্থান হতে থানার সম্মুখ পর্যন্ত এই সড়কের কার্পেটিং উঠে গেছে। মূল সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক, ট্রাক্টর, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত।
খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন প্রতিনিয়ত চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন, পথচারীরা। বর্ষাকালে এঢ়ড়ই সড়কে একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় জনগণসহ পরিবহণের যাত্রী ও চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই রাস্তাটি দিয়ে
রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। বেহাল এই সড়কে নিয়মিত ঘটছে দুর্ঘটনা।স্থানীয়দের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সড়কগুলোকে উন্নয়ন সহ সংস্কারের মাধ্যমে গ্রামকে শহরে রুপান্তরে অগ্রণী ভূমিকা রাখছেন। কিন্তু মহালছড়িতেও দ্রুত সময়ের মধ্যে এমন উন্নয়নসহ সংস্কারের দাবি জানাচ্ছি ও পথচারী আশায় রয়েছেন।
কেন্দ্রীয় কবরস্থান হতে চেঙ্গী ব্রীজ পর্যন্ত বেহাল দশা, দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে, দীর্ঘদিন সংস্কার কাজ হচ্ছে না। এই জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়েই সিলেটিপাড়া, মহালছড়ি থানা, চট্টগ্রামপাড়াসহ ২নং মুবাছড়ি ইউনিয়নবাসী আশেপাশের জনগণের চলাচলের একমাত্র সড়ক।
-

ময়মনসিংহে মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে ব্যাপক ঝাকজমমক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ মহিলা শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ ২০২৩) বিকাল ৫ ঘটিকায় সংগঠনটির ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ নাগরিক আন্দোলন অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা কেক কাটা ও সাধারন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মহিলা শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাসকিনা খানম লোবা সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামীতে সংগঠন কে শক্তিশালী করার মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে ও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জেলা ও মহানগর মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীরা ।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি শামীমা সুলতানা রুবি, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ কামরুন নাহার শিপো, কার্যকরী সভাপতি ফরিদা খাঁন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহানা আফরোজ বিউটি, সহসভাপতি হেলেনা আজাদ, তাহমিনা আক্তার রিতা, পারভীন আক্তার, শামছুন্নাহার রুমা, ইলোরা দাস, আছিয়া আক্তার, নুরজাহান ভূইয়া, প্রচার সম্পাদক এনি আফরিন ইলা প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীরা ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন।