Author: desk

  • ঠাকুরগাঁওয়ে প্রানিসম্পদ বিভাগ কর্তৃক ভেড়া বিতরন

    ঠাকুরগাঁওয়ে প্রানিসম্পদ বিভাগ কর্তৃক ভেড়া বিতরন

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
    সমতল ভুমিতে অনগ্রসর খুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্স্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) কতৃক নির্বাচিত সুফলভোগীদের মাঝে প্যাকেজভিত্তিক অনুদান বিতরন অনুষ্ঠান ৩০ মার্চ পীরগঞ্জ ভেটেরিনারী হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রনজিৎ চন্দ্র সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির, উপজেলা কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশাররফ, ভেটেরিনারী সার্জন ডা.মো.সোহেল রানা, সুফলভোগী কালালা টুডু, তাবিদা মার্ডি প্রমুখ। এ প্রকল্পের আওতায় উপজেলার ৫৮২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে প্যাকেজভিত্তিক অনুদান বিরনের অংশ হিসেবে ১২১ টি পরিবারের মাঝে ২৪১ টি ভেড়া বিতরন করা হয়।

    বিতরনকৃত ভেড়াগুলোর খাদ্য চিকিৎসা সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রাণিসম্পদ বিভাগ পালন করছেন। ১ জোড়া ভেড়া পেয়ে খুশি কালারা টুডু বলেন, আমাদের রুটি রুজি সহ উন্নয়নের জন্য সরকারীভাবে এই অনুদান আমাদের জন্য মাইলফলক হয়ে থাকবে।

    উপজেলা উত্তর বড়বাড়ী, দক্ষিন বড়বাড়ী, গেওরাডাঙ্গী, বাশপাড়া, রিলিয়াম পাড়া, জাবরেপাড়া, পডোটোলা, মাধবপুর, জগন্নাথপুর, গিলাবাড়ি, আজলাবাদ, নওপাড়া, দস্তপুর, পারভবানীপুর, দানাজপুর,পাড়িয়া, চকবানসুদেবপুর, মল্লিকপুর,বাশগাড়া, জনগাঁও ও চোপড়াবাড়ী গ্রাম থেকে এই ১২১ টি পরিবারকে নির্বাচিত করা হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা বলেন পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকেই তাদের সাধ্যমত বিভিন্ন ধরনের অনুদান প্রদান করা হবে।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ৯২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক; মটরসাইকেল জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ৯২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক; মটরসাইকেল জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ৩০ মার্চ ২০২৩ খ্রিঃ ভোর রাত ০৪.৪০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কর্ড্ডার মোড় সদানন্দপুর হইতে এম মনছুর আলী রেল গেটের দিকে যেতে হাতে ডান পার্শ্বে ধানসিঁড়ি দইঘর এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০২টি মোবাইল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জাহাঙ্গীর আলম(২৩), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-ঝাড়বাড়ী, ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….
    মোঃ মনিরুজ্জামান
    সহকারি পুলিশ সুপার
    মিডিয়া অফিসার
    র‌্যাব- ১২, সিরাজগঞ্জ মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী’র যোগদান: এসপি সাদিরা খাতুন’র ফুলেল শুভেচ্ছা

    নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী’র যোগদান: এসপি সাদিরা খাতুন’র ফুলেল শুভেচ্ছা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন, তারেক আল মেহেদী : সাদিরা খাতুন’র ফুলেল শুভেচ্ছা নড়াইল জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন,তারেক আল মেহেদী। তিনি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এস,এম,কামরুজ্জামান, পিপিএম স্থলাভিষিক্ত হলেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ৩১ তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে স্নাতক এবং উদ্যানতত্ত্ব বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স ডিগ্রী অর্জন করেন। তিনি চাকুরি জীবনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কেএমপি,খুলনা সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ জেলার শৈলকুপা সার্কেলে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) হিসেবে ঝিনাইদহ জেলায় কাজ করেছেন। এছাড়া তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে মাগুরা জেলায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। অত:পর তিনি পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। চাকুরি জীবনে তিনি যথেষ্ঠ দক্ষতা,নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি পদক প্রাপ্ত হয়েছেন। তিনি এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সোনালী ব্যাংকের অফিসার হিসেবে মানিকগঞ্জ জেলায় কর্মরত আছেন। নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।

  • প্রেসক্লাব ক্ষেতলাল কমিটি গঠন  সভাপতি মুকুল ও সম্পাদক ওয়াকিল

    প্রেসক্লাব ক্ষেতলাল কমিটি গঠন সভাপতি মুকুল ও সম্পাদক ওয়াকিল

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রেসক্লাব ক্ষেতলাল নামে নতুন সাংবাদিক সংগঠন গঠন করা হয়েছে। এতে এস কে মুকুল হোসেনকে সভাপতি (দৈনিক যায়যায়দিন) ও এস এম ওয়াকিল আহমেদ ( দৈনিক সূর্যোূদয় )কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
    বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব ক্ষেতলালের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
    ওই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল হাই মিলন (আজকের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পান্না (দৈনিক দেশচিত্র), অর্থ সম্পাদক রাশেদ ইসলাম (আজকের জনবানী), দপ্তর ও সাহিত্য সম্পাদক গোলাম হোসেন (সকালের সংযোগ ডট কম), ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক (দৈনিক বিশ্ব মানচিত্র), প্রচার সম্পাদক হাদিসুর রহমান (দৈনিক বাংলাদেশ সংবাদ), কার্যনির্বাহী সদস্য সাগর, আব্দুল আওয়াল ও সদস্য কামরুল হাসান মিলন।

  • মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু

    মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু

    মশিউর রহমান,
    মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০শে মার্চ) বিকেল ৩ ঘটিকায়
    স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসকদের এই বৈকালিক চেম্বার চালু করা হয়। প্রথম দিনে রোগী দেখেন ডাঃ রাজিব চক্রবর্তী, জুনিয়র কনসালটেন্ট (শিশু) , ডাঃ তারেকউজ্জামান, মেডিকেল অফিসার, ডাঃ জান্নাতুল নাইম, মেডিকেল অফিসার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচ এম ইশতিয়াক মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি (তিনশো টাকা কনসালটেন্ট ও দুইশো টাকা মেডিকেল অফিসার) নির্ধারন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় । পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের অল্প কিছু সংখ্যক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত হওয়ায় আজ থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে সাধারণ রোগীরা নিয়মিত বৈকালিক চেম্বার এসে সরকার নির্ধারিত ফি দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পাবেন।

  • পরিবেশ দূষনে জনজীবন অতিষ্ঠ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিতঃ  বেগম রওশন এরশাদ

    পরিবেশ দূষনে জনজীবন অতিষ্ঠ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিতঃ বেগম রওশন এরশাদ

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ দূষন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে আজ এক বিবৃতি প্রদান করেছেন।

    বৃহস্পতিবার (৩০শে মার্চ) মাননীয় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ সাক্ষরিত এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে পরিবেশ সংকট এখন মারাত্মক আকার ধারন করেছে। কল-কারখানা ও ইটভাটা থেকে দুষিত গ্যাস ও হাসপাতালের বর্জ্য, বনাঞ্চল ধ্বংস করার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। মাটি দূষন, পানি দূষন, ব্যাপক হারে এবং অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে উঠার কারনে বিঘ্নিত হচ্ছে পরিবেশ।

    তিনি আরো বলেন, আমাদের রাজধানী ঢাকা হচ্ছে পৃথিবীর ১ নাম্বার দূষিত শহর। সুন্দর পরিবেশ সুরক্ষা ও সংরক্ষনে পরিবেশ মন্ত্রণালয় উদাসিন। পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে তিনি বলেন, পলিথিন ব্যবহারে পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন। ভবিষ্যত প্রজন্ম বুঝতে পারবে এর ভয়াবহতা। মাটিতে ফসল হবে না, ভবন নির্মান করতে পারবে না ও পলিথিনের কারনে জলাবদ্ধতাতো আছেই। অনিয়ম তান্ত্রিকভাবে গড়ে ওঠা ঢাকার আশে পাশের শিল্প কারখানার কারনে নদী মরে যাচ্ছে, নদীর পানি দূষিত হয়ে বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী বিলুপ্তির পথে।

    বিরোধী দলের নেতা আরো বলেন- অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নদী বাঁচাতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে এবং মাছ রক্ষা করতে হবে।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইরি ধান রোপনে ব্যস্ত বর্গাচাষী ভুবেন রায়-পায়নি কোনদিন প্রনোদনা

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইরি ধান রোপনে ব্যস্ত বর্গাচাষী ভুবেন রায়-পায়নি কোনদিন প্রনোদনা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ নং খনগাঁও ইউনিয়নের বনবাড়ী গ্রামের বিজয় কুমার রায়ের পুত্র ভবেন রায় দীর্ঘ ১০ বছর ধরে বর্গা চাষ করে আসছেন।কিন্তু পায়নি কোনদিন সরকারি কৃষি অফিস কর্তৃক প্রণোদনা।

    জানা যায় ভবেন রায় দীর্ঘ ১০ বছর ধরে মানুষের জমিতে আধি/বর্গাচাষ করে সংসার নির্বাহ করছেন।অনেক সময় ঠিক মত সার বিশ কীটনাশক টাকার অভাবে ঠিক মত দিতে পারননি।অনেক সময় সার ক্রয় করতে গিয়ে অনেক ঘোড়াঘুরি করে সার সংগ্রহ করেছেন ফসলি দেওয়ার জন্য।

    গত ৩০ শে মার্চ ২০২৩ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়,উত্তর গাঁও এলাকার গম কাটার পর জমিতে ইরি/আউশ ধান রোপন করছেন কয়েকজন কৃষি শ্রমিক দিয়ে।সে সময় দেখা হয় ভুবেন রায়ের সাথে।

    সে সময় ভুবেন রায়ের সাথে সাংবাদিক কথা হলে তিনি সাংবাদিক বলেন আমি দীর্ঘ ১০ বছর ধরে আধি/ বর্গাচাষ করিয়া আসিতেছি কোন দিন ও সরকারি কৃষি অফিস কর্তৃক প্রণোদনা পাই নাই। এ বছরে টাকা দিয়ে ও সময় মত সার কিনতে পারিনাই ডিলারের কাছে সার না পেয়ে উপ সহকারী কৃষি অফিসারের পিছনে কয়েক দিন ঘুরে চা মিষ্টি খাওয়াইয়া সার নিয়েছি। তিনি আর ও বলেন আমার ইউনিয়নের অনেক লোকই প্রণোদনা পেলে আমি কোন দিন প্রণোদনা পায়নি। তাই কৃষি প্রনোদনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

  • ধর্মপাশায়  বিনা অনুমতিতে পানি উন্নয়ন বোর্ডের  ভবন ভেঙ্গে ফেলার অভিযোগ

    ধর্মপাশায় বিনা অনুমতিতে পানি উন্নয়ন বোর্ডের ভবন ভেঙ্গে ফেলার অভিযোগ

    ধর্মপাশা মধ্যনগর প্রতিনিধি:
    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিনা অনুমতিতে
    পানি উন্নয়ন বোর্ডের নতুন ভবন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ঠিকাদার মাইন উদ্দিনের বিরুদ্ধে।
    ঠিকাদার মাইন উদ্দিন উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের ফজর আলীর ছেলে।
    বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে ভবনের ভাঙ্গার কাজ চলমান অবস্থায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপে ভবন ভাঙ্গার কাজ বন্ধ হয়।

    জানা যায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারের মসজিদ সংলগ্ন স্থানে অনুমান ১০ বছর আগে প্রায় ত্রিশ লাখ টাকা ব্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অধীনে একটি একতলা ভবন নির্মান করা হয়।
    চলতি অর্থবছরে জয়শ্রী বাজারে গণশৌচাগার নির্মাণ করার কাজ পায় ঠিকাদার মাইন উদ্দিন।
    ভবনটি ভেঙে সরিয়ে নিয়ে একই জায়গায় গণশৌচাগার নির্মাণ করার পরিকল্পনা করা হয়।
    নিয়মনীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ঠিকাদার ভবনটি ভাঙ্গা শুরু করে।
    ছাদ সহ ভবনের অর্ধেক অংশ ভেঙে ফেলার পর খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভবন ভাঙ্গার কাজ বন্ধ করে দেন।
    এ ব্যাপারে ঠিকাদার মাইন উদ্দিন বলেন, গণশৌচাগার নির্মাণ করার জন্য খালি জায়গার প্রয়োজন হওয়ায় ভবনটি ভাঙ্গা হচ্ছে।
    কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি তা স্বীকার করেছে ঠিকাদার।
    এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভবন ভাঙ্গার কাজ শুরু করে ঠিকাদার মাইন উদ্দিন। ভবন ভাঙ্গার কাজ বন্ধ করা হয়েছে। তবে খবর পাওয়ার আগেই অতিরিক্ত শ্রমিক দিয়ে দ্রুত ভবনের ছাদ ও দেয়ালসহ অনুমান অর্ধেক অংশ ভেঙে মালামাল সরিয়ে ফেলা হয়েছে।

    সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ভবনটি ভাঙ্গার জন্য কোন অনুমতি দেয়া হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    শান্ত তালুকদার।।

  • মালদ্বীপে আহত প্রবাসী বাংলাদেশী শ্রমিক পেলেন এয়ার টিকেট

    মালদ্বীপে আহত প্রবাসী বাংলাদেশী শ্রমিক পেলেন এয়ার টিকেট

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- কর্মস্থলে দুর্ঘটনায় আহত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ সামিউল কে দেশে ফিরে যাওয়ার নিমিত্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board তহবিল হতে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ তথ্য নেওয়া মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারর ভেরিফাই পেইজে থেকে।

    উল্লেখ্য মোঃ সামিউল দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের একটি আইল্যান্ডে কাজ করার সময় পড়ে গিয়ে হাতে আঘাত প্রাপ্ত হন। দেশে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য তাকে টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার। এবং তিনি আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন বলে উল্লেখ করেন। মোঃ সামিউল এর বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।

    এয়ার টিকেট হস্তান্তর এর সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।

  • প্লাস্টিক পণ্য ব্যবহার এবং বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে ভারতীয় যুবক গোপালগঞ্জে

    প্লাস্টিক পণ্য ব্যবহার এবং বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে ভারতীয় যুবক গোপালগঞ্জে

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্লাস্টিক পণ্য ব্যবহার এবং বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে গোপালগঞ্জে পৌঁছেছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ২১ বছরী ছেলে রোহান আগরওয়াল। ১১’শ দিনের এই যাত্রায় তিনি হেঁটেছে প্রায় ১৬ হাজার কিলোমিটার। এর মধ্যে তিনি বিভিন্ন বয়সী মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান।

    রোহান আগরওয়াল জানান, প্লাস্টিক পণ্য ব্যবহার এবং এর বিপজ্জনক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের রোহান আগরওয়াল। এরই মধ্যে তিনি সিদ্ধান্ত নেন প্লাস্টিক দূষণে জর্জরিত বিভিন্ন দেশের শহরগুলো ঘুরে সচেতনতামূলক প্রচারণা চালাবেন। এরই ধারাবাহিকতায় নিজ উদ্যোগে প্রায় ১১’শ দিন আগে এ যাত্রা শুরু করেন রোহান আগরওয়াল। ১১’শ দিনের এই যাত্রায় তিনি হেঁটেছে প্রায় ১৬ হাজার কিলোমিটার। ভারতের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে সম্প্রতি, বাংলাদেশের ফেনী জেলা দিয়ে প্রবেশ করে ৫২ জেলা ঘুরে মঙ্গলবার বিকালে পৌঁছান গোপালগঞ্জে। পরে তিনি প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারন জনগন, শিক্ষার্থীদের সাথে দেখা করেন। এসময় গোপালগঞ্জে অবস্থান নিয়ে প্লাস্টিক পণ্য ব্যবহার এবং বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতামূলক প্রচারনা চালান। পরিবেশ সম্পর্কে বার্তা দেওয়ার জন্য বিভিন্ন এলাকার স্কুল এবং প্রতিষ্ঠান পরিদর্শনও করেছেন। আগামী ৫ বছরে দক্ষিণ এশিয়ার ২০টি দেশ ভ্রমন করবেন বলে জানান তিনি।

    এদিকে, জাতির পিতার নামাঙ্কিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিদর্শন করেন। এ সময়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি ও সতর্কতা সম্পর্কে জানান। পায়ে হেঁটে রোহান এশিয়ার সব দেশগুলোতে প্লাস্টিক ব্যাবহারে সচেতনতা বাড়াতে ভ্রমণ করবেন। সর্বশেষ পৃথিবীর শীতলতম কেন্দ্রস্থল সাইবেরিয়াতে ভ্রমণ শেষ করবেন।

    গোপালগঞ্জের বাসিন্দা রোহান আগরওয়ালের ফেসবুক বন্ধু ফারজানা কবির টুম্পা জানান, রোহান যে কাজটি করছে তা প্রসংশার দাবীদার। সকলে রোহানের মত সচেতন হলে প্লাস্টিক পণ্যের দূষণ থেকে শুধু শহর নয় মুক্ত হবে পুরো পৃথিবী। #