লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রায়পুরের কেরোয়া এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় প্রতিটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। এদিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আয়োজকরা জানান, যুবলীগের মানবিক কর্মসূচি আওতায় পবিত্র মাহে রমজানে পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। আমরা চেষ্টা করি সমাজের নিম্ন আয়ের মানুষ যাতে কষ্টে না থাকে, এজন্য এবারও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
এবার জেলার বিভিন্ন গ্রামে ৩ হাজার পরিবারের মাঝে ৩ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষগুলো।
Author: desk
-

মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন যুবলীগ
-

তেঁতুলিয়ায় চুড়ান্ত উচ্ছেদ নোটিশের এক মাসেও অপসারণ করা হয়নি অবৈধ স্থাপনা
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চুড়ান্ত উচ্ছেদ নোটিশের এক মাসেও অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ না করে বহাল তবিয়তে আছে। উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে শ্রেণিভুক্ত ২নং খতিয়ানের জমিতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে দোকানঘর নির্মাণ করে অবৈধ দখলে রাখা হয়েছে নোটিশ সূত্রে জানা গেছে। এতে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্টসহ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা গত ২৬ ফেব্রুয়ারির মধ্যে সারিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হলেও দখলদাররা (দোকানদাররা) এসব স্থাপনা সরিয়ে নিতে কোনো উদ্যোগই গ্রহণ করেননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির সীমানার ভিতরে এবং সীমানা ঘেঁষে সারি সারি পাকা আধাপাকা ২৮টির বেশি দোকানপাঠ রয়েছেন। এই সব দোকানের ময়লা ফেলা হচ্ছে বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমানের সমাধির পূর্বপার্শ্বে বিদ্যালয়টির অফিসের ঠিক পিছনে। বিদ্যালয়ের পরিবেশ নষ্টসহ ময়লার ভাগারে পরিণত করছেন অবৈধভাবে নির্মিত এইসব দোকানপাঠ গুলো।জানা যায়, উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আব্দুর রহিমের আবেদনের প্রেক্ষিতে গত ২০২২ সালের অক্টোবর মাসের ১৭ তারিখ সহকারী কমিশনার(ভূমি) (অ.দা.) অবৈধভাবে নির্মিত দোকান ঘরের জমি সাত দিনের মধ্যে অপসারণ করার জন্য নোটিশ প্রদান করলে তা তোয়াক্কা করেননি দোকানদারগণ। পরে উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া বিষয়টি গত ২০২২ সালের নভেম্বর মাসের ২৭ তারিখ অনুষ্ঠিত ভূ-সম্পত্তি জবর দখলের বিষয়ে অভিযোগ গ্রহন এবং তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং কমিটির সভায় উপস্থাপন করেন এবং উচ্ছেদ কেসনথি দাখিল করেন। সভায় সর্বসম্মতিক্রমে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত গৃহিত হয় মর্মে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) চলতি বছরের গত ২৬ জানুয়ারি অবৈধভাবে নির্মিত দোকান ঘরের জমি সাত দিনের মধ্যে অপসারণ করার জন্য নোটিশ প্রদান করলে তা তোয়াক্কা করেননি দোকানদারগণ। এরপর চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহন শাখা ও আর এম শাখা) মোঃ জাকির হোসেনকে উচ্ছেদ অভিযানের জন্য নিয়োগ করা হয়। পরে নিয়ুক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা তিন দিনের মধ্যে অপসারণ করতে বলা হলে অপসারণ না করে বহাল তবিয়তে আছে।
ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বেলাল, তাওসিফসহ আরো কয়েকজন জানান, ‘আমাদের ড্রেনের দুর্গন্ধের সঙ্গে ক্লাস করতে হচ্ছে। এই দুর্গন্ধে আমাদের মধ্যে দু’একজন অসুস্থ্য হয়েছিলাম। ক্লাস রুম খুললেই জানালা বন্ধ করে ক্লাস করতে হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, অধিকাংশ দোকান তাঁরা মাসিক ভাড়ায় বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি/সম্পাদক এর কাছ থেকে চুক্তিনামাপত্রে নিয়েছেন। এই মুহূর্তে দোকান উচ্ছেদ করা হলে তাদের মোটা অংকের লোকসানের মুখে পড়তে হবে।
অভিযোগকারী আব্দুর রহিম জানান, তিনি প্রায় ৭/৮বছর বিদ্যালয়ের উত্তর পার্শ্বে দোকান করছিলেন। তাঁর দোকানের মাসিক ভাড়া তুলতেন পুর্ব বামনপাড়া (মালিগছ) গ্রামের মৃত এজার উদ্দিনের ছেলে এনামুল হক। দুই বছর হল দোকানদারী ব্যবসা বাদ দিয়েছেন। ভাড়াটিয়া এনামুল হক যখন ২লাখ টাকা অবৈধভাবে জামানত চেয়েছিলেন তখন দোকানদারী ব্যবসা বাদ দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুলার রহমান বলেন, ‘বিদ্যালয়টির যতটুকু জমি থাকা দরকার তার চেয়ে কম রয়েছে। আমরা স্থানীয় সার্ভেয়ার দিয়ে জরিপ করেছি। বিদ্যালয়টির মূল ফটকের পূর্বে বাজারে প্রবেশের রাস্তার দু’ধারের যে দোকানঘর গুলো রয়েছে সেগুলি বিদ্যালয়ের জমির উপর নির্মিত করা হয়েছে এবং বিদ্যালয়ের উত্তর পার্শ্বের দোকান গুলোও বিদ্যালয়ের সীমানায় স্থাপিত করা হয়েছে। উত্তর পার্শ্বের দোকানগুলোর ময়লার স্তুপে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং বর্ষায় দোকানের টিনের চালার পানিতে বিদ্যালয়ের ওয়াল ঘেঁষে অফিসে পানি প্রবেশ করে।’ তিনি আরও বলেন, বিদ্যালয়ের পশ্চিম পার্শে¦ ড্রেনের প্রচন্ড দুর্গন্ধে শিক্ষার্থীরা অসুবিধার মধ্যে ক্লাস করছেন। এসব স্থাপনা উচ্ছেদের জন্য আব্দুর রহিম নামে এক ব্যক্তি প্রথমে উপজেলা নির্বাহী অফিসার পরে জেলা পর্যায় আবেদন করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের বলেন, দোকানগুলো বিদ্যালয়ের জমির উপর রয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, বিদ্যালয়টির পশ্চিম পার্শ্বে ড্রেনের দুর্গন্ধে শিক্ষার্থীরা খুবই অসুবিধায় রয়েছেন এর একটি ব্যবস্থা হওয়া দরকার।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইউনুস আলী বলেন, প্রায় ৫ থেকে ৬মাস আগে অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিদ্যালয়টি কি অবস্থায় আছেন আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন। আমরা একজন সার্ভেয়ার দিয়ে জরিপ করে রিপোর্ট দিয়েছি। বিদ্যালয়ের সীমানার ভিতরে দোকানঘর স্থাপিত করা হয়েছে আর কিছু দোকান সড়ক ভবনের জায়গায় রয়েছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন বলেন, ‘প্রসেসিং এ আছে, একটি রিপোর্ট পাব, পেলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’
মুহম্মদ তরিকুল ইসলাম।।
-

দোয়ারায় জুয়ারিকে আসর থেকে ইউপি সদস্য সহ ১০ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্য ও একজন মহিলা সহ পুলিশের হাতে ১০ জন আটক। শুক্রবার রাতে মান্নারগাঁও ইউনিয়নের যুগীরগাঁও গ্রামের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধরের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই পান্না লাল দেব, এসআই আসলাম হোসেন, এএসআই সুমন চন্দ্র দেব, এএসআই শরীফ মিয়া ও সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করেন। বিশেষ অভিযান পরিচালনা করা হয় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগীরগাঁও গ্রামের মোছা. সিতারা বেগম এর বসত বাড়ির ২য় তলায়। খেলার আসর থেকে খেলার সরঞ্জাম ও নগদ একলক্ষ এক হাজার সাতশত টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন জুয়ার আসরের বাড়ির মালিক মান্নারগাঁও ইউনিয়নের যুগীরগাঁও গ্রামের মৃত. সামছুদ্দিনের স্ত্রী মোছা. সিতারা বেগম (৫০), জালালপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল হেকিমের পুত্র মো. সাব্বির আহমদ (৪৪), সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপার্টি গ্রামের নাইয়র মিয়ার পুত্র বর্তমান ইউপি সদস্য মোঃ শওকত আলী (৪২), রঙ্গারচর গ্রামের মৃত.রাশিদ আলীর পুত্র মোঃ তারাই মিয়া (৩৫),
মান্নারগাঁও ইউনিয়নের যুগীরগাঁও গ্রামের কালাই মিয়ার পুত্র মাইনুল আলী (৩২), জালালপুর গ্রামের দলাই মিয়ার পুত্র মোঃ আব্দুল করিম (৩২), যুগীরগাঁও গ্রামের আলখাছ আলীর পুত্র দিলাল মিয়া (৪০), উমর আলীর পুত্র মোঃ গৌছ আলী (৫৮), আমবারি বাজারের সাহেদ আলীর পুত্র মোঃ জীবন মিয়া (২২), যুগীরগাঁও গ্রামের সামছুদ্দিনের পুত্র মোঃ ইমন আহমেদ (২১) আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করে শনিবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া খেলার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
-

উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সিরতা ইউনিয়নের চিত্র
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগছে। উপজেলার চরাঞ্চল এলাকা হওয়ায় ইউনিয়নটি দীর্ঘদিন অবহেলিত থাকলেও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ নেতৃত্বে রাস্তাঘাট, ব্রিজসহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। দিনদিন পাল্টে যাচ্ছে ওই ইউনিয়নের চিত্র। দুর্ভোগ লাঘব হচ্ছে জনগণের।কোনাপাড়ার কটিয়ার মোড় হইতে কোনাপাড়া খালেকের মোড় পযন্ত ২০০০ মিটার রাস্তার সংস্কার
রাস্তা কারপেটিং কাজ চলমান রয়েছে। এর ব্যায় ধরা হয়েছে প্রায় দেড়কোটি টাকা প্রায়। সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ কাজের গুনগত মান যাচাই-বাছাই করতে নিয়মিত পরিদর্শন করছেন।জানা গেছে, উপজেলার মধ্যে সব চেয়ে অবহেলিত ছিল সিরতা ইউনিয়ন। দীর্ঘদিনেও তেমন কোনো উন্নয়নের ছোঁয়া না লাগার কারণে রাস্তাঘাটের দুর্ভোগে চরম ভোগান্তির শিকার হয়েছে ওই এলাকার মানুষ। তবে এখন আর সিরতাবাসীর কোনো দুর্ভোগ নেই।
পাল্টে যাচ্ছে ওই ইউনিয়নের চিত্র।স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন এর সার্বিক সহযোগিতায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ দিনরাত পরিশ্রম করে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে রাস্তা কার্পেটিং সলিং, ব্রিজ করে তার ইউনিয়নের জনগণের দুর্ভোগ লাগব করেছেন। এছাড়াও ইউনিয়নে গরিব অসহায়দের সরকারি সুয়োগ সুবিধা ছাড়াও ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সিরতা ইউনিয়নকে করা হচ্ছে দারিদ্র্যমুক্ত। ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকাজ দেখলে মনে হয় সিরতা ইউনিয়ন একটি মডেল।
স্থানীয় ছাত্রনেতা মাসুদ রানা বিজয়,যুবমেতা হেলালসহ অনেকে জানান- বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ দিনরাত পরিশ্রম করে ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলার চেষ্টা করছেন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় তাকেই এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ জানান, ইউনিয়নবাসীর জন্য যা প্রয়োজন তা করেছেন। আরও করবেন। তিনি তার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত জনগণের পাশে থাকবেন বলেও তিনি জানান।
-

রাষ্ট্রের ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন মোটেও কাম্য নহে-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন
প্রেস বিজ্ঞপ্তিঃ
একটি বাচ্চা ছেলেকে দিয়ে স্বাধীনতার বিরুদ্বে যদি কাজ করে একজন সাংবাদিক এবং শিশুটিকে ভুল তথ্য শিখিয়ে সংবাদ পরিবেশ, এমনটা আমাদের সাংবাদিকদের চরম ভাবে সমাজ ও রাষ্ট্রের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। যা আমাদের জন্য লজ্জাজনক।
সাংবাদিকরা সততা ও স্বচ্ছতা বজায় না রেখে ইচ্ছে মত ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করে রাষ্ট্রের ক্ষতি করবে এটা মোটেও কাম্য নয়। বেসিক রিপোর্টিং সেন্স, সংবাদ লেখা, সংবাদ সংগ্রহ, প্রযুক্তি জ্ঞান থাকা, মানবিক দক্ষতা, সংবাদ সম্পাদনার মত বেসিক ও মৌলিক বিষয়গুলো শিখে, জেনে, বুঝে প্রয়োগ করা হচ্ছে কি না সে দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন নেতৃবৃন্দ।এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য একটি কালো আইন। এভাবে সাংবাদিদের নামে মামলা করলে সরকারের জন্য ক্ষতিকর হতে পারে।
আমরা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানী করার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। -

বঙ্গবন্ধুর সমাধিতে এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মো: নূরুল আমিন।
আজ শনিবার (০১ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের ড: মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. হেলাল উদ্দিন আবুল খায়ের, মোহম্মদ আমিনুর রহমান উপস্থিত ছিলেন। #
-

ময়মনসিংহে যানজট নিরসনে মেয়র, ডিসি,এসপির বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড পরিদর্শন
আরিফ রববানী, ময়মনসিংহ। পবিত্র মাহে রমজানে
দ্রব্যমূল্যের উর্ধগতি নিরসন ,ভেজালমুক্ত খাদ্য ও সঠিক ওজন নিশ্চিতকরন সহ আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চলাচল নিরাপদ ও নিশ্চিত করণ ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ময়মনসিংহে সিটি মেয়রের নেতৃত্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটগুদাম ব্রীজ, শম্ভুগঞ্জ বাজার, মাসকান্দা বাসস্ট্যান্ডসহ যানজট নিরসনে একাধিক সড়ক পরিদর্শন করেন।সুত্র জানিয়েছে-আসছে ঈদুল ফিতরে কর্মস্থল থেকে ঘরমুখো মানুষজন যাতে নিরাপদে নির্ধারিত সময়ে শান্তিপুর্ণ পরিবেশে গন্তব্যে পৌছতে পারে সেই লক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এ লক্ষে ঈদের আগে সিটি এলাকাসহ সকল হাইওয়ে সড়ক মেরামত, সংস্কার, মাসকান্দা বাসটার্মিনাল সংস্কার এবং ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করা, চরপাড়া মোড় থেকে সিএনজি স্ট্যান্ড অপসারণ করার মত গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এ সব এলাকা পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি সফিকুল ইসলাম, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব সোমনাথ সাহা, মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানুসহ অন্যান্য সাথে ছিলেন। সবশেষে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে শালবন নামক বাস চলাচল বন্ধ এবং এ সকল বাস মাসকান্দা বাস টার্মিনাল থেকে চলাচল নিশ্চিত করতে অতি দ্রুত সময়ের মধ্যে বাস টার্মিনালের পরিসর বৃদ্ধি করা হবে। এ জন্য মাসকান্দা বাস টার্মিনালের পুর্বাংশকে ভরাটসহ যানবাহন চলাচল ও রাখার উপযোগী করে তোলা হবে। এ জন্য সিটি মেয়র ৫ সদস্যেও কমিটি বসে করণীয় নির্ধারণের ঘোষনা দেন। আগামী দু’একদিনের মধ্যে এই কমিটির রুপরেখা অনুযায়ী দ্রুততম সময়ে সংস্কার কাজ করা হবে মেয়র ঘোষণা দেন। এছাড়া হাইওয়ে সড়কের শম্ভুগঞ্জ বাজার দ্রুত সংস্কার করতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়।
পরে বাজারদর পরিস্থিতি ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিটি মেয়রের নেতৃত্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মেছুয়া বাজারের বিভিন্ন মহল পরিদর্শন করেন। এ সময় ব্রয়লার মুরগীর দাম কিছুটা অসামঞ্জস্যপুর্ণ পাওয়ায় তাদেরকে সতর্ক করা হয় এবং পরবর্তী কোন ক্রটি পাওয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘোষণা দেন। -

ভাইবোন ছড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদের আঞ্চলিক শাখার ৪র্থ তম অধিবেশন অনুষ্ঠিত,সভাপতি সুবল সম্পাদক সূর্যলাল
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
ঐক্য,শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার বার্ষিক সম্মেলন, ভাইবোনছড়া উত্তর উপ- আঞ্চলিক শাখার ৪র্থ তম কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুবল ত্রিপুরাকে সভাপতি ও সূর্য লাল ত্রিপুরাকে সম্পাদক ও অমর দাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার ( ১লা এপ্রিল ) ২০২৩ ইং দুপুর ১২ টার সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখা ও ভাইবোন ছড়া উত্তর উপ- আঞ্চলিক শাখার যৌথ আয়োজনে খাগড়াছড়ি সদর ভাইবোনছড়া ইউনিয়ন এর ছোটবাড়ী পাড়ার ব্যপ্টিস্ট চার্চে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ধনেস্বর ত্রিপুরার সঞ্চালনায় ও সভাপতি মাচাং বিপ্নব কান্তি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং সুশীল জীবন ত্রিপুরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাধন ত্রিপুরা। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইবোন ছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ উত্তর উপ আঞ্চলিক শাখার সভাপতি সুবল ত্রিপুরা, সাধারণ সম্পাদক সূর্যলাল ত্রিপুরা, ২নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভাইবোনছড়া উত্তর আঞ্চলিক শাখারর সভাপতি সুবল ত্রিপুরা, বাংলাদেশ আওয়ামীলীগ ৫নং ভাইবোন ছড়া শাখার সভাপতি রতন বিকাশ ত্রিপুরা, ছোট বাড়ীপাড়ার নারী নেত্রী কিনাশ্রী ত্রিপুরা,২৩৯নং জোরমরম মৌজার হ্যাডম্যান লিটন রোয়াজা।
এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, স্থানীয় কার্বারী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখারসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে ভাইবোন ছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে আবারও তিন বছরের জন্য পূর্বের কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এর আহ্বায়ক সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি। এতে পুনরায় সভাপতি হলেন সুবল ত্রিপুরা, সূর্যলাল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও অমর দাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
-

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদকের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা।
আজ শনিবার (০১ এপ্রিল) দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি মো: মোল্লা হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গাজী ফরহাদ হোসেন রনি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান শাহ্ নেওয়াজ, ছাত্রনেতা ওমর ফারুক খান রিপন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা ও পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ জুলাই শৃঙ্খলা পরিপন্থি কাজের সাথে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালকে ওই পদ থেকে বহিস্কার করা হয়। এরপর বৃহস্পতিবার (৩০ মার্চ) জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির হামজাকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। #
-

গোপালগঞ্জে ৮ জেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের ৭ দিনের প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৮ জেলার কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) সপ্তাহব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিবিএইচসি, সিসিএইচএসটি’র স্পন্সারে গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
আজ শনিবার (০১ এপ্রিল) সকালে প্রধান অতিথি কমিউনিটি ক্লিনিকের সুপারভিশন ও মনিটরিং এর দায়িত্ব প্রাপ্ত এবং গোপালগঞ্জ বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বার্পাডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের প্রোগ্রাম ম্যানেজার ডা. আসিফ মাহমুদ, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এই প্রশিক্ষণে ২ ব্যাচে ৮ জেলার ৮০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার অংশ নিয়েছেন। #